Connect with us

জাতীয়

সিইসির সঙ্গে বৈঠকে ইইউয়ের প্রতিনিধি দল

Published

on

পর্ষদ

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দল।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে চার সদস্যের দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগামী জাতীয় নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দল, আন্তর্জাতিক সংস্থাসহ নির্বাচন–সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় বৈঠক করছে ইইউ প্রতিনিধি দলের সাথে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে এ বছরের জানুয়ারি, মার্চ এবং আগস্টে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে দেশি-বিদেশি নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত শলাপরামর্শ করছে নির্বাচন কমিশন।

এমকে

শেয়ার করুন:-

জাতীয়

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, ফিরছে সরকারি ছুটি

Published

on

পর্ষদ

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে সরকারি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর ফলে দিনটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে এবং সরকারি ছুটিও কার্যকর থাকবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপসচিব আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরিপত্রে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করা হবে। একইসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের ১১ মার্চ ২০২৬ তারিখের পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাস্থানে সন্নিবেশিত হিসেবে গণ্য হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিব নাসিমুল গণি জানান, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস আগে পালন করা হতো। এখন আবার ফেরত আনা হয়েছে। গত ১৬ বছর এই দিবস পালন করা হয়নি। এদিন সরকারি ছুটি থাকবে।

এছাড়া ৬ জুলাই থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হবে, তবে এদিন সরকারি ছুটি থাকবে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

কিশোরগঞ্জ ও রংপুরের পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তাকে বদলি

Published

on

পর্ষদ

কিশোরগঞ্জ ও রংপুর জেলার পুলিশ সুপারসহ চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনকে পিবিআইতে বদলি করা হয়েছে, কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে, রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোহাম্মদ মোজাম্মেল হককে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবারও বিসিএস (পুলিশ) ক্যাডারের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার।

বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা হলেন: শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলামকে শেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে বদলি করা হয়েছে এপিবিএন-এর পুলিশ সুপার হিসেবে।

এ ছাড়া পিবিআই-এর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের নতুন পুলিশ সুপার, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআই-এর পুলিশ সুপার হিসেবে এবং কেএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

পর্ষদ

বাংলাদেশ ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি এবং দেশটির সঙ্গে নিরাপদ অভিবাসনসহ সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সে জন্য বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। বাংলাদেশ এ দ্বিপক্ষীয় সম্পর্ককে বজায় রাখাসহ অদূর ভবিষ্যতে দেশটির সঙ্গে সম্পর্ককে আরো জোরদার করতে চায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন পোর্টফলিওতে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেন।

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, ইতালি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে চলমান রাখাসহ এটিকে বিস্তৃত করতে আগ্রহী। ইতালির বর্তমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও অবৈধ অভিবাসন প্রতিরোধে বদ্ধপরিকর। অভিবাসন ইস্যুটি দেশটির অগ্রাধিকার তালিকায় রয়েছে।

তিনি বলেন, ইতালিতে আগামী জুন মাস থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে। এটি চালু হলে নিরাপদ অভিবাসন নিশ্চিতসহ অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত ও সহজতর হবে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপদ অভিবাসন, দ্বিপক্ষীয় শ্রমবাজার এবং দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা গত বছরের জুলাইয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের অভিনন্দনপত্র মন্ত্রীর হাতে তুলে দেন এবং মন্ত্রীকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী এ বছরের সুবিধাজনক সময়ে ইতালি সফর করবেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ বিষয়ক পরিচালক অনির্বাণ নিয়োগী এবং ইতালি দূতাবাসের হেড অভ কনসুলার চ্যান্সেরি লরা শেলা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ তদন্তে ৫ এমপির কমিটি

Published

on

পর্ষদ

জাতীয় সংসদ সচিবালয়ের ক্যামেরা, ব্যাগ ও কার্ড রিডারসহ বিভিন্ন সামগ্রী কেনাকাটায় অনিয়ম ও ‘হরিলুটের’ অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকারের নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে স্বাক্ষর করেন সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অফিস আদেশে বলা হয়, গত ১৯ এপ্রিল একটি জাতীয় দৈনিকসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে, তা তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কমিটির আহ্বায়ক করা হয়েছে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিনকে (নিজাম)। কমিটির অন্য সদস্যরা হলেন: ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের হুমাম কাদের চৌধুরী এবং কুমিল্লা-৪ আসনের মো. আবুল হাসনাত।

আদেশে উল্লেখ করা হয়েছে, তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সংসদ সচিবালয়ের মানবসম্পদ অনুবিভাগের যুগ্ম সচিব মিজ সৈয়দা মাছুমা খানম কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন।

উল্লেখ্য, সম্প্রতি সংসদ সচিবালয়ের বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম ও আনুষঙ্গিক কেনাকাটায় অস্বাভাবিক খরচ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছিল, বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে ক্যামেরা ও ব্যাগ কেনা হয়েছে। এ নিয়ে জনমনে ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি

Published

on

পর্ষদ

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌহিফ আহমেদ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা হলেন: শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলামকে শেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে বদলি করা হয়েছে এপিবিএন-এর পুলিশ সুপার হিসেবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া পিবিআই-এর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের নতুন পুলিশ সুপার, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআই-এর পুলিশ সুপার হিসেবে এবং কেএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ অধিদফতর এবং সংশ্লিষ্ট বিভাগগুলোতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার5 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো রূপালী ব্যাংক

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল দুপুর ২টা ১৫...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার15 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডাচ বাংলা ব্যাংক

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ বাংলা ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায়...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার20 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ইউনাইটেড ফাইন্যান্স

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টা ৩০...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 hours ago

বিএসইসি থেকে সরানো হচ্ছে রাশেদ মাকসুদকে, পরিবর্তন আসছে আইনে

দেশের পুঁজিবাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদকে সরানোর পরিকল্পনা নিয়েছে...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৮২ শেয়ারদর

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায়...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার19 hours ago

পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার20 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো মিউচুয়াল ট্রাস্ট

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পর্ষদ
পুঁজিবাজার5 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো রূপালী ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার15 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডাচ বাংলা ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার20 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ইউনাইটেড ফাইন্যান্স

পর্ষদ
আইন-আদালত29 minutes ago

সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী

পর্ষদ
অর্থনীতি34 minutes ago

জ্বালানি সংকটে উৎপাদন ধস ঠেকাতে গার্মেন্টস কারখানায় সোলার উদ্যোগ বিজিএমইএর

পর্ষদ
মত দ্বিমত47 minutes ago

দেশ গঠনে সাংবাদিকতার ভূমিকা: সত্য, ক্ষমতা এবং আমাদের আত্মবিনাশের গল্প

পর্ষদ
আবহাওয়া55 minutes ago

১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, তিন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

পর্ষদ
জাতীয়1 hour ago

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, ফিরছে সরকারি ছুটি

পর্ষদ
অর্থনীতি1 hour ago

বোরো মৌসুমে ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার

পর্ষদ
জাতীয়1 hour ago

কিশোরগঞ্জ ও রংপুরের পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তাকে বদলি

পর্ষদ
পুঁজিবাজার5 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো রূপালী ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার15 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডাচ বাংলা ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার20 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ইউনাইটেড ফাইন্যান্স

পর্ষদ
আইন-আদালত29 minutes ago

সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী

পর্ষদ
অর্থনীতি34 minutes ago

জ্বালানি সংকটে উৎপাদন ধস ঠেকাতে গার্মেন্টস কারখানায় সোলার উদ্যোগ বিজিএমইএর

পর্ষদ
মত দ্বিমত47 minutes ago

দেশ গঠনে সাংবাদিকতার ভূমিকা: সত্য, ক্ষমতা এবং আমাদের আত্মবিনাশের গল্প

পর্ষদ
আবহাওয়া55 minutes ago

১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, তিন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

পর্ষদ
জাতীয়1 hour ago

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, ফিরছে সরকারি ছুটি

পর্ষদ
অর্থনীতি1 hour ago

বোরো মৌসুমে ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার

পর্ষদ
জাতীয়1 hour ago

কিশোরগঞ্জ ও রংপুরের পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তাকে বদলি

পর্ষদ
পুঁজিবাজার5 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো রূপালী ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার15 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ডাচ বাংলা ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার20 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ইউনাইটেড ফাইন্যান্স

পর্ষদ
আইন-আদালত29 minutes ago

সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী

পর্ষদ
অর্থনীতি34 minutes ago

জ্বালানি সংকটে উৎপাদন ধস ঠেকাতে গার্মেন্টস কারখানায় সোলার উদ্যোগ বিজিএমইএর

পর্ষদ
মত দ্বিমত47 minutes ago

দেশ গঠনে সাংবাদিকতার ভূমিকা: সত্য, ক্ষমতা এবং আমাদের আত্মবিনাশের গল্প

পর্ষদ
আবহাওয়া55 minutes ago

১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, তিন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

পর্ষদ
জাতীয়1 hour ago

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, ফিরছে সরকারি ছুটি

পর্ষদ
অর্থনীতি1 hour ago

বোরো মৌসুমে ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার

পর্ষদ
জাতীয়1 hour ago

কিশোরগঞ্জ ও রংপুরের পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তাকে বদলি