পুঁজিবাজার
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো অলটেক্স ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
রবিবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ পয়সা লোকসান হয়েছিল।
সর্বশেষ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৬৩ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ১৯ পয়সা।
গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৭৭ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে অনুমতি পাওয়ার পরে ঘোষণা করা হবে। এসংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী আগামী বছরের ৭ জানুয়ারি।
এসএম
পুঁজিবাজার
সাফকো স্পিনিংয়ের ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে শেয়ার হস্তান্তরের উদ্যোগ
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের বেশ কয়েকজন পরিচালক ও উদ্যোক্তা শেয়ার হস্তান্তর করতে ইচ্ছা প্রকাশ করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, সাফকো স্পিনিংয়ের ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে এবং কোম্পানির শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র মতে, কোম্পানির বর্তমান পরিচালক ও স্পন্সরদের মধ্যে যারা তাদের শেয়ার হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেছেন তারা হলেন— এস এ কে এম সেলিম, এস এ বি এম হুমায়ুন, সৈয়দ সাকিব আহমেদ, এস এফ এ এম শাহজাহান এবং সৈয়দা মোমেনা বেগম।
শেয়ার হস্তান্তর করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর নিয়মকানুন অনুসারে প্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোম্পানিটি শেয়ার হস্তান্তর সম্পন্ন করবে ।
এমএন
পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় এক ঘণ্টায় লেনদেন ১৬৫ কোটি টাকা
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১৬৫ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১১ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮০ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১ পয়েন্টে অবস্থান করেছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ৩৩ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টি কোম্পানির শেয়ারদর।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৭৬ কোটি ০৪ লাখ ৪৪ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১০ মার্চ) কোম্পানিগুলোর মোট ৭৬ লাখ ৩৪ হাজার ৫৮১টি শেয়ার ৯৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৬ কোটি ০৪ লাখ ৪৪ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৪৯ কোটি টাকার, দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকার এবং তৃতীয় স্থানে ফাইন ফুডসের ৩ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং লিমিটেড
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, মঙ্গলবার (১০ মার্চ) মেট্রো স্পিনিং লিমিটেডের শেয়ার দর দশমিক ২ পয়সা বা ২ দশমিক ৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের। কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৮৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ারদর ১ দশমিক ৭৫ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডেল্টা স্পিনিংয়ের ১.৭২ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ১.৪১ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১.২২ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপারের ১.০৯ শতাংশ, আরামিট সিমেন্টের ০.৯০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ০.৭১ শতাংশ এবং ন্যাশনাল ফিড মিলের ০.৬৮ শতাংশ দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে ৩৩৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১০ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৯ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯ পয়সা বা ৮ দশমিক ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংক পিএলসির দর বেড়েছে ১ টাকা ৬ পয়সা বা দশমিক ৮ দশমিক ২৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়্যাল ফান্ডের ৭.৬৯ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৪২ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সকড ইনকাম ফান্ডের ৭.৪০ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৭.১৪ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৭.০৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৯০ শতাংশ ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৬.৫৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এমএন




