Connect with us

রাজনীতি

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

Published

on

পর্ষদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১০ নভেম্বর) দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

বৈঠকটি সোমবার রাত সাড়ে ৮টায় গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকের সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজকের বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা এখনো জানা যায়নি। তবে স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, এটি ‘জরুরি’ কোনো বিষয় নিয়ে আহ্বান করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তাদের ধারণা, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসন, রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমা, এবং দলের অভ্যন্তরীণ নীতিনির্ধারণসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

শেয়ার করুন:-

রাজনীতি

নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, তালিকায় যারা

Published

on

পর্ষদ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৮ প্রার্থীকে মনোনীত করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যে। এছাড়াও এনসিপিসহ অন্যান্য দল থেকে ৫ জনকে তালিকায় রাখা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মনোনয়ন তালিকায় যারা আছেন-

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

১. কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা,
২. সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম
৩. আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি
৪. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ
৫. মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু,
৬. সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা
৭. বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ
৮. খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার
৯. এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন
১০. নারীশক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু
১১. জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান
১২. বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম
১৩. জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

আ.লীগের সবচেয়ে বড় দুই অপরাধ কী, জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী

Published

on

পর্ষদ

‘আওয়ামী লীগ সরকারের কিছু নেতা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেলেন। যে টাকা দেয়, তাকে পদ-পদবি দেন। এতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে গেল। একজন মন্ত্রী হিসেবে কিংবা পরে এমপি হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগও সীমিত হয়ে গেল।’—এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সম্পত্তি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা ভাষার টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন আব্দুল মোমেন। এ সময় তিনি তৎকালীন সরকারের শেষ সময়ের কিছু তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিয়ে এসব কথা বলেন। বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল আপনার চোখে কী, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় আওয়ামী লীগ সরকারের ভুলটা হলো, কিছু নেতা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেলেন। যে টাকা দেয়, তাকে পদ-পদবি দেন। আর জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে গেল। আমার সরকার সরকারি কর্মচারীর ওপর খুব বেশি নির্ভরশীল হলো। ওরা যা বলে তা-ই করে। একজন মন্ত্রী হিসেবে কিংবা পরবর্তীতে এমপি হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগও আমাদের সীমিত হয়ে গেল।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারি অফিসাররা অ্যাপয়েন্টমেন্ট দেন, একটা না একটা বাহানা দিয়ে তিনারা সহজে (অ্যাপয়েন্টমেন্ট) দেন না। আর আমরা যারা রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী মাঝেমধ্যে কোনো জায়গায় বড় বক্তৃতা দেন, আমরা দূরে চেয়ারে বসে থাকি, আর উনি সারমন (উপদেশমূলক বাণী) দেন, আমরা এক পাশে থেকে শুনি। তারপর যখন উনি বক্তৃতা শেষ করেন, তখন আমাদের রাজনীতিবিদরা ওনার সঙ্গে কথা বলার জন্য সামনে অগ্রসর হলে সেই এসএসএফের লোক ২৫ ফুট দূরে, দূর দূর করে সরায়ে দেয়। ফলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে কিছু বলা যে, আমরা কিছু ফিল করি, এই চাঁদাবাজি, এই করাপশন, এগুলো পাবলিক কী মনে করতেছে, সেটা বলার সুযোগ আমাদের কমে গেল।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

Published

on

পর্ষদ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিন সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মনোনয়নপ্রাপ্তরা হলেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গেল শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। এই মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা যায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দেন প্রায় ৯০০ জন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ

Published

on

পর্ষদ

অতীতে ছাত্রলীগ করলেও জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া যাবে, তবে অপরাধে জড়িতদের জন্য দলটির দরজা বন্ধ— এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজি বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অপরাধীরা কখনোই এনসিপিতে যোগ দিতে পারবেন না।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগ— যে সংগঠনই করুক না কেন, তা এনসিপির কাছে মুখ্য নয়। বরং কেউ যখন এনসিপিতে যোগ দেবেন, তখন থেকেই তিনি দলের আদর্শ ধারণ করে একজন সংগঠক ও নেতাকর্মী হিসেবে কাজ করবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নাহিদ ইসলাম বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্বশীল রাজনীতি প্রতিষ্ঠা করতে চান এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগ্রহী, তাদের নিয়েই দল সামনে এগোতে চায়। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর রাজনীতি বিনির্মাণই এনসিপির লক্ষ্য।

তিনি আরও বলেন, আজ যারা দলে যোগ দিচ্ছেন, তারা এতদিনও একই আদর্শে বিশ্বাসী ছিলেন, শুধু প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। এখন আনুষ্ঠানিকভাবে সবাই একত্রিত হচ্ছেন। তিনি সারাদেশের তরুণসহ সব বয়সী মানুষকে এনসিপিতে যোগ দিয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।

এনসিপির আহ্বায়ক বলেন, দেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। জনগণ যে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করতে হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির

Published

on

পর্ষদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন সংসদে কথা বলেন, তখন তাদের কথায় দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা যখন সমাজের কাছে যাই, তখন দেখি সমস্যার পাহাড় জমে আছে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত শিশুদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জামায়াত আমির বলেন, দেশে সবচেয়ে প্রাধান্য পাওয়ার কথা দুটি খাত হলো শিক্ষা এবং স্বাস্থ্যখাত। কিন্তু আমাদের দেশে এই দুই খাতই সবচেয়ে বেশি অবহেলিত। আমরা সংসদে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম, দেশে পর্যাপ্ত আইসিইউ আছে কিনা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আছে। অথচ আমি একজন চিকিৎসক হিসেবে সাক্ষ্য দিচ্ছি, বাংলাদেশের বেশিরভাগ হাসপাতালে আইসিইউ-এর অস্তিত্বই নেই।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আইসিইউ মেইনটেইন করতে হলে আগে আইসিইউ রিসোর্স পারসনকে প্রশিক্ষিত করতে হবে, যাদের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বলা হয়। সেই ব্যবস্থাটাই বাংলাদেশে গড়ে তোলা হয়নি।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা নিজেদের সাধ্য অনুযায়ী সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারাও মানুষের জন্য কাজ করুন। এই হাসপাতালটিতে সারা দেশ থেকে শিশুরা চিকিৎসা নিতে আসে। কিন্তু এখানে পর্যাপ্ত সেবা দেওয়ার মতো প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা নেই।

আগে সরকার এ হাসপাতালের জন্য ৩০ কোটি টাকা বাজেট প্রদান করতো, কিন্তু গত বছর থেকে তা কমিয়ে ২৮ কোটি টাকা করা হয়েছে, যা দুঃখজনক। যুগের সঙ্গে ও চাহিদা অনুযায়ী বাজেট বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু তা কেন কমানো হয়েছে? আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই, আপনারা এ শিশু হাসপাতালটির দিকে বিশেষ নজর দিন। কারণ শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।

শিশু হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে এখানে ৬৪ জন হামের রোগী ভর্তি আছে এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন শিশু ভর্তি হয়েছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে হাম ও হাম সন্দেহে ১০ জন শিশু মারা গেছে এখানে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার13 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো রহিম টেক্সটাইল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইল মিলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ৩টা...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার18 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো বিকন ফার্মা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার23 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো কুইন সাউথ টেক্সটাইল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল বিকাল...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার28 minutes ago

অগ্নি সিস্টেমসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৬ এপ্রিল বিকাল ৩টা ৩০...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার32 minutes ago

সিভিও পেট্রোকেমিক্যালের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টা...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার37 minutes ago

মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার43 minutes ago

তাল্লু স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ২টায়...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পর্ষদ
ক্যাম্পাস টু ক্যারিয়ার3 minutes ago

কারিকুলাম পরিবর্তন করতেই হবে, এর কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

পর্ষদ
পুঁজিবাজার13 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো রহিম টেক্সটাইল

পর্ষদ
পুঁজিবাজার18 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো বিকন ফার্মা

পর্ষদ
পুঁজিবাজার23 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো কুইন সাউথ টেক্সটাইল

পর্ষদ
পুঁজিবাজার28 minutes ago

অগ্নি সিস্টেমসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার32 minutes ago

সিভিও পেট্রোকেমিক্যালের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার37 minutes ago

মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার43 minutes ago

তাল্লু স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার48 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ব্যাংক এশিয়া

পর্ষদ
পুঁজিবাজার55 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো লুব-রেফ

পর্ষদ
ক্যাম্পাস টু ক্যারিয়ার3 minutes ago

কারিকুলাম পরিবর্তন করতেই হবে, এর কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

পর্ষদ
পুঁজিবাজার13 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো রহিম টেক্সটাইল

পর্ষদ
পুঁজিবাজার18 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো বিকন ফার্মা

পর্ষদ
পুঁজিবাজার23 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো কুইন সাউথ টেক্সটাইল

পর্ষদ
পুঁজিবাজার28 minutes ago

অগ্নি সিস্টেমসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার32 minutes ago

সিভিও পেট্রোকেমিক্যালের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার37 minutes ago

মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার43 minutes ago

তাল্লু স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার48 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ব্যাংক এশিয়া

পর্ষদ
পুঁজিবাজার55 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো লুব-রেফ

পর্ষদ
ক্যাম্পাস টু ক্যারিয়ার3 minutes ago

কারিকুলাম পরিবর্তন করতেই হবে, এর কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

পর্ষদ
পুঁজিবাজার13 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো রহিম টেক্সটাইল

পর্ষদ
পুঁজিবাজার18 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো বিকন ফার্মা

পর্ষদ
পুঁজিবাজার23 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো কুইন সাউথ টেক্সটাইল

পর্ষদ
পুঁজিবাজার28 minutes ago

অগ্নি সিস্টেমসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার32 minutes ago

সিভিও পেট্রোকেমিক্যালের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার37 minutes ago

মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার43 minutes ago

তাল্লু স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার48 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো ব্যাংক এশিয়া

পর্ষদ
পুঁজিবাজার55 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো লুব-রেফ