Connect with us

জাতীয়

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ

Published

on

তৃতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এরই মধ্যে গতকাল বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইসি সচিব বলেন, বৃহস্পতিবার ৩০০ আসনে তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট কবে হবে, সেই তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যাবে। তবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোট হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে তফসিলের আগে ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। রেওয়াজ অনুযায়ী গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর সিইসি ও কমিশনের সদস্যরা বেরিয়ে আসেন। তবে অপেক্ষায় থাকা সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেননি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠক শেষে নির্বাচন কমিশনে ফিরে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার যে বিষয়গুলো আপডেট করেছেন, তার মধ্যে আছে ভোটার তালিকা—গত জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার ক্রমসংযোজন এবং বর্তমান অবস্থা, রাজনৈতিক দল নিবন্ধন এবং তার সর্বশেষ অগ্রগতি। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট—এই দুটি বিষয় আমরা কীভাবে করব, ব্যালট পেপারগুলো কীভাবে তৈরি হচ্ছে, ব্যালট পেপারের রং কী হবে, ব্যালট পেপার কীভাবে একজন ভোটারকে দেওয়া হবে, মক ভোটিং অনুযায়ী একজন ভোটার কত সময় নিয়েছেন এবং গণনার পদ্ধতি—এসব বিষয়ে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন। আমাদের পক্ষ থেকে বিস্তারিত জানানোর পর তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা যে ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়েছি—সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত করেছি—এটিকেও তিনি যৌক্তিক বলেছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে যে বিষয়টি জেনেছেন, তা হলো ‘আউট অব কান্ট্রি ভোটিং’ এবং ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’। তিনি আমাদের বলেছেন, নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটি ভালো, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য–সহযোগিতা ও সহানুভূতি দেওয়ার সুযোগ আছে, তিনি তার থেকে বেশি দেবেন। এর আগে রেওয়াজ অনুযায়ী মঙ্গলবার প্রধান বিচারপতি ও গত ৭ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন।

এদিকে বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, তা ‘অবৈধ’ ঘোষণা করে গতকাল রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আদালতের ওই রায় তফসিলে খুব বেশি প্রভাব ফেলবে না বলে মনে করছেন আব্দুর রহমানেল মাছউদ।

বাগেরহাট ও গাজীপুরের সংসদীয় আসন নিয়ে আপিল বিভাগের রায়ের পর কোনো জটিলতা হবে কি না, এমন প্রশ্নে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ৩০০ আসনের তফসিল হবে। রায় পাওয়ার পরে যদি কোনো কারণবশত সংশোধনের প্রয়োজন হয়, সেটাও নিয়ম অনুযায়ী করা যাবে। কোর্টের অর্ডার এখনো হাতে পাইনি। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন, বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে তফসিলে। আর গণভোটের জন্য শুধু ভোটের তারিখটি উল্লেখ করা হবে।

আখতার আহমেদ আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে দুটি করে ভোট দেওয়ার জায়গা বা গোপন কক্ষের (স্টাম্পিং সেন্টার) ব্যবস্থা থাকবে। এতে সামান্য পরিমাণে বাজেট বাড়তে পারে বলেও জানান তিনি।

এবার দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থা ইসি।

এমকে

শেয়ার করুন:-

জাতীয়

বিএনপির আমলে শেয়ারবাজারে লুটের সুযোগ ছিল না, এবারও হবে না: অর্থমন্ত্রী

Published

on

তৃতীয়

বিএনপি সরকারের সময়ে শেয়ারবাজারে কোনো ধরনের লুটপাটের সুযোগ ছিল না এবং বর্তমান সময়েও কেউ এমন সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইন সংশোধন বিল-২০২৬ নিয়ে আলোচনার সময় অর্থমন্ত্রী বলেন, “নিশ্চিতভাবে বলতে পারি, এবারও কেউ লুটপাটের সুযোগ পাবে না।”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বিলটি জনমত যাচাইয়ের জন্য পাঠানোর প্রস্তাব দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, গত ১৫ বছরে শেয়ারবাজার থেকে প্রায় ১ লাখ কোটি টাকা লুট হয়েছে এবং দায়ীদের এখনো বিচারের আওতায় আনা হয়নি।

শেয়ারবাজার লুটপাটে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়ে প্রস্তাবের পক্ষে দেয়া বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, একটি দেশের অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী করতে যে কটি স্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার অন্যতম একটি হচ্ছে পুঁজিবাজার।

তিনি বলেন, আজকের বিশ্বে যেসব দেশের অর্থনীতি সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক, তাদের শক্তির অন্যতম উৎস শেয়ারবাজার। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশের শেয়ারবাজার ১৯৯৬ সালে একবার এবং ২০১০ সালে আরেকবার ভয়াবহ রকম পতনের শিকার হয়।

অন্তর্বর্তী সরকারের আমলে প্রকাশিত শ্বেতপত্রের উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছরে শেয়ারবাজার থেকে লুট হয়েছে ১ লাখ কোটি টাকার উপরে। এই ১ লাখ কোটি টাকা, সাধারণ মানুষের টাকা। যে মানুষগুলো তাদের সব সঞ্চয়গুলো হয়তো শেয়ারবাজারে বিনিয়োগ করেন- সেই মানুষগুলোর টাকা। এগুলো লুটপাট করা হয়েছে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে। বিশেষ কিছু ব্যবসায়ীর মাধ্যমে। যাদের কখনোই বিচারের আওতায় আনা হয়নি।

দেশের অর্থনীতি নানা সমস্যার মুখে আছে উল্লেখ করে রুমিন ফারহানা আরও বলেন, ‘এই সার্বিক পরিস্থিতিতে আমি আমি আশা করব, অর্থমন্ত্রী শেয়ারবাজার লুটপাটের সঙ্গে জড়িতদের যেমন জবাবদিহিতার আওতায় আনবেন, একইসঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দক্ষ ও যোগ্য মানুষের সম্মিলন ঘটিয়ে বাংলাদেশের শেয়ারবাজারকে আবারও একটি আস্থার জায়গায় নিয়ে যাবেন।’

জবাবে রুমিন ফারহানার সঙ্গে একাত্মতা পোষণ করে অর্থমন্ত্রী বলেন, ‘যেহেতু বিশেষ কমিটি এই বিলটি পরীক্ষা-নিরীক্ষা করেছে, তারপর বিলটি এখানে এসেছে। সুতরাং আর যাচাই-বাছাইয়ের জন্য দেয়ার দরকার আছে বলে আমি মনে করি না।’

এ সময় বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।

এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ ও বিদায়সহ যেসব পরিবর্তন এসেছে কোনোটাই দেশের জনগণ ও গণতন্ত্র সাপোর্ট করে না উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান বলেন, যোগ্য লোকদের যোগ্য জায়গায় বসানো দরকার। খেলার মাঠটা পর্যন্ত আমরা উন্মুক্ত রাখতে পারলাম না। ওখানেও গিয়ে আমরা ঝাঁপিয়ে পড়লাম। এভাবে চললে দেশ আগাবে কীভাবে? দেশ এগিয়ে যাচ্ছে এমন কোনো কিছু দৃশ্যমান কিছু হচ্ছে না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের পারফরম্যান্স আগের যেকোনো গভর্নরের চেয়ে ভালো। ফিনানশিয়ালি সেক্টরে কোনো পলিটিকাল নিয়োগ হবে না- এমন সিদ্ধান্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী। আপনারাও দেখুন আগামীতে এমন কোনো নিয়োগ হয় কি না।

এরপর বিরোধী দলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিল বর্তমান গভর্নর, তাহলে তাকে পরিবর্তন করে নতুন করে নিয়োগ দেয়া হবে কি না?

বিরোধী দলীয় উপনেতার এমন বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, দলকে সমর্থন করা মানে দলের লোক নয়।

এরপর বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল-২০২৬ সংসদে কণ্ঠ ভোটে পাস হয়। তবে দুটি বিলেই বিরোধী দলের আপত্তি ছিল। আলোচনার জন্য সময় চাওয়া হলে বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

শেয়ারবাজারের টাকা লুটকারীদের বিচার হয়নি : রুমিন ফারহানা

Published

on

তৃতীয়

দেশের শেয়ারবাজার থেকে বিপুল অঙ্কের অর্থ লুট হলেও এখনো দায়ীদের বিচারের আওতায় আনা হয়নি বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে শেয়ারবাজার থেকে ১ লাখ কোটি টাকার বেশি লুট হয়েছে, যা মূলত সাধারণ বিনিয়োগকারীদের অর্থ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রুমিন ফারহানা বলেন, একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে এই লুটপাট চালিয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে এখনো কোনো বিচারের আওতায় আনা হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, এই টাকা সাধারণ মানুষের টাকা। যে মানুষগুলো তাদের সব সঞ্চয় শেয়ারবাজারে ইনভেস্ট করেছেন। একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে এই টাকাগুলো লুট হয়েছে। যাদের কখনো বিচারের আওতায় আনা হয়নি।

অর্থমন্ত্রীর কাছে রুমিন ফারহানা শেয়ারবাজার লুটকারীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান। তিনি পুঁজিবাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যোগ্য লোক নিয়োগ দিয়ে পুঁজিবাজারের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন আইন পাস

Published

on

তৃতীয়

বাংলাদেশে পুঁজিবাজারের তদারকি, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সিকিউরিটিজ বাজারের উন্নয়নের লক্ষ্যে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে বিলটি পাস হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিলটি আজকে পাস না করে স্থগিত করার দাবি জানান সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। কিন্তু কণ্ঠ ভোটে সেটি নাকচ হয়ে যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সব ক্ষেত্রে কর ছাড় সম্ভব নয়, ব্যবসায়ের সুবিধা দেবে সরকার: অর্থমন্ত্রী

Published

on

তৃতীয়

অর্থনীতির বর্তমান কঠিন সময়ে সব খাতে কর সুবিধা দিতে পারবে না সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসা সহজীকরণে প্রয়োজনীয় আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হবে বলে তিনি জানিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে। এছাড়া মধ্যপ্রাচ্য যুদ্ধের জন্য জ্বালানি খাতে ৪ বিলিয়ন ডলার বেশি খরচ করেছে সরকার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মুক্তবাজার অর্থনীতির ধারণাতেই সরকার পরিচালিত হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যক্তিখাতের উন্নয়নের মাধ্যমেই অর্থনীতিকে টেনে তোলা হবে। এছাড়া যেকোনো সম্ভাবনাময় রপ্তানি খাতে তৈরি পোশাক শিল্পের মতো সহায়তা দেবে সরকার।

তিনি বলেন, শুধু বড় নয়, গুণগত মানসম্পন্ন বাজেট প্রণয়নে জোর দিচ্ছে সরকার।

অতীতের মতো বড় বাজেটের নামে বড় প্রকল্পে লুটপাটে বিশ্বাসী নয় বর্তমান সরকার। আগের সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে সরকার এখনো চাপে আছে। সভায় আসছে বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা এবং নারীদের সাড়ে ৫ লাখ টাকা সুপারিশ করেছে এফবিসিসিআই।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সংসদে অসুস্থ বিরোধীদলীয় এমপি বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

Published

on

তৃতীয়

জাতীয় সংসদে অধিবেশন চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধীদলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলার সময় দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশনকক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধীদলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

তৃতীয় তৃতীয়
পুঁজিবাজার16 minutes ago

স্টাইলক্রাফটের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ...

তৃতীয় তৃতীয়
পুঁজিবাজার21 minutes ago

তৃতীয় প্রান্তিকে আরডি ফুডের আয় কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক...

তৃতীয় তৃতীয়
পুঁজিবাজার35 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ২০ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২০ কোটি...

তৃতীয় তৃতীয়
পুঁজিবাজার49 minutes ago

দরপতনের শীর্ষে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই...

তৃতীয় তৃতীয়
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ১১৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

তৃতীয় তৃতীয়
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।  AdLink...

তৃতীয় তৃতীয়
পুঁজিবাজার1 hour ago

সূচকের পতনে সপ্তাহ শেষ, কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
তৃতীয়
পুঁজিবাজার16 minutes ago

স্টাইলক্রাফটের তৃতীয় প্রান্তিক প্রকাশ

তৃতীয়
পুঁজিবাজার21 minutes ago

তৃতীয় প্রান্তিকে আরডি ফুডের আয় কমেছে

তৃতীয়
পুঁজিবাজার35 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ২০ কোটি টাকার

তৃতীয়
পুঁজিবাজার49 minutes ago

দরপতনের শীর্ষে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই

তৃতীয়
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

তৃতীয়
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

তৃতীয়
পুঁজিবাজার1 hour ago

সূচকের পতনে সপ্তাহ শেষ, কমেছে লেনদেন

তৃতীয়
কর্পোরেট সংবাদ2 hours ago

বিআইবিএম থেকে ‘সিপিএই’ সনদ পেলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫ কর্মকর্তা

তৃতীয়
পুঁজিবাজার2 hours ago

বেঙ্গল উইন্ডসরের তৃতীয় প্রান্তিক প্রকাশ

তৃতীয়
জাতীয়2 hours ago

বিএনপির আমলে শেয়ারবাজারে লুটের সুযোগ ছিল না, এবারও হবে না: অর্থমন্ত্রী

তৃতীয়
পুঁজিবাজার16 minutes ago

স্টাইলক্রাফটের তৃতীয় প্রান্তিক প্রকাশ

তৃতীয়
পুঁজিবাজার21 minutes ago

তৃতীয় প্রান্তিকে আরডি ফুডের আয় কমেছে

তৃতীয়
পুঁজিবাজার35 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ২০ কোটি টাকার

তৃতীয়
পুঁজিবাজার49 minutes ago

দরপতনের শীর্ষে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই

তৃতীয়
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

তৃতীয়
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

তৃতীয়
পুঁজিবাজার1 hour ago

সূচকের পতনে সপ্তাহ শেষ, কমেছে লেনদেন

তৃতীয়
কর্পোরেট সংবাদ2 hours ago

বিআইবিএম থেকে ‘সিপিএই’ সনদ পেলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫ কর্মকর্তা

তৃতীয়
পুঁজিবাজার2 hours ago

বেঙ্গল উইন্ডসরের তৃতীয় প্রান্তিক প্রকাশ

তৃতীয়
জাতীয়2 hours ago

বিএনপির আমলে শেয়ারবাজারে লুটের সুযোগ ছিল না, এবারও হবে না: অর্থমন্ত্রী

তৃতীয়
পুঁজিবাজার16 minutes ago

স্টাইলক্রাফটের তৃতীয় প্রান্তিক প্রকাশ

তৃতীয়
পুঁজিবাজার21 minutes ago

তৃতীয় প্রান্তিকে আরডি ফুডের আয় কমেছে

তৃতীয়
পুঁজিবাজার35 minutes ago

ব্লক মার্কেটে লেনদেন ২০ কোটি টাকার

তৃতীয়
পুঁজিবাজার49 minutes ago

দরপতনের শীর্ষে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই

তৃতীয়
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

তৃতীয়
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

তৃতীয়
পুঁজিবাজার1 hour ago

সূচকের পতনে সপ্তাহ শেষ, কমেছে লেনদেন

তৃতীয়
কর্পোরেট সংবাদ2 hours ago

বিআইবিএম থেকে ‘সিপিএই’ সনদ পেলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫ কর্মকর্তা

তৃতীয়
পুঁজিবাজার2 hours ago

বেঙ্গল উইন্ডসরের তৃতীয় প্রান্তিক প্রকাশ

তৃতীয়
জাতীয়2 hours ago

বিএনপির আমলে শেয়ারবাজারে লুটের সুযোগ ছিল না, এবারও হবে না: অর্থমন্ত্রী