পুঁজিবাজার
‘কমোডিটি ডেরিভেটিভস মার্কেট: এ নিউ ফ্রন্টিয়ার ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার
চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি, ক্যাপিটাল মার্কেট সিইও ফোরাম এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের যৌথ উদ্যোগে ‘কমোডিটি ডেরিভেটিভস মার্কেট: এ নিউ ফ্রন্টিয়ার ফর বাংলাদেশ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ জানুয়ারি এনএলআই সিকিউরিটিজের কাওরানবাজারস্থ অফিসে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল উপস্থাপনা প্রদান করেন সিএসইর এজিএম, মেম্বার সেক্রেটারি ও কমোডিটি এক্সচেঞ্জ প্রোজেক্ট ফয়সাল হুদা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও সভাপতি ব্যারিস্টার রেদোয়ান হোসেন, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, জিএম ও কনভেনার, কমোডিটি এক্সচেঞ্জ প্রোজেক্ট মো. মর্তুজা আলম, ক্যাপিটাল মার্কেট সিইও ফোরামের ডিরেক্টর মো. আলী এবং সাধারণ সম্পাদক সুমন দাস। এছাড়াও ক্যাপিটাল মার্কেটের বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপিটাল মার্কেট সিইও ফোরামের ডিরেক্টর মো. আলী বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজারে খুব অল্প সংখ্যক কোম্পানি নিয়ে কাজ করা হয়েছে, আরও ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে। আমাদের প্রোডাক্ট ডাইভারসিফিকেশন নেই বললেই চলে। আমরা যারা সিইও ফোরামে আছি আমাদের চেষ্টা থাকবে পুঁজিবাজারের উন্নয়নে নতুন নতুন প্রোডাক্টের আগমনকে সহায়তা করা এবং সফলতায় যুক্ত হওয়া।’
ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স পিএলসির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা কমোডিটি মার্কেট নিয়ে আশাবাদী। সিএসইর কমোডিটি মার্কেট চালু হলে আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং অর্থনীতির আগ্রসরতায় সহায়ক ভুমিকা পালন করবে বলে আশা রাখছি।’
ক্যাপিটাল মার্কেট সিইও ফোরামের সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, ‘আমরা আগেও দেখেছি সিএসই সব সময় নতুন নতুন প্রোডাক্ট আনার ব্যাপারে অগ্রগামী। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, সিএসই তাদের সব ধরনের সেবার ক্ষেত্রে খুব ট্রান্সপারেন্ট এবং আধুনিক। এখন তারা কাজ করছে কমোডিটি মার্কেট নিয়ে। আমরা আশা করবো, সব সময়ের মত এবারও তারা সফল হবে এবং পুঁজিবাজারকে আরও ভাইব্রেন্ট করবে।’
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, ‘পুঁজিবাজারকে আরও ভাইব্রেন্ট করার অনেক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। কমোডিটি এক্সচেঞ্জ এমন একটি সম্ভাবনার দ্বার। কমোডিটি মার্কেট স্থাপনের জন্য প্রয়োজন তিন ধরনের কাঠামো, যেগুলো হলো-রেগুলেটরি, টেকনোলজিকাল এবং ইকোসিস্টেম। সিএসই ইতিমধ্যে রেগুলেটরি, টেকনোলজিকাল কাঠামোর কাজ প্রায় সম্পন্ন করেছে এবং ইকোসিস্টেম তৈরির কাজ চলছে। সত্যি বলতে আমাদের ইকুইটি মার্কেট এখনও পরিপূর্ণ নয়।’
তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্বে বিভিন্ন মার্কেট বিশ্লেষণে দেখা যায়, সর্বমোট ট্রেডের বেশির ভাগই হয় ডেরিভেটিভস মার্কেটে। সে তুলনায় আমাদের মার্কেট অনেক পিছিয়ে। যত দ্রুত কমোডিটি মার্কেট চালু হবে, তত দ্রুত অর্থনীতিতে এর সুফল দেখতে পাওয়া যাবে।’
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘কমোডিটি মার্কেটের জন্য টেকনোলজিক্যাল কাঠামো স্থাপনের সাথে আমরা আমাদের পুরো ট্রেডিং সিস্টেমও আপডেট করেছি এবং নতুন টেকনোলজিক্যাল কাঠামোতে বর্তমান ইকুইটি মার্কেট, ডেরিভেটিস মার্কেট এবং ইকুইটি ডেরিভেটিস মার্কেটকে যুক্ত করেছি। এখন প্রয়োজন ইকোসিস্টেমের উন্নয়নে আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহন। আমারা আশা করছি, পুঁজিবাজারের সবার সহযোগিতায় খুব দ্রুত কমোডিটি মার্কেট চালু করতে পারবো।’
পরিশেষে অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপন ঘোষণা করেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও প্রবির চন্দ্র দাস।
এমকে
পুঁজিবাজার
আনোয়ার গ্যালভানাইজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ২৯ পয়সা লোকসান হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ১০ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫ টাকা ৩৭ পয়সা।
এমএন
পুঁজিবাজার
বিবিএস কেবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস কেবলস পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৯৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৯৬ পয়সা লোকসান হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৬৬ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৬৪ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৫ টাকা ৩৬ পয়সা।
এমএন
পুঁজিবাজার
তৃতীয় প্রান্তিকে মোজাফফর হোসেন স্পিনিংয়ের আয় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২৯ পয়সা আয় হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৭০ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০ টাকা ৯২ পয়সা।
এমএন
পুঁজিবাজার
আর্গন ডেনিমসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪০ পয়সা আয় হয়েছিল।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪২ টাকা ৪৭ পয়সা।
এমএন
পুঁজিবাজার
তৃতীয় প্রান্তিকে আয় কমেছে নাহী অ্যালুমিনিয়ামের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৪ পয়সা।
অপরদিকে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪২ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১২ টাকা ০১ পয়সা।
এমএন



