Connect with us

জাতীয়

হাদিকে গুলির ঘটনায় শুটার ফয়সালকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিলো র‍্যাব

Published

on

ব্লক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বোনের বাসার পাশ থেকে দুটি ম্যাগজিন ও ১১টি গুলি উদ্ধার করেছে র‌্যাব। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ফয়সালের বাবা ও মাসহ তিনজনকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় শুটার ফয়সাল ও তার পরিবারের সংশ্লিষ্টতা নিয়ে চাঞ্চল্যকর কিছু দিয়েছে র‍্যাব।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সাল করিমের বোনের বাসা ও পাশের ভবনের ফাঁকা স্থান থেকে দুটি ভরা ম্যাগজিন, ১১টি গুলি এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একইসঙ্গে ফয়সালের বোনের বাসা থেকে একটি ট্যাব, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি পুরনো বাটন মোবাইল, দুটি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ছয়টি পাসপোর্ট এবং বিভিন্ন ব্যাংকের হিসাবের ৩৮টি চেক উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, ওই বাসার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর ঘটনার দিন বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে বাসা থেকে বের হয়ে যান। পরে বিকেল ৪টার দিকে ফয়সাল, আলমগীর এবং ফয়সালের মা ও ভাগিনাকে দুই ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ফয়সাল ও আলমগীর একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সেখান থেকে চলে যায়।

এদিকে নরসিংদীতে অভিযান চালিয়ে মো. ফয়সাল (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। এসময় তিনটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তবে, এই তিনটি অস্ত্রের কোনো একটি দিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করা হয়েছে কি না, তা ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে। র‍্যাব-১১ নরসিংদীতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

র‌্যাব জানায়, অস্ত্র ও গোলাবারুদ নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে উদ্ধার করা হয়েছে।

এদিকে ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা মোছা. হাসি বেগমকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় র‍্যাব-১০-এর একটি দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর এ হত্যাচেষ্টা মামলার গুরুত্বপূর্ণ আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার দম্পতির চার সন্তানের মধ্যে ফয়সাল করিম তৃতীয়। ফয়সাল ঢাকার আগারগাঁও এলাকায় তার বোন জেসমিন আক্তারের সপ্তম তলার বাসায় প্রায়ই যাতায়াত করতেন। ঘটনার দিন (১২ ডিসেম্বর) রাতে একটি কালো ব্যাগ নিয়ে তিনি ওই বাসায় ওঠেন। পরে ভবনের সরু জায়গায় ব্যাগটি ফেলে দেন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, ফয়সাল তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি ওই ভবনের ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি তার মা হাসি বেগমকে দেন। পরে অবস্থান নিরাপদ মনে না হওয়ায় তিনি আগারগাঁও থেকে মিরপুর হয়ে শাহজাদপুরে তার চাচাতো ভাই আরিফের বাসায় যান।

এ সময় ফয়সালের ব্যাগ বহনের জন্য তার বাবা হুমায়ুন কবির একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে দেন এবং কিছু অর্থও সরবরাহ করেন বলে র‍্যাবের দাবি। পরে ফয়সালের বাবা-মা তাদের ছোট ছেলে হাসান মাহমুদ বাবুলের কেরানীগঞ্জের বাসায় চলে যান।

প্রসঙ্গত, গত শুক্রবার (১২ ডিসেম্বর) গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতিতে রোববার রাতে পল্টন থানায় একটি মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। মামলাটি বর্তমানে ডিবিতে রয়েছে। মামলায় এর আগে ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবীর এবং তাকে পালাতে সহায়তার অভিযোগে সীমান্ত এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এমকে

শেয়ার করুন:-

জাতীয়

আওয়ামী সরকারের ১৬ বছরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে

Published

on

ব্লক

বিগত আওয়ামী সরকারের ১৬ বছরের নির্বাচনে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (৪ মে) সংসদ ভবনের কার্যালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্পিকার হাফিজ উদ্দিন বলেন,‘বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রয়েছে গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুরসংখ্যক হজ যাত্রী মক্কা ও মদিনায় গমন করেন। ধর্মীয় অভিন্নতার ভিত্তিতে পবিত্র হজ পালন দুই দেশের জনগণের মাঝে পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করে।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাক্ষাৎকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে আন্তঃসংসদীয় সম্পর্ক জোরদারকরণ, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন নিয়ে মতবিনিময় করেন। এসময় তারা চলমান মধ্যপ্রাচ্য সংকটে আমেরিকা ও ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এসময় স্পিকার সৌদি রাষ্ট্রদূতকে রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসির কার্যকরী ভূমিকা রাখার প্রস্তাব করেন।

অনুষ্ঠানে সৌদি আরবের দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ডিএসসিসিতে প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’

Published

on

ব্লক

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগর পরিচ্ছন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (৪ মে) নগর ভবনের সম্মেলন কক্ষে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঘোষণা অনুযায়ী, আগামী ৯ মে প্রথমবারের মতো ডিএসসিসি এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ পালন করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভাপতির বক্তব্যে প্রশাসক বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নগরবাসী নিজ নিজ এলাকা পরিষ্কার রাখলে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির কার্যক্রমে বিন্দুমাত্র গাফিলতি সহ্য করা হবে না।

প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিকে আরও বেগবান করতে ডিএসসিসির নেতৃত্বে সব সরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং সাধারণ নাগরিকরা একযোগে এই কর্মসূচি পালন করবে।

ডিএসসিসি এলাকার সব সরকারি প্রতিষ্ঠান, কোয়ার্টার, শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ-মাদ্রাসা), রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটগুলোতে স্ব-স্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা হবে বলেও সভায় জানানো হয়।

এছাড়া, ডিএসসিসির মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের মান, প্রয়োগ পদ্ধতি, তদারকি এবং কর্মীদের প্রশিক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক সভায় উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশে বাণিজ্যিক প্রচারণার পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচারের আহ্বান জানিয়েছেন।

মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ডিএমপি, ডিএমসি, বিজিবি, ইসলামিক ফাউন্ডেশন, রাজউক, বাংলাদেশ রেলওয়ে, রিহ্যাব, শিক্ষা অধিদপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

ব্লক

পুলিশের ইউনিফর্মে আংশিক পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পোশাকের মূল কাঠামো অপরিবর্তিত থাকলেও কিছু অংশে নতুনত্ব আসছে। শার্টের রঙ আগের মতোই থাকবে, মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং দেশের অন্যান্য স্থানে নীল। তবে প্যান্টে পরিবর্তন এনে খাকি রঙ নির্ধারণ করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সদস্যদের মতামত বিবেচনায় নিয়ে ঐতিহ্যবাহী পোশাকের একটি অংশ ফিরিয়ে আনার বিষয়ে সরকার ভাবছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে, প্রথম অধিবেশন নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, অধিবেশনটি ব্যর্থ হয়েছে এবং সংস্কার প্রস্তাব বা গণভোটের ফল বাস্তবায়ন না হলে তারা আবার রাজপথে আন্দোলনে নামবেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ‘৭২-এর সংবিধানকে আঁকড়ে ধরে আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার পথ তৈরি করা হচ্ছে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব অভিযোগ নতুন নয়, বরং পুরোনো। তিনি জানান, বিরোধীদলীয় নেতারা তাদের মতামত দিতে পারেন, যেমন সরকারও তাদের অবস্থান তুলে ধরেছে।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সংসদের প্রথম অধিবেশন ছিল প্রাণবন্ত ও সক্রিয়। তার ভাষ্য অনুযায়ী, এই অধিবেশনে সর্বাধিক আইন প্রণয়ন হয়েছে এবং আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। সরকার ও বিরোধী দলের উপস্থিতিতে মতবিনিময় হলেও পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ বজায় ছিল।

তিনি উল্লেখ করেন, বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করেছে এবং যৌথ কমিটি গঠন করেছে, যা জনগণ প্রত্যক্ষ করেছে। যদিও মতবিরোধ ছিল, তবুও উভয় পক্ষই নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে।

শেষে তিনি বলেন, গণতন্ত্রে ভিন্নমত ও বিতর্ক স্বাভাবিক বিষয়। বিরোধীদল তাদের বক্তব্য দিয়েছে, সরকারও তাদের মত প্রকাশ করেছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

বিনিয়োগকারীদের আকৃষ্টে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Published

on

ব্লক

দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে বিনিয়োগে আগ্রহীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (৪ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও পুনরায় চালুর করণীয় নিয়ে আলোচনা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে প্রশাসনিক জটিলতা দূর করা অত্যন্ত জরুরি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নেওয়ার জটিলতাও বড় বাধা হিসেবে কাজ করছে।

এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করার নির্দেশ দেন। তিনি বলেন, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।

বন্ধ থাকা সরকারি কল-কারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

Published

on

ব্লক

জুলাই আন্দোলনে ভূমিকার রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফেরত আসা ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

পরে ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, ২০৮ জনের মধ্যে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিক রয়েছেন। এই ৫৭ জনসহ ২০৮ জনকে সরকার জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৯ কোটি...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইয়াকিন পলিমার লিমিটেড।...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে জেএমআই সিরিঞ্জ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৭৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের উত্থানে লেনদেন ৮৭৬ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

ব্লক ব্লক
পুঁজিবাজার4 hours ago

ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

দেশের পুঁজিবাজারে বিদ্যমান ফ্লোর প্রাইসের কারণে সৃষ্ট অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বাজারে...

ব্লক ব্লক
পুঁজিবাজার4 hours ago

কর্পোরেট অফিসের জন্য স্বতন্ত্র ভবন নির্মাণ করবে ওয়ালটন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি কর্পোরেট অফিসের জন্য একটি স্বতন্ত্র ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।  AdLink দ্বারা বিজ্ঞাপন...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
ব্লক
জাতীয়1 minute ago

আওয়ামী সরকারের ১৬ বছরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে

ব্লক
জাতীয়14 minutes ago

ডিএসসিসিতে প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’

ব্লক
অর্থনীতি38 minutes ago

এক বছরের মধ্যে চালু হবে ৫০ বন্ধ পাট ও বস্ত্রকল: বাণিজ্যমন্ত্রী

ব্লক
স্বাস্থ্য46 minutes ago

হামের ভয়াবহ রূপ: একদিনে সর্বোচ্চ সংখ্যক শিশুর মৃত্যু

ব্লক
পুঁজিবাজার1 hour ago

ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার

ব্লক
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে জেএমআই সিরিঞ্জ

ব্লক
পুঁজিবাজার2 hours ago

লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের উত্থানে লেনদেন ৮৭৬ কোটি টাকা

ব্লক
রাজধানী2 hours ago

রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক

ব্লক
জাতীয়1 minute ago

আওয়ামী সরকারের ১৬ বছরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে

ব্লক
জাতীয়14 minutes ago

ডিএসসিসিতে প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’

ব্লক
অর্থনীতি38 minutes ago

এক বছরের মধ্যে চালু হবে ৫০ বন্ধ পাট ও বস্ত্রকল: বাণিজ্যমন্ত্রী

ব্লক
স্বাস্থ্য46 minutes ago

হামের ভয়াবহ রূপ: একদিনে সর্বোচ্চ সংখ্যক শিশুর মৃত্যু

ব্লক
পুঁজিবাজার1 hour ago

ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার

ব্লক
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে জেএমআই সিরিঞ্জ

ব্লক
পুঁজিবাজার2 hours ago

লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের উত্থানে লেনদেন ৮৭৬ কোটি টাকা

ব্লক
রাজধানী2 hours ago

রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক

ব্লক
জাতীয়1 minute ago

আওয়ামী সরকারের ১৬ বছরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে

ব্লক
জাতীয়14 minutes ago

ডিএসসিসিতে প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’

ব্লক
অর্থনীতি38 minutes ago

এক বছরের মধ্যে চালু হবে ৫০ বন্ধ পাট ও বস্ত্রকল: বাণিজ্যমন্ত্রী

ব্লক
স্বাস্থ্য46 minutes ago

হামের ভয়াবহ রূপ: একদিনে সর্বোচ্চ সংখ্যক শিশুর মৃত্যু

ব্লক
পুঁজিবাজার1 hour ago

ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার

ব্লক
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে জেএমআই সিরিঞ্জ

ব্লক
পুঁজিবাজার2 hours ago

লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের উত্থানে লেনদেন ৮৭৬ কোটি টাকা

ব্লক
রাজধানী2 hours ago

রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক