পুঁজিবাজার
পেনিনসুলা চিটাগাংয়ের লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এমএন
পুঁজিবাজার
স্টাইলক্রাফটের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৮ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ১০ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪ টাকা ৫৬ পয়সা।
এমএন
পুঁজিবাজার
তৃতীয় প্রান্তিকে আরডি ফুডের আয় কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৭ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ১৩ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩৬ পয়সা।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ২০ কোটি টাকার
সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২০ কোটি ৭১ লাখ ৬৪ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ৫০ লাখ ১৬ হাজার ৮৭৩ টি শেয়ার ৯২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৭১ লাখ ৬৪ হাজার টাকার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৩ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকার, দ্বিতীয় স্থানে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ২ কোটি ৩০ লাখ ৩৮ হাজার টাকার ও তৃতীয় সিটি ইন্স্যুরেন্সের ১ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৭ পয়সা বা ৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৮৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এসবিএসি ব্যাংক পিএলসি, স্টান্ডার্ড ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এবং ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ১১৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে মীর আক্তার হোসেন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের দর বেড়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান, বিএসআরএম স্টিলস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, বাংলাদেশ অটোকারস, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস, লিগাসি ফুটওয়ার লিমিটেড এবং এডিএন টেলিকম লিমিটেডের শেয়ার দর বেড়েছে।
এমএন




