পুঁজিবাজার
পদত্যাগ নয়; কমিশন বৈঠক করবেন বিএসইসি চেয়ারম্যান
কমিশন মিটিং আহ্বান করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান রাশেদ মাকসুদ। নিয়মিত সভার অংশ হিসেবে এই বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে বিএসইসির মুখপাত্র আবুল কালাম।
তিনি আজ সকালে বলেন, প্রতি মঙ্গলবার কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। আজকে তারই অংশ হিসেবে বৈঠকের আহ্বান করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কোন নির্দেশনা পায়নি কমিশন। ফলে নিয়মিত কার্যক্রম ঠিকঠাক মতই চলছে।
এদিকে গত ২ মার্চ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম, সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন। এর পর গুন্জন শুরু হয় বিএসইসির চেয়ারম্যানকে নিয়ে। একজন সাবেক আমলাকে নিয়োগের কথাও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এই বিষয়ে কমিশনের কর্মকর্তারা কোন নির্দেশনা পায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির মুখপাত্র আবুল আবুল কালাম।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো প্রিমিয়ার ব্যাংক
পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো ব্র্যাক ব্যাংক
পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৬ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ২০৮ কোম্পানির
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যে শেয়ার দর হারিয়েছে ২০৮ কোম্পানির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২০ এপ্রিল) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১২টা ১২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৯ দশমিক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৮ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৭৪ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ০৬ পয়েন্ট কমে যথাক্রমে ১০৫৯ ও ১৯৮৩ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪২৩ কোটি ৯১ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ারদর।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার
সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৯ কোটি ৩৫ লাখ ০৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৯ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪ লাখ ১৬ হাজার ৬৫ টি শেয়ার ১১৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ৩৫ লাখ ০৭ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির ৬ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার টাকার, দ্বিতীয় স্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৮৫ লাখ টাকার ও তৃতীয় স্থানে উত্তরা ব্যাংকের ৩ কোটি ৮৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে পপুলার লাইফ ফার্স্ট
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৯ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ২ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ অটোকারস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৫৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ০৮ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মেঘনা সিমেন্ট মিলস, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক ডেনিমস লিমিটেড এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড দর কমেছে।
এমএন



