Connect with us

খেলাধুলা

বিয়ের প্রলোভনে ধর্ষণ, ক্রিকেটারের বিরুদ্ধে চার্জশিট দাখিল

Published

on

প্রভাতী

বিয়ের প্রলোভনে শুলশানের একটি হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ ‘এ’ দলের পেস বোলিং অলরাউন্ডার ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ। এতে একাধিকবার ওই তরুণীকে ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। গত ৩০ নভেম্বর আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম। তিনি বলেন, ধর্ষণের অভিযোগের প্রমাণ পাওয়ায় ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগপত্র জমা দিয়েছি। সাক্ষীরা আদালতে হাজির হয়ে ঘটনার সত্যতা প্রমাণ করবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অভিযোগপত্রে বলা হয়েছে, ধর্ষণের ঘটনাটি মামলার ছয় মাস আগে হয়েছে বিধায় কোনো আলামত জব্দ করা সম্ভব হয়নি। মামলার বাদী নিজেও কোনো আলামত উপস্থাপন করতে পারেননি। হোটেলে রক্ষিত রেজিস্ট্রার বুকের গেস্ট বুকিং সংক্রান্ত রেজিস্ট্রেশন স্লিপ, তরুণী ও আসামির পাসপোর্ট কপি জব্দ করা হয়। ডিএনএ রিপোর্টে কোনো তথ্য পাওয়া যায়নি। সার্বিক তদন্তে প্রথম দিনের ঘটনা, হোটেল বুকিং কপি, ধর্ষণের মেডিক্যাল রিপোর্টসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় আসামি তোফায়েলের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ বিষয়ে ভুক্তভোগী তরুণী বলেন, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে রায়হান। বিষয়টি সমাধানে তার পরিবারের কাছে গিয়েও ফল পাইনি। ঘটনার একপর্যায় বিসিবি প্রেসিডেন্টকে লিখিত অভিযোগ দিই। তিনি আশ্বাস দিয়েও কথা রাখেননি। এভাবে প্রতিনিয়ত পদে পদে অনেকভাবে সম্মানহানি, হেয় প্রতিপন্ন ও হেনস্তার শিকার হচ্ছি। আমি আদালতে ন্যায়বিচার চাই।

মামলার সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে আসামি তোফায়েলের সঙ্গে ভুক্তভোগী তরুণীর ফেসবুকে পরিচয় হয়। এরপর থেকে তারা ফেসবুক মেসেঞ্জারে নিজেরা কথা বলতেন।

এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে আসামি তোফায়েল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেয়। তবে তরুণী রাজি না হলেও তাকে বিয়ের প্রলোভনে দেখিয়ে প্রেমের প্রস্তাবে রাজি করেন। চলতি বছরের ৩১ জানুয়ারি তাকে স্ত্রী পরিচয়ে গুলশানের একটি হোটেলে নিয়ে আসামি তোফায়েল তাকে ধর্ষণ করেন। তখন তাকে অল্প কিছু দিনের মধ্যে বিয়ে করবেন বলে তরুণীকে আশ্বস্ত করেন তিনি।

পরবর্তীতে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। ওই তরুণী তাকে বিয়ের কথা বললে তোফায়েল বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় গত ১ আগস্ট ওই তরুণী বাদী হয়ে গুলশান থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর গত ২৪ সেপ্টেম্বর আসামি তোফায়েলকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে এই জামিন শেষ হওয়ার আগেই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ নির্দেশ দেওয়া হয়। তবে আগাম জামিনের মেয়াদ শেষ হলেও তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেননি।

এমকে

শেয়ার করুন:-

খেলাধুলা

হৃদয়-শামীমের ব্যাটিং ঝড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়

Published

on

প্রভাতী

চট্টগ্রামে বড় লক্ষ্য তাড়া করে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া ১৮২ রানের লক্ষ্য ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে পেরিয়ে গেছে টাইগাররা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দ্রুত একটি উইকেট হারালেও কাটেনে ক্লার্ক ও ড্যান ক্লেভারের জুটিতে ম্যাচে ফেরে। দুজনেই অর্ধশতক তুলে দলকে শক্ত ভিত এনে দেন। ক্লার্ক ৩৭ বলে ৫১ এবং ক্লেভার ২৮ বলে ৫১ রান করেন। তবে মাঝের ওভারে বাংলাদেশি স্পিনারদের চাপে রানের গতি কমে যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শেষ দিকে নিক কেলির ৩৯ ও জেমস ক্লার্কসনের ঝড়ো ২৭ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তোলে কিউইরা। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ২টি এবং শেখ মেহেদী ১টি উইকেট নেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জবাবে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে বাংলাদেশ। সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম দ্রুত রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দল। সাইফ ১৭, লিটন দাস ২১ এবং তানজিদ তামিম ২০ রান করে ফিরলে স্কোর দাঁড়ায় ৭৭/৩।

এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাওহীদ হৃদয় ও পারভেজ ইমন। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। ইমন ২৮ রান করে আউট হলেও হৃদয় দায়িত্ব নিয়ে খেলতে থাকেন।

শেষ দিকে শামীম হোসেনের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচটি বাংলাদেশের দিকে নিয়ে আসে। তার ঝড়ো ইনিংসেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

এই জয়ের মধ্য দিয়ে বড় রান তাড়া করার আত্মবিশ্বাসও ফিরে পেল বাংলাদেশ, যা টি-টোয়েন্টি ফরম্যাটে দলটির জন্য বড় ইতিবাচক দিক।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

Published

on

প্রভাতী

আগামী জুন মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনটি জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীণ বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেদিনই জানিয়ে দেওয়া হয় আগামী তিন মাসের মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এব্যাপা আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রেসবক্সে সাংবাদিকদের জানিয়েছেন, জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগামী ৭ জুলাই পূর্ণ হবে অ্যাডহক কমিটির তিন মাস মেয়াদ, এর আগেই নির্বাচন দিতে চান তামিম। গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছিল। তখন তামিমের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদে মনোনয়ন তুললেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। আমিনুলের নেতৃত্বে নির্বাচিত হন ২৫ পরিচালক।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

বিসিবির সম্মাননা পেলেন রুবেল

Published

on

প্রভাতী

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তারকা পেসার রুবেল হোসেনকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (২০ এপ্রিল) মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরুর আগে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, পরিচালক রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা ও সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিদায় বেলায় নিজের বক্তব্যে বিসিবি এবং সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন রুবেল। তিনি বলেন, ‘আমি অবসর নেওয়ার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল ভাই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি বলেছিলেন—রুবেল আমরা তোকে সম্মানিত করতে চাই। এই বিষয়টা গর্বের এবং আনন্দের ছিল। আজকে আমাকে যেভাবে সম্মানিত করল, এজন্য বিসিবি এবং তামিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ট্যালেন্ট হাট থেকে জাতীয় দলে উঠে এসেছিলেন রুবেল। সেখানে তাকে যিনি বেছে এনেছিলেন, তিনি কোচ সরোয়ার ইমরান। বিদায়বেলায় এই কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রুবেল। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিজের পরিবারের প্রতি।

রুবেল বলেন, ‘একজন মানুষের কথা না বললেই নয়, যিনি আমাকে পেসার হান্ট থেকে তুলে নিয়েছেন, তিনি সারোয়ার ইমরান স্যার। আমি স্যারের প্রতি কৃতজ্ঞ। তার সুস্থতা কামনা করছি। আমি গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞ। আমি আমার বাবা মা আমাতে উৎসাহ দিয়েছিলেন। তাদের আজ খুব মিস করছি। এ ছাড়া খারাপ সময়ে যারা আমার পাশে ছিলেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

​দীর্ঘদিন জাতীয় দলের রাডারের বাইরে থাকার পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রুবেল। মাঠ থেকে বিদায় নেয়ার সুযোগ না পাওয়ায় বিসিবি এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

রুবেলের অবসর ঘোষণার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভকামনা জানিয়েছিলেন। এবার বোর্ডের পক্ষ থেকে মাঠেই তাকে বিদায় সংবর্ধনা দিয়ে মুহূর্তটি স্মরণীয় করে রাখার পরিকল্পনা করা হয়েছে।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা রুবেল হোসেন দেশের হয়ে ওয়ানডেতে ১২৯টি, টেস্টে ৩৬টি এবং টি-২০তে ২৮টি উইকেট শিকার করেছেন। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে তার একটি করে ইনিংসে পাঁচ উইকেট (ফাইফার) নেয়ার কীর্তি রয়েছে। ২০২১ সালে শেষবার দেশের জার্সি গায়ে নামা এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

বর্ণবাদী আচরণের শিকার হামজা, প্রতিবাদ করে পেলেন শাস্তি

Published

on

প্রভাতী

ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথ এফসির বিপক্ষে ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। ১৮ এপ্রিল ফ্রাটন পার্কে অনুষ্ঠিত ম্যাচে এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ম্যাচের ৭১তম মিনিটে পরিবর্তনের সময় মাঠ ছাড়ার মুহূর্তে হোম সমর্থকদের একটি অংশ থেকে হামজার উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করা হয়। এতে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। গ্যালারির দিকে ঘুরে প্রতিবাদ করায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় রেফারি হস্তক্ষেপ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামজাকে হলুদ কার্ড দেখান। পরে তিনি দলের স্টাফদের সঙ্গে কথা বলতে বলতে কিছুটা উত্তেজিত অবস্থায় বেঞ্চে ফিরে যান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঘটনার সময় লেস্টারের কোচিং স্টাফরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, তবে মাঠের উত্তেজনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যেই ম্যাচে ৬৩তম মিনিটে ইবানে বোয়াতের একমাত্র গোলে এগিয়ে যায় পোর্টসমাউথ। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি লেস্টার সিটি।

এই হারের ফলে লেস্টারের অবস্থা চ্যাম্পিয়নশিপে আরও জটিল হয়েছে। ৪৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের ২৩তম স্থানে রয়েছে। অবনমন এড়াতে শেষ তিন ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। আগামী মঙ্গলবার হাল সিটির বিপক্ষে ম্যাচে হারলে দ্বিতীয় লিগে অবনমন প্রায় নিশ্চিত হয়ে যাবে।

আগের ম্যাচে বদলি হিসেবে নামলেও এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন হামজা। তবে তার পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে মাঠের এই বিতর্কিত ও দুঃখজনক ঘটনা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি

Published

on

প্রভাতী

স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন আর্জেন্টিনার মহাতারকা খেলোয়াড় লিওনেল মেসি। স্পেনের পঞ্চম টায়ারের ক্লাব কর্নেয়ার মালিকানা কিনেছেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রথমবারের মতো ইউরোপের কোনো ক্লাবের মালিক হলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। উরুগুয়ের পেশাদার ক্লাব দেপোর্তিভো এলএসএম ক্লাবেও বিনিয়োগ রয়েছে তার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কর্নেয়া ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ ফুটবলের পঞ্চম টায়ারে থাকা কর্নেয়া ক্লাবের মালিক হয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। এতে বার্সেলোনার সাথে মেসির ঘনিষ্ঠ সম্পর্ক এবং কাতালোনিয়ায় খেলাধুলা ও স্থানীয় প্রতিভার বিকাশে তার অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ক্লাব কর্তৃপক্ষ আরও জানায়, ‘মেসির আগমন ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই উদ্যোগের লক্ষ্য হলো- ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়তা করা, ক্লাবের ভিত্তিকে শক্তিশালী এবং তরুণ প্রতিভা বিকাশে বাড়ানো।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই প্রকল্প এগিয়ে যাবে।’

১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয় কর্নেয়া। ২০১৩-১৪ মৌসুমে তৃতীয় টায়ারের লিগ সেগুন্দা ডিভিশন ‘বি’-তে খেলে ক্লাবটি। ২০২১ সালে কোপা দেল’রের দ্বিতীয় রাউন্ডে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে চমক দেখায় কর্নেয়া।

কর্নেয়া স্টেডিয়ামের ধারণক্ষমতা দেড় হাজার। এই ক্লাব থেকেই উঠে এসেছেন জোর্ডি আলবা, গেরার্ড মার্টিন এবং ডেভিড রায়ার মতো তারকারা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

প্রভাতী প্রভাতী
পুঁজিবাজার3 minutes ago

প্রভাতী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ...

প্রভাতী প্রভাতী
পুঁজিবাজার7 minutes ago

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ...

প্রভাতী প্রভাতী
পুঁজিবাজার17 minutes ago

রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

প্রভাতী প্রভাতী
পুঁজিবাজার48 minutes ago

সোনালী পেপারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক...

প্রভাতী প্রভাতী
পুঁজিবাজার54 minutes ago

ফু-ওয়াং সিরামিকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

প্রভাতী প্রভাতী
পুঁজিবাজার1 hour ago

ফার কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

প্রভাতী প্রভাতী
পুঁজিবাজার1 hour ago

লোকসান কমেছে সাফকো স্পিনিংয়ের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রভাতী
পুঁজিবাজার3 minutes ago

প্রভাতী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার7 minutes ago

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার17 minutes ago

রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রভাতী
কর্পোরেট সংবাদ24 minutes ago

সাউথইস্ট ব্যাংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ভিসা স্টুডেন্ট কার্ড চালু

প্রভাতী
পুঁজিবাজার48 minutes ago

সোনালী পেপারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার54 minutes ago

ফু-ওয়াং সিরামিকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার1 hour ago

ফার কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার1 hour ago

লোকসান কমেছে সাফকো স্পিনিংয়ের

প্রভাতী
পুঁজিবাজার1 hour ago

গোল্ডেন সনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার1 hour ago

প্যারামাউন্ট টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার3 minutes ago

প্রভাতী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার7 minutes ago

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার17 minutes ago

রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রভাতী
কর্পোরেট সংবাদ24 minutes ago

সাউথইস্ট ব্যাংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ভিসা স্টুডেন্ট কার্ড চালু

প্রভাতী
পুঁজিবাজার48 minutes ago

সোনালী পেপারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার54 minutes ago

ফু-ওয়াং সিরামিকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার1 hour ago

ফার কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার1 hour ago

লোকসান কমেছে সাফকো স্পিনিংয়ের

প্রভাতী
পুঁজিবাজার1 hour ago

গোল্ডেন সনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার1 hour ago

প্যারামাউন্ট টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার3 minutes ago

প্রভাতী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার7 minutes ago

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার17 minutes ago

রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রভাতী
কর্পোরেট সংবাদ24 minutes ago

সাউথইস্ট ব্যাংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ভিসা স্টুডেন্ট কার্ড চালু

প্রভাতী
পুঁজিবাজার48 minutes ago

সোনালী পেপারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার54 minutes ago

ফু-ওয়াং সিরামিকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার1 hour ago

ফার কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার1 hour ago

লোকসান কমেছে সাফকো স্পিনিংয়ের

প্রভাতী
পুঁজিবাজার1 hour ago

গোল্ডেন সনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রভাতী
পুঁজিবাজার1 hour ago

প্যারামাউন্ট টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ