Connect with us

রাজধানী

ঈদের ছুটিতে চেনা ছন্দে ফিরেছে সদরঘাট

Published

on

সূচকের

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় আজ বুধবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে চিরচেনা উপচেপড়া ভিড় আর ব্যস্ততা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত কয়েক বছরের নিস্তব্ধতা ভেঙে সদরঘাট যেন আবার তার পুরোনো রূপ ফিরে পেয়েছে। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই নৌ-বন্দরে ভোর থেকেই যাত্রীদের আনাগোনা বাড়তে থাকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কেউ পরিবারের হাত ধরে, কেউ বা পিঠে বিশাল ব্যাগ নিয়ে ছুটছেন প্রিয় লঞ্চের পন্টুনে। সাধারণ সময়ে যাত্রী খরা থাকলেও ঈদের এই বিশেষ সময়ে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও চাঁদপুরগামী লঞ্চগুলোতে তিল ধারণের জায়গা নেই। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে, যাত্রীসেবার মান বাড়াতে এবার বিআইডব্লিউটিএ বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। প্রবীণ, নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি সেবা এবং হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে, যা ২৮ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। তবে যাত্রীদের পক্ষ থেকে কিছু অভিযোগও পাওয়া গেছে।

অতিরিক্ত ভিড়ের কারণে পন্টুনে ওঠার সময় কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে লঞ্চের ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলার প্রবণতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও শিশুদের এই ভিড়ের মধ্যে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের কড়া নজরদারিতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, পদ্মা সেতু চালুর পর সাধারণ সময়ে যাত্রী চাপ কম থাকলেও ঈদের সময় নৌপথের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। আজ সারাদিনে সদরঘাট থেকে প্রায় ৭০ থেকে ৭৫টি লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সাধারণ সময়ে বরিশাল রুটে এক বা দুটি লঞ্চ চলাচল করলেও বর্তমানে যাত্রীর চাহিদা বাড়ায় চারটি লঞ্চ ছাড়ছে।

ভাড়ার ক্ষেত্রে দেখা গেছে মিশ্র চিত্র। লঞ্চ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-বরিশাল রুটে ডেক ভাড়া ৩০০ টাকা, সিঙ্গেল কেবিন ১ হাজার ২০০ টাকা এবং ডাবল কেবিন ২ হাজার ৪০০ টাকা। ভিআইপি কেবিনের ভাড়া ৬ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঢাকা-মুলাদি ও ভাসানচর রুটে ডেক ভাড়া ৪০০ টাকা এবং কেবিন ভাড়া ১ হাজার থেকে ২ হাজার টাকা। চাঁদপুর রুটে ডেক ভাড়া ২০০ টাকা এবং কেবিন ভাড়া ৫০০ থেকে ২ হাজার টাকার মধ্যে রয়েছে।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাত্রীদের চাহিদা মেটাতে একের পর এক লঞ্চ ছেড়ে গেছে। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনাসহ উপকূলীয় জেলাগুলোর উদ্দেশে নির্ধারিত সময়সূচি মেনে চলাচল করছে লঞ্চগুলো। স্বস্তির বিষয়, অন্যান্য সময়ের মতো অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্ধারিত ভাড়াতেই যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা।

নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ঘাটজুড়ে তৎপর রয়েছে নৌ পুলিশ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সব মিলিয়ে কিছুটা ভিড় আর চাপ থাকলেও, নিরাপত্তা ও স্বস্তির মধ্যে দিয়েই নদীপথে ঈদযাত্রা শুরু করেছেন ঘরমুখো মানুষ।

সদরঘাটের প্রতিটি লঞ্চের কেবিন কয়েকদিন আগেই বুক হয়ে গেছে, এখন মূলত ডেকই যাত্রীদের প্রধান ভরসা। বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে মালামাল বহনের জন্য নতুন ট্রলি সরবরাহ করা হয়েছে। ঘরমুখো মানুষের চোখেমুখে ছিল বাড়ি ফেরার আনন্দ আর স্বস্তি। কষ্ট হলেও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারার প্রত্যাশায় সবটুকু ক্লান্তি ভুলে নদীপথের এই চিরাচরিত ঈদযাত্রায় শামিল হয়েছেন হাজারো মানুষ।

এমএন

শেয়ার করুন:-

রাজধানী

রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক

Published

on

সূচকের

ঢাকা মহানগর এলাকায় মোটরসাইকেলে জ্বালানি তেল বিতরণের ক্ষেত্রে ৬৮টি নির্ধারিত ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (৪ মে) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রণালয় জানিয়েছে, তালিকার ১ থেকে ১৮ নম্বর পর্যন্ত ফিলিং স্টেশনগুলোতে প্রাইভেট কারে জ্বালানি নেওয়ার ক্ষেত্রেও ফুয়েল পাস বাধ্যতামূলক থাকবে। এসব স্টেশনে জ্বালানি গ্রহণের সময় অবশ্যই ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করতে হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

৬৮টি ফিলিং স্টেশনের তালিকা:

১. সোনার বাংলা সার্ভিস স্টেশন, আসাদগেট
২. ট্রাস্ট ফিলিং স্টেশন, তেজগাঁও
৩. গুলশান সার্ভিস স্টেশন, মহাখালী
৪. মেঘনা মডেল পাম্প, শাহবাগ
৫. নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, নিকুঞ্জ
৬. খালেক সার্ভিস স্টেশন, দারুস সালাম, মিরপুর
৭. তালুকদার ফিলিং স্টেশন, আসাদগেট, মিরপুর রোড, ঢাকা
৮. করিম অ্যান্ড সন্স, শাপলা চত্বর, ঢাকা
৯. ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী
১০. মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা
১১. মেসার্স সততা অ্যান্ড কোম্পানি, তেজগাঁও শিল্প এলাকা
১২. মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, ইব্রাহিমপুর, মিরপুর
১৩. মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, তেজগাঁও
১৪. মেসার্স এস পি ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী
১৫. সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও
১৬. সেবা গ্রিন ফিলিং স্টেশন, উত্তরা
১৭. স্যাম এসোসিয়েটস, মিরপুর-২
১৮. সুমাত্রা ফিলিং স্টেশন, কালশী রোড, মিরপুর
১৯. মেসার্স এ হাই অ্যান্ড কোং, হাটখোলা রোড
২০. মেসার্স ডেনসো ফিলিং স্টেশন, দারুস সালাম রোড
২১. মেসার্স কসমো ফিলিং স্টেশন, উত্তরা
২২. মেসার্স উত্তরা ফিলিং স্টেশন, আব্দুল্লাহপুর
২৩. মেসার্স হক ফিলিং স্টেশন, যাত্রাবাড়ী
২৪. মেসার্স সিটি ফিলিং স্টেশন, ডেমরা
২৫. মেসার্স সাদেক ফিলিং স্টেশন, রায়েরবাজার
২৬. মেসার্স জি এফ ট্রেডিং ফিলিং স্টেশন, উত্তরা
২৭. মেসার্স এস আহমেদ ফাউন্ডেশন ফিলিং স্টেশন, শ্যামপুর
২৮. মেসার্স কিকো ফিলিং স্টেশন, বনশ্রী
২৯. মেসার্স সিকদার ফিলিং স্টেশন, বনশ্রী
৩০. মেসার্স সিএসডি ফিলিং স্টেশন, ঢাকা সেনানিবাস
৩১. মেসার্স চন্দা মাহজাবীন ফিলিং স্টেশন, মহাখালী
৩২. মেসার্স আলহাজ্ব নূর ফিলিং স্টেশন, কেরানীগঞ্জ
৩৩. মেসার্স মুন সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, ডেমরা
৩৪. মেসার্স জে এম এক্সপ্রেস ফিলিং স্টেশন, রায়েরবাজার
৩৫. আল মাহমুদ ফিলিং স্টেশন, মিরপুর
৩৬. সান্টু ফিলিং স্টেশন, মাতুয়াইল
৩৭. রাজধানী ফিলিং স্টেশন, মাতুয়াইল
৩৮. মুক্তি ফিলিং স্টেশন, মাতুয়াইল
৩৯. মেসার্স আসমা আলী সিএনজি ফিলিং স্টেশন, যাত্রাবাড়ী
৪০. রাসেল ফিলিং স্টেশন, ডেমরা
৪১. ইস্ট-ওয়েস্ট ফিলিং স্টেশন-১, তুরাগ
৪২. সাদি ফিলিং স্টেশন, পল্লবী
৪৩. শান্ত ফিলিং স্টেশন, মুগদা
৪৪. মেসার্স মালিবাগ অটো সার্ভিস, খিলগাঁও
৪৫. মেসার্স কমফোর্ট ফিলিং স্টেশন, মিরপুর
৪৬. মেসার্স পূবালী ফিলিং স্টেশন, মতিঝিল
৪৭. মেসার্স পথের বন্ধু, নীলক্ষেত
৪৮. মেসার্স আইডিয়াল ফিলিং স্টেশন, তেজগাঁও
৪৯. মেসার্স এ এস ফিলিং স্টেশন, শেরে বাংলা নগর
৫০. মেসার্স মক্কা সিএনজি ফিলিং স্টেশন, গুলশান
৫১. মেসার্স ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন, তেজগাঁও
৫২. মেসার্স পৌর ফিলিং স্টেশন, সায়েদাবাদ
৫৩. মেসার্স এইচ কে ফিলিং স্টেশন, ঢাকা
৫৪. মেসার্স রাজারবাগ সার্ভিস স্টেশন, ঢাকা
৫৫. মেসার্স রহমান অ্যান্ড কোং, এলিফ্যান্ট রোড
৫৬. মেসার্স সাহিল ফিলিং স্টেশন, শ্যামলী
৫৭. মেসার্স মোহনা ফিলিং স্টেশন, গাবতলী
৫৮. মেসার্স সিকদার ফিলিং স্টেশন, তেজগাঁও
৫৯. মেসার্স মাহতাব মোটরস, হাজারীবাগ
৬০. মেঘলা মডেল সার্ভিস সেন্টার, মতিঝিল
৬১. বিনিময় সার্ভিস স্টেশন, মতিঝিল
৬২. পূর্ণিমা ফিলিং স্টেশন, টয়েনবি সার্কুলার রোড
৬৩. রমনা পেট্রল পাম্প, রমনা
৬৪. কিউ জি সামদানী অ্যান্ড কোং, ধানমন্ডি
৬৫. মেঘলা মডেল সার্ভিস সেন্টার-১, ধানমন্ডি
৬৬. সোবহান ফিলিং স্টেশন, কাফরুল
৬৭. রয়েল ফিলিং স্টেশন, মহাখালী
৬৮. সিটিজেন সিএনজি ফিলিং স্টেশন, বাড্ডা

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত এসব স্টেশনে জ্বালানি গ্রহণের সময় ফুয়েল পাস অ্যাপ ব্যবহার বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

Published

on

সূচকের

টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আটকরা হলেন- ফারহান তানভীর নাসিফ (১৯-২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসের চালক রুবেল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির ড্রাইভার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Published

on

সূচকের

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৩ মিনিটে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

নিয়োগপত্রের দাবিতে উত্তাল শাহবাগ, মুখোমুখি শিক্ষক ও পুলিশ

Published

on

সূচকের

প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। পরে তারা শাহবাগ মোড়ে সড়কে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর তারা জাদুঘরের সামনেই অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আন্দোলনকারীদের হাতে ছিল বিভিন্ন ব্যানার ও ফেস্টুন। সেখানে লেখা ছিল- “প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই”, “শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়”, “দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না” ইত্যাদি স্লোগান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আন্দোলনকারীরা অভিযোগ করেন, আড়াই মাস আগে সুপারিশপ্রাপ্ত হলেও এখনো তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো স্পষ্ট তথ্যও জানানো হয়নি বলে দাবি তাদের।

তারা আরও জানান, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ বিষয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

হকারদের জন্য সুখবর

Published

on

সূচকের

ঢাকার হকারদের সুখবর দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি জানান, ঢাকার ফুটপাতের হকারদের পুনর্বাসনে ৬টি খোলা মাঠে অস্থায়ী মার্কেট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রশাসক জানান, নির্ধারিত এসব স্থানে হকারদের নিবন্ধনের মাধ্যমে বসানো হবে এবং একটি নির্দিষ্ট ফি আদায়ের মাধ্যমে স্থানগুলো রক্ষণাবেক্ষণ করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (২৫ এপ্রিল) সকালে গুলশানের একটি হোটেলে ‘ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে? সমাধানে করণীয়’ শীর্ষক এক নগর সংলাপের প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত এ নগর সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মতিন আব্দুল্লাহ।

ঢাকা উত্তরের প্রশাসক বলেন, ‘ফুটপাতে আগে যেখানে ২০০ হকার ছিল, এখন তা বেড়ে প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এমনকি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। দুই শতাংশ মানুষের কারণে ৯৮ শতাংশ মানুষ ভোগান্তিতে পড়ছে। এই কয়েকজন হকারের জন্য পুরো ঢাকাবাসীর ভোগান্তি হোক সেটা কোনভাবেই চাই না। নির্দিষ্ট জায়গায়ই তাদের বসতে হবে এবং নির্দিষ্ট সময় পরে দোকান সরিয়ে নিয়ে যেতে হব। দোকানগুলো ট্রলির আদলে তৈরি হতে হবে, কোনভাবে স্থায়ী বা অস্থায়ী স্থাপনা করা যাবে না।’

শফিকুল ইসলাম খান বলেন, ‘নগরের ব্যবস্থাপনা নিয়ে আমরা যা করি, তার অধিকাংশই সাময়িক। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়।’ ওয়াসা, গ্যাস ও বিদ্যুৎ সংস্থাগুলোকে সমন্বিতভাবে একটি কর্তৃপক্ষের আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন এবং খালগুলো পরিষ্কারের ক্ষেত্র জনগনের সম্পৃক্তা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মিরপুরের প্যারিস খাল গত দুই মাসে ৭ বার পরিষ্কার করলেও তা আবার নোংরা করে ফেলে। আমরা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে আলোচনা করে খালের পাড়ের যারা বর্জ্য ফেলে তাদেরকে জরিমানার আওতায় আনা যায় কিনা সেটা নিয়ে ভাবছি।’

সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইমনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নগর অধিকার কর্মী ও গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত।

সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী বলেন, “ঢাকা শহর বর্তমানে এক ভয়াবহ সংকটের মুখোমুখি, যা একে একটি ‘মৃত নগরীর’ দিকে ঠেলে দিচ্ছে। বুড়িগঙ্গাসহ চারপাশের নদীগুলো দখল ও দূষণে কার্যত মৃত হওয়ায় ঢাকা এখন পানির জন্য দূরবর্তী মেঘনা নদীর ওপর নির্ভরশীল, যা দীর্ঘমেয়াদে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই সংকট থেকে উত্তরণে একটি ‘সমন্বিত নগর শাসন কাঠামো’ এবং ‘আইনের কঠোর প্রয়োগ’ নিশ্চিত করা জরুরি।”

তিনি আরও বলেন, বায়ুদূষণ এখানে সহনীয় মাত্রার চেয়ে ১০-১৫ গুণ বেশি এবং শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য এক ‘নীরব ঘাতক’ হয়ে দাঁড়িয়েছে। কেবল অবকাঠামো উন্নয়ন নয় বরং নেতৃত্বের সক্ষমতা, জবাবদিহিতা এবং ডেটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই ঢাকাকে বাঁচানো সম্ভব। ঢাকাকে পুনরুজ্জীবিত করতে হলে এখনই রাজনৈতিক সদিচ্ছা ও পেশাদারিত্বের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় এই মেগাসিটি অদূর ভবিষ্যতে পুরোপুরি অচল হয়ে পড়বে।

সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘নগর সেবাগুলোকে এক ছাতার নিচে আনা গেলে সমন্বয়হীনতা কমবে এবং সেবার মান বাড়বে। তথ্যের ঘাটতির কারণে অনেক ক্ষেত্রে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত হচ্ছে।’

কড়াইল বস্তি নিয়ে রাজউক চেয়ারম্যান বলেন, ‘কড়াইলে বহুতল ভবন নয়, বস্তি বহাল রেখেই নাগরিক সেবা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী কড়াইল বস্তির বিষয়টি নিয়ে চিন্তা করছেন, এজন্য রাজউকের পক্ষ থেকে আমরা সেখানে বারবার গিয়েছি; বস্তিবাসী সেখানে বহুতল ভবন চান না বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর যানজট নিরসনে পার্কিং স্পেস উদ্ধারে কাজ চলছে। যেসব ভবন পার্কিংয়ের স্থানে অবকাঠামো করে রেখেছেন তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এ সময় তিনি গণপরিবহন ব্যবস্থার উন্নতির বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি পূর্বাচল প্রকল্পকে সক্রিয় করার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ বলেন, ‘নগরীর বিভিন্ন স্থানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণাধীন থাকলেও প্রশাসনিক জটিলতার কারণে কাজ ব্যাহত হচ্ছে। দেখা গেছে একই প্রকল্প পাঁচ বছরে শেষ করার কথা থাকলেও সেটি ১২ বছর লেগে যায়। এতে করে কোন কাজ সময় মতো করতে পারছি না। আমরা মেঘনা, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা থেকে পানি আনছি। প্রায় ৫১ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে পানির ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে ১৫০ কিলোমিটার করা হবে। বাধ্য হলে বঙ্গোপসাগর থেকে পানি আনার ব্যবস্থা করতে হবে।’

স্থপতি সুজাউল ইসলাম খান বলেন, ‘শুধু কাগজে পরিকল্পনা থাকলে হবে না, তা বাস্তবায়ন করতে হবে। রাজধানীর অধিকাংশ সুবিধা গুলশান-বনানীর মতো অভিজাত ৫ শতাংশ মানুষের জন্য সীমাবদ্ধ, অথচ কড়াইল বস্তির মতো এলাকায় সেই সুবিধা পৌঁছায়নি। আমরা শুধু পরিকল্পনাই করছি কিন্তু কোন বাস্তবায়ন নাই।’

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডেপুটি ট্রান্সপোর্ট প্লানার ধ্রুব আলম বলেন, ‘ঢাকা মহানগরী গণপরিবনের জন্য ২০ বছরের একটি পরিকল্পনার কাজ চলমান রয়েছে। বিভিন্ন বাস মালিক সংগঠনগুলোর সাথে আমরা সমন্বয় করে ঢাকার ৪২টি রুট থেকে কমিয়ে ৩২টিতে আনার চেষ্টা করছি। একটি রুটে এক কম্পানিরই বাস চলবে। এভাবে বাস চলাচল হলে ঢাকার গণপরিবহন শৃঙ্খলা হবে। এ বছরের মধ্যেই এই পরিকল্পনা অনুযায়ী বাস রুটে নামানো হবে।’

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান, পরিবেশবিদ আইনজীবী সৈয়দ মাহবুবুল আলমসহ আরও অনেকে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সূচকের সূচকের
পুঁজিবাজার50 seconds ago

সূচকের উত্থানে লেনদেন ৮৭৬ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

সূচকের সূচকের
পুঁজিবাজার2 hours ago

ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

দেশের পুঁজিবাজারে বিদ্যমান ফ্লোর প্রাইসের কারণে সৃষ্ট অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বাজারে...

সূচকের সূচকের
পুঁজিবাজার2 hours ago

কর্পোরেট অফিসের জন্য স্বতন্ত্র ভবন নির্মাণ করবে ওয়ালটন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি কর্পোরেট অফিসের জন্য একটি স্বতন্ত্র ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।  AdLink দ্বারা বিজ্ঞাপন...

সূচকের সূচকের
পুঁজিবাজার2 hours ago

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের মূলধন বাড়াতে রেকর্ড তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির পরিশোধিত মূলধন সংগ্রহের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করেছে।  AdLink দ্বারা বিজ্ঞাপন ×...

সূচকের সূচকের
পুঁজিবাজার3 hours ago

ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির রেকর্ড ডেটের আগে শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টের তথ্য হালনাগাদের অনুরোধ জানিয়েছে।  AdLink দ্বারা বিজ্ঞাপন...

সূচকের সূচকের
পুঁজিবাজার3 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ মে বিকাল...

সূচকের সূচকের
পুঁজিবাজার3 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ডিবিএইচ ফাইন্যান্স

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
সূচকের
পুঁজিবাজার50 seconds ago

সূচকের উত্থানে লেনদেন ৮৭৬ কোটি টাকা

সূচকের
রাজধানী9 minutes ago

রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক

সূচকের
কর্পোরেট সংবাদ16 minutes ago

এসবিএসি ব্যাংকের নতুন এএমডি আবদুল কাইয়ুম চৌধুরী

সূচকের
কর্পোরেট সংবাদ46 minutes ago

সিটি ব্যাংক ও এইচএসবিসির মধ্যে চুক্তি স্বাক্ষর

সূচকের
মত দ্বিমত57 minutes ago

নাহিদ ইসলাম: এক নতুন রাজনৈতিক জাগরণের প্রতীক, নাকি ইতিহাসের পরবর্তী অধ্যায়?

সূচকের
জাতীয়1 hour ago

পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সূচকের
জাতীয়1 hour ago

বিনিয়োগকারীদের আকৃষ্টে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সূচকের
জাতীয়2 hours ago

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

সূচকের
পুঁজিবাজার2 hours ago

ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

সূচকের
পুঁজিবাজার2 hours ago

কর্পোরেট অফিসের জন্য স্বতন্ত্র ভবন নির্মাণ করবে ওয়ালটন

সূচকের
পুঁজিবাজার50 seconds ago

সূচকের উত্থানে লেনদেন ৮৭৬ কোটি টাকা

সূচকের
রাজধানী9 minutes ago

রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক

সূচকের
কর্পোরেট সংবাদ16 minutes ago

এসবিএসি ব্যাংকের নতুন এএমডি আবদুল কাইয়ুম চৌধুরী

সূচকের
কর্পোরেট সংবাদ46 minutes ago

সিটি ব্যাংক ও এইচএসবিসির মধ্যে চুক্তি স্বাক্ষর

সূচকের
মত দ্বিমত57 minutes ago

নাহিদ ইসলাম: এক নতুন রাজনৈতিক জাগরণের প্রতীক, নাকি ইতিহাসের পরবর্তী অধ্যায়?

সূচকের
জাতীয়1 hour ago

পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সূচকের
জাতীয়1 hour ago

বিনিয়োগকারীদের আকৃষ্টে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সূচকের
জাতীয়2 hours ago

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

সূচকের
পুঁজিবাজার2 hours ago

ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

সূচকের
পুঁজিবাজার2 hours ago

কর্পোরেট অফিসের জন্য স্বতন্ত্র ভবন নির্মাণ করবে ওয়ালটন

সূচকের
পুঁজিবাজার50 seconds ago

সূচকের উত্থানে লেনদেন ৮৭৬ কোটি টাকা

সূচকের
রাজধানী9 minutes ago

রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক

সূচকের
কর্পোরেট সংবাদ16 minutes ago

এসবিএসি ব্যাংকের নতুন এএমডি আবদুল কাইয়ুম চৌধুরী

সূচকের
কর্পোরেট সংবাদ46 minutes ago

সিটি ব্যাংক ও এইচএসবিসির মধ্যে চুক্তি স্বাক্ষর

সূচকের
মত দ্বিমত57 minutes ago

নাহিদ ইসলাম: এক নতুন রাজনৈতিক জাগরণের প্রতীক, নাকি ইতিহাসের পরবর্তী অধ্যায়?

সূচকের
জাতীয়1 hour ago

পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সূচকের
জাতীয়1 hour ago

বিনিয়োগকারীদের আকৃষ্টে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সূচকের
জাতীয়2 hours ago

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

সূচকের
পুঁজিবাজার2 hours ago

ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান ডিবিএ’র

সূচকের
পুঁজিবাজার2 hours ago

কর্পোরেট অফিসের জন্য স্বতন্ত্র ভবন নির্মাণ করবে ওয়ালটন