পুঁজিবাজার
সেন্ট্রাল ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। আগামীকাল ৭ ডিসেম্বর থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।
নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এমকে
পুঁজিবাজার
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক এবং ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
মোজাফফর হোসেন স্পিনিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবি+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৪’ রেটিং হয়েছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২- ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫-২০২৬ সমাপ্ত অর্থবছরের ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এমএন
পুঁজিবাজার
নগদ ১২% লভ্যাংশ ঘোষণা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
রবিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৬৯ পয়সা।
আগামী ১৮ জুন,ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ নির্ধারণে আগামী ২০ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমএন
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৮১ শেয়ারদর
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮১টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৯ এপ্রিল) বেলা ১১টা ৩৪মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭১ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৪ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৭ ও ১৯৯৪ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৩৫ লাখ ৫২ হাজার টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১টি, কমেছে ১২৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টি কোম্পানির শেয়ারের।
এমএন
পুঁজিবাজার
পুঁজিবাজার উন্নয়নে ডিবিএ–জেএসডিএ’র যৌথ উদ্যোগ
বাংলাদেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, দক্ষ ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত করতে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং জাপান সিকিউরিটিজ ডিলারস অ্যাসোসিয়েশন (জেএসডিএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন তাকাশি হিবিনো ও সাইফুল ইসলাম। আন্তর্জাতিক কোনো স্ব-নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ডিবিএ’র এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা, যা সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সমঝোতা অনুযায়ী, উভয় পক্ষ পুঁজিবাজার উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে। এর মধ্যে রয়েছে আইন ও বিধিবিধান বিষয়ে অভিজ্ঞতা বিনিময়, স্ব-নিয়ন্ত্রক সংস্থার শাসনব্যবস্থা ও নীতিমালা উন্নয়ন, তদারকি ও কমপ্লায়েন্স কার্যক্রম জোরদার, আধুনিক আর্থিক লেনদেন পদ্ধতি গড়ে তোলা, নতুন বিনিয়োগ পণ্য উদ্ভাবন এবং বিনিয়োগকারী শিক্ষার প্রসার।
চুক্তি প্রসঙ্গে ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলাম বলেন, জেএসডিএ’র মতো অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে এই অংশীদারিত্ব দেশের পুঁজিবাজারে কাঠামোগত উন্নয়ন, সুশাসন এবং দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে, যা বাজারকে আরও স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তুলবে।
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশের পুঁজিবাজার আরও সংগঠিত ও গতিশীল হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষ এর সুফল পাবে।
চুক্তি বাস্তবায়নে সহযোগিতার জন্য জেএসডিএ’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে দুই সংস্থার মধ্যে আরও কার্যকর অংশীদারিত্ব গড়ে ওঠার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, জেএসডিএ পরিচালিত এশিয়া সিকিউরিটিজ ফোরাম এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ডিবিএ ২০২৩ সাল থেকে এই ফোরামের সদস্য হিসেবে আন্তর্জাতিক কার্যক্রমে অংশ নিয়ে দেশের পুঁজিবাজার উন্নয়নে ভূমিকা রাখছে।



