Connect with us

জাতীয়

গার্মেন্টস শিল্পকে পরিবেশবান্ধব উৎপাদনে অগ্রণী ভূমিকা দরকার: পরিবেশ উপদেষ্টা

Published

on

পর্ষদ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পসমূহ দেশের ব্র্যান্ডিং ও পরিচিতি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ববাজারে ‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক। এ সুনাম ধরে রাখতে গার্মেন্টস শিল্পকে পরিবেশবান্ধব উৎপাদন, শ্রম-অধিকার সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আজ সোমবার (০১ ডিসেম্বর) পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫-এ বিকেএমইএ আয়োজিত ‘দি পোটেনশিয়ালিটি অফ বাংলাদেশ আরএমজি সেক্টর: দি ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ সচিবালয় হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরিবেশ উপদেষ্টা বলেন, শ্রম আইন প্রতিপালন, নিরাপদ কর্মপরিবেশ, পানি ব্যবস্থাপনায় দক্ষতা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা এখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার প্রধান শর্ত। তিনি উল্লেখ করেন, পানির অপচয় কমিয়ে রিসাইক্লিংয়ে যেতে হবে। শিল্পবর্জ্য প্রবাহিত হয়ে নদী-নালা দূষিত হলে তা দেশের পরিবেশ ও শিল্প-উভয়ের জন্যই হুমকি। কেউ এই বিধান ভঙ্গ করলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, বাংলাদেশের গার্মেন্টস খাত বিশ্বের অন্যতম বেশি গ্রীণ ফ্যাক্টরি সার্টিফাইড শিল্পের অধিকারী, যা এ খাতকে টেকসই উন্নয়নের বিশ্বমানদণ্ডে উপনীত করেছে। দেশের সরকারি ভবনগুলোকে গ্রিন বিল্ডিংয়ে রূপান্তর করতে আমরা কাজ করছি; শিল্পখাতও এ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে।

পরিবেশ উপদেষ্টা ইউরোপ ও যুক্তরাজ্যের নতুন পরিবেশগত নীতিমালা-বিশেষত প্লাস্টিক প্যাকেজিং ও সাপ্লাই-চেইন কমপ্লায়েন্স-মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববাজার দ্রুত পরিবর্তন হচ্ছে। গার্মেন্টস শিল্পকে এখনই প্রস্তুত হতে হবে। টেকসই উৎপাদন, পরিবেশবান্ধব প্যাকেজিং পদ্ধতি দ্রুত গ্রহণ না করলে প্রতিযোগিতা কঠিন হবে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেমসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শেয়ার করুন:-

জাতীয়

ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার: প্রধানমন্ত্রী

Published

on

পর্ষদ

ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকাই মুখ্য। ফ্যাসিবাদী আমলে বিচার ব্যবস্থা দলীয়করণ করা হয়েছিল। ফ্যাসিবাদী আমলে রাতের আধারে আদালত বসিয়ে আইনের নামে বেআইনি শাসন চালানো হয়েছে।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধানমন্ত্রী বলেন, ‘আদালত হয়রানির জায়গা নয়। মানুষের আস্থার জায়গা। ইবেইল বন্ডের মাধ্যমে জামিনে হয়রানি বন্ধ হবে।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, ‘দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পর জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পেয়েছে। মানুষ রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। সময়ের দাবি, যেন আর ফ্যাসিবাদ চেপে না বসে। আইন, বিচার ও শাসন সমন্বয় করতে পারলে গণতান্ত্রিক অধিকারের সুফল মিলবে।’

এ সময় বগুড়া কোর্ট ভবন নির্মাণ খরচ বাবদ ১৫ লাখ এবং লাইব্রেরি বই কেনা বাবদ ৫ লাখ; মোট ২০ লাখ টাকা সরকারের পক্ষ থেকে দেয়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে, গার্ড অব অনার শেষে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন তিনি। সেখানে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে ১৮৭৬ সালে স্থাপিত বগুড়া পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলো।

এদিকে, প্রায় দীর্ঘ ২০ বছর পর বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের পৈতৃক নিবাসে যাবেন তিনি। দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়িতে যাবেন তিনি। জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকা ক্যাম্প উদ্বোধন করবেন সরকার প্রধান। পরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। পরে বাগবাড়ির গ্রামের নশিপুর ইউনিয়নে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এরপর পৈতৃক ভিটায় অবস্থান শেষে বগুড়া শহরে ফিরে আলতাফুন্নেসা খেলার মাঠের জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সংসদের ক্রয়কার্য নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

Published

on

পর্ষদ

সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৯ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে হয়, ওই প্রতিবেদনে সংসদ সচিবালয়ের ক্রয়কার্য সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি তদন্তের জন্য অচিরেই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয়ের কোনো বিল পরিশোধ করা হবে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই: বিমানমন্ত্রী

Published

on

পর্ষদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

সোমবার (২০ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (২০ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি সংযোজিত হয়েছে। এতে আঞ্চলিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানে সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।

বিস্তারিত আসছে…

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

একযোগে পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

Published

on

পর্ষদ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার‎ (১৯ এপ্রিল) পুলিশ সদর দফতরের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখা-১ এর অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত একাধিক আদেশে এ বদলি করা হয়েছে।

জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে ওইসব আদেশে বলা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আদেশ অনুযায়ী, মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারকে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনকে পুলিশ সদর দফতরে, মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমতিয়াজ আহম্মেদকে ফেনীর ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অপর এক আদেশে নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে টাঙ্গাইলের গোপালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পাওয়া মো. ইমরান আহম্মেদকে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি টাঙ্গাইলের গোপালপুর সার্কেলে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Published

on

পর্ষদ

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলায় সফরে গেলেন প্রধানমন্ত্রী।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনি বগুড়ায় পৌঁছান। এরেআগে, সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। এছাড়া জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধানমন্ত্রী সফরসূচি থেকে জানা যায়, বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন, বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাত্রা, বেলা পৌনে ১টায় বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন তিনি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার17 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো বাংলাদেশ সাবমেরিন

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ এপ্রিল বিকাল ৩টা...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার23 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো শমরিতা হাসপাতাল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার27 minutes ago

ন্যাশনাল পলিমারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ এপ্রিল বিকাল ৪টা...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার32 minutes ago

উসমানিয়া গ্লাস শীটের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার36 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ইবনে সিনা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার41 minutes ago

ই-জেনারেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৬ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার56 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো প্রাইম ব্যাংক

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৬ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পর্ষদ
পুঁজিবাজার17 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো বাংলাদেশ সাবমেরিন

পর্ষদ
পুঁজিবাজার23 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো শমরিতা হাসপাতাল

পর্ষদ
পুঁজিবাজার27 minutes ago

ন্যাশনাল পলিমারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার32 minutes ago

উসমানিয়া গ্লাস শীটের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার36 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ইবনে সিনা

পর্ষদ
পুঁজিবাজার41 minutes ago

ই-জেনারেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
রাজনীতি47 minutes ago

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

পর্ষদ
পুঁজিবাজার56 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো প্রাইম ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো এনার্জিপ্যাক পাওয়ার

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার17 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো বাংলাদেশ সাবমেরিন

পর্ষদ
পুঁজিবাজার23 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো শমরিতা হাসপাতাল

পর্ষদ
পুঁজিবাজার27 minutes ago

ন্যাশনাল পলিমারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার32 minutes ago

উসমানিয়া গ্লাস শীটের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার36 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ইবনে সিনা

পর্ষদ
পুঁজিবাজার41 minutes ago

ই-জেনারেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
রাজনীতি47 minutes ago

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

পর্ষদ
পুঁজিবাজার56 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো প্রাইম ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো এনার্জিপ্যাক পাওয়ার

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার17 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো বাংলাদেশ সাবমেরিন

পর্ষদ
পুঁজিবাজার23 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো শমরিতা হাসপাতাল

পর্ষদ
পুঁজিবাজার27 minutes ago

ন্যাশনাল পলিমারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার32 minutes ago

উসমানিয়া গ্লাস শীটের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার36 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ইবনে সিনা

পর্ষদ
পুঁজিবাজার41 minutes ago

ই-জেনারেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
রাজনীতি47 minutes ago

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

পর্ষদ
পুঁজিবাজার56 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো প্রাইম ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

পর্ষদ সভার তারিখ জানালো এনার্জিপ্যাক পাওয়ার

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা