পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ৩৪৪ শেয়ারদর
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৪৪টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৭১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৮৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১৫ দশমিক ২২ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ২৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৪২ ও ১৯০৬ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৪৯ কোটি ৫২ লাখ টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪৪টি, কমেছে ১৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
এসএম
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো মেঘনা কনডেন্সড মিল্ক
শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে কোম্পানির সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক এবং ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
সহযোগী প্রতিষ্ঠানে ১৯২ কোটি টাকা বিনিয়োগ করবে উত্তরা ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসি তার সহযোগী প্রতিষ্ঠান ‘উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে’ ১৯২ কোটি টাকা বিনিয়োগ করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, উত্তরা পিএলসি তার সহযোগী কোম্পানি ‘উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে’ আগামী ৩০ দিনের মধ্যে ১৯২ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করা হবে। রাইট শেয়ার (১:৪) হিসেবে এই বিনিয়োগ করা হবে।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হয়েছে।
এমএন
পুঁজিবাজার
বিডি ল্যাম্পসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১১ পয়সা।
চলতি হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৫ টাকা ৪৬ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪৬ টাকা ৮৪ পয়সা।
এমএন
পুঁজিবাজার
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক এবং ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
মোজাফফর হোসেন স্পিনিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবি+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৪’ রেটিং হয়েছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২- ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫-২০২৬ সমাপ্ত অর্থবছরের ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এমএন



