Connect with us

জাতীয়

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার প্রবাসীর নিবন্ধন

Published

on

ব্যাংক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ‘পোস্টাল ‌ভোট বিডি’ অ্যাপে প্রথম পর্বে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে থাকা ২০ হাজারেরও বেশি ভোটার নিবন্ধন করেছেন।

রবিবার মধ্যরাতে নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও আরও পাঁচদিন অর্থাৎ ২৮ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য মঙ্গলবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নিবন্ধিতরাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এবার। বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

প্রথম পর্বে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধনের সময় দেওয়া হয় পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারদের।

অ্যাপ চালুর পর সোমবার পর্যন্ত ৩৪টি দেশে ২০ হাজার ২৯১ জন নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫০৬ জন এবং নারী ১ হাজার ৭৮৫। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৯৮৬ জন, জাপানে ৫ হাজার ১৯ জন, দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ১৮০জন, চীনে ১ হাজার ৪০৭, মিশরে ৬৮৬ জন রয়েছে।

এদিন নির্বাচন কমিশনের নিবন্ধন পোর্টালে নিবন্ধনের এ তথ্য মিলেছে। ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান বলেন, উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশের ভোটাররা রোববার রাত ১২টা থেকে নিবন্ধন করতে পারবেন। একই সঙ্গে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের দেশের নিবন্ধন প্রক্রিয়াও ২৮ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।

রাত ১২টায় শুরু দ্বিতীয় পর্ব
তথ্য অধিদপ্তর এক বার্তায় জানায়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশের ভোটার নিবন্ধন কার্যক্রম ২৪ নভেম্বর রাত ১২টা (বাংলাদেশ সময়) থেকে শুরু হয়েছে।

এছাড়া দেশের ভেতর তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে; এ সময় বাদপড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।

শেয়ার করুন:-

জাতীয়

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল ৮ লাখ ৮৩ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

Published

on

ব্যাংক

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু হওয়া পোস্টাল ব্যালট এবং অভ্যন্তরীণ পোস্টাল ভোটের একটি বিশাল অংশ ইতিমধ্যে নির্বাচন কমিশনে পৌঁছেছে। নির্বাচন কমিশনের (ইসি) জানিয়েছেন, দেশ ও দেশের বাইরে থেকে আসা মোট ৮ লাখ ৮৩ হাজার ৩৮৭টি পোস্টাল ভোট এখন রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়েছে, প্রবাসীদের জন্য ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ টি ব্যালট পাঠানো হয়েছে। এরমধ্যে ভোট দিয়ে দেশে পাঠানো হয়েছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ জন। আর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬ জন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে দেশের ভেতরে বিভিন্ন স্থানে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জনের কাছে ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ভোট দিতে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ৯৫১ জনের।

আগামী ১২ ফেব্রুয়ারি বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত হাতে আসা ব্যালট পেপার গণনা করবেন রিটার্নিং কর্মকর্তারা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক

Published

on

ব্যাংক

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের পার্লামেন্ট প্রতিনিধিদল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইইউ মিশন জানায়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পর্কে সরাসরি তথ্য গ্রহণের জন্য ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনী প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন কমিশনের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন দীর্ঘমেয়াদি ও তথ্যভিত্তিক মূল্যায়নে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। এই মিশনে ইইউ পার্লামেন্টের প্রতিনিধিরাও যুক্ত রয়েছেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

নির্বাচনের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ

Published

on

ব্যাংক

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য। এর মধ্যে ১ লাখ ৩ হাজার সশস্ত্র সদস্য রয়েছে সেনাবাহিনীর। এ ছাড়া ভোটের মাঠ পর্যবেক্ষণে সব বাহিনীর ড্রোন ব্যবহৃত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ভোটে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর উপকূলীয় পাঁচ জেলায় ১৭ আসনে ৫ হাজার এবং বিমান বাহিনীর ৩ হাজার ৫শ সদস্য দায়িত্ব পালন করছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৭ হাজার ৪৫৩ জন, কোস্ট গার্ড ৩ হাজার ৫৮৫ জন, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ হাজার ৩৪৯ জন, আনসার ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন এবং বিএনসিসি’র ১ হাজার ৯২২ জন সদস্য দায়িত্বে রয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্যদিকে নির্বাচনী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছেন ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী তদন্ত কমিটিতে ৩শ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। এ ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের কমিটি গঠন করা হয়েছে।

বিভিন্ন নির্বাচনী অপরাধে ইতোমধ্যে আচরণবিধি ভঙ্গের দায়ে ৪৬৮টি ঘটনায় ২৫৯টি মামলায় প্রার্থী ও তাদের সমর্থকদের মোট ৩২ লাখ ১৫ হাজার ৪৯০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী তদন্ত কমিটি সংক্ষিপ্ত বিচারে আরও ৩ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

ভোট পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের আমন্ত্রণে ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক, স্বেচ্ছায় ৩৩৫ জন বিদেশি পর্যবেক্ষক এবং ১৫৬ জন বিদেশি সাংবাদিক ইতোমধ্যে দেশে এসেছেন। পাশাপাশি দেশীয় পর্যবেক্ষক হিসেবে ৮০টি সংস্থার ৪৪ হাজার ৯৯৫ জন মাঠে থাকবেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

নীলফামারীর চারটি আসনে ২৬৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

Published

on

ব্যাংক

নীলফামারীর চারটি সংসদীয় আসনে ৫৬২টি ভোটকেন্দ্রে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এরমধ্যে ২৬৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাকি কেন্দ্রগুলো সাধারণ কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। তবে ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে ভোটকেন্দ্রকে অধিকগুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে ভাগ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে জেলায় অধিকগুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ৭১টি ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ১৯৩টি মিলে ২৬৪ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবেই চিহ্নিত করা হয়। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র জানায়, ভোটার সংখ্যা বেশি, বিগত নির্বাচনের সময় অগ্নিসংযোগ বা ভাঙচুর, সীমানা প্রাচীর না থাকা, প্রার্থী বা রাজনৈতিক দলগুলোর প্রভাবশালী নেতার বাড়ি সংলগ্ন কেন্দ্র, দূরবর্তী ও জনবহুল এলাকাসহ বিভিন্ন দিক বিবেচনা করে এসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভারত সীমান্তবর্তী উত্তরাঞ্চলের নীলফামারী জেলাটি তিস্তা নদী বিধৌত ও অবাঙালি অধ্যুষিত এলাকা নিয়ে চারটি আসন রয়েছে।

এবারের নির্বাচনে এই জেলার আসনগুলোতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, জেপি, বাসদ (মার্কবাদী), বিএনএফ, ন্যাপ ও স্বতন্ত্রসহ মোট ২৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানিয়েছেন সার্বিকভাবে ভোটগ্রহণের সব প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সব বাহিনী দায়িত্ব বুঝে নিয়েছেন। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার বাহিনী কাজ করছে।

নতুন করে ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ পেয়েছি। চারটি জুডিসিয়াল তদন্ত টিম রয়েছে। এতে আটজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

তিনি জানান, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রতিটি উপজেলায় যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ঘিরে প্রশাসনিকভাবে আমাদের সার্বিক পরিস্থিতি অনেক ভালো। যারা ভোটগ্রহণ করবেন সে সব কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ

Published

on

ব্যাংক

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারসহ ভোটের উপকরণ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে৷

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রিটার্নিং কর্মকর্তারা নিজের দপ্তর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের নির্বাচনী সকল উপকরণ বিতরণ করছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এবার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন।
আর হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এসব ভোটার ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটদান করার সুযোগ পাচ্ছেন। এসব কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ২১ হাজার ৫০৬টি।

নির্বাচনে ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা ভোট নেবেন। এদের মধ্যে প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন, পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের দুই বিভাগীয় কমিশনার, ৬৪ জন জেলা প্রশাসক ও তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ৫৯৮ জন।

১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনের ভোটে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করছে।
এতে দলের প্রার্থী রয়েছে ১ হাজার ৭৫৫ জন। স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৮৩ জন। এরমধ্যে দলীয় প্রার্থীর সংখ্যা ৬৩ জন। বাকি ২০ জন হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী।

ভোটে পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ১ হাজার ৬৯২ জন দলীয় প্রার্থী। পুরুষদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৫৩ জন।

শেরপুর-৩ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত করেছে কমিশন, যেখানে পরবর্তীতে নতুন তফসিলের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করবে ভোট আয়োজনকারী সংস্থাটি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

Snehasish Barua Snehasish Barua
পুঁজিবাজার18 hours ago

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র...

ব্যাংক ব্যাংক
অর্থনীতি20 hours ago

ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি থাকবে দেশের সকল ব্যাংক খাত...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার20 hours ago

একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডাররা পাবেন ক্ষতিপূরণ: অর্থ উপদেষ্টা

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার20 hours ago

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার21 hours ago

দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার21 hours ago

দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৮৮ টির শেয়ারদর বৃদ্ধি...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার21 hours ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ব্যাংক
রাজনীতি9 minutes ago

নন্দীগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ: নেতার চোখ হারানোর খবরে মায়ের মৃত্যু

ব্যাংক
ধর্ম ও জীবন23 minutes ago

রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি

ব্যাংক
জাতীয়35 minutes ago

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল ৮ লাখ ৮৩ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ব্যাংক
জাতীয়44 minutes ago

ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক

ব্যাংক
জাতীয়1 hour ago

নির্বাচনের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ

ব্যাংক
জাতীয়1 hour ago

নীলফামারীর চারটি আসনে ২৬৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

ব্যাংক
জাতীয়2 hours ago

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ

ব্যাংক
জাতীয়12 hours ago

নতুন সরকারের প্রতি অগ্রিম শুভ কামনা জ্বালানি উপদেষ্টার

ব্যাংক
সারাদেশ12 hours ago

উৎসবমুখর পরিবেশে মহিউস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

ব্যাংক
জাতীয়13 hours ago

বিদায়বেলায় উপদেষ্টারা, সাফল্যের মূল্যায়নে কে কত নম্বর দিলেন

ব্যাংক
রাজনীতি9 minutes ago

নন্দীগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ: নেতার চোখ হারানোর খবরে মায়ের মৃত্যু

ব্যাংক
ধর্ম ও জীবন23 minutes ago

রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি

ব্যাংক
জাতীয়35 minutes ago

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল ৮ লাখ ৮৩ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ব্যাংক
জাতীয়44 minutes ago

ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক

ব্যাংক
জাতীয়1 hour ago

নির্বাচনের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ

ব্যাংক
জাতীয়1 hour ago

নীলফামারীর চারটি আসনে ২৬৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

ব্যাংক
জাতীয়2 hours ago

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ

ব্যাংক
জাতীয়12 hours ago

নতুন সরকারের প্রতি অগ্রিম শুভ কামনা জ্বালানি উপদেষ্টার

ব্যাংক
সারাদেশ12 hours ago

উৎসবমুখর পরিবেশে মহিউস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

ব্যাংক
জাতীয়13 hours ago

বিদায়বেলায় উপদেষ্টারা, সাফল্যের মূল্যায়নে কে কত নম্বর দিলেন

ব্যাংক
রাজনীতি9 minutes ago

নন্দীগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ: নেতার চোখ হারানোর খবরে মায়ের মৃত্যু

ব্যাংক
ধর্ম ও জীবন23 minutes ago

রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি

ব্যাংক
জাতীয়35 minutes ago

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল ৮ লাখ ৮৩ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ব্যাংক
জাতীয়44 minutes ago

ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক

ব্যাংক
জাতীয়1 hour ago

নির্বাচনের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ

ব্যাংক
জাতীয়1 hour ago

নীলফামারীর চারটি আসনে ২৬৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

ব্যাংক
জাতীয়2 hours ago

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ

ব্যাংক
জাতীয়12 hours ago

নতুন সরকারের প্রতি অগ্রিম শুভ কামনা জ্বালানি উপদেষ্টার

ব্যাংক
সারাদেশ12 hours ago

উৎসবমুখর পরিবেশে মহিউস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

ব্যাংক
জাতীয়13 hours ago

বিদায়বেলায় উপদেষ্টারা, সাফল্যের মূল্যায়নে কে কত নম্বর দিলেন