Connect with us

জাতীয়

প্রশিক্ষণের জন্য পাকিস্তান যাচ্ছেন যে ১২ সরকারি কর্মকর্তা

Published

on

দর বৃদ্ধি

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কর্মকর্তাদের জন্য আয়োজিত এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত পাকিস্তানের লাহোরে অবস্থিত সিভিল সার্ভিসেস একাডেমিতে এই এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রশিক্ষণে মনোনীত কর্মকর্তারা হলেন-

১. স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব,

২. বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. মোস্তফা জামাল হায়দার,

৩. জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু রায়হান মিয়া,

৪. মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ফিরোজ আহমেদ,

৫. মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম,

৬. জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম,

৭. জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রায়হান আখতার,

৮. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ.এফ.এম. এহতেশামুল হক,

৯. স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. শামসুল হক,

১০. জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুহাম্মদ আব্দুস সালাম,

১১. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জিল্লুর রহমান,

১২. বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (যুগ্ম সচিব) জিয়া আহমেদ সুমন,

সরকারি আদেশে কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। বলা হয়েছে, এই প্রশিক্ষণের যাবতীয় ব্যয় পাকিস্তান সরকার বহন করবে। বাংলাদেশ সরকারকে এই সফরের জন্য কোনও আর্থিক ব্যয়ভার গ্রহণ করতে হবে না। কর্মকর্তারা স্থানীয় মুদ্রায় তাদের বেতন ও ভাতাদি গ্রহণ করবেন এবং যাতায়াতের সময়কাল কর্মকালীন হিসেবে গণ্য হবে।

* কর্মকর্তারা ৪ মে ২০২৬ তারিখের কাছাকাছি সুবিধাজনক সময়ে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

* এই প্রশিক্ষণের সময়কাল এবং যাতায়াতে ব্যয় হওয়া সময় কর্মকালীন (অন ডিউটি) হিসেবে গণ্য হবে।

* তারা তাদের বেতন ও ভাতাদি স্থানীয় মুদ্রায় গ্রহণ করবেন।

* পাকিস্তান সরকার এই প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে।

*এই সফরের সাথে সংশ্লিষ্ট কোনো খরচের দায়ভার বাংলাদেশ সরকারকে গ্রহণ করতে হবে না।

শেয়ার করুন:-

জাতীয়

রবিবার থেকে ছয় জেলার ধান-চাল সংগ্রহ শুরু

Published

on

দর বৃদ্ধি

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর এলাকার কৃষকদের সহায়তায় ধান-চাল সংগ্রহের সময় এগিয়ে এনেছে সরকার। পূর্বনির্ধারিত ১৫ মের পরিবর্তে আগামীকাল রবিবার (৩ মে) থেকেই হাওর অঞ্চলে সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ— এই ছয় জেলার কৃষকদের উৎপাদিত বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা দিতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের অন্যান্য জেলায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

এর মধ্যে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ধান-চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার টন গমও কেনা হবে। এই সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

মুষলধারে বৃষ্টির মধ্যে সিলেটে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী

Published

on

দর বৃদ্ধি

সিলেটে পৌঁছে সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিরার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার জিয়ারত করেন। সিলেটে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষ করে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরে বেলা ১১টার পর সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে অংশ নেবেন। বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একই দিন দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা আছে প্রধানমন্ত্রীর। এরপর বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকাল ৫টায় দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানো এবং প্রয়োজনীয় সাজসজ্জার কাজও শেষ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

শ্রমিকরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: তারেক রহমান

Published

on

দর বৃদ্ধি

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো চালুর নির্দেশ দিয়েছে। পর্যায়ক্রমে সব কারখানা চালু করা হবে, যাতে শ্রমিকরা কর্মসংস্থানে ফিরতে পারেন। শ্রমিকরা ভালো থাকলে দেশও উন্নতির পথে এগোবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুক্রবার (১ মে) বিকেলে নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসনামলে শ্রমিকদের ভাগ্য নিয়ে নানা ধরনের অবিচার করা হয়েছে এবং তাদের জীবন নিয়ে খেলা করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, শ্রমিকদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ইতোমধ্যে ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড চালুর বিষয়েও কাজ চলছে।

তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করেন, অথচ অনেক সময় তারা প্রয়োজনীয় পানি ঠিকভাবে পান না। এই সমস্যার সমাধানে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, শুধু উচ্ছেদ করলেই সমস্যার সমাধান হবে না, বরং তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

তারেক রহমানের মতে, কৃষক ও শ্রমিকসহ পরিশ্রমী মানুষের জীবনমান উন্নত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

নয়াপল্টনের সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

Published

on

দর বৃদ্ধি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুক্রবার (১ মে) বিকাল প্রায় সোয়া ৪টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে বিকাল ৩টার দিকে সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

যদিও সমাবেশ শুরুর নির্ধারিত সময় ছিল দুপুর আড়াইটা, সকাল থেকেই ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা দলে দলে উপস্থিত হতে থাকেন। তারা ব্যানার, ফেস্টুন নিয়ে শ্রমিক অধিকারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নেতাকর্মীদের উপস্থিতি নয়াপল্টন ছাড়িয়ে কাকরাইল, নাইটিঙ্গেল এবং ফকিরেরপুল মোড় পর্যন্ত বিস্তৃত হয়। সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা

Published

on

দর বৃদ্ধি
মহান মে দিবস উপলক্ষে বিশ্বের সব শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শ্রমজীবী মানুষেরাই দেশের অর্থনীতির প্রকৃত চালিকাশক্তি, কিন্তু তারা প্রাপ্য স্বীকৃতি খুব কমই পান।
শুক্রবার (১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, ‘মে দিবস’ সংক্রান্ত ওই পোস্টে প্রবাসী শ্রমিকদের প্রতিও বিশেষ শ্রদ্ধা জানিয়ে ইউনূস বলেন, পরিবার-পরিজন ছেড়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠান, যা অর্থনীতিকে সচল ও সমৃদ্ধ রাখছে।
দেশের অভ্যন্তরে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতে কর্মরত শ্রমজীবী মানুষের অবদানের কথাও তুলে ধরেন তিনি। পোশাক শ্রমিক, কৃষক, নির্মাণ ও পরিবহন শ্রমিক, ক্ষুদ্র দোকানকর্মী ও উদ্যোক্তাদের ‘অর্থনীতির শক্ত ভিত্তি’ হিসেবে উল্লেখ করেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।
নারী শ্রমিকদের বৈষম্যের বিষয়টি তুলে ধরে প্রফেসর ইউনূস বলেন, বিশ্বব্যাপী নারী শ্রমিকরা একই কাজের জন্য এখনো পুরুষদের তুলনায় কম পারিশ্রমিক পান। শ্রমশক্তিতে তাদের অংশগ্রহণ সমান বা অনেক ক্ষেত্রে বেশি হলেও তাদের অবদান যথাযথ মূল্যায়ন পায় না।
তিনি আরও বলেন, বর্তমানে শ্রমজীবী মানুষ একটি নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে— অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তার। এর ফলে আগামী এক প্রজন্মের মধ্যেই কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অটোমেশনকে এমনভাবে ব্যবহার করতে হবে, যাতে শ্রমিকরা ঝুঁকিপূর্ণ ও মর্যাদাহীন কাজ থেকে মুক্তি পায় এবং নতুন সুযোগ সৃষ্টি হয়। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষের সৃজনশীলতা বিকাশ ও দারিদ্র্য থেকে মুক্তির হাতিয়ার হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
মে দিবসে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, এমন ব্যবস্থা নিশ্চিত করতে হবে যেখানে প্রত্যেক মানুষ নিজের পছন্দ অনুযায়ী কর্মজীবন বেছে নেওয়ার সুযোগ পাবে এবং চাইলে উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করতে পারবে।
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার1 hour ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (২৬–৩০ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স।  AdLink...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার1 hour ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে বিআইএফসি

বিদায়ী সপ্তাহে (২৬–৩০ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার2 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

বিদায়ী সপ্তাহে (২৬–৩০ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক।  AdLink দ্বারা...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার2 hours ago

প্রথম প্রান্তিকে লোকসান বেড়েছে এবি ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক পিএলসি ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার13 hours ago

মেঘনা সিমেন্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার14 hours ago

বসুন্ধরা পেপার মিলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার14 hours ago

সায়হাম কটনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
দর বৃদ্ধি
জাতীয়4 minutes ago

রবিবার থেকে ছয় জেলার ধান-চাল সংগ্রহ শুরু

দর বৃদ্ধি
জাতীয়10 minutes ago

মুষলধারে বৃষ্টির মধ্যে সিলেটে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী

দর বৃদ্ধি
আবহাওয়া15 minutes ago

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দর বৃদ্ধি
আন্তর্জাতিক44 minutes ago

বিশ্ববাজারে ফের বাড়ল মূল্যবান ধাতু স্বর্ণের দাম

দর বৃদ্ধি
রাজনীতি55 minutes ago

জাপান সফরে গেলেন জামায়াত আমির

দর বৃদ্ধি
সারাদেশ1 hour ago

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দর বৃদ্ধি
পুঁজিবাজার1 hour ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স

দর বৃদ্ধি
পুঁজিবাজার1 hour ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে বিআইএফসি

দর বৃদ্ধি
পুঁজিবাজার2 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

দর বৃদ্ধি
পুঁজিবাজার2 hours ago

প্রথম প্রান্তিকে লোকসান বেড়েছে এবি ব্যাংকের

দর বৃদ্ধি
জাতীয়4 minutes ago

রবিবার থেকে ছয় জেলার ধান-চাল সংগ্রহ শুরু

দর বৃদ্ধি
জাতীয়10 minutes ago

মুষলধারে বৃষ্টির মধ্যে সিলেটে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী

দর বৃদ্ধি
আবহাওয়া15 minutes ago

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দর বৃদ্ধি
আন্তর্জাতিক44 minutes ago

বিশ্ববাজারে ফের বাড়ল মূল্যবান ধাতু স্বর্ণের দাম

দর বৃদ্ধি
রাজনীতি55 minutes ago

জাপান সফরে গেলেন জামায়াত আমির

দর বৃদ্ধি
সারাদেশ1 hour ago

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দর বৃদ্ধি
পুঁজিবাজার1 hour ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স

দর বৃদ্ধি
পুঁজিবাজার1 hour ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে বিআইএফসি

দর বৃদ্ধি
পুঁজিবাজার2 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

দর বৃদ্ধি
পুঁজিবাজার2 hours ago

প্রথম প্রান্তিকে লোকসান বেড়েছে এবি ব্যাংকের

দর বৃদ্ধি
জাতীয়4 minutes ago

রবিবার থেকে ছয় জেলার ধান-চাল সংগ্রহ শুরু

দর বৃদ্ধি
জাতীয়10 minutes ago

মুষলধারে বৃষ্টির মধ্যে সিলেটে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী

দর বৃদ্ধি
আবহাওয়া15 minutes ago

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দর বৃদ্ধি
আন্তর্জাতিক44 minutes ago

বিশ্ববাজারে ফের বাড়ল মূল্যবান ধাতু স্বর্ণের দাম

দর বৃদ্ধি
রাজনীতি55 minutes ago

জাপান সফরে গেলেন জামায়াত আমির

দর বৃদ্ধি
সারাদেশ1 hour ago

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দর বৃদ্ধি
পুঁজিবাজার1 hour ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স

দর বৃদ্ধি
পুঁজিবাজার1 hour ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে বিআইএফসি

দর বৃদ্ধি
পুঁজিবাজার2 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

দর বৃদ্ধি
পুঁজিবাজার2 hours ago

প্রথম প্রান্তিকে লোকসান বেড়েছে এবি ব্যাংকের