Connect with us

সারাদেশ

প্রাণি চিকিৎসায় আধুনিকতার হাতছানি নিয়ে মেরিনা ভেটেরিনারি কেয়ারের উদ্বোধন

Published

on

জাভেদে

প্রাণি চিকিৎসা সেবায় আধুনিকতার নতুন দিগন্ত উন্মোচন করে উদ্বোধন হলো মেরিনা ভেটেরিনারি কেয়ার।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় শরীয়তপুরের সখিপুর উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান স্টেশন রোডে তালিমুল কুরআন মাদ্রাসা সংলগ্ন চেম্বারে এ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইমরান হোসেন। তিনি বলেন বর্তমান সময়ে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই পশুদের প্রতি যত্নশীল হওয়া এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে তাদের সুস্থ রাখা সময়ের দাবি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুর রাজ্জাক, যিনি বলেন ডা. সাইফুল ইসলাম প্রাণিসেবায় আন্তরিকভাবে কাজ করবেন বলে তাঁর মতো তরুণরা এগিয়ে এলে দেশের পশুচিকিৎসা সেবা আরও সমৃদ্ধ হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন ডা. মহাদেব চন্দ্র শীল, ডা. সবুজ খান, ডা. আল আমিন ইসলাম, ডা. সাইফুল ইসলাম, ও সমাজসেবক মনির খানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. সাইফুল ইসলামের পিতা বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, আমার ছেলে যখন মেডিকেলে ভর্তির সুযোগ না পেয়ে মন খারাপ করেছিল, তখন আমি বলেছিলাম — বাবা, মানুষ চিকিৎসা না পারলে কী হয়েছে? বোবা প্রাণীদের চিকিৎসা করো, যারা কথা বলতে পারে না, তাদের সেবা করো— তাতেই অনেক সওয়াব আছে।

ডা. সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, আমার বাবা-মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছেন। আজ আমি, আমার ভাই তরুকুল ইসলাম (খুলনা বিশ্ববিদ্যালয়), বোন নাদিরা (সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়) ও আরেক বোন হাজী শরীয়তউল্লাহ কলেজে পড়াশোনা করছি— এটা আমাদের পরিবারের গর্ব। অর্থের অভাব থাকলেও বাবা আমাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

উল্লেখ্য, মেরিনা ভেটেরিনারি কেয়ার-এর দ্বিতীয় শাখা (চেম্বার-০২) আগামীতে উদ্বোধন হবে উত্তর তারাবুনিয়া মোল্লা বাজার (মাঝেরচর) এলাকায়।

ডা. সাইফুল ইসলাম জানান আমরা ধীরে ধীরে এই সেবাকে গ্রামের আরও গভীরে পৌঁছে দিতে চাই, যাতে সাধারণ মানুষ সহজেই তাদের গবাদি পশুর চিকিৎসা সেবা পেতে পারেন।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, প্রাণিপ্রেমী ও এলাকাবাসী উপস্থিত থেকে প্রাণি চিকিৎসা সেবায় এ উদ্যোগকে স্বাগত জানান।

শেয়ার করুন:-

সারাদেশ

ভারত থেকে ঈদ করতে দেশে ফেরার পথে আ.লীগ নেতা গ্রেফতার

Published

on

জাভেদে

যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান (৭২) ঈদ করতে ভারত থেকে দেশে ফেরার পথে বেনাপোল চেকপোস্ট যাত্রী টার্মিনালের সামনে থেকে তাকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল পোর্ট থানায় আগের একটি ফৌজদারি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি শার্শার উপজেলার ধান্যখোলা দক্ষিণ পাড়া গ্রামের আনোয়ার হোসেন বিশ্বাসের ছেলে। গত ১২ ফেব্রুয়ারি এই স্থলবন্দর দিয়ে ভারতে গিয়েছিলেন। আজ ঈদ করতে দেশে ফেরেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পুলিশ জানায়, গত ৩ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় গ্রেফতার করা হয়। তবে তার নাম ইমিগ্রেশনের স্টপলিস্টে অন্তর্ভুক্ত ছিল না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘গ্রেফতার ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

শরীয়তপুরে তারাবুনিয়া সরকার কান্দি ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

Published

on

জাভেদে

শরীয়তপুরের তারাবুনিয়া সরকার কান্দি এলাকার সরকার বাড়ি ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ড. এস. এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দী, পীর সাহেব, চান্দ্রা দরবার শরীফ। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় উপস্থিত ছিলেন মো. মামুন সরকার, হরুহুল আমিন সরকার, বোরহান সরকার, হোসেন সরকার, মাওলানা আনোয়ার হোসেন, শাহ জানাহ মোল্লা, মামুন মাঝীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নামাজ শেষে মুসল্লিদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় হয় এবং পুরো এলাকায় উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

Published

on

জাভেদে

‘স্বাভাবিকভাবে আমরা অনুধাবন করছি এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর আমাদের যে পরিমাণ দুশ্চিন্তা, সে তুলনায় আমরা শান্তিতে ঈদ করতে পারছি।’

আজ শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রী আরো বলেন, ‘অন্যবারের চেয়ে এবারের ঈদ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বড় ধরনের কোনো দুঃসংবাদ আমরা পাইনি। দুই-একটি দুর্ঘটনা ঘটেছে, লঞ্চ দুর্ঘটনা যেটা নিসন্দেহে সেটা আমাদের দুঃসংবাদের কারণ।’ তিনি বলেন, ‘এ দেশকে, রাষ্ট্রকে ও সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে।’

দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা অবস্থানের কথা উল্লেখ করে আইনমন্ত্রী আরো বলেন, ‘দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি।

আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে প্রত্যয় নিয়ে এসেছি সেটা আমরা বাস্তবায়ন করব।’
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

গণতান্ত্রিক পরিবেশ থাকায় মানুষ স্বস্তিতে ঈদ উদ্‌যাপন করছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

Published

on

জাভেদে

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক পরিবেশ থাকায় মানুষ স্বস্তিতে ঈদ উদ্‌যাপন করছে।

শনিবার সকালে নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে তার বাড়ির কাছে দারুছ সালাম জামে মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অর্থমন্ত্রী বলেন, সবাইকে ঈদ মোবারক। আমি মনে করি, আমাদের সকলের জন্য আজকে ঈদের আনন্দ তো আছেই। একটি দেশে পরিবর্তিত পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশে আমার মনে হয় এবারের আনন্দটা একটু ভিন্ন। আমরা সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বচানের পরে বহুলাংশে সেটা ফিরে পেয়েছি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, এই ঈদের আনন্দ, একটু অতিরিক্ত আনন্দ উপভোগ করছি সবাই মিলে। আমরা যাতে এভাবেই থাকতে পারি। দেশটা যাতে এভাবেই থাকে। সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে। মুক্তভাবে চলতে পারে। তার সব সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার যাতে সে ভোগ করতে পারে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব : স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

জাভেদে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঈদুল ফিতর উপলক্ষে নিজগ্রাম কক্সবাজারের পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আজ শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি উপজেলা মাঠ পরিদর্শন করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশকে আরো এগিয়ে নেওয়া সম্ভব। সম্প্রতি ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের উদ্যোগে ‘গ্লোবাল সামিট অন ফ্রড’-এর প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বৈশ্বিক প্রতারণা মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনকে সরকারের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরে তিনি এর টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা কামনা করেন। পরে তিনি পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

জাভেদে জাভেদে
পুঁজিবাজার4 hours ago

রাজকীয় বিয়ে করা সেই জাভেদের বনানীর বাড়ি ঋণ খেলাপির দায়ে ক্রোক

পুঁজিবাজারের বহুল আলোচিত ও বিতর্কিত নাম জাভেদ অপগেনহেফেন। একদিকে প্যারিসে ২৭০ কোটি টাকা ব্যয়ে রাজকীয় বিয়ে, অন্যদিকে দেশের ব্যাংকের টাকা...

জাভেদে জাভেদে
পুঁজিবাজার5 hours ago

সৌরবিদ্যুৎ প্রকল্পে যাচ্ছে প্যারামাউন্ট টেক্সটাইল

টেকসই জ্বালানি ব্যবহার ও কার্বন নিঃসরণ কমাতে নিজস্ব কারখানায় রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।...

জাভেদে জাভেদে
পুঁজিবাজার5 hours ago

২০% লভ্যাংশ ঘোষণা করল আইডিএলসি ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর...

জাভেদে জাভেদে
পুঁজিবাজার1 day ago

অর্থ লেনদেনে অনিয়ম, ইনডেক্স এগ্রোর পরিচালকসহ ৩ জনকে জরিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর্থিক লেনদেনে প্রায় ২ কোটি টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ...

জাভেদে জাভেদে
পুঁজিবাজার2 days ago

ঈদ আমেজে পুঁজিবাজারে সাপ্তাহিক গড় লেনদেন কমেছে ৭ শতাংশ

পবিত্র ঈদুল ফিতর-এর ছুটির আমেজে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন—উভয় ক্ষেত্রেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ঈদের আগের মাত্র দুই কার্যদিবস...

জাভেদে জাভেদে
পুঁজিবাজার5 days ago

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

ঈদের আগে শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে...

জাভেদে জাভেদে
পুঁজিবাজার5 days ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
জাভেদে
রাজনীতি3 hours ago

রাষ্ট্রপতিকে বাদ দিতেই হবে, কোনো অপশন নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাভেদে
অর্থনীতি3 hours ago

গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল : বাণিজ্যমন্ত্রী

জাভেদে
আন্তর্জাতিক4 hours ago

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জাভেদে
পুঁজিবাজার4 hours ago

রাজকীয় বিয়ে করা সেই জাভেদের বনানীর বাড়ি ঋণ খেলাপির দায়ে ক্রোক

জাভেদে
সারাদেশ4 hours ago

ভারত থেকে ঈদ করতে দেশে ফেরার পথে আ.লীগ নেতা গ্রেফতার

জাভেদে
সারাদেশ4 hours ago

শরীয়তপুরে তারাবুনিয়া সরকার কান্দি ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

জাভেদে
আবহাওয়া5 hours ago

সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

জাভেদে
জাতীয়5 hours ago

কারাগারে ৮১ হাজার বন্দির ঈদ উদযাপন

জাভেদে
পুঁজিবাজার5 hours ago

সৌরবিদ্যুৎ প্রকল্পে যাচ্ছে প্যারামাউন্ট টেক্সটাইল

জাভেদে
পুঁজিবাজার5 hours ago

২০% লভ্যাংশ ঘোষণা করল আইডিএলসি ফাইন্যান্স

জাভেদে
রাজনীতি3 hours ago

রাষ্ট্রপতিকে বাদ দিতেই হবে, কোনো অপশন নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাভেদে
অর্থনীতি3 hours ago

গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল : বাণিজ্যমন্ত্রী

জাভেদে
আন্তর্জাতিক4 hours ago

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জাভেদে
পুঁজিবাজার4 hours ago

রাজকীয় বিয়ে করা সেই জাভেদের বনানীর বাড়ি ঋণ খেলাপির দায়ে ক্রোক

জাভেদে
সারাদেশ4 hours ago

ভারত থেকে ঈদ করতে দেশে ফেরার পথে আ.লীগ নেতা গ্রেফতার

জাভেদে
সারাদেশ4 hours ago

শরীয়তপুরে তারাবুনিয়া সরকার কান্দি ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

জাভেদে
আবহাওয়া5 hours ago

সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

জাভেদে
জাতীয়5 hours ago

কারাগারে ৮১ হাজার বন্দির ঈদ উদযাপন

জাভেদে
পুঁজিবাজার5 hours ago

সৌরবিদ্যুৎ প্রকল্পে যাচ্ছে প্যারামাউন্ট টেক্সটাইল

জাভেদে
পুঁজিবাজার5 hours ago

২০% লভ্যাংশ ঘোষণা করল আইডিএলসি ফাইন্যান্স

জাভেদে
রাজনীতি3 hours ago

রাষ্ট্রপতিকে বাদ দিতেই হবে, কোনো অপশন নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাভেদে
অর্থনীতি3 hours ago

গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল : বাণিজ্যমন্ত্রী

জাভেদে
আন্তর্জাতিক4 hours ago

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জাভেদে
পুঁজিবাজার4 hours ago

রাজকীয় বিয়ে করা সেই জাভেদের বনানীর বাড়ি ঋণ খেলাপির দায়ে ক্রোক

জাভেদে
সারাদেশ4 hours ago

ভারত থেকে ঈদ করতে দেশে ফেরার পথে আ.লীগ নেতা গ্রেফতার

জাভেদে
সারাদেশ4 hours ago

শরীয়তপুরে তারাবুনিয়া সরকার কান্দি ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

জাভেদে
আবহাওয়া5 hours ago

সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

জাভেদে
জাতীয়5 hours ago

কারাগারে ৮১ হাজার বন্দির ঈদ উদযাপন

জাভেদে
পুঁজিবাজার5 hours ago

সৌরবিদ্যুৎ প্রকল্পে যাচ্ছে প্যারামাউন্ট টেক্সটাইল

জাভেদে
পুঁজিবাজার5 hours ago

২০% লভ্যাংশ ঘোষণা করল আইডিএলসি ফাইন্যান্স