Connect with us

অর্থনীতি

সুগন্ধি সাবানসহ নতুন তিন পণ্য বিক্রি করবে টিসিবি

Published

on

সূচক

সীমিত পরিসরে নতুন তিনটি পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এগুলো হলো গায়ে মাখার সুগন্ধি সাবান, ডিটারজেন্ট পাউডার এবং কাপড় কাচার সাবান। তবে এই পণ্যগুলো প্রথমে পরীক্ষামূলকভাবে বিক্রি হবে।

ক্রেতা চাহিদা থাকলে পরবর্তীতে নিয়মিতভাবে পণ্যগুলো বিক্রির ব্যবস্থা করা হবে। এসব পণ্যের বরাদ্দ শুরু হবে আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে। বিক্রি চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রবিবার (৩০ নভেম্বর) টিসিবির উপ-পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. শাহাদত হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

টিসিবি বলছে, নতুন এই পণ্যগুলো নভেম্বর মাস থেকেই বিক্রয় কার্যক্রমে সংযুক্ত করা হয়েছে। তবে তা সীমিত পরিসরে। প্রথম অবস্থায় পাঁচটি জেলা (ফেনী, ঝালকাঠি, চট্টগ্রাম, নেত্রকোনা ও নীলফামারি) এবং পাঁচটি সিটি করপোরেশনভুক্ত (ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ) এলাকায় এসব পণ্য ভর্তুকি মূল্যে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

টিসিবির উপ-পরিচালক শাহাদত হোসেন বলেন, পরীক্ষামূলক বিক্রয় কার্যক্রম থেকে সাধারণ মানুষের আগ্রহ পাওয়া গেলে পরবর্তীতে এর আওতা বাড়ানো হবে। প্রথম অবস্থায় পাঁচটি সিটি করপোরেশন ও পাঁচ জেলায় এসব পণ্য বিক্রি করা হবে। মোট পাঁচ লাখ উপকারভোগী পরিবারের কাছে এসব পণ্য বিক্রি করা হবে।

বর্ণিত পণ্যসমূহ ভর্তুকি মূল্যে নয়, তবে বাজার মূল্যের কমে বিক্রি করা হবে। পাইলটিংয়ের জন্য গোসলের সাবান (লাক্স) ১০০ গ্রাম প্যাক প্রতিটি ৪৫ টাকা, ডিটারজেন্ট পাউডার (হুইল) ৫০০ গ্রাম প্যাক প্রতিটি ৬০ টাকা এবং লন্ড্রি সোপ (জার্মনিল) ১২৫ গ্রাম প্যাক প্রতিটি ২৩ টাকা দরে বিক্রি করা হবে।

জানা গেছে, টিসিবি বর্তমানে সারাদেশে গ্রাহক প্রতি ২ লিটার ভোজ্য তেল, এক কেজি চিনি এবং ২ কেজি করে মসুর ডাল বিক্রি করছে। এসব পণ্যের সঙ্গেই দুই পদের সাবান ও ডিটারজেন্ট যুক্ত করা হলো। এর আগে অবশ্য টিসিবি এসবের সঙ্গে চা পাতা ও লবণ বিক্রির ঘোষণা দিয়েছিল। যদিও এ দুটি পণ্য এখনো যুক্ত করতে পারেনি।

শেয়ার করুন:-

অর্থনীতি

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

Published

on

সূচক

বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমাগত বিস্তৃত হচ্ছে। এই বর্ধিত বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার ও এর প্রয়োজনীয়তা।

লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার রবিবার (১৯ এপ্রিল, ২০২৬) বিনিময় হার—

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইউএস ডলার : ১২২ টাকা ৭০ পয়সা
ইউরো : ১৪৪ টাকা ৩২ পয়সা
পাউন্ড : ১৬৫ টাকা ৮১ পয়সা
ভারতীয় রুপি : ১ টাকা ৩২ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত : ৩১ টাকা ০৯ পয়সা
সিঙ্গাপুরি ডলার : ৯৬ টাকা ৫৬ পয়সা
সৌদি রিয়াল : ৩২ টাকা ৭৭ পয়সা
কুয়েতি দিনার : ৩৯৮ টাকা ৬৮ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার : ৮৭ টাকা ৯২ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

প্রসঙ্গত, বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

ডিজেল-পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে বাড়ল কত?

Published

on

সূচক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় দেশের বাজারেও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) থেকে ভোক্তা পর্যায়ে তেলের নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিজেল লিটারপ্রতি ১৫ টাকা বেড়ে বিক্রি হবে ১১৫ টাকায়, প্রতি লিটার পেট্রল ১৯ টাকা বেড়ে বিক্রি হবে ১৩৫ টাকায়, প্রতি লিটার অকটেন ২০ টাকা বেড়ে বিক্রি হবে ১৪০ টাকা ও প্রতি লিটার কেরোসিন ১৮ টাকা বেড়ে বিক্রি হবে ১৩০ টাকায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে, দাম বৃদ্ধির পর রাত থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। শনিবার রাতে তেজগাঁও ও মহাখালী এলাকার বেশ কিছু পাম্পে গিয়ে দেখা গেছে অনেক পাম্পে তেল নেই জানিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছে। অল্প কিছু পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও কয়েক কিলোমিটার দীর্ঘ ছিল যানবাহনের সারি।

এদিকে, শনিবার রাজধানীর ডেমরায় অবস্থিত পাম্পগুলোর কোনো কোনোটিতে ডিজেল সরবরাহ করা হলেও অকটেন বা পেট্রোল সরবারহ ছিল বন্ধ।

জ্বালানি তেলের জন্য সুমাত্রা পাম্পে অপেক্ষারত বেসরকারি চাকরিজীবী ফুয়াদ হাসান বলেন, ‘তেল নিয়ে সমস্যা কাটছে না। চাকরি করে এভাবে নিয়মিত ৭-৮ ঘণ্টা অপেক্ষা করা সম্ভব না। মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে পর্যাপ্ত তেল মজুদ আছে কিন্তু কিছু পাম্প বাদে বেশির ভাগ পাম্পেই তেল দেওয়া হচ্ছে না।’

তেল নিতে আসা সাধারণ চালক ও ভোক্তারা বলছেন, দাম বৃদ্ধি পেলেও সংকট কাটবে কি না, তা নিয়ে তারা সংশয়ে রয়েছেন। পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার এই ভোগান্তি থেকে তারা মুক্তি চান। বাজারে তেলের কৃত্রিম সংকট রোধে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে সরকারের কঠোর তদারকি প্রয়োজন বলে মনে করেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

মার্কিন বাণিজ্যিক চুক্তি জ্বালানি আমদানিতে বড় বাধা: দেবপ্রিয় ভট্টাচার্য

Published

on

সূচক

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চুক্তি জ্বালানি আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালির চেয়েও বড় প্রতিবন্ধক বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জ্বালানি খাতে দীর্ঘদিনের নীতিগত দুর্বলতার সমালোচনা করে বলেন, দেশে নতুন জ্বালানি অনুসন্ধান হয়নি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে যথাযথভাবে শক্তিশালী করা হয়নি। ফলে আমদানি নির্ভরতা বেড়েছে, যদিও বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জ্বালানি সংকট মোকাবেলায় গ্রীন এনার্জির দিকে ধীরে ধীরে এগোনোর পরামর্শ দিয়ে তিনি বলেন, এর প্রতিফলন আগামী জাতীয় বাজেটে থাকতে হবে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনার ওপর জোর দেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ড. ভট্টাচার্য আরও বলেন, বৈশ্বিক ভূ-রাজনৈতিক বাস্তবতা এখন অর্থনীতির পাশাপাশি জ্বালানি খাতেও বড় প্রভাব ফেলছে। প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ভবিষ্যতে ঋণ সহায়তা নাও দিতে পারে। বর্তমান পরিস্থিতিতে সরকারের অতিরিক্ত ২ থেকে ৩ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

কর ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, করের হার কমিয়ে করদাতার সংখ্যা বাড়াতে হবে এবং করের বিপরীতে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। সরকারের ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া জ্বালানি খাতে গঠিত কেবিনেট সাব-কমিটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, এসব কমিটির কার্যক্রম ও উদ্যোগ জনসমক্ষে তুলে ধরা প্রয়োজন।

আগামী বাজেটে জ্বালানি খাতে অগ্রাধিকার দিয়ে কাঠামোগত পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাপেক্সকে আরও সক্রিয় করতে হবে এবং সমুদ্র এলাকায় জ্বালানি অনুসন্ধান শুরু করা জরুরি। পাশাপাশি জ্বালানি ভর্তুকি পুনর্বিবেচনা ও সাশ্রয়ী দামে আমদানির দিকেও গুরুত্বারোপ করেন তিনি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

আজকের স্বর্ণ ও রুপার বাজারদর

Published

on

সূচক

সবশেষ সমন্বয়ে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর শনিবার (১৮ এপ্রিল) নতুন দামে বিক্রি হচ্ছে এই দুই মূল্যবান ধাতু।

সবশেষ বুধবার (১৫ এপ্রিল) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুটির দাম যথাক্রমে ২ হাজার ২১৬ ও ৩৫০ টাকা বাড়ানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে, সবশেষ গত ৯ এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

ইইউ-যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

Published

on

সূচক

জিনস রপ্তানি শুরুর চার দশক পর বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষস্থান বাংলাদেশের দখলে। কয়েক বছর আগেই বাংলাদেশ এই সাফল্যের মুকুট অর্জন করেছে। প্রতি বছরই ডেনিম পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হচ্ছে।

সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত বছর এই দুই বৃহৎ বাজারে বাংলাদেশ প্রায় ২৬০ কোটি মার্কিন ডলারের ডেনিম পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) ও ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ডেনিম রপ্তানি দাঁড়িয়েছে ৯৬ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেশি। দেশটিতে ডেনিম রপ্তানিতে প্রায় ২৬ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানি হয়েছে ১৬৪ কোটি ডলার, যেখানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২১ শতাংশ। ইইউ বাজারেও বাংলাদেশ শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্ববাজারে প্রতিযোগিতায় বাংলাদেশকে অনুসরণ করছে মেক্সিকো, ভিয়েতনাম, পাকিস্তান, তুরস্ক ও কম্বোডিয়ার মতো দেশগুলো। যুক্তরাষ্ট্রের বাজারে মেক্সিকো দ্বিতীয় অবস্থানে থেকে ৬৪ কোটি ডলারের ডেনিম রপ্তানি করেছে। অন্যদিকে ভিয়েতনাম ও পাকিস্তান উভয়ই প্রায় ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। ইইউ বাজারে বাংলাদেশের পরেই রয়েছে পাকিস্তান, যারা ১০৩ কোটি ডলারের ডেনিম রপ্তানি করেছে। এছাড়া তুরস্ক, তিউনিসিয়া ও চীনও এই বাজারে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশে ডেনিম শিল্পের বিকাশে গত দেড় দশকে ব্যাপক বিনিয়োগ হয়েছে। একসময় যেখানে দেশে ডেনিম কাপড় উৎপাদনকারী মিলের সংখ্যা ছিল ১০-১২টি, বর্তমানে তা বেড়ে প্রায় ৫০টির কাছাকাছি পৌঁছেছে। এখন দেশীয় মিলগুলোই মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ ডেনিম কাপড় সরবরাহ করছে, যা আগে আমদানিনির্ভর ছিল।

এছাড়া উৎপাদন ব্যয় তুলনামূলক কম হওয়াও বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়িয়েছে। গ্যাস ও পানির মতো গুরুত্বপূর্ণ কাঁচামাল সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। পাশাপাশি বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে চীন থেকে ক্রয়াদেশ সরেও বাংলাদেশে আসছে, যা রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ঢাকায় নিয়মিত আন্তর্জাতিক ডেনিম প্রদর্শনী আয়োজনের মাধ্যমেও বিদেশি ক্রেতাদের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের ডেনিম শিল্প আন্তর্জাতিক বাজারে আরও পরিচিতি পেয়েছে। উদ্যোক্তাদের মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর ওয়াশিং প্ল্যান্ট ও উৎপাদন সুবিধা বাড়ায় পণ্যের মানও উন্নত হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সূচক সূচক
পুঁজিবাজার30 minutes ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৮১ শেয়ারদর

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায়...

সূচক সূচক
পুঁজিবাজার20 hours ago

পুঁজিবাজার উন্নয়নে ডিবিএ–জেএসডিএ’র যৌথ উদ্যোগ

বাংলাদেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, দক্ষ ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত করতে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং জাপান সিকিউরিটিজ ডিলারস অ্যাসোসিয়েশন...

সূচক সূচক
পুঁজিবাজার1 day ago

ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২-১৬ এপ্রিল) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ...

সূচক সূচক
পুঁজিবাজার1 day ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে পিএফফার্স্ট মিউচুয়াল ফান্ড

বিদায়ী সপ্তাহে (১২-১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে পিএফফার্স্ট মিউচুয়াল ফান্ড।...

সূচক সূচক
পুঁজিবাজার1 day ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং

বিদায়ী সপ্তাহে (১২-১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ দরপতনের শীর্ষে রয়েছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।...

সূচক সূচক
পুঁজিবাজার1 day ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স পিপি ব্যাগ

বিদায়ী সপ্তাহে (১২-১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেনের শীর্ষে অবস্থান নিয়েছে খান ব্রাদার্স পিপি ব্যাগ। পুরো...

সূচক সূচক
পুঁজিবাজার1 day ago

সূচক পতনে এক সপ্তাহে বিনিয়োগকারীদের ক্ষতি ৩ হাজার ৩১ কোটি টাকা

গত সপ্তাহে (১২–১৬ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে কমেছে বিনিয়োগকারীদের পোর্টফোলিওর মূল্য, যা দাঁড়িয়েছে ৩...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
সূচক
জাতীয়17 minutes ago

নুসুক কার্ড নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সূচক
অর্থনীতি25 minutes ago

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

সূচক
পুঁজিবাজার30 minutes ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৮১ শেয়ারদর

সূচক
অর্থনীতি39 minutes ago

ডিজেল-পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে বাড়ল কত?

সূচক
ক্যাম্পাস টু ক্যারিয়ার49 minutes ago

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ণিল বর্ষবরণ, শোভাযাত্রার সঙ্গে বলীখেলা-পুতুলনাচ

সূচক
আন্তর্জাতিক60 minutes ago

যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হামলা

সূচক
আন্তর্জাতিক19 hours ago

লোকসভায় ভোটে বড় পরাজয় মোদির

সূচক
জাতীয়19 hours ago

বিকল্প শ্রমবাজার খুঁজতে ইউরোপের সঙ্গে চুক্তির উদ্যোগ

সূচক
জাতীয়20 hours ago

রাজনৈতিক কারণে কোনো মানুষ যেন হেনস্তার শিকার না হয়: স্পিকার

সূচক
অর্থনীতি20 hours ago

মার্কিন বাণিজ্যিক চুক্তি জ্বালানি আমদানিতে বড় বাধা: দেবপ্রিয় ভট্টাচার্য

সূচক
জাতীয়17 minutes ago

নুসুক কার্ড নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সূচক
অর্থনীতি25 minutes ago

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

সূচক
পুঁজিবাজার30 minutes ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৮১ শেয়ারদর

সূচক
অর্থনীতি39 minutes ago

ডিজেল-পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে বাড়ল কত?

সূচক
ক্যাম্পাস টু ক্যারিয়ার49 minutes ago

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ণিল বর্ষবরণ, শোভাযাত্রার সঙ্গে বলীখেলা-পুতুলনাচ

সূচক
আন্তর্জাতিক60 minutes ago

যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হামলা

সূচক
আন্তর্জাতিক19 hours ago

লোকসভায় ভোটে বড় পরাজয় মোদির

সূচক
জাতীয়19 hours ago

বিকল্প শ্রমবাজার খুঁজতে ইউরোপের সঙ্গে চুক্তির উদ্যোগ

সূচক
জাতীয়20 hours ago

রাজনৈতিক কারণে কোনো মানুষ যেন হেনস্তার শিকার না হয়: স্পিকার

সূচক
অর্থনীতি20 hours ago

মার্কিন বাণিজ্যিক চুক্তি জ্বালানি আমদানিতে বড় বাধা: দেবপ্রিয় ভট্টাচার্য

সূচক
জাতীয়17 minutes ago

নুসুক কার্ড নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সূচক
অর্থনীতি25 minutes ago

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

সূচক
পুঁজিবাজার30 minutes ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৮১ শেয়ারদর

সূচক
অর্থনীতি39 minutes ago

ডিজেল-পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে বাড়ল কত?

সূচক
ক্যাম্পাস টু ক্যারিয়ার49 minutes ago

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ণিল বর্ষবরণ, শোভাযাত্রার সঙ্গে বলীখেলা-পুতুলনাচ

সূচক
আন্তর্জাতিক60 minutes ago

যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হামলা

সূচক
আন্তর্জাতিক19 hours ago

লোকসভায় ভোটে বড় পরাজয় মোদির

সূচক
জাতীয়19 hours ago

বিকল্প শ্রমবাজার খুঁজতে ইউরোপের সঙ্গে চুক্তির উদ্যোগ

সূচক
জাতীয়20 hours ago

রাজনৈতিক কারণে কোনো মানুষ যেন হেনস্তার শিকার না হয়: স্পিকার

সূচক
অর্থনীতি20 hours ago

মার্কিন বাণিজ্যিক চুক্তি জ্বালানি আমদানিতে বড় বাধা: দেবপ্রিয় ভট্টাচার্য