Connect with us

অর্থনীতি

তেল-পেঁয়াজের বাজার চড়া, কিছুটা কমেছে সবজির দাম

Published

on

ইউনিলিভার

সরকারের অনুমতি ছাড়াই প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে আমদানি হচ্ছে না বলে নতুন মৌসুম শুরুর শেষ মুহূর্তে পেঁয়াজের দামও বাড়িয়েছেন তারা। শেষ দুই-তিন দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০-৩০ টাকা পর্যন্ত। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা দামে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। পেঁয়াজের ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকটের কারণেই পুরনো পেঁয়াজের দাম চড়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে বাজারে মুড়িকাটা নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে। যদিও সেটা পরিমাণে খুব অল্প। আর পাতাসহ পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্যদিকে, বাজারে কিছুটা কমতে শুরু করেছে সবজির দাম। সরবরাহ বাড়তে থাকায় শীতের সবজির দাম কমতে শুরু করেছে বলেও জানান বিক্রেতারা।

বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে লম্বা বেগুন ৮০-১০০ টাকায় এবং গোল বেগুন বিক্রি হয়েছে ১২০ টাকা পর্যন্ত দামে। এই দাম এখন কমে লম্বা বেগুন ৭০-৮০ টাকা এবং গোল বেগুন ৮০-৯০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বাজারে এখন মোটামুটি দুই রকমের শিম পাওয়া যাচ্ছে। এর মধ্যে সবুজ শিমের দাম ৮০ টাকা থেকে কমে ৫৫-৬০ টাকায় নেমেছে। দাম কমেছে রঙিন শিমেরও। এই শিমের দাম ১০০-১২০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মাঝারি আকারের প্রতিটি ফুলকপি এখন ৫০-৬০ টাকা থেকে কমে ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। কমেছে বাঁধাকপির দামও। প্রতিটি বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। যা গত সপ্তাহেও ছিল ৪০-৫০ টাকা। একইভাবে দাম কমে আসছে টমেটোর। প্রতি কেজি টমেটোর দাম ১২০-১৪০ টাকা থেকে কমে মান ও বাজারভেদে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকার মধ্যে।

সবজি বিক্রেতা এনামুল হক বলেন, শীতের সবজির সরবরাহ বেড়েছে। এই সরবরাহের কারণে দাম কমতে শুরু করেছে। এতে করে বিক্রিও বেড়েছে।

এদিকে, বাজারে বেশ কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল ডিম-মুরগির দাম। ফার্মের মুরগির ডিমের দাম একেবারেই কম। গত তিন-চারদিন ধরেই প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১১৫-১২০ টাকা দরে। যদিও বৃহষ্পতিবার ডিমের দাম আবারও খানিকটা বেড়েছে। পাইকারিতে বেড়ে যাওয়ার কারণে ফার্মের মুরগির ডিমের ডজন আবারও ১৩০ টাকায় উঠবে বলে ধারণা করছেন ভোক্তারা।

ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকার মধ্যে।

অন্যদিকে, দুদিন ধরেই সয়াবিন তেলের দাম নিয়ে বেশ হইচই হচ্ছে বাজারে। কারণ ব্যবসায়ীরা সরকারের অনুমোদন ছাড়াই বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়েছেন ৯ টাকা। একইভাবে ৫ লিটারের বোতলের দাম ৪৩ টাকা এবং দুই লিটারের বোতলের দাম বাড়িয়েছেন ১৮ টাকা।

তবে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গত বুধবার সাংবাদিকদের জানান, সরকারের অনুমতি ছাড়াই ব্যবসায়ীরা তেলের দাম বাড়াতে পারেন না। এটা আইনের ব্যত্যয়। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।

শেয়ার করুন:-

অর্থনীতি

শীর্ষ শোধনাগারগুলোকে ডিজেল–পেট্রল রফতানি স্থগিতের নির্দেশ দিল চীন

Published

on

ইউনিলিভার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বড় তেল শোধনাগারগুলোকে ডিজেল ও পেট্রল রফতানি সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে চীন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিবেদন অনুযায়ী, বেইজিংয়ের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের কর্মকর্তারা তেল শোধনাগারগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে পরিশোধিত জ্বালানি পণ্য রফতানি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া শোধনাগারগুলোকে নতুন কোনো রফতানি চুক্তি না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া জ্বালানি চালান বাতিলের বিষয়ে আলোচনা করার কথাও বলা হয়েছে।

চীন তেলের নিট আমদানিকারক দেশ। বেইজিংও জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। বাণিজ্যের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার বলছে, গত বছর সমুদ্রপথে চীনের সরাসরি অপরিশোধিত তেল আমদানির ৫৭ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্য থেকে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

বিশ্ববাজারে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির দাম

Published

on

ইউনিলিভার

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে যখন জ্বালানি ও স্বর্ণের দামের ঊর্ধ্বগতি চলছে তখন পিছিয়ে নেই ক্রিপ্টোকারেন্সির বাজারও। সপ্তাহ ব্যবধানে বেড়েছে বিটকয়েনসহ অন্যান্য ভার্চুয়াল মুদ্রার দামও।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকনোমিকস জানিয়েছে, গত সপ্তাহের শুক্রবারে একেকটি বিটকয়েনের দাম ছিল ৬৭ হাজার ৭৬৯ ডলার। তবে আজ শুক্রবার (৬ মার্চ) সকালে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৯২ ডলারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এক সপ্তাহের ব্যবধানে বিটকয়েনের দাম বেড়েছে ৩ হাজার ৩২৩ ডলার। মাসের হিসাবেও বেড়েছে প্রায় আড়াই শতাংশের বেশি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইথারের দামও সপ্তাহের ব্যবধানে ৮ শতাংশ বেড়ে শুক্রবার সকালে পৌঁছেছে ২ হাজার ৮৪ ডলারে। এক মাসের তুলনায় দাম এখনও কিছুটা কম। একেকটি বাইন্যান্সের দামও ৬৩২ ডলার থেকে এক সপ্তাহে ৭.৮৮ শতাংশ বেড়ে বর্তমানে ৬৪৮ ডলারের উপরে বিক্রি হচ্ছে।

সোলানার দামও ঊর্ধ্বমুখী। বর্তমানে এই ক্রিপ্টোকারেন্সি বিক্রি হচ্ছে প্রায় সাড়ে ৮৮ ডলারে। এক সপ্তাহে দাম বেড়েছে প্রায় ৮ শতাংশ, আর এক মাসে বেড়েছে প্রায় ১ শতাংশের কাছাকাছি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

আরও বাড়ল দেশের রিজার্ভ, এখন কত বিলিয়ন ডলার?

Published

on

ইউনিলিভার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৫ হাজার ৪৮৭ দশমিক ৫৩ মিলিয়ন বা ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ৫ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৬৪ দশমিক ৬৬ মিলিয়ন বা ৩০ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গত ৩ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

আয়কর নির্ধারণে অ্যাসাইকুডা সিস্টেমের তথ্য ব্যবহার বাধ্যতামূলক

Published

on

ইউনিলিভার

আয়কর নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কর ফাঁকি রোধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে করদাতাদের আমদানিকৃত পণ্যের প্রকৃত মূল্য এবং আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম আয়করের তথ্য যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে।

এজন্য কাস্টমসের ‘অ্যাসাইকুডা সিস্টেমের’ বিজনেস ইন্টেলিজেন্স (বিআই) সার্ভারের তথ্য ব্যবহার করতে হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত বৃহস্পতিবার (৪ মার্চ) এনবিআরের আয়কর অনুবিভাগের অধীনস্থ কর অঞ্চলগুলোর জন্য এই আদেশ জারি করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আদেশে আয়কর কর্মকর্তাদের জন্য অ্যাসাইকুডা সিস্টেমের বিজনেস ইন্টেলিজেন্স সার্ভার ব্যবহারের বিস্তারিত পদ্ধতিও উল্লেখ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কর মামলা অডিটের জন্য নির্বাচন, আয়কর আইন অনুযায়ী কর মামলা পুনঃউন্মোচনের অনুমোদন প্রদান কিংবা ত্রুটিপূর্ণ করাদেশ সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিদর্শী রেঞ্জ কর্মকর্তারা এই সার্ভার থেকে তথ্য সংগ্রহ করবেন। করদাতা আমদানিকারক হলে তার আমদানিকৃত পণ্যের মূল্য এবং আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম আয়করের প্রকৃত তথ্য সংগ্রহ করে তা লিখিতভাবে সংশ্লিষ্ট সার্কেল কর্মকর্তাকে জানাতে হবে।

বর্তমানে কর কমিশনার এবং পরিদর্শী রেঞ্জ কর্মকর্তারা নির্ধারিত কম্পিউটার থেকে এই সার্ভারে লগইন করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে কর নির্ধারণী কর্মকর্তাদের সরাসরি এই সুযোগ না দিয়ে রেঞ্জ কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। সংগৃহীত তথ্য নির্দিষ্ট রেজিস্টারে নিয়মিত লিপিবদ্ধ রাখতে হবে।

এনবিআর মনে করছে, এই উদ্যোগের ফলে আয়কর মামলা নিষ্পত্তির সময় করদাতার আমদানিকৃত পণ্যের পরিমাণ, মূল্য এবং অগ্রিম আয়করের প্রকৃত তথ্য সহজেই যাচাই করা সম্ভব হবে। এতে স্বচ্ছ ও নির্ভুল প্রক্রিয়ায় অগ্রিম আয়কর ‘ক্রেডিট’ দেওয়া যাবে। একই সঙ্গে কর ফাঁকি রোধের মাধ্যমে রাজস্ব আদায় বাড়বে এবং আয়কর ফেরত (রিফান্ড) প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের মতে, এই উদ্যোগের মাধ্যমে কাস্টমস ও আয়কর বিভাগের মধ্যে তথ্য আদান-প্রদানের একটি নতুন যুগের সূচনা হয়েছে। এই কার্যক্রম সফল হলে কর নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে এবং ব্যবসায়ীদের অপ্রয়োজনীয় হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের প্রবেশ গেট অবরোধ করে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান

Published

on

ইউনিলিভার

মুনাফা হেয়ারকাট বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। মানববন্ধনের পর তারা বাংলাদেশ ব্যাংকের প্রবেশ গেট অবরোধ করে অবস্থান নেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একসঙ্গেই গ্রাহকরা কোনো বাধ্যবাধকতা না রেখে একীভূত পাঁচ ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার দাবি জানান। তারা বলেন, ব্যাংকে যথেষ্ট টাকা থাকলেও রমজানে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। অনেক শাখায় দু লাখ টাকা তোলার সময়ও বিধিনিষেধের কারণে সমস্যায় পড়ছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তাদের দাবি, ব্যাংকের ঘাটতি পূরণ করতে এবং আমানতকারীদের অর্থ ফেরাতে ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকে ফেরত আনতে হবে।

গত বছরের ৩০ নভেম্বর সরকারের অনুমোদন পেয়েছিল সম্মিলিত ইসলামী ব্যাংক, যা দেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে চালু হয়। এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করা হয় এবং সরকার ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

ইউনিলিভার ইউনিলিভার
পুঁজিবাজার2 hours ago

নগদ ৪২০% লভ্যাংশ ঘোষণা ইউনিলিভারের

তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে নিট মুনাফা বেড়েছে ১৯ শতাংশ। আলোচ্য হিসাব বছরে...

ইউনিলিভার ইউনিলিভার
পুঁজিবাজার3 hours ago

ডিএসইতে পিই রেশিও কমেছে ৬ শতাংশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৬ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

ইউনিলিভার ইউনিলিভার
পুঁজিবাজার4 hours ago

সাপ্তাহিক দর পতনের শীর্ষে রহিমা ফুড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

ইউনিলিভার ইউনিলিভার
পুঁজিবাজার4 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আরও পড়ুন...

ইউনিলিভার ইউনিলিভার
পুঁজিবাজার22 hours ago

ডিএসইর প্রধান সূচক হারাল ৩৫৯ পয়েন্ট, বাজার মূলধন কমেছে ২০ হাজার ৪১৩ কোটি

দেশের শেয়ারবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে । এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক...

ইউনিলিভার ইউনিলিভার
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২১...

ইউনিলিভার ইউনিলিভার
পুঁজিবাজার2 days ago

দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
ইউনিলিভার
সারাদেশ19 minutes ago

আ.লীগের ভাঙা অফিসে মাইকে শেখ মুজিবুরের ভাষণ প্রচার

ইউনিলিভার
জাতীয়36 minutes ago

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস

ইউনিলিভার
জাতীয়39 minutes ago

সীমিতভাবে চালু মধ্যপ্রাচ্য ফ্লাইট

ইউনিলিভার
আন্তর্জাতিক2 hours ago

এআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সফটব্যাংক

ইউনিলিভার
পুঁজিবাজার2 hours ago

নগদ ৪২০% লভ্যাংশ ঘোষণা ইউনিলিভারের

ইউনিলিভার
লাইফস্টাইল2 hours ago

ইফতারে পেঁপে খাবেন না যারা

ইউনিলিভার
আন্তর্জাতিক2 hours ago

ইসরায়েলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

ইউনিলিভার
রাজনীতি3 hours ago

সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন দল

ইউনিলিভার
আন্তর্জাতিক3 hours ago

আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণ হবে: মার্কিন অর্থমন্ত্রী

ইউনিলিভার
পুঁজিবাজার3 hours ago

ডিএসইতে পিই রেশিও কমেছে ৬ শতাংশ

ইউনিলিভার
সারাদেশ19 minutes ago

আ.লীগের ভাঙা অফিসে মাইকে শেখ মুজিবুরের ভাষণ প্রচার

ইউনিলিভার
জাতীয়36 minutes ago

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস

ইউনিলিভার
জাতীয়39 minutes ago

সীমিতভাবে চালু মধ্যপ্রাচ্য ফ্লাইট

ইউনিলিভার
আন্তর্জাতিক2 hours ago

এআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সফটব্যাংক

ইউনিলিভার
পুঁজিবাজার2 hours ago

নগদ ৪২০% লভ্যাংশ ঘোষণা ইউনিলিভারের

ইউনিলিভার
লাইফস্টাইল2 hours ago

ইফতারে পেঁপে খাবেন না যারা

ইউনিলিভার
আন্তর্জাতিক2 hours ago

ইসরায়েলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

ইউনিলিভার
রাজনীতি3 hours ago

সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন দল

ইউনিলিভার
আন্তর্জাতিক3 hours ago

আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণ হবে: মার্কিন অর্থমন্ত্রী

ইউনিলিভার
পুঁজিবাজার3 hours ago

ডিএসইতে পিই রেশিও কমেছে ৬ শতাংশ

ইউনিলিভার
সারাদেশ19 minutes ago

আ.লীগের ভাঙা অফিসে মাইকে শেখ মুজিবুরের ভাষণ প্রচার

ইউনিলিভার
জাতীয়36 minutes ago

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস

ইউনিলিভার
জাতীয়39 minutes ago

সীমিতভাবে চালু মধ্যপ্রাচ্য ফ্লাইট

ইউনিলিভার
আন্তর্জাতিক2 hours ago

এআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সফটব্যাংক

ইউনিলিভার
পুঁজিবাজার2 hours ago

নগদ ৪২০% লভ্যাংশ ঘোষণা ইউনিলিভারের

ইউনিলিভার
লাইফস্টাইল2 hours ago

ইফতারে পেঁপে খাবেন না যারা

ইউনিলিভার
আন্তর্জাতিক2 hours ago

ইসরায়েলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

ইউনিলিভার
রাজনীতি3 hours ago

সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন দল

ইউনিলিভার
আন্তর্জাতিক3 hours ago

আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণ হবে: মার্কিন অর্থমন্ত্রী

ইউনিলিভার
পুঁজিবাজার3 hours ago

ডিএসইতে পিই রেশিও কমেছে ৬ শতাংশ