Connect with us

আইন-আদালত

মেজর সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী সাবেক ওসি প্রদীপ

Published

on

উসমানিয়া

সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মূলহোতা হিসেবে টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে চিহ্নিত করে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

হাইকোর্ট পূর্ণাঙ্গ রায়ে উল্লেখ করেছেন, সাবেক ওসি প্রদীপের পরিকল্পনা অনুযায়ী সাবেক সেনা কর্মকর্তা সিনহাকে চার রাউন্ড গুলি করে হত্যা করেন একই থানার তৎকালীন এসআই লিয়াকত আলী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রবিবার হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সাগির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রকাশিত ৩৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এ মন্তব্য করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রায়ে বলা হয়, ‘যে কোনো সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাস এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও হোতা ছিলেন। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ভুক্তভোগী মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানকে বুকে আঘাত করেন, যার ফলে তার দুইটি পাঁজর ভেঙে যায়, এবং তার জুতাসহ বাঁ পা ভুক্তভোগীর ঘাড়ের বাম পাশে চেপে ধরেন মৃত্যু নিশ্চিত করতে। সহ-আসামি লিয়াকত আলী, পূর্বপরিকল্পনা অনুযায়ী, ঘটনাস্থলে এসে ভুক্তভোগীকে হত্যার উদ্দেশ্যে চারটি গুলি করেন। ট্রায়াল কোর্ট দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড যথাযথভাবে প্রদান করেছে।’

সাক্ষী, রাষ্ট্রপক্ষের উপস্থাপিত প্রমাণ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পরিস্থিতিগত সাক্ষ্য বিশ্লেষণ করে বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর দণ্ডিতরা হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন বলে আদালত সূত্র জানিয়েছে।

ট্রায়াল কোর্টের রায়ের ডেথ রেফারেন্স (মামলার নথি) ও দণ্ডিতদের আপিল শুনানি শেষে চলতি বছরের ২ জুন হাইকোর্ট এ রায় ঘোষণা করেন। রায়ে মেজর সিনহা হত্যার ঘটনায় প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। একই মামলায় ট্রায়াল কোর্ট প্রদত্ত অন্য ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখেন।

এই ছয়জন হলেন- সাবেক এসআই নন্দ দুলাল রক্ষিত, সাবেক কনস্টেবল সাগর দেব ও রুবেল শর্মা এবং পুলিশ সোর্স মো. নিজামুদ্দিন, মো. নুরুল আমিন ও মো. আয়াজ উদ্দিন। আটজন দণ্ডিতই বর্তমানে কারাগারে আছেন।

পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট উল্লেখ করেন, ‘যেহেতু নন্দ দুলাল, সাগর, রুবেল, নুরুল, আয়াজ ও নিজামের বিরুদ্ধে ষড়যন্ত্র, সহায়তা, প্ররোচনা ও অভিন্ন উদ্দেশ্যের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, তাই ট্রায়াল কোর্ট তাদের সম্পৃক্ততার ধরন বিবেচনায় দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। আমরা মনে করি এটি যথাযথ ও ন্যায়সঙ্গত; তাই আপত্তিকৃত রায়ে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।’

হাইকোর্ট বিচারকরা পূর্ণাঙ্গ রায়ে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ও পরিকল্পনার বিবরণ তুলে ধরে বলেন, ‘ভুক্তভোগী মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান ২০২০ সালের ২ জুলাই তার সহযোগীদের- সাহেদুল ইসলাম সিফাত (অভিযোগকারী পক্ষের সাক্ষী বা পিডব্লিউ-২), শিপ্রা দেবনাথ ও রূপতিকে সঙ্গে নিয়ে ‘জাস্ট গো’ ইউটিউব চ্যানেলের জন্য পাহাড়, বন ও সাগর সৈকতের ভিডিও ধারণ করতে কক্সবাজারে আসেন।

৭ জুলাই ২০২০ তারা নীলিমা রিসোর্টে অবস্থান করেন এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী কক্সবাজার, টেকনাফ ও রামুর বিভিন্ন স্থানে ভিডিও ধারণ করেন। এ সময় তারা স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন যে, তখনকার টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস ও তার কয়েকজন সহযোগী নানা বেআইনি কর্মকাণ্ড— চাঁদাবাজি, গুম ও ‘ক্রসফায়ার’ হত্যাকাণ্ড চালাচ্ছেন।’

রায়ে বলা হয়, ‘ভুক্তভোগী (সিনহা) এসব ঘটনার শিকারদের সাক্ষ্য রেকর্ড করেন, যা পিডব্লিউ-১৫, পিডব্লিউ-১৬, পিডব্লিউ-১৮ ও পিডব্লিউ-২০–এর সাক্ষ্যে প্রমাণিত। প্রদীপ কুমার দাস তার সোর্সদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ২০২০ সালের জুলাইয়ের মধ্যভাগে মেজর (অব.) সিনহাকে হুমকি দেন এবং এসব কার্যক্রম বন্ধ করে এলাকা ত্যাগ করতে বলেন। পিডব্লিউ-২ এর সাক্ষ্য ও শক্তিশালী পরিস্থিতিগত প্রমাণ দ্বারা এটি প্রমাণিত। হুমকি সত্ত্বেও ভুক্তভোগী তার কাজ চালিয়ে যান এবং এলাকা ত্যাগ করেননি। এরপর প্রদীপ কুমার দাস নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, মো. নুরুল আমিন, আয়াজ ও নিজামুদ্দিনকে সঙ্গে নিয়ে মেজর (অব.) সিনহাকে হত্যার ষড়যন্ত্র করেন। তারা নুরুল আমিন, আয়াজ ও নিজামুদ্দিনকে ভুক্তভোগীর গতিবিধি নজরদারি করে রিপোর্ট করার দায়িত্ব দেন।’

পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট আরও উল্লেখ করেন, ‘এই ষড়যন্ত্রের ধারাবাহিকতায়, ৩১ জুলাই ২০২০ যখন ভুক্তভোগী ও সাহেদুল ইসলাম সিফাত (পিডব্লিউ-২) টেকনাফ থানাধীন মারিশবনিয়া মইন্যা পাহাড় এলাকায় ভিডিও ধারণ শেষে নীলিমা রিসোর্টে ফিরছিলেন, তখন পরিকল্পনা অনুযায়ী মো. নিজাম উদ্দিন উম্মুল কোরআন জামে মসজিদের মাইক দিয়ে তাদের ‘ডাকাত’ ঘোষণা করেন, যেন স্থানীয়রা তাদের পিটিয়ে হত্যা করে। নুরুল আমিন, মো. আয়াজ ও মো. নিজাম উদ্দিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং পিডব্লিউ-১০ ও পিডব্লিউ-১৪ এর সাক্ষ্যে এটি প্রমাণিত। ঘটনাটির এই অংশসহ পুরো ঘটনাপ্রবাহ বহু স্বীকারোক্তি ও সাক্ষ্যে সমর্থিত।’

শেয়ার করুন:-

আইন-আদালত

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Published

on

উসমানিয়া

অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার আর্জি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ ৭ আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (২০ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির রিটের পক্ষে শুনানি করবেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

গত ৯ এপ্রিল জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার তিনটি অধ্যাদেশ বাতিল করে। বিরোধী দলের আপত্তি নাকচ করে বিল দুটি পাস হয়। ফলে বিচার বিভাগ আগের অবস্থায় ফিরছে; বিচারক নিয়োগে আর আইন থাকছে না, বিলুপ্ত হচ্ছে স্বতন্ত্র সচিবালয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

সপ্তাহে ২ দিন ভার্চুয়ালি হাইকোর্ট পরিচালনার সিদ্ধান্ত

Published

on

উসমানিয়া

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি, বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুইদিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সনের ১১ নং আইন)’ এবং হাইকোর্ট বিভাগের জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রতি সপ্তাহে দুইদিন বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট পরিচালিত হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই উদ্যোগের মাধ্যমে বিচার কার্যক্রম সচল রাখার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

হাইকোর্ট বিভাগে ৬৩ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

Published

on

উসমানিয়া

দীর্ঘ ছুটির পর নিয়মিত বিচারকাজে ফিরতে যাচ্ছে দেশের সর্বোচ্চ আদালত। আগামী রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের চলবে নিয়মিত বিচারকাজ। এর জন্য ৬৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বেঞ্চ গঠনের আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

৬৩টি বেঞ্চের মধ্যে ৩৪টি দ্বৈত এবং বাকি ২৯টি একক বেঞ্চ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বেঞ্চ গঠনের আদেশে বলা হয়েছে, আগামী ১৯ এপ্রিল, রবিবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য এসব বেঞ্চ গঠন করা হলো। গত ১৫ মার্চ থেকে গতকাল বৃহস্পতিবার পর‌্যন্ত ১৯ দিনের অবকাশ ছুটি ছিল সুপ্রিম কোর্টে। এই অবকাশ ছুটির সঙ্গে যুক্ত হয় ১৮ দিনের সাপ্তাহিক ও সরকারি ছুটি।

ফলে টানা ৩৭ দিন বন্ধ থাকে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারকাজ। তবে অবকাশ ছুটির মধ্যে হাইকোর্টের বিচারকাজ চালিয়ে নিতে অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগের চেম্বার আদালতেও চলে বিচারকাজ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

Published

on

উসমানিয়া

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন। তবে চিন্ময়ের বিরুদ্ধে আইনজীবী আলিফ হত্যা মামলাসহ আরও ছয়টি মামলা রয়েছে।

চট্টগ্রামের হাটহাজারীর মেখল এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে মামলাটি করেন সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই মামলায় ৭ এপ্রিল চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান বলেন, কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাসকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ছয়জনকে আসামি করা হয়।

মামলাটি দণ্ডবিধির আওতায় করা হয়েছে এবং তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন দাখিল করে।

প্রসঙ্গত, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। ওই দিন তার জামিনকে কেন্দ্র করে তার অনুসারীরা আদালত এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

একপর্যায়ে আদালতের বাইরে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

ওই ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন। গত বছরের ১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মাহফুজুর রহমান মোট ৩৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে প্রধান আসামি করা হয় চিন্ময় দাসকে। পরে ২৫ আগস্ট চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে বাদীর উপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

এ ছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা করা হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

Published

on

উসমানিয়া

সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ২০২৬ সালের সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১৯ মে ভোটগ্রহণের নির্ধারিত সূচি বাতিল করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বার কাউন্সিল জানিয়েছে, বর্তমানে দেশব্যাপী তীব্র জ্বালানি সংকট বিরাজ করছে। এ অবস্থায় সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে প্রতিদ্বন্দ্বী আইনজীবীদের পক্ষে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা চালানো ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন জেলা বার সমিতির পক্ষ থেকে নির্বাচন স্থগিতের জন্য আবেদন ও অনুরোধ জানানো হয়। এসব বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে নির্ধারিত ১৯ মে’র নির্বাচন স্থগিত করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে, গত ২ এপ্রিল বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯ মে নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছিল।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

উসমানিয়া উসমানিয়া
পুঁজিবাজার5 minutes ago

উসমানিয়া গ্লাস শীটের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল...

উসমানিয়া উসমানিয়া
পুঁজিবাজার9 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ইবনে সিনা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল...

উসমানিয়া উসমানিয়া
পুঁজিবাজার14 minutes ago

ই-জেনারেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৬ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।...

উসমানিয়া উসমানিয়া
পুঁজিবাজার29 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো প্রাইম ব্যাংক

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৬ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত...

উসমানিয়া উসমানিয়া
পুঁজিবাজার34 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো এনার্জিপ্যাক পাওয়ার

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ এপ্রিল বিকাল ৪টায়...

উসমানিয়া উসমানিয়া
পুঁজিবাজার40 minutes ago

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ এপ্রিল দুপুর ২টা ৩০...

উসমানিয়া উসমানিয়া
পুঁজিবাজার50 minutes ago

হাক্কানি পাল্পের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ এপ্রিল...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
উসমানিয়া
পুঁজিবাজার5 minutes ago

উসমানিয়া গ্লাস শীটের পর্ষদ সভার তারিখ ঘোষণা

উসমানিয়া
পুঁজিবাজার9 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ইবনে সিনা

উসমানিয়া
পুঁজিবাজার14 minutes ago

ই-জেনারেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

উসমানিয়া
রাজনীতি20 minutes ago

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

উসমানিয়া
পুঁজিবাজার29 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো প্রাইম ব্যাংক

উসমানিয়া
পুঁজিবাজার34 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো এনার্জিপ্যাক পাওয়ার

উসমানিয়া
পুঁজিবাজার40 minutes ago

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

উসমানিয়া
পুঁজিবাজার50 minutes ago

হাক্কানি পাল্পের পর্ষদ সভার তারিখ ঘোষণা

উসমানিয়া
পুঁজিবাজার56 minutes ago

রূপালী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

উসমানিয়া
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো প্রিমিয়ার ব্যাংক

উসমানিয়া
পুঁজিবাজার5 minutes ago

উসমানিয়া গ্লাস শীটের পর্ষদ সভার তারিখ ঘোষণা

উসমানিয়া
পুঁজিবাজার9 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ইবনে সিনা

উসমানিয়া
পুঁজিবাজার14 minutes ago

ই-জেনারেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

উসমানিয়া
রাজনীতি20 minutes ago

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

উসমানিয়া
পুঁজিবাজার29 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো প্রাইম ব্যাংক

উসমানিয়া
পুঁজিবাজার34 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো এনার্জিপ্যাক পাওয়ার

উসমানিয়া
পুঁজিবাজার40 minutes ago

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

উসমানিয়া
পুঁজিবাজার50 minutes ago

হাক্কানি পাল্পের পর্ষদ সভার তারিখ ঘোষণা

উসমানিয়া
পুঁজিবাজার56 minutes ago

রূপালী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

উসমানিয়া
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো প্রিমিয়ার ব্যাংক

উসমানিয়া
পুঁজিবাজার5 minutes ago

উসমানিয়া গ্লাস শীটের পর্ষদ সভার তারিখ ঘোষণা

উসমানিয়া
পুঁজিবাজার9 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ইবনে সিনা

উসমানিয়া
পুঁজিবাজার14 minutes ago

ই-জেনারেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

উসমানিয়া
রাজনীতি20 minutes ago

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

উসমানিয়া
পুঁজিবাজার29 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো প্রাইম ব্যাংক

উসমানিয়া
পুঁজিবাজার34 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো এনার্জিপ্যাক পাওয়ার

উসমানিয়া
পুঁজিবাজার40 minutes ago

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

উসমানিয়া
পুঁজিবাজার50 minutes ago

হাক্কানি পাল্পের পর্ষদ সভার তারিখ ঘোষণা

উসমানিয়া
পুঁজিবাজার56 minutes ago

রূপালী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

উসমানিয়া
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো প্রিমিয়ার ব্যাংক