Connect with us

রাজনীতি

ফ্যাসিস্টদের অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব নিয়েছে একটি দল: শিবির সভাপতি

Published

on

ব্লক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমরা দেশে আর কোনো হত্যা, চাঁদাবাজি ও দখলদারিত্ব দেখতে চাই না। যারা এসব অশুভ রাজনীতির সঙ্গে জড়িত, তাদের চিরতরে উৎখাত করতে হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আয়োজনে যুব ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শিবির সভাপতি বলেন, বাংলাদেশ অপার সম্ভবনার দেশ। এই দেশকে যুবসমাজই উন্নতির দিকে এগিয়ে নিতে পারে। ৫ আগস্টের পর রাজনৈতিক সংস্কার হওয়ার কথা থাকলেও তা হয়নি। অতীতের ফ্যাসিস্ট সরকারের অসমাপ্ত কাজগুলো বর্তমান একটি দল তাদের কাঁধে তুলে নিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জাহিদুল ইসলাম আরও বলেন, যেসব মেধাবী শিক্ষার্থী রয়েছে, তাদের যদি যথাযথভাবে জনসম্পদে রূপান্তর করা যায়, তাহলে বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। এ দেশে আর ফ্যাসিবাদের রাজনীতিসহ দখলদারত্বের রাজনীতি করতে দেয়া হবে না। তারা আগের ধারার সেই রাজনীতি আবারও বাংলাদেশে প্রত্যাবর্তনের চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্রশিবির কোনো ফ্যাসিবাদের কাছে মাথা নত করবে না।

জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন: সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।

সমাবেশ শেষে জামায়াতে ইসলামী মনোনীত জেলার ৫ সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে ‘মার্চ ফর দাড়িপাল্লা’ নামে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও স্বাধীনতা মাঠে গিয়ে শেষ হয়। সমাবেশ ও র‍্যালিতে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এর আগে সকালে গাইবান্ধা সরকারি কলেজে নবীনবরণ ও ছাত্রদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:-

রাজনীতি

ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দেশে কোনো ছিন্নমূল নাগরিক থাকবে না: ড. হেলাল উদ্দিন

Published

on

ব্লক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে ইসলামী সমাজ ব্যবস্থার কোনো বিকল্প নেই। একটি প্রকৃত ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দেশের কোনো নাগরিককে আর ছিন্নমূল বা সুবিধাবঞ্চিত অবস্থায় থাকতে হবে না।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর রমনা পার্কে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত অসহায়-সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ড. হেলাল উদ্দিন বলেন, মানুষের তৈরি মতবাদে সমাজে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা হয় না। যার কারণে স্বাধীনতা পরবর্তী বিগত ৫৫ বছরেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় হয়নি। বিদ্যমান শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেতে জনগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল। কিন্তু ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে জনগণের ভোট চুরি করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ইতোমধ্যে মিডিয়ার সামনে স্বীকারোক্তি দিয়েছে তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আসতে দেয়নি। কারণ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাসী চলবে না। আর দুর্নীতি-চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ হয়ে গেলে কথিত সুশীলরা ভাগ-বাটোয়ারা পাবে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল এবং বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের দুর্নীতি-চাঁদাবাজি আর লুটপাটের কারণে সমাজের রন্ধে রন্ধে বৈষম্যের সৃষ্টি হয়েছে। সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে ইসলামী সমাজ ব্যবস্থার বিকল্প নেই। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষকে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত সংগ্রামের প্রস্তুতি নিতে হবে।

বর্তমান বাংলাদেশে মানুষের জানমালের নিরাপত্তা নেই উল্লেখ করে তিনি বলেন, এভাবে চলতে পারে না। বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে জামায়াতে ইসলামীর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইফতার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও শাহবাগ পশ্চিম থানা আমীর এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

মার্কিন সহকারী মন্ত্রী সাথে বৈঠক করেছে বিএনপি

Published

on

ব্লক

ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকটি প্রায় ৫০ মিনিট স্থায়ী হয় এবং বেলা ১১টা ৫০ মিনিটে শেষ হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে অংশ নেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান, সংসদ সদস্য নায়েবা ইউসুফ, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

এদিকে আজ সকাল ৯টায় রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের ৫ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি। বৈঠকে দ্বিপাক্ষিক ও সমসাময়িক রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক

Published

on

ব্লক

সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংগঠনের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা পল কাপুর দিনভর কয়েক দফা বৈঠক করেন। শুরুতেই তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

এদিকে বৃহস্পতিবার জামায়াতের সঙ্গে বৈঠক শেষে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দুপুরে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বিকালে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করবেন।

পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন বলেও জানা গেছে। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিলেও যোগ দেওয়ার কথা আছে তার।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

ডেপুটি স্পিকারের আলোচনায় ৫ নাম—জামায়াতের ৪, এনসিপির ১

Published

on

ব্লক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ১২ মার্চ। এই অধিবেশনেই নির্বাচন করা হবে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, স্পিকার হবেন সরকারি দল থেকে। আর বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের জন্য প্রস্তাব দেওয়া দেওয়া।

জুলাই জাতীয় সনদ ২০২৫-এর প্রস্তাব অনুযায়ী, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করার বিধান রাখা হয়েছে। এটি রাষ্ট্রব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে গণতন্ত্র সুসংহত করতে বিরোধী দলের মত প্রকাশের ও সংসদ পরিচালনায় অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রস্তাব। যদিও বিদ্যমান সংবিধানে সাধারণত স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়ই সরকারি দল থেকে নির্বাচিত হন। কিন্তু জুলাই সনদে এই প্রথা পরিবর্তন করে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার কথা বলা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গতকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে। সেটা জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে নির্বাচিত হতে পারে।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জামায়াত সূত্রে জানা যায়, ডেপুটি স্পিকার পদে এখন পর্যন্ত চারজন সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে।
এর বাইরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মৌখিকভাবে দলের সদস্যসচিব আখতার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে।

জামায়াতের সংসদ সদস্যদের মধ্যে আলোচনায় আছেন পাবনা-১ আসন থেকে নির্বাচিত নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মাহবুব সালেহী এবং পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত মাসুদ সাঈদী। এদের মধ্যে নাজিবুর রহমান মোমেনের নাম সবচেয়ে এগিয়ে আছে।

অন্যদিকে এনসিপি থেকেও ডেপুটি স্পিকার পদ চাওয়া হয়েছে। এনসিপির দায়িত্বশীল এক নেতা বলেন, ডেপুটি স্পিকার পদটি জোটের পক্ষ থেকে এনসিপিকে দেওয়ার জন্য মৌখিকভাবে জামায়াতে ইসলামীকে জানানো হয়েছে।
সে ক্ষেত্রে রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। আলোচনার মাধ্যমে আশা করি এটি চূড়ান্ত হবে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিএনপি এ বিষয়ে আমাদের অফার করেছে। একই সঙ্গে জুলাই সনদের বিষয়টি রয়েছে। তবে এ বিষয় নিয়ে দলীয় ফোরামে আলোচনা করা হয়নি।’

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে : নাহিদ ইসলাম

Published

on

ব্লক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের লড়াই শেষ হয়নি। বিচার সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম নতুন করে শুরু করতে হবে। জুলাই সনদ ও গণভোটের যে গণরায়ের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে, সেই রায়কে বাতিল করতে আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে। আদালতকে আবারও দলীয়করণের চেষ্টা হচ্ছে।

সোমবার (২ মার্চ) এনসিপির চট্টগ্রামের বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরো বলেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কাজে যদি আদালতকে ব্যবহার করা হয়, তাহলে তার পরিণত ভালো হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। জনগণের প্রত্যাশা অনুসারে নির্বাচনী ইশতেহার পাল্টানোর আহ্বান জানান নাহিদ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নাহিদ আরো বলেন, আমাদের সবাইকে চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করতে হবে। ঢাকায় শুধু নাসিরুদ্দিন পাটোয়ারীর নেতৃত্ব দিলে হবে না। আমরা আশা করি, এই চট্টগ্রাম থেকে দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ তৈরি হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার21 hours ago

ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২১...

ব্লক ব্লক
পুঁজিবাজার21 hours ago

দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।...

ব্লক ব্লক
পুঁজিবাজার22 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ৫২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার22 hours ago

শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার22 hours ago

শেষ কার্যদিবসে সূচকের পতন, কমলো লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

Southeast bank Southeast bank
পুঁজিবাজার1 day ago

১০ শতাংশ হারে কূপণ রেট ঘোষণা করেছে সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৬ সালের ৬ মাসের (১১ মার্চ-১০ সেপ্টেম্বর)ব্যবসায় বিনিয়োগকারীদের জন্য বাৎসরিক ১০ শতাংশ...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 day ago

এনআরবি ব্যাংকের সচিবের পদত্যাগ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবি ব্যাংক পিএলসির কোম্পানি সচিব মো. রেজাউল করিম ব্যাংক থেকে পদত্যাগ করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
ব্লক
রাজনীতি5 minutes ago

ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দেশে কোনো ছিন্নমূল নাগরিক থাকবে না: ড. হেলাল উদ্দিন

ব্লক
জাতীয়24 minutes ago

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

ব্লক
আন্তর্জাতিক31 minutes ago

ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

ব্লক
আন্তর্জাতিক46 minutes ago

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি : আরাঘচি

ব্লক
জাতীয়57 minutes ago

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রে ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

ব্লক
জাতীয়1 hour ago

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

ব্লক
আন্তর্জাতিক1 hour ago

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোনবাহী জাহাজে আগুন

ব্লক
রাজধানী2 hours ago

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ব্লক
জাতীয়20 hours ago

বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

ব্লক
অন্যান্য20 hours ago

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি জরুরি নির্দেশনা দিলো সরকার

ব্লক
রাজনীতি5 minutes ago

ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দেশে কোনো ছিন্নমূল নাগরিক থাকবে না: ড. হেলাল উদ্দিন

ব্লক
জাতীয়24 minutes ago

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

ব্লক
আন্তর্জাতিক31 minutes ago

ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

ব্লক
আন্তর্জাতিক46 minutes ago

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি : আরাঘচি

ব্লক
জাতীয়57 minutes ago

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রে ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

ব্লক
জাতীয়1 hour ago

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

ব্লক
আন্তর্জাতিক1 hour ago

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোনবাহী জাহাজে আগুন

ব্লক
রাজধানী2 hours ago

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ব্লক
জাতীয়20 hours ago

বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

ব্লক
অন্যান্য20 hours ago

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি জরুরি নির্দেশনা দিলো সরকার

ব্লক
রাজনীতি5 minutes ago

ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দেশে কোনো ছিন্নমূল নাগরিক থাকবে না: ড. হেলাল উদ্দিন

ব্লক
জাতীয়24 minutes ago

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

ব্লক
আন্তর্জাতিক31 minutes ago

ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

ব্লক
আন্তর্জাতিক46 minutes ago

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি : আরাঘচি

ব্লক
জাতীয়57 minutes ago

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রে ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

ব্লক
জাতীয়1 hour ago

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

ব্লক
আন্তর্জাতিক1 hour ago

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোনবাহী জাহাজে আগুন

ব্লক
রাজধানী2 hours ago

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ব্লক
জাতীয়20 hours ago

বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

ব্লক
অন্যান্য20 hours ago

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি জরুরি নির্দেশনা দিলো সরকার