পুঁজিবাজার
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিইও হলেন পারভেজ সাইফুল
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে পদোন্নতি লাভ করেছেন মো. পারভেজ সাইফুল ইসলাম। সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সেলস কনফারেন্সে এই ঘোষণা দেওয়া হয়। কনফারেন্সে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ২৫ বছর পূর্তি এবং টানা সপ্তমবারের মতো সেলস টার্গেট অর্জনের সাফল্য উদযাপন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পদোন্নতি প্রসঙ্গে তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, এই সুযোগ্য নেতৃত্বে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ দেশের বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক বাজারেও সাফল্যের ধারা বজায় রাখবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এফএমসিজি খাতে মো. পারভেজ সাইফুল ইসলামের রয়েছে দীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতা। সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি একই কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত ছিলেন। রাঁধুনী, রুচি এবং চাষীর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর ধারাবাহিক প্রবৃদ্ধি ও সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি সেলস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন অপ্টিমাইজেশন এবং বিজনেস স্কেলিংয়ে একজন কৌশলী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই পদোন্নতি কোম্পানির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করলো, যার মাধ্যমে তিনি টেকসই উদ্ভাবন এবং বিশ্ববাজারে সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানিকে নেতৃত্ব দিয়ে যাবেন।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
ঈদের আগে শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২০ কোটি ৬৪ লাখ ৬৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৬ মার্চ) কোম্পানিগুলোর মোট ৩৮ লক্ষ ৬৮ হাজার ১১৮ টি শেয়ার ৬১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৬৪ লাখ ৬৮ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলোর ৪ কোটি ৫৬ লাখ ৭৯ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স
ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সোমবার (১৬ মার্চ)বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর দশমিক ৬ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৭৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মেঘনা কনডেন্সড মিল্কের ৬.০৩ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৫.৭৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.১৩ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.১৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪.৯২ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.৬৫ শতাংশ এবং মাইডাস ফাইন্যান্সের ৪.১১ শতাংশ দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে ইনটেক লিমিটেড
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ২৫৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইনটেক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৬ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ ইনটেক লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৬ পয়সা বা ৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের দর বেড়েছে ৬ দশমিক ১৩ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের ৫.৯২ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৫.০০ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.৮১ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৫৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৪.০৪ শতাংশ, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ডের ৪.০০ শতাংশ ও ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৩.৭০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৬ মার্চ) ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১৪ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৪ কোটি ৫ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৯১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সামিট এলায়েন্স পোর্ট, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং একমি পেস্টিসাইড লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
ঈদের আগে শেষ কার্যদিবসে সূচকের উত্থানে, লেনদেন কমেছে
ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর বেড়েছে ২৫৩ কোম্পানির। একই সঙ্গে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৬ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৫৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১০৮০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৬৪ পয়েন্ট কমে ২০৫০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৬০ কোটি ৩০ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫২৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫৩টি কোম্পানির, বিপরীতে ৭৩টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন




