পুঁজিবাজার
মেঘনা পেট্রোলিয়ামের বিশেষ ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ১০ম বিশেষ সাধারণ সভা এবং ৪৭ তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২৪ জানুয়ারী ) যথাক্রমে সকাল ১০ টা ৩০ মিনিটে এবং দুপুর ১২ টায় ‘‘ডিজিটাল প্ল্যাটফর্মে” অনুষ্ঠিত হয়।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উক্ত সভাসমূহে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব এবং কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারজানা মমতাজ। উভয় সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এছাড়াও স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড উম্মুল হাছনা; স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড মোঃ আবদুল্লাহ আল মামুন; অতিরিক্ত সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড মোঃ জিয়াউল হক; যুগ্নসচিব, অর্থ বিভাগ এবং পরিচালক, এমপিএল বোর্ড রওনক জাহান; যুগ্ন সচিব ও পরিচালক (অর্থ), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পরিচালক, এমপিএল বোর্ড নাজনীন পারভীন; প্রফেসর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পরিচালক, এমপিএল বোর্ড ড. মোঃ আলী আহম্মদ শওকত চৌধুরী; ডেল্টা লাইফ ইন্সুরেন্স পিএলসি এর প্রতিনিধি এবং শেয়ারহোল্ডার পরিচালক, এমপিএল বোর্ড জেয়াদ রহমান; ব্যবস্থাপনা পরিচালক (চঃ দাঃ), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও পরিচালক, এমপিএল বোর্ড মোঃ শাহীরুল হাসান এবং কোম্পানি সচিব ফারহানা আক্তার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
উপরে বর্ণিত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়্যালি অংশগ্রহণ করে তাঁদের বক্তব্যে কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। কোম্পানি ২০২৪-২০২৫ হিসাব বছরে ৬৬৪ দশমিক ৩২ কোটি টাকা কর উত্তর মুনাফা অর্জন করায় এবং শেয়ার প্রতি আয় ৬১ দশমিক ৩৯ টাকা হওয়ায় কোম্পানির পরিচালনা পর্ষদ ও সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সন্তোষ প্রকাশ করা হয়। সভায় ২০০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন প্রদান করা হয়।
পুঁজিবাজার
তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে রেনাটার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৫ টাকা ৯৫ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৪০ পয়সা, যা আগের বছর একই সময়ে ২১ টাকা ৭৬ পয়সা ছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২০ টাকা ২ পয়সা।
এমএন
পুঁজিবাজার
আরএকে সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১৩ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৬ পয়সা লোকসান হয়েছিলো ।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪৭ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ১৫ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২৫ তালিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৮৯ পয়সা।
এমএন
পুঁজিবাজার
ম্যারিকো বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২০৬ টাকা ৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১৮৭ টাকা ৪৯ পয়সা আয় হয়েছিল।
সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩২ টাকা ৪ পয়সা, যা আগের বছর ৫৪ টাকা ৮৫ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯২ টাকা ২ পয়সা।
আগামী ১৪ জুলাই, ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে।
এমএন
পুঁজিবাজার
এসবিএসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসবিএসি ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। গত বছরও একই সময়ে ১৪ পয়সা ইপিএস হয়েছিল।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৫৬ পয়সা, যা আগের বছরে ছিলো ১১ টাকা ২৬ পয়সা।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা।
এমএন
পুঁজিবাজার
শাহজালাল ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছরও একই সময়ে ১ টাকা ৪ পয়সা ইপিএস হয়েছিল।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৩ টাকা ৭ পয়সা, যা আগের বছরে ছিলো ৪ টাকা ৩৬ পয়সা।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৯ পয়সা।
এমএন




