Connect with us

জাতীয়

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব পথ খোলা আছে: ভারতের সেনাপ্রধান

Published

on

ব্লক

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে, তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো আগামী ৪-৫ বছরের জন্য নাকি কেবল আগামী ৪-৫ মাসের জন্য। আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কি না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজ মঙ্গলবার নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভারতীয় সেনাপ্রধান বলেন, এই মুহূর্তে তিন বাহিনীই তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং আমি সেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।

তিনি বলেন, অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগ বজায় রাখছি। আমরা সেখানে একটি প্রতিনিধিদল পাঠিয়েছিলাম, যারা মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমানবাহিনীর প্রধানও কথা বলেছেন।

জেনারেল দ্বিবেদী বলেন, ‘এর উদ্দেশ্য হলো, কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল-বোঝাবুঝি যেন না হয়। আমি আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তার কোনোটিই কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়।

তিনি আরো বলেন, ‘সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। ভারতও তা করছে, অন্যান্য দেশও করছে। আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে, আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

শেয়ার করুন:-

জাতীয়

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

Published

on

ব্লক

পবিত্র ঈদুল ফিতরের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের দিন সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি জানান, প্রধানমন্ত্রী ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় উপস্থিত হয়ে প্রথমে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরে বাংলা নগরে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

দীর্ঘ দেড় যুগ পর এটি দেশে তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। গত ১৭ বছর তিনি লন্ডনে ঈদ পালন করেছেন। গত ২৫ ডিসেম্বর পরিবারসহ দেশে ফেরেন তিনি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এক-তৃতীয়াংশ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক এমপি জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

Published

on

ব্লক

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ জি এম ফজলুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজা সম্পন্ন হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ জানাজায় ইমামতি করেন। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানাজার আগে মরহুমের ছেলে পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন এবং তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্পিকার বলেন, জি এম ফজলুল হক ছিলেন একজন সৎ ও আদর্শবান মানুষ। দেশের সেবায় তিনি আজীবন নিজেকে উৎসর্গ করে গেছেন।

স্পিকার ছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সচিব কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। উক্ত জানাজায় সংসদ সদস্য, সার্জেন্ট অ্যাট-আর্মস এবং সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জি এম ফজলুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জি এম ফজলুল হক ১৯৯৬ ও ২০০১ সালের (৭ম ও ৮ম) জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত, সময়সূচি প্রকাশ

Published

on

ব্লক

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন। ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন।

এ সময় বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলা হলে ঈদের পর ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী

Published

on

ব্লক

ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলা পাওয়া গেলে, এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ঈদের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের কাছে এ আশ্বাস দেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও কেউ অনিয়ম করলে ঈদযাত্রায় সড়কে বিশৃঙ্খলা ও অনিময়কারীদের বিরুদ্ধে ঈদের পর ব্যবস্থা নেওয়া হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় গাড়ির বিচ্ছিন্ন চাপ বাড়লেও তা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করছে সরকার।

এররআগে সোমবার ঈদযাত্রায় যানবাহনে এবার বেশি ভাড়া নেওয়ার নজির নেই বলে জানান শেখ রবিউল আলম। ওইদিন তিনি বলেন, বরং কোনো কোনো রুটে ভাড়া কম নেওয়া হচ্ছে।

২১ মার্চ সম্ভাব্য পবিত্র ঈদুল ফিতর ধরে এবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ১৭ থেকে ২৩ মার্চ। গতকাল ঈদের ছুটি শুরুর পর ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে পথে। এবারের ঈদযাত্রায় তেমন একটা ভোগান্তির খবর এখনও মেলেনি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

জাতীয় ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

Published

on

ব্লক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামাত ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নামাজের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এই জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। কোনো কারণে প্রধান ইমাম উপস্থিত থাকতে না পারলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জাতীয় ঈদগাহের জামাতে উপস্থিত থাকেন পীর-মাশায়েখ, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্যদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বরাবরের মতো এবারও পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়, যার ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। এরপর দ্বিতীয় জামাত সকাল ৮টায় মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীর পরিচালনায় অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাতটি সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এবং এর ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাত সকাল ১০টায় মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারীর ইমামতিতে সম্পন্ন হবে।

বায়তুল মোকাররমের পঞ্চম ও সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এই জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। এই পাঁচটি জামাতের ক্ষেত্রে কোনো ইমামের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিরাপদ ও সুষ্ঠুভাবে এই ধর্মীয় উৎসব সম্পন্ন করতে ইতোমধ্যে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ও ওজুখানা ব্যবস্থাপনার কাজ শুরু হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

ঈদের আগে শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

দর বৃদ্ধি শীর্ষে ইনটেক লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ২৫৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

ঈদের আগে শেষ কার্যদিবসে সূচকের উত্থানে, লেনদেন কমেছে

ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর বেড়েছে...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ৭ দিনের ছুটিতে শেয়ারবাজার

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে টানা ৭ দিন লেনদেন বন্ধ থাকবে দেশের প্রধান শেয়ারবাজার। ছুটি শেষে আগামী ২৪...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 days ago

ইউনাইটেড পাওয়ারে চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
ব্লক
রাজধানী10 minutes ago

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে

ব্লক
আন্তর্জাতিক19 minutes ago

আলি লারিজানির হত্যায় হামাসের প্রতিক্রিয়া

ব্লক
সারাদেশ27 minutes ago

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত; ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

ব্লক
জাতীয়35 minutes ago

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ব্লক
জাতীয়47 minutes ago

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক এমপি জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

ব্লক
অর্থনীতি1 hour ago

অনিয়মের অভিযোগে ইসলামী ব্যাংকের পরিচালককে অপসারণ, পর্ষদে নতুন মুখ

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

ব্লক
সারাদেশ2 hours ago

ট্রেনে উপচেপড়া ভিড়, জায়গা না পেয়ে ছাদে উঠছেন যাত্রীরা

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

ইরানের হুঁশিয়ারি: লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তারের আশঙ্কা

ব্লক
জাতীয়3 hours ago

ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত, সময়সূচি প্রকাশ

ব্লক
রাজধানী10 minutes ago

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে

ব্লক
আন্তর্জাতিক19 minutes ago

আলি লারিজানির হত্যায় হামাসের প্রতিক্রিয়া

ব্লক
সারাদেশ27 minutes ago

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত; ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

ব্লক
জাতীয়35 minutes ago

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ব্লক
জাতীয়47 minutes ago

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক এমপি জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

ব্লক
অর্থনীতি1 hour ago

অনিয়মের অভিযোগে ইসলামী ব্যাংকের পরিচালককে অপসারণ, পর্ষদে নতুন মুখ

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

ব্লক
সারাদেশ2 hours ago

ট্রেনে উপচেপড়া ভিড়, জায়গা না পেয়ে ছাদে উঠছেন যাত্রীরা

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

ইরানের হুঁশিয়ারি: লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তারের আশঙ্কা

ব্লক
জাতীয়3 hours ago

ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত, সময়সূচি প্রকাশ

ব্লক
রাজধানী10 minutes ago

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে

ব্লক
আন্তর্জাতিক19 minutes ago

আলি লারিজানির হত্যায় হামাসের প্রতিক্রিয়া

ব্লক
সারাদেশ27 minutes ago

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত; ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

ব্লক
জাতীয়35 minutes ago

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ব্লক
জাতীয়47 minutes ago

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক এমপি জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

ব্লক
অর্থনীতি1 hour ago

অনিয়মের অভিযোগে ইসলামী ব্যাংকের পরিচালককে অপসারণ, পর্ষদে নতুন মুখ

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

ব্লক
সারাদেশ2 hours ago

ট্রেনে উপচেপড়া ভিড়, জায়গা না পেয়ে ছাদে উঠছেন যাত্রীরা

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

ইরানের হুঁশিয়ারি: লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তারের আশঙ্কা

ব্লক
জাতীয়3 hours ago

ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত, সময়সূচি প্রকাশ