Connect with us

পুঁজিবাজার

ডিএসইর নতুন পরিচালক হানিফ ও সাজেদুল

Published

on

ডিএসই

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের দুইটি শূন্য পদে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. হানিফ ভুঁইয়া ও মো. সাজেদুল ইসলাম শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। গত ১৫ ডিসেম্বর গঠিত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাঁদের পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করে। আগামীকাল ১৮ ডিসেম্বর ডিএসই’র ৬৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাঁরা আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হবেন।

বুধবার (১৭ ডিসেম্বর) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ডিএসই’র পরিচালনা পর্ষদের দুইটি শূন্যপদে নির্বাচন পরিচালনার লক্ষ্যে গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত ডিএসই’র ১১০১তম বোর্ড সভায় অবসরপ্রাপ্ত বিচারপতি (বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন) মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অপর দুই সদস্য ছিলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম এবং ড. মো. জহিরুল ইসলাম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নির্বাচন কমিশন দুজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ২৮ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত (অফিস চলাকালীন সময় বিকাল ৫টা পর্যন্ত) মনোনয়নপত্র গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে রেপিড সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. হানিফ ভুঁইয়া এবং শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. সাজেদুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, ডিএসই’র ৬৪তম বার্ষিক সাধারণ সভায় বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং মো. শাকিল রিজভী অবসর গ্রহণ করবেন।

মো. হানিফ ভূঁইয়া বাংলাদেশের পুঁজিবাজারের একজন সু-পরিচিত ব্যক্তিত্ব৷ তিনি পুঁজিবাজারের সাথে দীর্ঘদিন যাবত সম্পৃক্ত থেকে অত্যন্ত সুনামের সাথে শেয়ার ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন৷ মো. হানিফ ভুঁইয়া ১৯৯৫ সালে ডিএসই’র সদস্য হিসেবে কাজ শুরু করেন এবং ২০০৬ সালে ডিএসই’র কর্পোরেট সদস্য রেপিড সিকিউরিটিজ নামে আত্মপ্রকাশ করেন৷ বর্তমানে তিনি উক্ত ব্রোকারজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক৷

তিনি মার্চ ২০০২ থেকে ফেব্রুয়ারী ২০০৫ সাল পর্যন্ত কাউন্সিলর, মার্চ ২০০৭ থেকে মার্চ ২০১০ সাল এবং মার্চ ২০১২ থেকে ফেব্রুয়ারী ২০১৪ সাল পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন৷ তিনি ২৩ মার্চ ২০১৭ সালে ডিমিউচ্যুয়ালাইড ঢাকা স্টক এক্সচেঞ্জ চতুর্থবারের মত পরিচালক নির্বাচিত হন৷ তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দীর্ঘদিন সফলতারভাবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও ক্রীড়ায় বিশেষ কৃতিত্বের জন্য তিনি জাতীয় পুরস্কার অর্জন করেন।

এছাড়া অত্যন্ত দক্ষ, কর্মঠ ও অভিজ্ঞ পুঁজিবাজার বিশ্লেষক মো. সাজেদুল ইসলাম ২০০৬ সাল থেকে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত হয়ে সুনামের সাথে ব্যবস্যা পরিচালনা করে আসছেন৷ তার শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ১৯৯৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ অর্জন করে। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন৷ পুঁজিবাজারের একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে তিনি প্রতিষ্ঠানের কৌশল প্রণয়ন, কার্যক্রম পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা, নীতিমালা অনুসরণ এবং ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ও ধারাবাহিক ভূমিকা রেখে আসছেন।

পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে মো. সাজেদুল ইসলামের রয়েছে সক্রিয় নেতৃত্ব। তিনি ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সিনিয়র সহ-সভাপতি, এর আগে ২০২০ থেকে ২০২১ পর্যন্ত সহ-সভাপতি এবং ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সাল থেকে তিনি ডিএসই ব্রোকার্স ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাজেদুল ইসলাম ২০০৬ সাল থেকে তিনি ইউনিয়ন অক্সিজেন পিএলসি এবং মুসাফা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এম.কম (ম্যানেজমেন্ট) এবং এমবিএ (ফাইন্যান্স ও ব্যাংকিং) ডিগ্রিধারী। ব্যবসা উন্নয়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং পুঁজিবাজার-সংক্রান্ত আইন বিষয়ে তাঁর দক্ষতা উল্লেখযোগ্য। পাশাপাশি তিনি ঢাকা ক্লাব, ধানমন্ডি ক্লাব, পূর্বাচল ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য। পুঁজিবাজার-বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

এমকে

শেয়ার করুন:-

পুঁজিবাজার

ডিএসইতে সিএফও হিসেবে যোগ দিলেন আবিদ হোসেন খান

Published

on

ডিএসই

মো. আবিদ হোসেন খান আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগদান করেছেন।

ডিএসইতে যোগদানের আগে তিনি শপআপ গ্রুপে গ্রুপ ডেপুটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডে এফপিঅ্যান্ডএ ডিরেক্টর এবং গ্রামীণফোন লিমিটেডে মহাব্যবস্থাপক (ফিন্যান্স) হিসেবে দায়িত্ব পালন করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

১৬ বছরেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন মো. আবিদ হোসেন খান হিসাবরক্ষণ, আর্থিক নিয়ন্ত্রণ, আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, ব্যবসায়িক পারফরমেন্স ব্যবস্থাপনা, ট্রেজারি ও কর ব্যবস্থাপনায় সুদক্ষ। বৃহৎ ও বহুমুখী দল পরিচালনা, কার্যকর আর্থিক কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন এবং প্রক্রিয়া আধুনিকায়নে তার উল্লেখযোগ্য দক্ষতা রয়েছে বলে ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবিদ হোসেন খান ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কেপিএমজি বাংলাদেশের তত্ত্বাবধানে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জন করে বর্তমানে ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে স্বীকৃত। এছাড়া তিনি যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যান্টস (আইএফএ) এবং ইনস্টিটিউট অব পাবলিক অ্যাকাউন্ট্যান্টস (আইপিএ)-এর ফেলো সদস্য।

কর্মজীবনে তিনি গ্রামীণফোন ও বাংলালিংকে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এ সময় তিনি আর্থিক প্রতিবেদন, কর ব্যবস্থাপনা, আইএফআরএস অনুযায়ী হিসাব প্রণয়ন, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় এবং বৃহৎ কর্পোরেট অডিট ও মূল্যায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি এসটিএস গ্রুপে হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এবং বাংলালিংকে এফপিঅ্যান্ডএ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

সবশেষে, শপআপ গ্রুপে গ্রুপ ডেপুটি সিএফও ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরভিত্তিক একাধিক প্রতিষ্ঠানের এন্ড-টু-এন্ড ফাইন্যান্স কার্যক্রম তত্ত্বাবধান করেন। এ সময় দেশীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ঋণ ও ইকুইটি ফান্ড সংগ্রহ, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, ব্যবসায়িক সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন এবং কর্পোরেট গভর্ন্যান্স কাঠামো শক্তিশালীকরণে নেতৃত্ব দেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ইন্স্যুরেন্স

Published

on

ডিএসই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৯ ফেব্রুয়ারী বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, সভায় ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদের অনুমোদন সাপেক্ষে প্রতিবেদনটি পরবর্তীতে প্রকাশ করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ১০ কোম্পানি

Published

on

ডিএসই

পুঁজিবাজারে তালিকাভুক্ত দশ কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন মিলস লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, সায়হাম টেক্সটাইল মিলস লি. ৬, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট পিএলসি ১০, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৫ এবং তোসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪ ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য সায়হাম কটনের ৭ শতাংশ, খুলনা পাওয়ারের ৫ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের দশমিক ৫০ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৬ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ৫০ শতাংশ, বিএসআরএম স্টিলসের ৫০ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ২ শতাংশ,কনফিডেন্স সিমেন্টের ১০ শতাংশ,বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৫ শতাংশ এবং তোসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিইও হলেন পারভেজ সাইফুল

Avatar of অর্থসংবাদ ডেস্ক

Published

on

ডিএসই

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে পদোন্নতি লাভ করেছেন মো. পারভেজ সাইফুল ইসলাম। সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সেলস কনফারেন্সে এই ঘোষণা দেওয়া হয়। কনফারেন্সে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ২৫ বছর পূর্তি এবং টানা সপ্তমবারের মতো সেলস টার্গেট অর্জনের সাফল্য উদযাপন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পদোন্নতি প্রসঙ্গে তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, এই সুযোগ্য নেতৃত্বে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ দেশের বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক বাজারেও সাফল্যের ধারা বজায় রাখবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, এফএমসিজি খাতে মো. পারভেজ সাইফুল ইসলামের রয়েছে দীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতা। সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি একই কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত ছিলেন। রাঁধুনী, রুচি এবং চাষীর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর ধারাবাহিক প্রবৃদ্ধি ও সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি সেলস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন অপ্টিমাইজেশন এবং বিজনেস স্কেলিংয়ে একজন কৌশলী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই পদোন্নতি কোম্পানির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করলো, যার মাধ্যমে তিনি টেকসই উদ্ভাবন এবং বিশ্ববাজারে সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানিকে নেতৃত্ব দিয়ে যাবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন

Published

on

ডিএসই

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির ২৫কোটি ৪১ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ৬৮ লাখ ৪৯ হাজার ০৮৬টি শেয়ার ৬৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৫ কোটি ৪১ লাখ ১ হাজার টাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৮ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে গ্রামীনফোন লিমিটেডের ৫ কোটি ৭০ লাখ ৩৬ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফাইন ফুডস লিমিটেডের ৪ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ডিএসই ডিএসই
পুঁজিবাজার8 hours ago

ডিএসইতে সিএফও হিসেবে যোগ দিলেন আবিদ হোসেন খান

মো. আবিদ হোসেন খান আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগদান করেছেন। ডিএসইতে যোগদানের আগে তিনি...

ডিএসই ডিএসই
পুঁজিবাজার8 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৯ ফেব্রুয়ারী বিকাল ৪টায় অনুষ্ঠিত...

ডিএসই ডিএসই
পুঁজিবাজার9 hours ago

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ১০ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দশ কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন...

ডিএসই ডিএসই
পুঁজিবাজার9 hours ago

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিইও হলেন পারভেজ সাইফুল

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে পদোন্নতি লাভ করেছেন মো. পারভেজ সাইফুল ইসলাম। সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত...

ডিএসই ডিএসই
পুঁজিবাজার10 hours ago

ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির ২৫কোটি ৪১ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন...

ডিএসই ডিএসই
পুঁজিবাজার10 hours ago

দরপতনের শীর্ষে ঢাকা ডাইং

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে দা ঢাকা ডাইং অ্যান্ড...

ডিএসই ডিএসই
পুঁজিবাজার10 hours ago

দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ১৬৮ টির শেয়ারদর বৃদ্ধি...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ডিএসই
কর্পোরেট সংবাদ5 hours ago

একমাসে নগদের সর্বোচ্চ লেনদেন ৪০ হাজার কোটি টাকা

ডিএসই
অর্থনীতি6 hours ago

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

ডিএসই
অর্থনীতি6 hours ago

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

ডিএসই
আন্তর্জাতিক7 hours ago

বিশ্ববাজারে সোনার দামে টানা ধস, প্রভাব পড়ছে দেশের বাজারেও

ডিএসই
পুঁজিবাজার8 hours ago

ডিএসইতে সিএফও হিসেবে যোগ দিলেন আবিদ হোসেন খান

Bangladesh Bank
অর্থনীতি8 hours ago

১১ ও ১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ

ডিএসই
জাতীয়8 hours ago

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি

ডিএসই
জাতীয়8 hours ago

সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে দুদকের ৩টি স্লোগান

ডিএসই
পুঁজিবাজার8 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ইন্স্যুরেন্স

ডিএসই
পুঁজিবাজার9 hours ago

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ১০ কোম্পানি

ডিএসই
কর্পোরেট সংবাদ5 hours ago

একমাসে নগদের সর্বোচ্চ লেনদেন ৪০ হাজার কোটি টাকা

ডিএসই
অর্থনীতি6 hours ago

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

ডিএসই
অর্থনীতি6 hours ago

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

ডিএসই
আন্তর্জাতিক7 hours ago

বিশ্ববাজারে সোনার দামে টানা ধস, প্রভাব পড়ছে দেশের বাজারেও

ডিএসই
পুঁজিবাজার8 hours ago

ডিএসইতে সিএফও হিসেবে যোগ দিলেন আবিদ হোসেন খান

Bangladesh Bank
অর্থনীতি8 hours ago

১১ ও ১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ

ডিএসই
জাতীয়8 hours ago

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি

ডিএসই
জাতীয়8 hours ago

সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে দুদকের ৩টি স্লোগান

ডিএসই
পুঁজিবাজার8 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ইন্স্যুরেন্স

ডিএসই
পুঁজিবাজার9 hours ago

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ১০ কোম্পানি

ডিএসই
কর্পোরেট সংবাদ5 hours ago

একমাসে নগদের সর্বোচ্চ লেনদেন ৪০ হাজার কোটি টাকা

ডিএসই
অর্থনীতি6 hours ago

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

ডিএসই
অর্থনীতি6 hours ago

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

ডিএসই
আন্তর্জাতিক7 hours ago

বিশ্ববাজারে সোনার দামে টানা ধস, প্রভাব পড়ছে দেশের বাজারেও

ডিএসই
পুঁজিবাজার8 hours ago

ডিএসইতে সিএফও হিসেবে যোগ দিলেন আবিদ হোসেন খান

Bangladesh Bank
অর্থনীতি8 hours ago

১১ ও ১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ

ডিএসই
জাতীয়8 hours ago

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি

ডিএসই
জাতীয়8 hours ago

সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে দুদকের ৩টি স্লোগান

ডিএসই
পুঁজিবাজার8 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ইন্স্যুরেন্স

ডিএসই
পুঁজিবাজার9 hours ago

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ১০ কোম্পানি