পুঁজিবাজার
দেড় শতাধিক কোম্পানির দরপতন, কমেছে লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ১৫৪ কোম্পানির দর বেড়েছে। টাকার অংকে লেনদেন সামান্য কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৯০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১১৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ০৪ পয়েন্ট কমে ১০৮৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৮৬ পয়েন্ট কমে ১৯৬৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৪৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৬২ লাখ ৮২ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৪টি কোম্পানির, বিপরীতে ১৭৯টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজার
বিএটি’র লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি) গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
সোমবার (২ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৮১ পয়সা, যা আগের বছর ৩২ টাকা ৪২ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০২ টাকা ৫০ পয়সা।
আগামী ৩০ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল।
পুঁজিবাজার
মাকসুদ কমিশন অপসারণের আভাসে শেয়ারবাজারে বড় উত্থান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) বড় পরিবর্তনের আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান সরকার বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন এনেছে এবং বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় ধস নামলেও, বিএসইসিতে পরিবর্তনের জোরালো আভাসে দ্বিতীয় কার্যদিবসে ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান শেয়ারবাজার।
সোমবার (২ মার্চ) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে নতুন আত্মবিশ্বাস দেখা গেছে।
সূত্র মতে, এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট বেড়ে ৫৫৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। যা আগের কার্যদিবসে সূচকটি ১৩৯ পয়েন্ট হারিয়েছিল। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৪০টির বা ৮৬ শতাংশের বেশি কোম্পানির শেয়ার দর বেড়েছে।
সূত্র মতে, আজ ডিএসইতে ৭৭৯ কোটি ৯৫ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৭৫ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকার বা ১ শতাংশ।
সূত্র মতে, এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৪০টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি।
অপরদিকে, সোমবার (২ মার্চ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৭ টি কোম্পানির মধ্যে ১৩৯টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, কমেছে ৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৯ পয়েন্ট বেড়ে ১৫৫০০ পয়েন্টে দাঁড়িয়েছে। টাকার অংকে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার।
যা আগের কার্যদিবসে সিএসইতে ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৪৬ পয়েন্ট কমেছিল।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এরই মধ্যে কয়েক দফায় বিএসইসিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক ও আইডিআরএ-তে পরিবর্তন আসায় এখন বিএসইসি পুনর্গঠনের বিষয়টি সময়ের ব্যাপার মাত্র। ‘মাকসুদ কমিশন’ অপসারিত হচ্ছে—এমন জোরালো খবরেই বিনিয়োগকারীরা আবার শেয়ার ক্রয়ে সক্রিয় হয়েছেন।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪৩ কোটি ২৭ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০২ মার্চ) কোম্পানিগুলোর মোট ৮৮ লাখ ৪৫ হাজার ৩৮১টি শেয়ার ৭৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৩ কোটি ২৭ লাখ ৯৭ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১১ কোটি ২৩ লক্ষ ৪০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে রেনাটা পিএলসির ৮ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকার এবং তৃতীয় স্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৪ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে রহিমা ফুড কর্পোরেশন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সোমবার (০২ মার্চ) রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের শেয়ার দর ৯ টাকা ৫ পয়সা বা ৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আজিজ পাইপস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ারদর ৩ দশমিক ০৫ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইনটেক লিমিটেড, রেনউইক যঞ্জেশ্বর অ্যান্ড কোম্পানি, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান, গ্রামীন ওয়ান, ব্র্যাক ব্যাংক, শ্যামপুর সুগার মিলস লিমিটেড এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির দরপতন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ৩৪০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০২ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ কাবাংলা ফাইন্যান্স পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংক পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দি প্রিমিয়ার ব্যাংক ৯.২৬ শতাংশ, স্টান্ডার্ড ইসলামী ব্যাংক ৯.২৬ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ৯.২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্স ৮.৮ শতাংশ, এনআরবি ব্যাংক ৮.৫৭ শতাংশ, আইএফআইসি ব্যাংক ৮.৩৩ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭.৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এমএন




