আন্তর্জাতিক
তেহরানে দূতাবাস বন্ধ করল যুক্তরাজ্য
সম্প্রতিক সময়ে ইরানে সশস্ত্র বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘাতের জেরে দেশটিতে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে নাগরিকদের ইরানে ভ্রমণের ব্যাপারে সতর্কতাও জারি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরানে যুক্তরাজ্যের দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মীকে সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি ঘটলে ফের স্বাভাবিকভাবে দূতাবাস চলবে। তার আগ পর্যন্ত দূর থেকে দূতাবাস পরিচালনা করা হবে।
নাগরিকদের ভ্রমণ সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, “নিরাপত্তাজনিত কারণে ব্রিটিশ নাগরিকদের আপাতত ইরানে ভ্রমণ না করার আহ্বান জানাচ্ছে সরকার; যেসব নাগরিক বর্তমানে ইরানে অবস্থান করছেন— তাদের উদ্দেশে বলা হচ্ছে— আপনারা যে যেখানেই আছেন, নিজেদের নিরাপত্তা নিয়ে সর্বদা সজাগ থাকবেন এবং ঝুঁকি এড়িয়ে চলবেন।”
উল্লেখ্য, গত দু’সপ্তাহ ধরে ব্যাপক আকারে সরকারবিরোধী আন্দোলন চলছে ইরানে। দিন যতো গড়াচ্ছে, আন্দোলনের মাত্রাও ততো তীব্র হচ্ছে।
এ আন্দোলন-বিক্ষোভ উস্কে ওঠার প্রাথমিক কারণ দেশটির ভঙ্গুর অর্থনীতি । বছরে পর বছর ধরে অবমূল্যায়নের জেরে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রার স্বীকৃতি পেয়েছে। বর্তমানে ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান ৯ লাখ ৯৪ হাজার ৫৫। অর্থাৎ ইরানে এখন এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল।
জাতীয় মুদ্রার এই দুরাবস্থার ফলে দীর্ঘদিন ধরে ভয়াবহ মূল্যস্ফীতি চলছে ইরানে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে রীতিমতো হিমসিম খাচ্ছেন ইরানের সাধারণ জনগণ।
এই পরিস্থিতিতে গত গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচারা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত।
এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ দমনে ইতোমধ্যে ইন্টারনেট-মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছে ইরান, সেই সঙ্গে দেশজুড়ে মোতায়েনপুলিশ-নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মোতায়েন করেছে সেনাবাহিনী। জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে সংখাতে ইতোমধ্যে ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছেন আরও হাজার হাজার বিক্ষোভকারী।
এমকে
আন্তর্জাতিক
যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হামলা
যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘হলুদ রেখা’র দক্ষিণে সম্ভাব্য হুমকি লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার বেশ কয়েকটি গ্রামে কামান ও গোলাবর্ষণের পাশাপাশি মেশিনগানের গুলিবর্ষণ অব্যাহত ছিল। একই সঙ্গে ইসরায়েল দুটি বিমান হামলার কথাও নিশ্চিত করেছে।
ইসরায়েলের দাবি, একটি হামলায় হিজবুল্লাহর যোদ্ধাদের একটি দলকে লক্ষ্যবস্তু করা হয়, যারা ‘হলুদ রেখা’র দিকে অগ্রসর হচ্ছিল। অন্য হামলায় ওই রেখার দক্ষিণে একটি সুড়ঙ্গের প্রবেশপথের কাছে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে আঘাত হানা হয় এবং প্রবেশপথটি ধ্বংস করা হয়।
তবে ইসরায়েলি সামরিক মুখপাত্র দাবি করেছেন, এসব পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন নয়; বরং আত্মরক্ষার অংশ হিসেবেই অভিযান চালানো হয়েছে।
এদিকে নাইম কাসেম এই চুক্তিকে লেবাননের জন্য অপমানজনক বলে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, কূটনৈতিক আলোচনা চললেও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তা মেনে নেওয়া হবে না।
মাঠপর্যায়ে পরিস্থিতি এখনও অস্থির। দক্ষিণ লেবাননের অনেক মানুষ নিজ নিজ গ্রামে ফেরার চেষ্টা করছেন, তবে যুদ্ধবিরতি টিকবে কিনা এ নিয়ে অনিশ্চয়তায় অনেকেই এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
আন্তর্জাতিক
লোকসভায় ভোটে বড় পরাজয় মোদির
ভারতের লোকসভায় পাস হতে ব্যর্থ হলো নারী আসন সংরক্ষণ ও লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির সংশোধনী বিল। শুক্রবার (১৭ এপ্রিল) লোকসভায় বিলটির পক্ষে পর্যাপ্ত ভোট না পড়ায় এটি বাতিল হয়ে যায়। দেশটির সংসদীয় ইতিহাসে একে নরেন্দ্র মোদি সরকারের বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।
জানা গেছে, বিলের পক্ষে ২৯৮ জন সদস্য ভোট দিলেও বিপক্ষে ভোট পড়ে ২৩০টি। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিলটি বাতিল হয়। বিলটি ২০২৯ সাল থেকে আইনসভায় নারী কোটা কার্যকর করা এবং লোকসভার আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্যে প্রস্তাব করা হয়েছিল। এই বিলটির পরাজয়ের পর সংশ্লিষ্ট আরও দুটি বিল থেকেও সরে আসার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
এ বিষয়ে কেন্দ্রীয় সরকার জানায়, তারা এই সংক্রান্ত অন্য দুটি বিল নিয়েও আর এগোবে না। সরকারের মতে, বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করা সম্ভব নয়।
বিলটি খারিজ হওয়ার পর কেন্দ্রীয় সরকার জানায়, তারা এই সংক্রান্ত অন্য দুটি বিল নিয়েও আর এগোবে না। সরকারের মতে, বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করা সম্ভব নয়। বিলটি পাস না হওয়ায় হতাশা প্রকাশ করে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, গুরুত্বপূর্ণ একটি সংস্কারে ঐকমত্য গড়ে তোলার সুযোগ হাতছাড়া হয়েছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কের জবাবে জানান, ভোটার ও সংসদ সদস্যদের অনুপাতের ভারসাম্যহীনতা সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ার মাধ্যমে ঠিক করা সম্ভব। তিনি অভিযোগ করেন, কংগ্রেস ক্ষমতায় থাকাকালে জনগণকে সীমানা পুনর্নির্ধারণ থেকে বঞ্চিত করেছিল এবং এখনও একই অবস্থান বজায় রেখেছে।
বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী লোকসভায় তার বক্তব্যে সরকারের এই বিলের তীব্র বিরোধিতা করেন। তিনি দাবি করেন, এই বিলটির সঙ্গে নারী সংরক্ষণের কোনও সম্পর্ক নেই। বরং এটি দেশের নির্বাচনী মানচিত্র বদলের একটি প্রচেষ্টা।
রাহুল গান্ধী বলেন, দক্ষিণ ভারত, উত্তর-পূর্বাঞ্চল এবং ছোট রাজ্যগুলোর প্রতিনিধিত্ব কেড়ে নেওয়ার এই চেষ্টা একটি ‘দেশবিরোধী কর্মকাণ্ড’ ছাড়া আর কিছুই নয়।
আন্তর্জাতিক
সোমবার পাকিস্তানে আবারো বৈঠকে বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র
শান্তি আলোচনায় আগামী সোমবার আবারো পাকিস্তানে বৈঠকে বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র।
ইরানি কর্মকর্তাদের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে। তবে এখনও আমেরিকার তরফে দ্বিতীয় দফার আলোচনা নিয়ে কোনো ঘোষণা আসেনি।
প্রতিবেদনে বলা হয়, আলোচনায় অংশ নিতে দুই দেশের প্রতিনিধিদল সম্ভবত রবিবারই পাকিস্তানের রাজধানীতে পৌঁছাবে। এটি চলমান উত্তেজনা কমাতে নতুন কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক সমাধান এগিয়ে নেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। মধ্যস্থতাকারী হিসাবে এখন পর্যন্ত পাকিস্তান যা ভূমিকা নিয়েছে, তার প্রশংসা করেছে কাতার ও তুরস্ক। পাশে থাকার আশ্বাসও দিয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় দফায় আমেরিকা-ইরানকে আলোচনার টেবিলে বসাতে গত বুধবার তেহরানে যান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার তার দীর্ঘ বৈঠক হয়েছে।
এর আগে ১১-১২ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত ‘পিস টকস’ ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রথম সরাসরি উচ্চপর্যায়ের বৈঠক, যা ঐতিহাসিক হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।
আন্তর্জাতিক
চুক্তি না হলে ইরানে আবারো হামলার হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি না হলে আবারও সামরিক হামলা শুরু হতে পারে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নাও হতে পারে।
ট্রাম্প বলেন, ‘হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো না। অবরোধ চলবে এবং দুর্ভাগ্যজনকভাবে আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।’
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আগামী সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রতিনিধিদল রোববার (১৯ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছাতে পারেন।
এর আগে টানা যুদ্ধের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে স্থায়ী সমঝোতার লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে।
আন্তর্জাতিক
ইসরায়েলকে ট্রাম্পের কঠোর বার্তা
লেবাননে হামলা বন্ধ করতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েল লেবাননে আর কোনো বোমা হামলা করতে পারবে না, যা কার্যত নিষিদ্ধ করা হয়েছে। তিনি স্পষ্ট বলেছেন, আর একটাও বোমা নয়, যথেষ্ট হয়েছে। গেল শুক্রবার ট্রুথ সোশ্যালে কড়া ভাষায় লেখা পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। খবর নিউ ইয়র্ক পোস্টের
ট্রাম্প আরো জানিয়েছেন, ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই চালকের আসনে রয়েছে।
এ ছাড়া ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনায় পানি ঢেলে দিয়েছেন। ইরান যদি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম হস্তান্তর করে, বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের দুই হাজার কোটি ডলারের জব্দকৃত সম্পদ ছাড়ের কথা বিবেচনা করবেন বলে এমন তথ্য দিয়েছে অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
মার্কিন প্রেসিডেন্ট এও অঙ্গীকার করেছেন, কোনোভাবেই হাতে কোনো প্রকার অর্থ লেনদেন হবে না।
ট্রাম্প আরো লিখেছেন, এই চুক্তি কোনোভাবেই লেবাননের ওপর নির্ভরশীল নয়, তবে যুক্তরাষ্ট্র আলাদাভাবে লেবাননের সঙ্গে কাজ করবে।
সেই সঙ্গে হিজবুল্লাহর কার্যক্রম যথাযথভাবে মোকাবেলা করা হবে।



