পুঁজিবাজার
বেশিরভাগ শেয়ারের দরপতন, আরও কমেছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৭ কোম্পানির শেয়ারদর কমেছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান আরও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৬ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ২৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৫৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ২৩ পয়েন্ট কমে ১০০৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১৮৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৪৫৪ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৮৫ কোটি ৮১ লাখ ৯০৪ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৮টি কোম্পানির, বিপরীতে ২২৭ কোম্পানির দর কমেছে। আর ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমকে
পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় এক ঘণ্টায় লেনদেন ২০২ কোটি টাকা
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় লেনদেন হয়েছে ২০২ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৪ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১০৬৩ পয়েন্টে অবস্থান করেছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ২৮ পয়েন্ট কমে ২০৪৩ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২০২ কোটি ১৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৯টির, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ কোম্পানির শেয়ারদর।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩ কোটি ২৫ লাখ ০৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৩ মার্চ) কোম্পানিগুলোর মোট ৬৯ লাখ ৬২ হাজার ১৪২টি শেয়ার ৫০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ২৫ লাখ ০৮ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৭ কোটি ৬৯ লক্ষ ১৭ হাজার টাকার, দ্বিতীয় স্থানে জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ কোটি ৯৪ লাখ ২৫ হাজার টাকার এবং তৃতীয় স্থানে সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসির ২ কোটি ৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, মঙ্গলবার (০৩ মার্চ) নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর ১২ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ১১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারদর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিলকো ফার্মাসিটিক্যালস, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ন্যাশনাল ফীড মিল , গ্রামীন ওয়ান, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং জুট স্পিনার্স লিমিটেডের দরপতন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ কোম্পানির মধ্যে ৩১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৩ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৫ পয়সা বা ৮ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ানের দর বেড়েছে ২ দশমিক ০৮ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন সন ১.৯২ শতাংশ, সিটি ইন্স্যুরেন্স ১.৫৬ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ পিএলসি ০.৯৮ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড ০.৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এমএন
পুঁজিবাজার
শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৩ মার্চ) সিটি ব্যাংক পিএলসি কোম্পানিটি ৫৫ কোটি ২০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির ৩১ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩০ কোটি ৩০ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ওরিয়ন ইনফিউশন লিমিটেড
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
এমএন




