Connect with us

জাতীয়

সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ

Published

on

ব্লক

সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে সিভিল সার্জনদের নির্দেশনা পাঠিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সেইসঙ্গে প্রত্যেক উপজেলা সদরের কমপক্ষে দুটি ফার্মেসিতে সাপের কামড়ের অ্যান্টিভেনম রাখতে বলা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে, গত ১৭ আগস্ট উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দেন হাইকোর্ট। স্বাস্থ্যসচিব, ওষুধ প্রশাসন অধিপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৮ আগস্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সেদনি আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ইসমাঈল হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

এর আগে সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে এ রিট করা হয়।

এমকে

শেয়ার করুন:-

জাতীয়

ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান

Published

on

ব্লক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি। তিনি সদ্য বিদায়ী পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি-এর স্থলাভিষিক্ত হলেন।

রোববার (২৯ মার্চ) মাহমুদুল হাসান তাজুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার (৩১ মার্চ) ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাটিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। মাহমুদুল মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

দেশে জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার টন, ঘাটতির শঙ্কা নেই

Published

on

ব্লক

দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুদ রয়েছে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন। আপাতত দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতির আশঙ্কা নেই।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এই তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জ্বালানি বিভাগের তথ্যানুযায়ী, বর্তমানে মজুতকৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে মজুদথাকা এই জ্বালানি তেল দিয়ে আগামী ১৫ থেকে ১৬ দিন পর্যন্ত দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

কর্মকর্তারা আরো জানান, এই সময়ের মধ্যেই বেশ কয়েকটি জ্বালানি তেলবাহী জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। ফলে আপাতত দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতির আশঙ্কা নেই।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সাপ্তাহিক ছুটি বৃদ্ধি ও অনলাইন ক্লাসের প্রস্তাব যাচ্ছে মন্ত্রিসভায়

Published

on

ব্লক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি তেলে। নতুন সরবরাহ কম থাকায় মজুদ দিয়ে পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার।

এরই অংশ হিসেবে সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের। একই সঙ্গে ওয়ার্ক ফ্রম হোম কর্মসূচি বা অফিসের সময়সূচি পরিবর্তনের কথা ভাবা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানা গেছে, মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

এ বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন-সশরীরে এই দুই ব্যবস্থা সমন্বয়ে ক্লাস বিষয়ে আলোচনা চলছে। মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে।

এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে বাধ্যতামূলকভাবে অফিসে ৪০ মিনিট অবস্থান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিসকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১১টি নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়, অধীন দপ্তর-সংস্থা এবং মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

পে স্কেল বাস্তবায়ন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

Published

on

ব্লক

নবম পে স্কেল বাস্তবায়ন দাবিতে নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (৩১ মার্চ) সমিতির আহ্বায়ক আবদুল মালেক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিবৃতিতে আবদুল মালেক বলেছেন, ৯ম পে স্কেল বাস্তবায়নে লক্ষ্যে এপ্রিলের প্রথম সপ্তাহেই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি আসছে। প্রতিটি জেলায় যারা কর্মরত আছেন মনেপ্রাণে পে স্কেলের প্রত্যাশা করেন, তারা সবাইকে এই পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য অনুরোধ করছি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, ২০১৫ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারি কর্মচারীদের ন্যায্য সুযোগ-সুবিধা বঞ্চিত করে, ১৫ বছরের মধ্যে তিনটা টাইম স্কেল ও একটা সিলেকশন গ্রেড প্রথা বাতিল করে ব্লক পোস্টধারী ও পদোন্নতি বঞ্চিতদের করেছেন সর্বশান্ত। তদস্থলে দুইটি উচ্চতার গ্রেড প্রথা চালু করেছেন ১৬ বছরে, যা শুধুই শুভঙ্করের ফাঁকি।

তিনি আরও বলেন, ২০১৫-২৪ পর্যন্ত সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করেনি তৎকালীন সরকার, দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে বেতন সমন্বয় করার কথা থাকলেও তা বাস্তবায়ন করেননি ওই সময়। ২৪ এর গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের দাবির প্রেক্ষিতে নবম জাতীয় পে কমিশন গঠন করে একটি সুপারিশ প্রণয়ন করে, যা আজও বাস্তবায়ন হয়নি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

উপজেলা পর্যন্ত বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণের নির্দেশ শিক্ষামন্ত্রীর

Published

on

ব্লক

উপজেলা পর্যায় পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর কার্যক্রম সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, যুবসমাজকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ মানবসম্পদে গড়ে তুলতে হবে। এজন্য পাইলট প্রকল্পের মাধ্যমে কয়েকটি উপজেলায় বিএনসিসির কার্যক্রম চালু করে পর্যায়ক্রমে তা সারা দেশে বিস্তার করতে হবে।

সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে বিএনসিসির কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও নৈতিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিএনসিসি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এটি দেশের একটি কার্যকর ‘ডিফেন্স লাইন’ হিসেবেও কাজ করতে সক্ষম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি, পড়াশোনায় অনাগ্রহ এবং ঝরে পড়ার প্রবণতা একটি বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় বিএনসিসির মতো সংগঠনকে আরও সক্রিয় ও বিস্তৃত করতে হবে। বিএনসিসির কার্যক্রমকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আরও শক্তিশালী করারও গুরুত্বপূর্ণ। তাছাড়া বিএনসিসি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে কাজ করছে, যা আমাদের প্রধানমন্ত্রীর ভিশন। এই ভিশন বাস্তবায়নে আমাদের যৌথভাবে কাজ করতে হবে।

এসময় বিএনসিসির প্রতিনিধিরা সংগঠনের অবকাঠামো, প্রশিক্ষণ ব্যয়, জনবল বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে সম্প্রসারণ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তারা জানান, স্বল্প ব্যয়ে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করে দেশব্যাপী কার্যক্রম বিস্তারের সুযোগ রয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার36 minutes ago

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে...

ব্লক ব্লক
পুঁজিবাজার48 minutes ago

দরপতনের শীর্ষে সি অ্যান্ড এ টেক্সটাইল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সি অ্যান্ড এ...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে একমি পেস্টিসাইড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে ৭৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৬৮৫ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

ব্লক ব্লক
পুঁজিবাজার4 hours ago

দর বৃদ্ধির কারণ জানে না বিডি অটোকার্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ অটোকার্স লিমিটেডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং শেয়ারের লেনদেনের পরিমাণ বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)...

ব্লক ব্লক
পুঁজিবাজার4 hours ago

লভ্যাংশ পাঠিয়ে ‘বি’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

ব্লক
জাতীয়20 minutes ago

ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান

ব্লক
আন্তর্জাতিক25 minutes ago

ইরানে ২ হাজার পাউন্ড ওজনের ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলল যুক্তরাষ্ট্র!

ব্লক
পুঁজিবাজার36 minutes ago

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন

ব্লক
পুঁজিবাজার48 minutes ago

দরপতনের শীর্ষে সি অ্যান্ড এ টেক্সটাইল

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে একমি পেস্টিসাইড

ব্লক
পুঁজিবাজার1 hour ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৬৮৫ কোটি টাকা

ব্লক
জাতীয়2 hours ago

দেশে জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার টন, ঘাটতির শঙ্কা নেই

ব্লক
অর্থনীতি2 hours ago

আগামীতে বছরব্যাপী আয়কর রিটার্ন দাখিল করা যাবে

ব্লক
সারাদেশ3 hours ago

পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক নই : ভাইরাল তাইজুল

ব্লক
জাতীয়20 minutes ago

ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান

ব্লক
আন্তর্জাতিক25 minutes ago

ইরানে ২ হাজার পাউন্ড ওজনের ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলল যুক্তরাষ্ট্র!

ব্লক
পুঁজিবাজার36 minutes ago

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন

ব্লক
পুঁজিবাজার48 minutes ago

দরপতনের শীর্ষে সি অ্যান্ড এ টেক্সটাইল

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে একমি পেস্টিসাইড

ব্লক
পুঁজিবাজার1 hour ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৬৮৫ কোটি টাকা

ব্লক
জাতীয়2 hours ago

দেশে জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার টন, ঘাটতির শঙ্কা নেই

ব্লক
অর্থনীতি2 hours ago

আগামীতে বছরব্যাপী আয়কর রিটার্ন দাখিল করা যাবে

ব্লক
সারাদেশ3 hours ago

পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক নই : ভাইরাল তাইজুল

ব্লক
জাতীয়20 minutes ago

ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান

ব্লক
আন্তর্জাতিক25 minutes ago

ইরানে ২ হাজার পাউন্ড ওজনের ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলল যুক্তরাষ্ট্র!

ব্লক
পুঁজিবাজার36 minutes ago

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন

ব্লক
পুঁজিবাজার48 minutes ago

দরপতনের শীর্ষে সি অ্যান্ড এ টেক্সটাইল

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধি শীর্ষে একমি পেস্টিসাইড

ব্লক
পুঁজিবাজার1 hour ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৬৮৫ কোটি টাকা

ব্লক
জাতীয়2 hours ago

দেশে জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার টন, ঘাটতির শঙ্কা নেই

ব্লক
অর্থনীতি2 hours ago

আগামীতে বছরব্যাপী আয়কর রিটার্ন দাখিল করা যাবে

ব্লক
সারাদেশ3 hours ago

পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক নই : ভাইরাল তাইজুল