Connect with us

জাতীয়

প্রার্থিতা ফিরে পেলো আরও ৬০ জন

Published

on

সূচক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে ষষ্ঠ দিনে আরও ৬০টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে (বৃহস্পতিবার) ১০৪টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এরমধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৬০টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে এবং ২৯টি আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ৫টি আপিল নামঞ্জুর করেছে। শুনানিতে ১০টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ফুল কমিশন।

এদিকে, ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৪৮১ থেকে ৫১০ নম্বর ও পেন্ডিং আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৭ জানুয়ারি (শনিবার) ৫১১ থেকে ৬১০ নম্বর আপিল এবং ১৮ জানুয়ারি রোববার ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট পেন্ডিং আপিলের শুনানির মধ্য দিয়ে আপিল শুনানির কার্যক্রম শেষ হবে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

শেয়ার করুন:-

জাতীয়

ঢাকায় ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Published

on

সূচক

রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আগামী ৬ মাসের মধ্যে ইলেকট্রিক বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েট অধ্যাপক ড. এম শামসুল হক সাংবাদিকদের এই তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের জন্য জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে-এই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে বলেও জানান ড. এম শামসুল হক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, প্রধানমন্ত্রী খুব আহত হন যখন নারীরা নিরাপদ গণপরিবহন পাননা। এজন্য আগামী ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানো কথা জানিয়েছেন এবং যার চালকও হবে নারীরা।

বুয়েটের অধ্যাপক ড. এম শামসুল হক আরও জানিয়েছেন, জনগণের জন্য সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোরেল, এর বাইরেও আরও কিছু করা যায় কিনা, ছাড়াও মনোরেল করার কথা বলেছেন, যা অনেক সাশ্রয়ী এবং দ্রুত বাস্তবায়ন করা যায়। দ্রুত গতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

দ্রুতই স্বাভাবিক হবে ভারতীয় ভিসা কার্যক্রম: হাইকমিশনার প্রণয় ভার্মা

Published

on

সূচক

বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছেন। বর্ডার হাট, বেশ কয়েকটা স্থলবন্দর বন্ধ রয়েছে। বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সামনে সেগুলো চালু হবে।

তবে বৈঠকে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যত নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ডিএমপি কমিশনারের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন

Published

on

সূচক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনমূলে ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) পারিবারিক কারণ দেখিয়ে ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নেন শেখ মো. সাজ্জাত আলী।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শেখ সাজ্জাত আলী। ২০২৪ সালেল ১৭ নভেম্বর তাকে চাকরিতে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে ওই বছরের ২০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপি কমিশনার পদে নিয়োগ দেয়ার কথা জানানো হয়। তিনি মো. মাইনুল হাসানের স্থলাভিষিক্ত হন।

গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেয়া হয়। তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল–মামুন কারাবন্দী হন। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেশির ভাগ কর্মকর্তাকেই চাকরি থেকে অবসর দেয়া হয়। সরকার পতনের পরদিন ৬ আগস্ট রাতে মো. ময়নুল ইসলামকে আইজিপি নিয়োগ দেয়া হয়েছিল। তখন দেশে কোনো সরকার ছিল না। এর কিছু দিনের মধ্যে ডিএমপি কমিশনার করা হয়েছিল মো. মাইনুল হাসানকে। পরে ডিএমপি কমিশনার করা হয় শেখ মো. সাজ্জাত আলীকে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী আমিনুল

Published

on

সূচক

খাল সংরক্ষণ করা বর্তমান সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর পল্লবীর প্যারিস খালের মুখে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিমন্ত্রী বলেন, অবৈধ দখলে প্যারিস খালটি হারিয়ে যাচ্ছে। এর ফলে মিরপুরের বড় অংশ জুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে ঈদের পর খাল খনন ও স্থায়ী পাড় নির্মাণের কাজ হাতে নেয়া হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, খালের দুই পাশে অবৈধ বসতি থাকায় এখনই খনন কাজ করা সম্ভব নয়।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

Published

on

সূচক

বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিজেদের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এসব নিশ্চিত করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়, ‘২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পোস্টে আরও বলা হয়, ‘এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয়।’

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দপ্তর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রম চালিয়ে যাবে।’

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

সূচক সূচক
পুঁজিবাজার3 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ৩৪৫ শেয়ারদর

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম এক ঘণ্টায়...

সূচক সূচক
পুঁজিবাজার21 hours ago

মধ্যপ্রাচ্যে সংঘাতে, পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক

মধ্যপ্রাচ্যে সংঘাতকে কেন্দ্র করে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম দিনেই লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে...

সূচক সূচক
পুঁজিবাজার22 hours ago

ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৪...

সূচক সূচক
পুঁজিবাজার22 hours ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ওয়েলডিং

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস...

সূচক সূচক
পুঁজিবাজার23 hours ago

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে ৩০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

সূচক সূচক
পুঁজিবাজার23 hours ago

সপ্তাহের প্রথমদিনে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সূচক সূচক
পুঁজিবাজার23 hours ago

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সূচক
অর্থনীতি5 minutes ago

আবারও দাম বেড়ে স্বর্ণ-রুপা বিক্রি হচ্ছে নতুন দরে, কোনটির ভরি কত?

সূচক
কর্পোরেট সংবাদ17 minutes ago

‘নগদ’ টিকিয়ে রাখতে বড় বিনিয়োগ প্রয়োজন: বাংলাদেশ ব্যাংক

সূচক
জাতীয়32 minutes ago

ঢাকায় ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সূচক
জাতীয়44 minutes ago

দ্রুতই স্বাভাবিক হবে ভারতীয় ভিসা কার্যক্রম: হাইকমিশনার প্রণয় ভার্মা

সূচক
আন্তর্জাতিক55 minutes ago

পেন্টাগনের স্বীকারোক্তি: হামলার পরিকল্পনা ছাড়াই খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

সূচক
জাতীয়1 hour ago

ডিএমপি কমিশনারের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন

সূচক
জাতীয়1 hour ago

খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী আমিনুল

সূচক
অর্থনীতি2 hours ago

আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলমের পদত্যাগ

সূচক
আন্তর্জাতিক2 hours ago

আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

সূচক
অর্থনীতি3 hours ago

কেয়া কসমেটিকসের ৮৫৫২ কোটি টাকা উধাও, এফআরসির কাঠগড়ায় চার ব্যাংক

সূচক
অর্থনীতি5 minutes ago

আবারও দাম বেড়ে স্বর্ণ-রুপা বিক্রি হচ্ছে নতুন দরে, কোনটির ভরি কত?

সূচক
কর্পোরেট সংবাদ17 minutes ago

‘নগদ’ টিকিয়ে রাখতে বড় বিনিয়োগ প্রয়োজন: বাংলাদেশ ব্যাংক

সূচক
জাতীয়32 minutes ago

ঢাকায় ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সূচক
জাতীয়44 minutes ago

দ্রুতই স্বাভাবিক হবে ভারতীয় ভিসা কার্যক্রম: হাইকমিশনার প্রণয় ভার্মা

সূচক
আন্তর্জাতিক55 minutes ago

পেন্টাগনের স্বীকারোক্তি: হামলার পরিকল্পনা ছাড়াই খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

সূচক
জাতীয়1 hour ago

ডিএমপি কমিশনারের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন

সূচক
জাতীয়1 hour ago

খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী আমিনুল

সূচক
অর্থনীতি2 hours ago

আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলমের পদত্যাগ

সূচক
আন্তর্জাতিক2 hours ago

আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

সূচক
অর্থনীতি3 hours ago

কেয়া কসমেটিকসের ৮৫৫২ কোটি টাকা উধাও, এফআরসির কাঠগড়ায় চার ব্যাংক

সূচক
অর্থনীতি5 minutes ago

আবারও দাম বেড়ে স্বর্ণ-রুপা বিক্রি হচ্ছে নতুন দরে, কোনটির ভরি কত?

সূচক
কর্পোরেট সংবাদ17 minutes ago

‘নগদ’ টিকিয়ে রাখতে বড় বিনিয়োগ প্রয়োজন: বাংলাদেশ ব্যাংক

সূচক
জাতীয়32 minutes ago

ঢাকায় ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সূচক
জাতীয়44 minutes ago

দ্রুতই স্বাভাবিক হবে ভারতীয় ভিসা কার্যক্রম: হাইকমিশনার প্রণয় ভার্মা

সূচক
আন্তর্জাতিক55 minutes ago

পেন্টাগনের স্বীকারোক্তি: হামলার পরিকল্পনা ছাড়াই খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

সূচক
জাতীয়1 hour ago

ডিএমপি কমিশনারের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন

সূচক
জাতীয়1 hour ago

খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী আমিনুল

সূচক
অর্থনীতি2 hours ago

আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলমের পদত্যাগ

সূচক
আন্তর্জাতিক2 hours ago

আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

সূচক
অর্থনীতি3 hours ago

কেয়া কসমেটিকসের ৮৫৫২ কোটি টাকা উধাও, এফআরসির কাঠগড়ায় চার ব্যাংক