Connect with us

জাতীয়

সাংবাদিক আনিস আলমগীরকে নেওয়া হলো ডিবি কার্যালয়ে

Published

on

ব্লক

জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবিপ্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তাকে আটক নাকি কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে- জানতে চাইলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ডিবি কার্যালয় থেকে সাংবাদিক আনিস আলমগীর মোবাইলে গণমাধ্যমকে বলেন, ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।

আনিস আলমগীর ২০১৭ সালে দৈনিক মানবকণ্ঠের সম্পাদক হিসেবে নিয়োগ পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করা আনিস আলমগীর দৈনিক দেশ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি মানবকণ্ঠে যোগদানের আগে এশিয়ান টিভিতে হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পদে কর্মরত ছিলেন।

তিনি ২০০১ সালে আফগান যুদ্ধের সংবাদ সংগ্রহকালে তালেবানদের হাতে বন্দি হয়েছিলেন।

শেয়ার করুন:-

জাতীয়

এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মন্ত্রী মির্জা ফখরুল

Published

on

ব্লক

আগামী এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রী বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনও বলছি—আমরা চাই এবং চেষ্টা করবো, এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্রও শক্তিশালী হবে। ডিসি সম্মেলনে আমরা তাদের সামনে এই বিষয়টি তুলে ধরেছি।’

উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া কর্মসূচিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সংসদ সদস্য ও স্থানীয় সরকারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে।’

জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার তাগিদ দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা ডিসিদের বলেছি জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। কারণ জনগণই এই দেশের মালিক। তৃণমূল পর্যায়ের মানুষই সবকিছু নির্ধারণ করেন।’

ডিসি সম্মেলনের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল জানান, সরকারের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের এমন মতবিনিময় অত্যন্ত ফলপ্রসূ। ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় ও যোগাযোগ আরও বাড়ানোর কথা বলা হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে থেকে শুরু

Published

on

ব্লক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ মে থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিন যাত্রীরা ২৩ মে’র ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। এরপর ধারাবাহিকভাবে ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে যাত্রার টিকিট ১৭ মে বিক্রি করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এবার ঈদযাত্রা রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এসব টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী ঈদে অগ্রিম এবং ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন।

এছাড়া রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের অগ্রিম এবং ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ভারত থেকে পুশ-ইন হলে ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

Published

on

ব্লক

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশ-ইনের কোনো ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে যদি সীমান্তে পুশ-ইনের ঘটনা ঘটে, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও জানান, তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতের ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করছে ঢাকা। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের প্রস্তাব নিয়েও আলোচনা অব্যাহত থাকবে।

এর আগে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে চুক্তি নিয়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি খুব ভালো হয়েছে। যারা এ নিয়ে সমালোচনা করছেন, তারা অন্যান্য দেশের সঙ্গে তুলনামূলক চিত্র দেখলে বিষয়টি বুঝতে পারবেন।

চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি চীন যাচ্ছি। সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

চীন সরকারের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। আগামী ৭ মে পর্যন্ত তিনি বেইজিংয়ে অবস্থান করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

Published

on

ব্লক

শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে দেশে ইলেকট্রিক বাস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের মাধ্যমে একদিকে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানো, অন্যদিকে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার হ্রাস করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, গণপরিবহনে জ্বালানিনির্ভরতা কমিয়ে ধীরে ধীরে বিদ্যুৎচালিত পরিবহন ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালু সেই বৃহৎ পরিকল্পনারই অংশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও জানান, প্রথম ধাপে শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে, যাতে প্রতিষ্ঠানগুলো সহজে এ ধরনের বাস সংগ্রহ করতে পারে।

এর আগে, গত ২৭ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ড একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবহনের কাজে ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আগাম কর এবং অগ্রিম আয়করসহ সব ধরনের কর ও শুল্ক অব্যাহতি দেওয়া হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান নিজে অথবা তাদের পক্ষে কোনো সংস্থা এসব বাস আমদানি করলেও একই সুবিধা পাবে। তবে এসব বাসের রং হলুদ হতে হবে এবং ‘স্কুল’, ‘কলেজ’ অথবা ‘স্টুডেন্ট বাস’ শব্দগুলো স্পষ্টভাবে লেখা থাকতে হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

নবম পে স্কেল বাস্তবায়ন হবে তিন ধাপে

Published

on

ব্লক

দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নবম পে স্কেল একবারে নয়, তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে গঠিত পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে সুপারিশ প্রণয়নের কাজ শুরু করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সরকারি সূত্রে জানা গেছে, আগামী তিন বছরের মধ্যে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। এতে অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ কমানোই প্রধান লক্ষ্য।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে নতুন পে স্কেলের প্রায় ৫০ শতাংশ বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানোর সুপারিশ আসতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, কমিটির প্রথম দফার বৈঠকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন।

চলতি অর্থবছরের বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হলেও তা এখনো ব্যবহার হয়নি। আগামী বাজেটে এ খাতে বরাদ্দ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে।

এদিকে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভা শেষে অর্থমন্ত্রী দেশে ফিরলে বিষয়টি নিয়ে পুনর্গঠিত কমিটি আবারও গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারে বলে জানা গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ মনে করেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ, উচ্চ মূল্যস্ফীতি এবং বাজেট ঘাটতির বাস্তবতায় একবারে নয়, বরং ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নই বেশি বাস্তবসম্মত হতে পারে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার33 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩০ কোটি...

ব্লক ব্লক
পুঁজিবাজার48 minutes ago

দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং ও...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১০৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।  AdLink...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৮৩২ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

ব্লক ব্লক
পুঁজিবাজার4 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ইসলামী ব্যাংক

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক পিএলসি কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১২ মে বিকাল...

ব্লক ব্লক
পুঁজিবাজার4 hours ago

কর্ণফুলী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ মে বিকাল...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
ব্লক
খেলাধুলা4 minutes ago

বিদায় বেলায় বাংলাদেশকে নিয়ে ক্যাবরেরার আবেগঘন বার্তা

ব্লক
জাতীয়19 minutes ago

এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মন্ত্রী মির্জা ফখরুল

ব্লক
পুঁজিবাজার33 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার48 minutes ago

দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে মুন্নু সিরামিক

ব্লক
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৮৩২ কোটি টাকা

ব্লক
জাতীয়2 hours ago

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে থেকে শুরু

ব্লক
জাতীয়2 hours ago

ভারত থেকে পুশ-ইন হলে ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

ব্লক
জাতীয়2 hours ago

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

ব্লক
খেলাধুলা4 minutes ago

বিদায় বেলায় বাংলাদেশকে নিয়ে ক্যাবরেরার আবেগঘন বার্তা

ব্লক
জাতীয়19 minutes ago

এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মন্ত্রী মির্জা ফখরুল

ব্লক
পুঁজিবাজার33 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার48 minutes ago

দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে মুন্নু সিরামিক

ব্লক
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৮৩২ কোটি টাকা

ব্লক
জাতীয়2 hours ago

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে থেকে শুরু

ব্লক
জাতীয়2 hours ago

ভারত থেকে পুশ-ইন হলে ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

ব্লক
জাতীয়2 hours ago

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

ব্লক
খেলাধুলা4 minutes ago

বিদায় বেলায় বাংলাদেশকে নিয়ে ক্যাবরেরার আবেগঘন বার্তা

ব্লক
জাতীয়19 minutes ago

এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মন্ত্রী মির্জা ফখরুল

ব্লক
পুঁজিবাজার33 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার48 minutes ago

দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে মুন্নু সিরামিক

ব্লক
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৮৩২ কোটি টাকা

ব্লক
জাতীয়2 hours ago

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে থেকে শুরু

ব্লক
জাতীয়2 hours ago

ভারত থেকে পুশ-ইন হলে ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

ব্লক
জাতীয়2 hours ago

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত