পুঁজিবাজার
স্কয়ার ফার্মার ৪০ কোটি টাকার শেয়ার কিনবেন তপন চৌধুরী
পুঁজিবাজার থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বা স্কয়ার ফার্মার ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। যার বাজারমূল্য দাঁড়ায় ৪০ কোটি টাকা। সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে তিনি তাঁর শেয়ার কেনার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।
তথ্যমতে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার থেকে স্কয়ার ফার্মার ২০ লাখ শেয়ার কেনা সম্পন্ন করবেন ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। মূল বাজারের পাশাপাশি ব্লক মার্কেটের মাধ্যমেও তিনি এই শেয়ার কেনার কথা জানিয়েছেন।
ঢাকার পুঁজিবাজারে গতকাল দিন শেষে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দাম ছিল ২০০ টাকা ৪০ পয়সা। সেই হিসাবে ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীর দেওয়া ঘোষণা অনুযায়ী ২০ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৪০ কোটি টাকা। নিজের কোম্পানির শেয়ারে এই বিনিয়োগ করবেন তিনি।
এদিকে কোম্পানির এমডির শেয়ার কেনার ঘোষণায় সোমবার ঢাকার বাজারে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দাম ২ টাকা বা ১ শতাংশ বেড়েছে। তাতে দিন শেষে স্কয়ার ফার্মার শেয়ারের বাজারমূল্য বেড়ে ২০০ টাকা ছাড়িয়েছে।
সবশেষ ২০২৪-২৫ অর্থবছর শেষে স্কয়ার ফার্মা সম্মিলিতভাবে ২ হাজার ৩৯৭ কোটি টাকার রেকর্ড মুনাফা করেছে। এই মুনাফা থেকে কোম্পানি ওই অর্থবছরের জন্য শেয়ারধারীদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করেছে ১ হাজার ৬৪ কোটি টাকা। গত অর্থবছর কোম্পানিটি রেকর্ড মুনাফার পাশাপাশি শেয়ারধারীদের জন্য রেকর্ড ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক বছরের মধ্যে স্কয়ার ফার্মার শেয়ারের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল ২৩২ টাকা।
এমকে
পুঁজিবাজার
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ এপ্রিল বিকাল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৬ তারিখ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো ইউনাইটেড ইন্স্যুরেন্স
পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো মেঘনা কনডেন্সড মিল্ক
শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে কোম্পানির সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক এবং ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
সহযোগী প্রতিষ্ঠানে ১৯২ কোটি টাকা বিনিয়োগ করবে উত্তরা ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসি তার সহযোগী প্রতিষ্ঠান ‘উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে’ ১৯২ কোটি টাকা বিনিয়োগ করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, উত্তরা পিএলসি তার সহযোগী কোম্পানি ‘উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে’ আগামী ৩০ দিনের মধ্যে ১৯২ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করা হবে। রাইট শেয়ার (১:৪) হিসেবে এই বিনিয়োগ করা হবে।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হয়েছে।
এমএন
পুঁজিবাজার
বিডি ল্যাম্পসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১১ পয়সা।
চলতি হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৫ টাকা ৪৬ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪৬ টাকা ৮৪ পয়সা।
এমএন



