Connect with us

পুঁজিবাজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

Published

on

নারী

বিদায়ী সপ্তাহে (২৫ জানুয়ারি-২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩.২১ শতাংশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (৩১ জানুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৩ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৪০ শতাংশ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৩ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.২৯ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফাইন ফুডস, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এমএন

শেয়ার করুন:-

পুঁজিবাজার

নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ কোম্পানিগুলোকে বিএসইসির নির্দেশনা

Published

on

নারী

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সুশাসন নিশ্চিত ও পর্ষদে লিঙ্গ সমতা আনার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণে ব্যর্থ কোম্পানিগুলোকে নতুন সময়সীমা বেঁধে দিয়ে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি এ তথ্য জানায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বুধবার (২৯ এপ্রিল) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে নির্ধারিত সময়ের মধ্যে কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক। এ শর্ত পূরণে ব্যর্থ কোম্পানিগুলোর কোম্পানি সচিবদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভাটি রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। সভায় নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ অনুযায়ী ব্যবসায়িক উদ্যোক্তা, ব্যবসায়িক সংগঠনের সদস্য, কর্পোরেট লীডার, সরকারী/বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারী চাকুরিজীবি (অবসরপ্রাপ্ত/চাকুরিরত), প্রফেশনাল ডিগ্রিধারী, হাইকোর্ট ডিভিশনে নিয়োজিত আইনজীবি পেশায় নিয়োজিত আছেন এমন নারীদেরকে তালিকাভুক্ত কোম্পানিসমূহের পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ সম্পন্ন করে কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ পরিপালনের অনুরোধ করা হয় এবং আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়। ৩০ জুন ২০২৬ এর পরে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ হলে কমিশন ব্যর্থ কোম্পানিসমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে মর্মে সভায় বিশেষভাবে অবহিত করা হয়।

উল্লেখ্য, কমিশনের কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ এর শর্ত নং ১(২) (এ) সংশোধনপূর্বক তালিকাভুক্ত কোম্পানিসমূহে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করে ২৯ এপ্রিল ২০২৪ তারিখে গেজেট প্রকাশিত হয় এবং ০১ (এক) বছরের মধ্যে নিয়োগ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়।

পরবর্তীতে, কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তালিকাভুক্ত কোম্পানিসমূহে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়। কমিশনের চাহিদার প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি তালিকাভুক্ত কোম্পানিসমূহে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের হালনাগাদ তথ্য কমিশনে দাখিল করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি কর্তৃক দাখিলকৃত তথ্য অনুযায়ী ১৬৩টি তালিকাভুক্ত কোম্পানি ইতোমধ্যে পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে এবং ১৩১টি তালিকাভুক্ত কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ মোতাবেক পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ডিএসই টাওয়ারে যাচ্ছে বিএপিএলসি অফিস, চুক্তি স্বাক্ষর সম্পন্ন

Published

on

নারী

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) তাদের কার্যালয় নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে রোববার (৩ মে) ডিএসই কার্যালয়ে ডিএসই ও বিএপিএলসি’র মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান (এফসিএস), মোঃ আবিদ হোসেন খান (সিএফএ)। এছাড়া বিএপিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ এবং ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সৈয়দ ইসতিয়াক আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ডিএসই টাওয়ারে বিএপিএলসি’র এই স্থানান্তরের মাধ্যমে দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও শক্তিশালী হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার

Published

on

নারী

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪১ কোটি ৯ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, রোববার (৩ মে) কোম্পানিগুলোর মোট ৫৩ লাখ ৭৫ হাজার ০৪৮ টি শেয়ার ১১৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৯ লাখ ৫৩ হাজার টাকার টাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ১৬ লাখ ১৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ৬ কোটি ৩১ লাখ ৪৬ হাজার টাকার ও তৃতীয় সিটি ইন্স্যুরেন্সের ৪ কোটি ৪৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

দরপতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক

Published

on

নারী

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, রোববার (৩ মে) ডিএসইতে সর্বোচ্চ মার্কেন্টাইল ব্যাংক পিএলসির শেয়ার দর ১ টাকা ৬ পয়সা বা ১৮ দশমিক ১৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এবি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ১১ দশমিক ৩২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির শেয়ার দর ৮ দশমিক ৮৯ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শাহজালাল ইসলামী ব্যাংকের ৮.০৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৭.৩০ শতাংশ, এনআরবি ব্যাংকের ৬.২৫ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৬.১২ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপারের ৫.৯৬ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৫.৯৫ শতাংশ এবং ওয়ান ব্যাংকের ৫.৭১ শতাংশ দর কমেছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার হোসেন

Published

on

নারী

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৬৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মীর আক্তার হোসেন লিমিটেড।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, রোববার (৩ মে) ডিএসইতে সর্বোচ্চ মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৯.৬০ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৮.৯১ শতাংশ, একমি পেস্টিসাইডের ৮.৪১ শতাংশ, আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৮.০৬ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ৫.৮৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.৮৬ শতাংশ ও গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর ৫.৬৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

নারী নারী
পুঁজিবাজার18 hours ago

নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ কোম্পানিগুলোকে বিএসইসির নির্দেশনা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।...

নারী নারী
পুঁজিবাজার19 hours ago

ডিএসই টাওয়ারে যাচ্ছে বিএপিএলসি অফিস, চুক্তি স্বাক্ষর সম্পন্ন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) তাদের কার্যালয় নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এ...

নারী নারী
পুঁজিবাজার20 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪১ কোটি...

নারী নারী
পুঁজিবাজার20 hours ago

দরপতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।...

নারী নারী
পুঁজিবাজার20 hours ago

দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার হোসেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৬৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

নারী নারী
পুঁজিবাজার20 hours ago

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।  AdLink...

নারী নারী
পুঁজিবাজার20 hours ago

প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৮২৯ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
নারী
আইন-আদালত14 seconds ago

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট

নারী
আইন-আদালত8 minutes ago

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলায় আজ চতুর্থ সাক্ষীর সাক্ষ্য

নারী
আন্তর্জাতিক15 minutes ago

হরমুজে নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলেন ট্রাম্প

নারী
কর্পোরেট সংবাদ17 hours ago

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

নারী
সারাদেশ17 hours ago

সখিপুর থানা পুলিশের পৃথক অভিযান মাদকসহ তিনজন আটক

নারী
রাজনীতি18 hours ago

জাপানের সঙ্গে সম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের আহ্বান

নারী
পুঁজিবাজার18 hours ago

নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ কোম্পানিগুলোকে বিএসইসির নির্দেশনা

নারী
অর্থনীতি19 hours ago

এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১২ কোটি ৭০ লাখ ডলার

নারী
পুঁজিবাজার19 hours ago

ডিএসই টাওয়ারে যাচ্ছে বিএপিএলসি অফিস, চুক্তি স্বাক্ষর সম্পন্ন

নারী
অর্থনীতি19 hours ago

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

নারী
আইন-আদালত14 seconds ago

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট

নারী
আইন-আদালত8 minutes ago

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলায় আজ চতুর্থ সাক্ষীর সাক্ষ্য

নারী
আন্তর্জাতিক15 minutes ago

হরমুজে নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলেন ট্রাম্প

নারী
কর্পোরেট সংবাদ17 hours ago

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

নারী
সারাদেশ17 hours ago

সখিপুর থানা পুলিশের পৃথক অভিযান মাদকসহ তিনজন আটক

নারী
রাজনীতি18 hours ago

জাপানের সঙ্গে সম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের আহ্বান

নারী
পুঁজিবাজার18 hours ago

নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ কোম্পানিগুলোকে বিএসইসির নির্দেশনা

নারী
অর্থনীতি19 hours ago

এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১২ কোটি ৭০ লাখ ডলার

নারী
পুঁজিবাজার19 hours ago

ডিএসই টাওয়ারে যাচ্ছে বিএপিএলসি অফিস, চুক্তি স্বাক্ষর সম্পন্ন

নারী
অর্থনীতি19 hours ago

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

নারী
আইন-আদালত14 seconds ago

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট

নারী
আইন-আদালত8 minutes ago

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলায় আজ চতুর্থ সাক্ষীর সাক্ষ্য

নারী
আন্তর্জাতিক15 minutes ago

হরমুজে নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলেন ট্রাম্প

নারী
কর্পোরেট সংবাদ17 hours ago

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

নারী
সারাদেশ17 hours ago

সখিপুর থানা পুলিশের পৃথক অভিযান মাদকসহ তিনজন আটক

নারী
রাজনীতি18 hours ago

জাপানের সঙ্গে সম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের আহ্বান

নারী
পুঁজিবাজার18 hours ago

নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ কোম্পানিগুলোকে বিএসইসির নির্দেশনা

নারী
অর্থনীতি19 hours ago

এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১২ কোটি ৭০ লাখ ডলার

নারী
পুঁজিবাজার19 hours ago

ডিএসই টাওয়ারে যাচ্ছে বিএপিএলসি অফিস, চুক্তি স্বাক্ষর সম্পন্ন

নারী
অর্থনীতি19 hours ago

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি