পুঁজিবাজার
২২৭ কোম্পানির দরপতন, সামান্য বেড়েছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর কমেছে ২২৭ কোম্পানির। তবে টাকার অংকে সামান্য বেড়েছে লেনদেন পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৫ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৫৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১০৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১৯৩২ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৬৩৬ কোটি ৩৮ লাখ ২৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৩৫ কোটি ৯৫ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৯টি কোম্পানির, বিপরীতে ২২৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ২১ কোটি টাকার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২১ কোটি ৭৪ লাখ ৯১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২০ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ২৮ লাখ ১৯ হাজার ৮৯৫ টি শেয়ার ১০১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ৭৪ লাখ ৯১ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এপেক্স স্পিনিংয়ের ৬ কোটি ৪৩ লাখ টাকার, দ্বিতীয় স্থানে লাভেলো আইসক্রীমের ২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজের ১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে হামিদ ফেব্রিক্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৯ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ হামিদ ফেব্রিক্স পিএলসির শেয়ার দর ১ টাকা ৩ পয়সা বা ৭ দশমিক ৭৪ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার লিজিংয়ের ৭.১৪ শতাংশ, পিপলস লিজিংয়ের ৬.৪৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৫.০০ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৮৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৩.৭৬ শতাংশ ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৩.৬৪ শতাংশ ও ফাস ফাইন্যান্সের ৩.৪৫ শতাংশ দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ১২০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২০ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ২ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ৬৪ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এপেক্স স্পিনিংয়ের ৮.৪২ শতাংশ, বিডি অটোকারের ৮.২৩ শতাংশ, আমান ফিডের ৭.৮৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.২৫ শতাংশ, একমি পেস্টিসাইডের ৬.৬৭ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.২১ শতাংশ ও লাভেলো আইসক্রীমের ৫.৪৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২০ এপ্রিল) ডিএসইতে সবোর্চ্চ সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের ৩২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৯ কোটি ২২ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৭ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- একমি পেস্টিসাইড, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইভিন্স টেক্সটাইল, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, সায়হাম কটন মিলস, মীর আক্তার হোসেন লিমিটেড ও স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
এমএন
পুঁজিবাজার
সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৮২৪ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৭ কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ৮২৪ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২০ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ০৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৩২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৫১ পয়েন্ট কমে ১০৫৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৩০ পয়েন্ট কমে ১৯৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৮২৪ কোটি ৭৬ লাখ ০২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮১৯ কোটি ২০ লাখ ২ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২০টি কোম্পানির, বিপরীতে ২০৭ কোম্পানির দর কমেছে। আর ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন



