পুঁজিবাজার
সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ২২৮ শেয়ারের দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া ২২৮ কোম্পানির শেয়ারদর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৩ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৯৭ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৫৭ পয়েন্ট কমে যথাক্রমে ১০০২ ও ১৮৫৯ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১১৯ কোটি ৬৭ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০ কোম্পানির শেয়ারদর।
এমকে
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার
সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩০ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৫ মে) কোম্পানিগুলোর মোট ৫৩ লাখ ৭৯ হাজার ৪০০ টি শেয়ার ১০৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার টাকার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ৩ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার ও তৃতীয় ফেডারেল ইন্স্যুরেন্সে ২ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৫ মে) ডিএসইতে সর্বোচ্চ এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেডের শেয়ার দর ৩১ টাকা ১ পয়সা বা ৮ দশমিক ৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসির শেয়ার দর ৬ দশমিক ৯৮ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বে লিজিংয়ের ৬.৩৮ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৫.৮৫ শতাশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৫.৪৬ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৫.০০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪.৫৫ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৪.৪৮ শতাংশ ও এপেক্স ট্যানারীর ৪.৪১ শতাংশ শেয়ার দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে মুন্নু সিরামিক
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১০৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মুন্নু সিরামিক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৫ মে) ডিএসইতে সর্বোচ্চ মুন্নু সিরামিক লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের দর বেড়েছে ৭ দশমিক ৩৩ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিকদার ইন্স্যুরেন্সের ৪.৯৮ শতাংশ, মুন্নু এগ্রোর ৪.৪৬ শতাংশ, মীর আক্তারের ৪.২৬ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৪.২০ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৩.৯৫ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ৩.৯২ শতাংশ ও মালেক স্পিনিংয়ের ৩.৭২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৫ মে) ডিএসইতে সবোর্চ্চ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির ৩৮ কোটি ১৪ লাখ ০১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২৬ কোটি ৪১ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৬ কোটি ২৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড , এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইস্টার্ন ব্যাংক, এনসিসি ব্যাংক, মীর আক্তার হোসাইন, যমুনা ব্যাংক পিএলসি এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড ।
এমএন
পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৮৩২ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৭টির শেয়ারের দর বেড়েছে। এছাড়া টাকার অংকে লেনদেন গত কার্যদিবসের তুলনায় সামান্য কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৫ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৫৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৬৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১০৬০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৮৮ পয়েন্ট কমে ২০১৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৮৩২ কোটি ২৯ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৭৬ কোটি ৯৫ লাখ ১৩ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৭টি কোম্পানির, বিপরীতে ২২৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন




