পুঁজিবাজার
ডিএসইর বাজার মূলধন কমলো ৮ হাজার ৬৩২ কোটি টাকা
বিদায়ী সপ্তাহে (০২ নভেম্বর থেকে ০৬ নভেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ৮ হাজার ৬৩২ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৯১৫ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৮ হাজার ৬৩২ কোটি টাকা বা ১.২৩ শতাংশ।
বিদায়ী সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৫৪.২৮ পয়েন্ট বা ৩.০১ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৪৭.১৪ পয়েন্ট বা ২.৩৭ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৪৩.৪২ পয়েন্ট বা ৪.০১ শতাংশ।
তবে সূচকের পতনের পরও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪২২ কোটি ২৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১৩৫ কোটি ৩৭ লাখ টাকা।
আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২৭ কোটি ৭ লাখ টাকা বা ৫.৯২ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৮৪ কোটি ৪৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৫৭ কোটি ৩৭ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪০টি কোম্পানির, কমেছে ৩৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের দাম।
এসএম
পুঁজিবাজার
সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ২৯২ কোম্পানির
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যে শেয়ার দর হারিয়েছে ২৯২ কোম্পানির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩১ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫৮ দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭২ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৯ দশমিক ৬০ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ২৪ দশমিক ৭১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৫১ ও ১৯৫৪ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩১৬ কোটি ৮৮ লাখ ০৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারদর।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৪ কোটি ৫১ লাখ ৩৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩০ মার্চ) কোম্পানিগুলোর মোট ৭৭ লক্ষ ৯৪ হাজার ৬২১ টি শেয়ার ৯২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ৫১ লাখ ৩৭ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৯ কোটি ৩২ লাখ ৬৮ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৯৬ লক্ষ ০৫ হাজার টাকার ও তৃতীয় স্থানে জে কিউ বলপেনের ২ কোটি ৯৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩০ মার্চ) প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৫ পয়সা বা ৯ দশমিক ২৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৫৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- পিপলস লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে হাক্কানী পাল্প
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১১১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে হাক্কানী পাল্প ও পেপার মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩০ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ হাক্কানী পাল্প ও পেপার মিলস পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ইনটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনফর্মেশন সার্ভিসেস ৫.৯৪ শতাংশ, এ্যাপেক্স ট্যানারি ৫.৪৬ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৫.৩৯ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৫.৩৪ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৪.৫৫ শতাংশ, ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ৪.৫৫ শতাংশ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৪.১৯ শতাংশ ইউনিট দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩০ মার্চ) একমি পেস্টিসাইড লিমিটেডের ১৯ কোটি ৬২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ১৮ কোটি ৯৭ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইনটেক টেকনো ড্রাগ লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, হাক্কানী পাল্প ও পেপার মিলস, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং ফাইন ফুডস লিমিটেড।
এমএন



