জাতীয়
সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেব, অন্যরাও মানবে: জামায়াত আমির
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর দেশে একটি অবাধ ও প্রতিযোগিতামূলক পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই তিনি মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট প্রদান করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ভোট দিয়ে তিনি বলেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেবেন এবং অন্যদেরও মেনে চলতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, অনেক বছর দেশের মানুষ ভোট দিতে পারেননি। আমি নিজেও ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জেলে থাকার কারণে ভোট দিতে পারিনি। আজ আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আশা করি ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাসমুক্ত ও সবার কাছে গ্রহণযোগ্য হবে।
তিনি আরও বলেন, চএই ভোটের মাধ্যমে যে সরকার গঠিত হবে, তা কোনো ব্যক্তি, পরিবার বা দলের নয়; বরং ১৮ কোটি মানুষের জনগণের সরকার হবে। দেশের উন্নয়নে সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। গণমাধ্যমও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছোটখাটো বিষয়ে ছাড় দেওয়া হবে, বড় কোনো সমস্যা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট নেওয়া হচ্ছে। মোট ৪২,৭৭৯টি কেন্দ্রে ২,৪৭,৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থী ৮৩ জন। শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুতে ভোট বাতিল হয়েছে।
ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩, যার মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ১,২৩২ জন। ভোটের নিরাপত্তায় ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন আইনশৃঙ্খলা বাহিনী, ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১,০৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এমএন
জাতীয়
এক কেন্দ্রে দুই ঘণ্টায় পড়লো ৯.৪২ শতাংশ ভোট
ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৩৪৮টি। শতাংশের হিসেবে যা ৯ দশমিক ৪২।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সেলিম আল মামুন বলেন, আমাদের কেন্দ্রে ৩৩৩৭ জন ভোটার রয়েছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৪৮ ভোট সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার ২০১ ও ১৪৭ মহিলা ভোট।
এই কেন্দ্রে ভোট দিয়ে ছেলের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সহধর্মিণী এবং ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মা ইশমত আরা।
তিনি বলেন, আজ খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছি। ভোটারদের উপস্থিতিও ভালো। মানুষের মুখে আমি আশার কথা শুনছি। আল্লাহর ওপর ভরসা রাখছি, ইনশাআল্লাহ আমার ছেলে বিজয়ী হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে, এটি গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক।
প্রসঙ্গত, জাতীয় সংসদীয় আসন ঢাকা- ৬ দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ এবং ৪৬ ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন। নারী ভোটার ১লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতিকে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াত জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে লড়ছেন মো. আব্দুল মান্নান।
এছাড়াও এই আসটিতে সংসদ প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু), মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ, বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ, গণঅধিকার পরিষদ – জিওপির মো. ফখরুল ইসলাম।
এমএন
জাতীয়
ঈদের মতো উৎসব চলছে ভোটগ্রহণ, গড়তে হবে নতুন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে।
এ সময় তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, সবাইকে অনুরোধ করব- এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। সবাইকে মোবারক বাদ। এ সময় উপস্থিত সবাই প্রধান উপদেষ্টাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান।
গুলশানের এ আসনটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় একই কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও মেয়ে।
এমএন
জাতীয়
তিতুমীর কলেজ কেন্দ্রে আড়াই ঘণ্টায় ২৫১ ভোট: পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত মোট ২৫১টি ভোট পড়েছে। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১৮২ জন। সে হিসেবে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭ দশমিক ৮৯ শতাংশ। এখনো ভোট বাকি প্রায় ৯২ দশমিক ১১ শতাংশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. শাহিনুল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটি শুধুমাত্র মহিলা কেন্দ্র। সকাল ১০টা পর্যন্ত ২৫১টি ভোট কাস্ট হয়েছে, পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রয়েছে। মানুষজন উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এমনটা হলেই সবকিছু সুন্দরভাবে ভোট সম্পন্ন হবে।
অন্যদিকে পুরো কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা যায়, মোট ছয়টি বুথ রয়েছে মহিলা ভোটাররা ভোট দিচ্ছেন। কেন্দ্রের সামনের সড়কের অস্থায়ী প্রচারণা বুথগুলোতে বিভিন্ন দলের নেতাকর্মীরা কার্যক্রম পরিচালনা করছেন।
এর আগে, আজ সকাল সাড়ে সাতটায় সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচন পর্যবেক্ষণে দেশি সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও ব্যাপক নজরদারি রয়েছে। জানা গেছে, ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এখন বাংলাদেশে অবস্থান করছেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জনসহ কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি রয়েছেন।
এ ছাড়া আল-জাজিরা, বিবিসি, রয়টার্স ও এপির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের ১৫০ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত আছেন।
এমএন
জাতীয়
মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৫ শতাংশ
ঢাকা-১৫ আসনে নির্বাচন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।
এমন গুরুত্বপূর্ণ ঢাকা-১৫ আসনে আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকায় ভোটার সংখ্যা ২৩৬১। সবাই নারী। এই ভোট কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৫ শতাংশ।
তবে ভোট গ্রহণের কাজে সংশ্লিষ্টরা বলছেন, ভোটকেন্দ্র বড়। ভোট কেন্দ্রের অভ্যন্তরে বড় মাঠ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বৃদ্ধির আশা তাদের।
আসনে আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আলতাফ হোসেন জানান, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
তিনি বলেন, এই কেন্দ্রের মোট ভোটার-২৩৬১ (মহিলা)। সাড়ে ৯টা পর্যন্ত ৫ শতাংশের একটু বেশি ভোট কাস্ট হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতিও আশা করি বাড়বে।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে। ভোটকেন্দ্রের মাঠে দীর্ঘ লাইন নেই। ভোটাররা আসছেন নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছেন।
কেন্দ্রে দায়িত্বরত সেনাবাহিনীর দায়িত্বরত ক্যাপ্টেইন সাইফ বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। প্রতিটি কেন্দ্রের পাশে সেনাবাহিনী নিয়মিত টহল দিচ্ছে। কোন কেন্দ্রে ঝামেলা হলে ২ মিনিটের মধ্যেই কেন্দ্রে পৌঁছাতে পারবো আমরা।
এমএন
জাতীয়
ঘোড়ায় চড়ে ভোটকেন্দ্র টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থায় ভিন্ন মাত্রা যোগ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অশ্বারোহী দল। আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের সামনে ঘোড়ায় চড়ে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে, যা ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
সরেজমিনে দেখা গেছে, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে ডিএমপির অশ্বারোহী দলের হরিয়ানা জাতের সুঠাম দেহের, লম্বা ও বলিষ্ঠ গড়নের ছয়টি ঘোড়া নিয়ে টহল দিচ্ছে। ঘোড়ার পিঠে ছিল সুসজ্জিত স্যাডল ও নিরাপত্তা সামগ্রী। নিয়ন্ত্রণে থাকা পুলিশ সদস্যদের নির্দেশে তারা ধীর গতিতে চলাচল করছিল। এরসাথে যুক্ত করা হয়েছে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান। এর মধ্যে রয়েছে—‘সুষ্ঠু নির্বাচন হোক আমাদের অঙ্গীকার’ এবং ‘ভোট হোক উৎসবমুখর ও আনন্দঘন’।
এসময় ভোটকেন্দ্রের আশপাশে অশ্বারোহী দলকে দেখে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উৎসাহ দেখা যায়। অনেকেই ঘোড়াগুলোকে ঘিরে সেলফি, ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
ছয় সদস্যের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন এসআই রফিকুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অশ্বারোহী দলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ভোটগ্রহণ শুরুর আগ থেকেই আমরা রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। এখন পর্যন্ত ভোটের পরিবেশ তুলনামূলক ভালো এবং শান্তিপূর্ণ রয়েছে।
তিনি আরও বলেন, ভোটাররা উৎসবের আমেজে ভোট দিচ্ছেন। আমাদের ২২ জন সদস্যের চারটি টিম রয়েছে। আমরা দুপুর পর্যন্ত এভাবে টহলে থাকব।
এর আগে আজ সকাল সাড়ে সাতটায় সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচন পর্যবেক্ষণে দেশি সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও ব্যাপক নজরদারি রয়েছে। জানা গেছে, ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এখন বাংলাদেশে অবস্থান করছেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জনসহ কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি রয়েছেন।
এ ছাড়া আল-জাজিরা, বিবিসি, রয়টার্স ও এপির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের ১৫০ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত আছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অশ্বারোহী দল ঘোড়া নিয়ে সড়কে টহল দিচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায় তাদের।