Connect with us

রাজনীতি

বাংলার মাটিতে আর ফ্যাসিবাদের উত্থান নয়: ড. হেলাল

Published

on

পিই

বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটতে দেওয়া হবে না, আধিপত্যবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলে আধিপত্যবাদ বিরোধী জনতার মঞ্চ কর্তৃক ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় আধিপত্যবাদ বিরোধী জনতার সুদৃঢ় ঐক্যচাই’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ড. হেলাল উদ্দিন বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ আধিপত্যবাদের কাছে মাথানত না করায় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারক হত্যা করা হয়েছে। আধিপত্যবাদের দোসর আওয়ামী লীগ বিগত ১৫ বছর ক্ষমতার মসনদে বসে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করেছে। আওয়ামী লীগের শাসনামলে ঢাকা থেকে নয় বাংলাদেশ বিষয়ে সিদ্ধান্ত হতো দিল্লি থেকে। দিল্লির মেটিকুলাস ডিজাইনে হাসিনা দেশের আলেম-ওলামা, ছাত্র-জনতাকে হত্যা করেছে। যারাই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে তাদের কাউকে খুন, কাউকে গুম, কাউকে আয়না করে বন্দি করে র্নিবিচারে জুলুম -নির্যাতন চালানো হয়েছে। পরবর্তীতে জাতি আধিপত্যবাদের দোসর আওয়ামী লীগের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। ছাত্র-জনতা রাজপথে ৩৬ দিন লড়াই করে আওয়ামী লীগকে শুধু ক্ষমতাচ্যুতই করেনি বরং তাদের আপন ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। যারাই আধিপত্যবাদের গোলামী করবে তাদেরকে আধিপত্যবাদের কাছেই পাঠিয়ে দেওয়া হবে। এদেশের প্রতিটি মানুষ শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুঁখে দাঁড়াবে, লড়াই চালিয়ে যাবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর জনমনে সংশয় তৈরি করেছে। এই সরকার যদি ভারতের অন্যায় দাবিতে নতিস্বীকার করে অথবা অন্যায় সিদ্ধান্তের প্রতি সাড়া দেয়, তবে দেশের ভবিষ্যৎ শুভ হবে না।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক তখনই উন্নতি হবে যখন ভারত ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনাসহ তার সাঙ্গপাঙ্গকে ফেরত দেবে। ভারত সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আপনাদের অনেক দায়িত্ব। বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি মোতাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডিত পলাতক খুনি হাসিনাসহ সকল অপরাধীকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারেন।

আধিপত্যবাদ বিরোধী জনতার মঞ্চের সমন্বয়ক মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রোকন উদ্দিন, রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির মহাসচিব এম গফুর উদ্দিন চৌধুরী, আধিপত্যবাদ বিরোধী জনতার মঞ্চের কো-চেয়ারম্যান আলহাজ্ব এস এম ইউসুফ, প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নাঈম হাসান, সাবেক এমপি এ্যাডভোকেট তাসনিম রানা, মেজর (অব:) মো. মুজিব উল হক, ড. ক্যাপ্টেন এম রেজাউল করিম চৌধুরী, প্রফেসর ডক্টর এ আর খান, মুভমেন্ট ফর ফ্রী প্যালেস্টাইনের চেয়ারম্যান হারুনুর রশিদ খান, দেশপ্রেমিক নাগরিক মঞ্জের প্রধান সমন্বয়ক আহসান উল্লাহ শামীম, জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সহ সভাপতি ও কলামিস্ট ড. খন্দকার নাজমুল হক, সাবেক কর কমিশনার মির্জা শরিফুল আলম প্রমূখ।

বক্তারা আরও বলেন, ভারত তাদের তাবেদার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করেছে, দেশের অপার সম্ভাবনাময় পাট-শিল্প, চামড়া শিল্প শেষ করে দিয়েছে। পাহাড়কে অশান্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের সুগভীর চক্রান্তে লিপ্ত রয়েছ। আগামী নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসতে না পারে তারজন্য গভীর চক্রান্তে রতআছে। তাই আধিপত্যবাদ রুখতে দেশপ্রেমিক শক্তির ঐক্যের বিকল্প নেই।

এমকে

শেয়ার করুন:-

রাজনীতি

জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন

Published

on

পিই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে নারীশক্তির সদস্যসচিব মাহমুদা আলম মিতুর সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন এবং সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন মাহমুদা আলম মিতু। এছাড়া সংগঠনের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন নুসরাত তাবাসসুম।

কমিটির শীর্ষ নেতৃত্বে আরো রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সাগুফতা বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে মনজিলা ঝুমা। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।

এছাড়া যুগ্ম সদস্যসচিব পদে দ্ব্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দুসহ মোট ছয়জন দায়িত্ব পালন করবেন।

সংগঠনটিকে গতিশীল করতে আটজন যুগ্ম মুখ্য সংগঠক ও ১৬ জন সংগঠককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুগ্ম মুখ্য সংগঠক হয়েছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম।

সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন রেহনুমা রুমা, ফারজানা আক্তার, মনি মুক্তা, সেজুতি আক্তার, ঐশি আলম পৃথ্বী, নির্মী আক্তার নিপা, শাহিন সুলতানা ইতি, সাদিয়া আলম স্নিগ্ধা, বেনজির আক্তার, সাবরিনা রহিম প্রিয়া, ফালানি রবিদাস, ঋদিতা হৃদি, ফারহা এমদাদ ও সুরাইয়া ইয়াসমীন।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ফারিবা হায়দার, সালওয়া শামস, ইয়াসমিন তামান্না, সামিনা নাসরিন স্বপ্নীল, আকলিমা আক্তার, তোফাইয়া তুন নাসা শিমু, কানিজ ফাতেমা, মাহমুদা আকতার দুলারি, মোছা. শারমিন আক্তার, ফারজানা আক্তার নুপুর, তাসনিম তিশা, সাবিকুন নাহার, তাহমিদুন্নাহার তামান্না, আজরীন আরবী, শামসুন্নাহার ও মারিয়াম ইসলাম।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন রুমিন ফারহানা

Published

on

পিই

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি এই গুঞ্জন নাকচ করে দিয়ে বলেন, এর কোনো ভিত্তি নেই, এটা গুজব।

শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টক শোতে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে, তা ভিত্তিহীন। তার বক্তব্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল এপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সাথে। আসেন আমরা একসাথে কাজ করি।

আপনি জুলাই মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন ফ্রন্টলাইনার। সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এপ্রোচে হেসেছি। এটা নিয়ে কথা বাড়াইনি।’

এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা- এ প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে’ সেখানে আমি কথা বলতে পারি।

কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

হামে আক্রান্ত শিশুদের দেখতে শিশু হাসপাতালে জামায়াত আমির

Published

on

পিই

হামে আক্রান্ত শিশুদের দেখতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় তিনি শিশুদের দেখতে যান।

এসময় বিরোধীদলীয় নেতা হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটি ও পরিচালকসহ চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা ও চিকিৎসার সার্বিক বিষয়ে জানতে চান এবং সমস্যাগুলো শোনেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরে জামায়াত আমির হাসপাতালের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মতবিনিময় সভায় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে কলুষিত করেছে শিবির: আব্দুল কাদের

Published

on

পিই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ছাত্র রাজনীতিতে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি নানা ধরনের অভিযোগ করেন।

তিনি বলেন, ‘৫-ই আগস্টের পরে ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে কলুষিত করার পেছনে শিবিরের অনেক দায় আছে। ঐ সময়ে সুসংগঠিত ফোর্স হিসেবে রাজনীতির নিয়ন্ত্রণ অনেকাংশে শিবিরের হাতে ছিল, তারা কেবল নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে নতুন সম্ভাবনার দ্বার’কে রুদ্ধ করেছেন। রাজনীতিতে নোংরামির চর্চা শুরু করেছেন, উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে নাস্তানাবুদ করেছেন প্রতিপক্ষকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আব্দুল কাদের তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, সাংগঠনিকভাবে সভ্য-ভব্য বলে নামডাকওয়ালা শিবির এক্ষেত্রে অনেক যোগ্যতাসম্পন্ন মানুষকে সামনে আনতে পারতো কিন্তু নিয়ে আসছে নিম্নস্তরের কিছু অযোগ্য লোককে, যারা সংগঠন এবং রাজনীতি; দুইটার কালচারকেই নষ্ট করছে, রীতিমতো ডুবাইছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

বিএনপির সঙ্গে সমঝোতা সইয়ের প্রস্তাব তুরস্কের একে পার্টির

Published

on

পিই

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি)।

শুক্রবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে একে পার্টির ভাইস চেয়ারম্যান জাফের সিরাকায়া এই প্রস্তাব দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এর ভাইস চেয়ারম্যান, পররাষ্ট্রবিষয়ক প্রধান এবং সংসদ সদস্য জাফের সিরাকায়া।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তুরস্কে শুরু হওয়া ‌‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’র সাইডলাইনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে জাফের সিরাকায়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে একে পার্টির সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার লক্ষ্যে একটি পার্টি-টু-পার্টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব উত্থাপন করেন।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জানান, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে প্রথমবারের মতো এ ধরনের প্রস্তাব দিয়েছে একে পার্টি।

এ ছাড়া উভয় পক্ষের মধ্যে পার্টি-টু-পার্টি ডেলিগেশন ভিজিট নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পিই পিই
পুঁজিবাজার5 hours ago

ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২-১৬ এপ্রিল) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ...

পিই পিই
পুঁজিবাজার6 hours ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে পিএফফার্স্ট মিউচুয়াল ফান্ড

বিদায়ী সপ্তাহে (১২-১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে পিএফফার্স্ট মিউচুয়াল ফান্ড।...

পিই পিই
পুঁজিবাজার6 hours ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং

বিদায়ী সপ্তাহে (১২-১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ দরপতনের শীর্ষে রয়েছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।...

পিই পিই
পুঁজিবাজার6 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স পিপি ব্যাগ

বিদায়ী সপ্তাহে (১২-১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেনের শীর্ষে অবস্থান নিয়েছে খান ব্রাদার্স পিপি ব্যাগ। পুরো...

পিই পিই
পুঁজিবাজার6 hours ago

সূচক পতনে এক সপ্তাহে বিনিয়োগকারীদের ক্ষতি ৩ হাজার ৩১ কোটি টাকা

গত সপ্তাহে (১২–১৬ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে কমেছে বিনিয়োগকারীদের পোর্টফোলিওর মূল্য, যা দাঁড়িয়েছে ৩...

পিই পিই
পুঁজিবাজার2 days ago

নগদ ২২% লভ্যাংশ ঘোষণা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা...

পিই পিই
পুঁজিবাজার2 days ago

পরিবারের সদস্যদের ৪৬ লাখ শেয়ার উপহার দিচ্ছেন ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি’র ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির তাঁর স্ত্রী, পুত্র ও দুই কন্যার নামে মোট ৪৬...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পিই
সারাদেশ1 minute ago

গাজীপুরে অস্ত্রের মুখে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার

পিই
রাজনীতি6 minutes ago

জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন

পিই
জাতীয়1 hour ago

এইচএসসি পরীক্ষা শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী

পিই
জাতীয়2 hours ago

হামের টিকা না দিয়ে গত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

পিই
রাজনীতি2 hours ago

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন রুমিন ফারহানা

পিই
রাজনীতি2 hours ago

হামে আক্রান্ত শিশুদের দেখতে শিশু হাসপাতালে জামায়াত আমির

পিই
গণমাধ্যম2 hours ago

সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

পিই
টেলিকম ও প্রযুক্তি2 hours ago

এআই অগ্রগতির ওপর ভিত্তি করে ৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মেটা

পিই
অর্থনীতি2 hours ago

আজকের স্বর্ণ ও রুপার বাজারদর

পিই
অর্থনীতি3 hours ago

ইইউ-যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

পিই
সারাদেশ1 minute ago

গাজীপুরে অস্ত্রের মুখে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার

পিই
রাজনীতি6 minutes ago

জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন

পিই
জাতীয়1 hour ago

এইচএসসি পরীক্ষা শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী

পিই
জাতীয়2 hours ago

হামের টিকা না দিয়ে গত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

পিই
রাজনীতি2 hours ago

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন রুমিন ফারহানা

পিই
রাজনীতি2 hours ago

হামে আক্রান্ত শিশুদের দেখতে শিশু হাসপাতালে জামায়াত আমির

পিই
গণমাধ্যম2 hours ago

সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

পিই
টেলিকম ও প্রযুক্তি2 hours ago

এআই অগ্রগতির ওপর ভিত্তি করে ৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মেটা

পিই
অর্থনীতি2 hours ago

আজকের স্বর্ণ ও রুপার বাজারদর

পিই
অর্থনীতি3 hours ago

ইইউ-যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

পিই
সারাদেশ1 minute ago

গাজীপুরে অস্ত্রের মুখে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার

পিই
রাজনীতি6 minutes ago

জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন

পিই
জাতীয়1 hour ago

এইচএসসি পরীক্ষা শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী

পিই
জাতীয়2 hours ago

হামের টিকা না দিয়ে গত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

পিই
রাজনীতি2 hours ago

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন রুমিন ফারহানা

পিই
রাজনীতি2 hours ago

হামে আক্রান্ত শিশুদের দেখতে শিশু হাসপাতালে জামায়াত আমির

পিই
গণমাধ্যম2 hours ago

সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

পিই
টেলিকম ও প্রযুক্তি2 hours ago

এআই অগ্রগতির ওপর ভিত্তি করে ৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মেটা

পিই
অর্থনীতি2 hours ago

আজকের স্বর্ণ ও রুপার বাজারদর

পিই
অর্থনীতি3 hours ago

ইইউ-যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ