Connect with us

রাজনীতি

খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ

Published

on

মার্কেন্টাইল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ সোমবার দুপুরে খুলনায় বিভাগীয় সমাবেশ করবে আট দল। ইতিমধ্যে বিভাগীয় সমাবেশকে সফল করতে সব ধরনের প্রস্তুতি গতকাল শেষ হয়েছে।

আন্দোলনরত আট দলের উদ্যোগে নগরীর বাবরী চত্বর (শিববাড়ি) কেন্দ্র করে আয়োজিত এই সমাবেশ সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ময়লাপোতা মোড়, ডাকবাংলো মোড় ও জোড়াগেট পর্যন্ত বিস্তৃত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গতকাল রোববার দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমির প্রফেসর মাহফুজুর রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মাহফুজুর রহমান জানান, সমাবেশস্থলসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় দেড় শতাধিক হর্ন লাগানো হয়েছে। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে দেড় থেকে দুই লাখ মানুষের সমাগম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম সভাপতিত্ব করবেন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির প্রিন্সিপাল মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়া খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সমাবেশকে কেন্দ্র করে খুলনা বিভাগজুড়ে পাঁচ লাখের বেশি লিফলেট বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল রোববার পর্যন্ত মহানগরীর প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ, প্রচার মিছিল, পেশাজীবী ও সামাজিক সংগঠনের সাথে মতবিনিময়, মাইকিং, বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার টাঙানোর কাজ সম্পন্ন হয়েছে।

১২শ’ বর্গফুটের একটি সুবিশাল মূল মঞ্চ এবং মিডিয়া কর্মীদের জন্য দুই পাশে পৃথক দুটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। সমাবেশ বাস্তবায়নে প্রচার-মিডিয়া, অফিস, মঞ্চ, ডেকোরেশন ও শৃঙ্খলাসহ ১১টি উপকমিটি দায়িত্ব পালন করছে।

দূরবর্তী জেলা থেকে আগত সাধারণ মানুষের যানবাহন রাখার জন্য জিরোপয়েন্ট-গল্লামারী, জিরোপয়েন্ট-বাইপাস-ময়ুরী আবাসিক এলাকা, পূর্বরূপসা ঘাট, জোড়াগেট গরুর হাট এবং সিএন্ডবি কলোনির মাঠ প্রস্তুত রাখা হয়েছে। আয়োজকদের মতে, এই সমাবেশ গণতান্ত্রিক আন্দোলনকে আরো শক্তিশালী করবে এবং মানুষের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

প্রেস ব্রিফিংয়ে আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরী সভাপতি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুফতি আমানুল্লাহ, খুলনা জেলা সভাপতি প্রফেসর মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগরী সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, বাংলাদেশ খেলাফাত মজলিস মহানগরী সভাপতি মুফতি শরীফ সাইদুর রহমান, খুলনা জেলা সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহানগরী সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার খুলনা বিভাগীয় সমন্বয়কারী নিজামুদ্দিন অমিত, খেলাফত মজলিস খুলনা মহানগরী সভাপতি এফ এম হারুন অর রশিদ, খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ জাকির হোসেন খান, খেলাফত মজলিস খুলনা জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ জুবায়ের, জেলা সেক্রেটারি এস এম রেজাউল করিম, মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, এমদাদুল্লাহ আজমী ডালিম, মুফতি মাহফুজুর রহমান, মুফতি সাদিকুর রহমান, মাওলানা মুজাহিদুর রহমান, মো. জাকির খান, এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল, মো. কামরুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম, মমিন ইসলাম নাসিব, মাওলানা হাবিবুল্লাহ গাজী, মো. সাকিব, মোহাম্মদ নূর হোসেন প্রমুখ।

এমকে

শেয়ার করুন:-

রাজনীতি

সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির

Published

on

মার্কেন্টাইল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন সংসদে কথা বলেন, তখন তাদের কথায় দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা যখন সমাজের কাছে যাই, তখন দেখি সমস্যার পাহাড় জমে আছে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত শিশুদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জামায়াত আমির বলেন, দেশে সবচেয়ে প্রাধান্য পাওয়ার কথা দুটি খাত হলো শিক্ষা এবং স্বাস্থ্যখাত। কিন্তু আমাদের দেশে এই দুই খাতই সবচেয়ে বেশি অবহেলিত। আমরা সংসদে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম, দেশে পর্যাপ্ত আইসিইউ আছে কিনা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আছে। অথচ আমি একজন চিকিৎসক হিসেবে সাক্ষ্য দিচ্ছি, বাংলাদেশের বেশিরভাগ হাসপাতালে আইসিইউ-এর অস্তিত্বই নেই।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আইসিইউ মেইনটেইন করতে হলে আগে আইসিইউ রিসোর্স পারসনকে প্রশিক্ষিত করতে হবে, যাদের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বলা হয়। সেই ব্যবস্থাটাই বাংলাদেশে গড়ে তোলা হয়নি।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা নিজেদের সাধ্য অনুযায়ী সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারাও মানুষের জন্য কাজ করুন। এই হাসপাতালটিতে সারা দেশ থেকে শিশুরা চিকিৎসা নিতে আসে। কিন্তু এখানে পর্যাপ্ত সেবা দেওয়ার মতো প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা নেই।

আগে সরকার এ হাসপাতালের জন্য ৩০ কোটি টাকা বাজেট প্রদান করতো, কিন্তু গত বছর থেকে তা কমিয়ে ২৮ কোটি টাকা করা হয়েছে, যা দুঃখজনক। যুগের সঙ্গে ও চাহিদা অনুযায়ী বাজেট বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু তা কেন কমানো হয়েছে? আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই, আপনারা এ শিশু হাসপাতালটির দিকে বিশেষ নজর দিন। কারণ শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।

শিশু হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে এখানে ৬৪ জন হামের রোগী ভর্তি আছে এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন শিশু ভর্তি হয়েছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে হাম ও হাম সন্দেহে ১০ জন শিশু মারা গেছে এখানে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন

Published

on

মার্কেন্টাইল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে নারীশক্তির সদস্যসচিব মাহমুদা আলম মিতুর সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন এবং সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন মাহমুদা আলম মিতু। এছাড়া সংগঠনের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন নুসরাত তাবাসসুম।

কমিটির শীর্ষ নেতৃত্বে আরো রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সাগুফতা বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে মনজিলা ঝুমা। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।

এছাড়া যুগ্ম সদস্যসচিব পদে দ্ব্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দুসহ মোট ছয়জন দায়িত্ব পালন করবেন।

সংগঠনটিকে গতিশীল করতে আটজন যুগ্ম মুখ্য সংগঠক ও ১৬ জন সংগঠককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুগ্ম মুখ্য সংগঠক হয়েছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম।

সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন রেহনুমা রুমা, ফারজানা আক্তার, মনি মুক্তা, সেজুতি আক্তার, ঐশি আলম পৃথ্বী, নির্মী আক্তার নিপা, শাহিন সুলতানা ইতি, সাদিয়া আলম স্নিগ্ধা, বেনজির আক্তার, সাবরিনা রহিম প্রিয়া, ফালানি রবিদাস, ঋদিতা হৃদি, ফারহা এমদাদ ও সুরাইয়া ইয়াসমীন।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ফারিবা হায়দার, সালওয়া শামস, ইয়াসমিন তামান্না, সামিনা নাসরিন স্বপ্নীল, আকলিমা আক্তার, তোফাইয়া তুন নাসা শিমু, কানিজ ফাতেমা, মাহমুদা আকতার দুলারি, মোছা. শারমিন আক্তার, ফারজানা আক্তার নুপুর, তাসনিম তিশা, সাবিকুন নাহার, তাহমিদুন্নাহার তামান্না, আজরীন আরবী, শামসুন্নাহার ও মারিয়াম ইসলাম।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন রুমিন ফারহানা

Published

on

মার্কেন্টাইল

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি এই গুঞ্জন নাকচ করে দিয়ে বলেন, এর কোনো ভিত্তি নেই, এটা গুজব।

শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টক শোতে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে, তা ভিত্তিহীন। তার বক্তব্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল এপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সাথে। আসেন আমরা একসাথে কাজ করি।

আপনি জুলাই মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন ফ্রন্টলাইনার। সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এপ্রোচে হেসেছি। এটা নিয়ে কথা বাড়াইনি।’

এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা- এ প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে’ সেখানে আমি কথা বলতে পারি।

কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

হামে আক্রান্ত শিশুদের দেখতে শিশু হাসপাতালে জামায়াত আমির

Published

on

মার্কেন্টাইল

হামে আক্রান্ত শিশুদের দেখতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় তিনি শিশুদের দেখতে যান।

এসময় বিরোধীদলীয় নেতা হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটি ও পরিচালকসহ চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা ও চিকিৎসার সার্বিক বিষয়ে জানতে চান এবং সমস্যাগুলো শোনেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরে জামায়াত আমির হাসপাতালের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মতবিনিময় সভায় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে কলুষিত করেছে শিবির: আব্দুল কাদের

Published

on

মার্কেন্টাইল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ছাত্র রাজনীতিতে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি নানা ধরনের অভিযোগ করেন।

তিনি বলেন, ‘৫-ই আগস্টের পরে ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে কলুষিত করার পেছনে শিবিরের অনেক দায় আছে। ঐ সময়ে সুসংগঠিত ফোর্স হিসেবে রাজনীতির নিয়ন্ত্রণ অনেকাংশে শিবিরের হাতে ছিল, তারা কেবল নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে নতুন সম্ভাবনার দ্বার’কে রুদ্ধ করেছেন। রাজনীতিতে নোংরামির চর্চা শুরু করেছেন, উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে নাস্তানাবুদ করেছেন প্রতিপক্ষকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আব্দুল কাদের তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, সাংগঠনিকভাবে সভ্য-ভব্য বলে নামডাকওয়ালা শিবির এক্ষেত্রে অনেক যোগ্যতাসম্পন্ন মানুষকে সামনে আনতে পারতো কিন্তু নিয়ে আসছে নিম্নস্তরের কিছু অযোগ্য লোককে, যারা সংগঠন এবং রাজনীতি; দুইটার কালচারকেই নষ্ট করছে, রীতিমতো ডুবাইছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

মার্কেন্টাইল মার্কেন্টাইল
পুঁজিবাজার2 minutes ago

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ এপ্রিল বিকাল ২টা...

মার্কেন্টাইল মার্কেন্টাইল
পুঁজিবাজার9 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো জেএমআই হসপিটাল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল...

মার্কেন্টাইল মার্কেন্টাইল
পুঁজিবাজার14 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো এএমসিএল (প্রাণ)

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএমসিএল (প্রাণ) লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত...

মার্কেন্টাইল মার্কেন্টাইল
পুঁজিবাজার22 minutes ago

রংপুর ফাউন্ড্রিয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত রংপুর ফাউন্ড্রি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।...

মার্কেন্টাইল মার্কেন্টাইল
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ইন্স্যুরেন্স

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত...

মার্কেন্টাইল মার্কেন্টাইল
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো আনলিমা ইয়ার্ন ডাইং

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ এপ্রিল দুপুর ১২টায়...

মার্কেন্টাইল মার্কেন্টাইল
পুঁজিবাজার2 hours ago

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ এপ্রিল বিকাল ৩টা...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মার্কেন্টাইল
পুঁজিবাজার2 minutes ago

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
পুঁজিবাজার9 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো জেএমআই হসপিটাল

মার্কেন্টাইল
পুঁজিবাজার14 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো এএমসিএল (প্রাণ)

মার্কেন্টাইল
পুঁজিবাজার22 minutes ago

রংপুর ফাউন্ড্রিয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
অর্থনীতি29 minutes ago

বিশ্ববাজারে তেলের দাম দিগুণ হলেও সরকার সামান্য বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

মার্কেন্টাইল
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ইন্স্যুরেন্স

মার্কেন্টাইল
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো আনলিমা ইয়ার্ন ডাইং

মার্কেন্টাইল
পুঁজিবাজার2 hours ago

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ইউনাইটেড ইন্স্যুরেন্স

মার্কেন্টাইল
জাতীয়2 hours ago

অ্যামোনিয়া সংকটে বন্ধ ডিএপি সার কারখানার উৎপাদন

মার্কেন্টাইল
পুঁজিবাজার2 minutes ago

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
পুঁজিবাজার9 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো জেএমআই হসপিটাল

মার্কেন্টাইল
পুঁজিবাজার14 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো এএমসিএল (প্রাণ)

মার্কেন্টাইল
পুঁজিবাজার22 minutes ago

রংপুর ফাউন্ড্রিয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
অর্থনীতি29 minutes ago

বিশ্ববাজারে তেলের দাম দিগুণ হলেও সরকার সামান্য বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

মার্কেন্টাইল
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ইন্স্যুরেন্স

মার্কেন্টাইল
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো আনলিমা ইয়ার্ন ডাইং

মার্কেন্টাইল
পুঁজিবাজার2 hours ago

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ইউনাইটেড ইন্স্যুরেন্স

মার্কেন্টাইল
জাতীয়2 hours ago

অ্যামোনিয়া সংকটে বন্ধ ডিএপি সার কারখানার উৎপাদন

মার্কেন্টাইল
পুঁজিবাজার2 minutes ago

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
পুঁজিবাজার9 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো জেএমআই হসপিটাল

মার্কেন্টাইল
পুঁজিবাজার14 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো এএমসিএল (প্রাণ)

মার্কেন্টাইল
পুঁজিবাজার22 minutes ago

রংপুর ফাউন্ড্রিয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
অর্থনীতি29 minutes ago

বিশ্ববাজারে তেলের দাম দিগুণ হলেও সরকার সামান্য বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

মার্কেন্টাইল
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ইন্স্যুরেন্স

মার্কেন্টাইল
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো আনলিমা ইয়ার্ন ডাইং

মার্কেন্টাইল
পুঁজিবাজার2 hours ago

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মার্কেন্টাইল
পুঁজিবাজার2 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ইউনাইটেড ইন্স্যুরেন্স

মার্কেন্টাইল
জাতীয়2 hours ago

অ্যামোনিয়া সংকটে বন্ধ ডিএপি সার কারখানার উৎপাদন