Connect with us

কর্পোরেট সংবাদ

কার্বন হিসাব প্রকাশের মধ্য দিয়ে ব্যাংকিং খাতে নতুন অধ্যায়ের সূচনা

Published

on

পিই রেশিও

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) প্রথমবারের মতো প্রকাশ করেছে ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৪’। এ রিপোর্টের মাধ্যমে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্বন হিসাব প্রকাশ করেছে। যা দেশের ব্যাংকিং খাতে টেকসই উদ্যোগের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

রিপোর্টে ইউসিবি তাদের ঋণ ও বিনিয়োগ কার্যক্রম থেকে সৃষ্ট মোট কার্বন নিঃসরণের পরিমাণ পরিমাপ ও প্রকাশের উদ্যোগ নিয়েছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি টেকসই ব্যাংকিং অনুশীলনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রিপোর্টটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান জনাব শরীফ জহীর। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের কর্মকর্তারা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রিপোর্টে স্কোপ ৩ অন্তর্ভুক্ত করা হয়েছে জিম ফাউন্ডেশনের পিসিএএফ (পিসিএএফ)-ভিত্তিক টেমপ্লেট ব্যবহার করে। পাশাপাশি ব্যাংকের নিজস্ব কার্যক্রম থেকে সৃষ্ট স্কোপ ১ ও ২ (প্রত্যক্ষ ও জ্বালানি-সম্পর্কিত নির্গমন) হিসাবও সীমিত আকারে যুক্ত করা হয়েছে।

ইউসিবি জানিয়েছে, ভবিষ্যতে ব্যাংকটি সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়ন আরও জোরদার করবে এবং ধীরে ধীরে উচ্চ কার্বন-নির্ভর শিল্পে বিনিয়োগ কমাবে। একই সঙ্গে ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রমে বিদ্যুৎ ও কাগজ ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ, কার্বন ফুটপ্রিন্ট নিয়মিত পরিমাপ ও প্রকাশের মাধ্যমে ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান জনাব শরীফ জহীর বলেন, “মানবজাতির অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি হলো বায়ুমণ্ডলে লাগামহীন কার্বন নির্গমন। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। ইউসিবির ২০২৪ সালের সাসটেইনেবিলিটি রিপোর্ট কেবল একটি দলিল নয়; এটি আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন—যেখানে আর্থিক অগ্রগতি, সামাজিক কল্যাণ ও পরিবেশ সুরক্ষা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত।”

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ইউসিবি পরিবেশ, সামাজিক ও গভর্নেন্স (ইএসজি) নীতিমালাকে তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কেন্দ্রে রেখেছে। ২০২৪ সালে ব্যাংকটি গ্রিন ও সাসটেইনেবল ফাইন্যান্সিং খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি-দক্ষ প্রযুক্তি, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ স্থাপনা ও জলবায়ু সহনশীল কৃষি উদ্যোগে অর্থায়নের মাধ্যমে ইউসিবি কৃষক ও জাতীয় খাদ্য নিরাপত্তায় সরাসরি অবদান রাখছে।

টেকসই ব্যাংকিং মানেই ভালো ব্যাংকিং। ইউসিবির এই টেকসই উদ্যোগ কেবল পরিবেশের জন্য নয়, বরং তাদের গ্রাহক, ঋণগ্রহীতা এবং শেয়ারহোল্ডারদের জন্যও সুফল বয়ে আনবে-গ্রাহকরা আরও স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যাংকিং সেবা পাবেন। ঋণগ্রহীতারা সবুজ প্রকল্পে অর্থায়নের সুযোগ পাবেন, যা দীর্ঘমেয়াদে খরচ কমাবে। শেয়ারহোল্ডাররা নিশ্চিত হতে পারবেন যে তাদের বিনিয়োগ টেকসই ও কম-ঝুঁকিপূর্ণ খাতে ব্যবহৃত হচ্ছে।

‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৪’ ইউসিবির আর্থিক স্থিতি, পরিবেশগত দায়িত্ববোধ এবং সামাজিক ন্যায়ের প্রতি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির সুস্পষ্ট প্রতিফলন।

শেয়ার করুন:-

কর্পোরেট সংবাদ

রেমিট্যান্স সেবা সহজ করতে চুক্তি করল নগদ ও মিডল্যান্ড ব্যাংক

Published

on

পিই রেশিও

দেশের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে চুক্তিবদ্ধ হয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মিডল্যান্ড ব্যাংকের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স সরাসরি গ্রাহকের নগদ ওয়ালেটে জমা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর গুলশানে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ স্বাক্ষর করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চুক্তির আওতায় প্রবাসে কর্মরত বাংলাদেশিদের পাঠানো কষ্টার্জিত অর্থ মিডল্যান্ড ব্যাংকের মাধ্যমে সরাসরি নগদ গ্রাহকদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেওয়া হবে। এর ফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধ পথে দেশে অর্থ পাঠাতে পারবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই ব্যবস্থার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে উপকারভোগীরা ২৪ ঘণ্টা নগদ ওয়ালেটের মাধ্যমে অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নজমুল হুদা সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ তারেক খান ও খন্দকার তৌফিক হোসেন খান প্রমুখ।

এছাড়া নগদের পক্ষ থেকে রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, মিডল্যান্ড ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত অংশীদার নেটওয়ার্কের মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহ করে থাকে। নগদের সঙ্গে এই চুক্তির ফলে প্রবাসী ও তাদের পরিবার আরও দ্রুত ও সহজে রেমিট্যান্স সেবা পাবেন।

এ সময় নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, এই চুক্তির ফলে প্রবাসীদের পাঠানো অর্থ সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে তৎক্ষণাৎ প্রাপকের নগদ ওয়ালেটে পৌঁছে যাবে। গ্রাহকরা চাইলে যেকোনো সময় এই অর্থ ব্যবহার করতে পারবেন কিংবা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা নগদের তিন লক্ষাধিক উদ্যোক্তা পয়েন্ট থেকে সহজেই ক্যাশআউট করতে পারবেন।

তিনি আরও বলেন, এই উদ্যোগ দেশের রেমিট্যান্স ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও কার্যকর করবে এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

কেন্দ্রীয় ব্যাংকের স্টার্টআপ ফান্ডে এসবিএসি ব্যাংকের চেক হস্তান্তর

Published

on

পিই রেশিও

প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য ইক্যুইটি বিনিয়োগ সহজলভ্য করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসিতে অর্থ স্থানান্তরের অংশ হিসেবে চেক হস্তান্তর করেছে এসবিএসি ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টে আয়োজিত অনুষ্ঠানে পরিচালক নওশাদ মোস্তাফার কাছে এসবিএসি ব্যাংকের বিনিয়োগযোগ্য তহবিলের ২ কোটি ৫৮ লাখ টাকার বেশি মূল্যমানের চেক হস্তান্তর করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল ইসলাম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের ইভিপি ও হেড অব ক্রেডিট মোহাম্মদ আব্দুল মান্নানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ব্যুফে ইফতারে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট থ্রি’, মিলছে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

Published

on

পিই রেশিও

পবিত্র রমজান মাসে ইফতার আয়োজন ও ঈদের ছুটিতে খাওয়া-দাওয়ায় গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করেছে বিকাশ। দেশজুড়ে বিভিন্ন প্রিমিয়াম হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে, সুইটস ও বেকারিতে বিকাশ পেমেন্টে মিলছে ‘বাই ওয়ান গেট থ্রি’সহ নানা অফার এবং সর্বোচ্চ ১,২৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সুবিধা।

ব্যুফে ইফতারে বিশেষ অফার:

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগামী ২০ মার্চ ২০২৬ পর্যন্ত দেশের কয়েকটি প্রিমিয়াম হোটেলে ব্যুফে ইফতার প্যাকেজে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট থ্রি’, ‘বাই ওয়ান গেট টু’ এবং ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার পাওয়া যাচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

‘বাই ওয়ান গেট থ্রি’ অফার পাওয়া যাবে সিক্স সিজনস হোটেলে।

‘বাই ওয়ান গেট টু’ অফার দিচ্ছে হোটেল বেঙ্গল ব্লুরেরি, হোটেল লেকশোর, এবং দ্য মিডোরি।

এছাড়া ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার রয়েছে, ফারস হোটেল অ্যান্ড রিসোর্টস, এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, বেঙ্গল ইন, স্কাই সিটি হোটেল, হোটেল জাবের প্যারাডাইজ, প্লাটিনাম গ্র্যান্ড, ম্যাপল লিফ হোটেল অ্যান্ড রিসোর্ট, ইউনিক রিজেন্সি, অ্যাসকট ঢাকা, এবং হোটেল সারিনা।

রেস্টুরেন্টে ডিসকাউন্ট:

দেশজুড়ে বিভিন্ন রেস্টুরেন্টে বিকাশ পেমেন্টে ‘D4’ কুপন কোড ব্যবহার করে ইফতার আয়োজন বা ঈদ আড্ডায় পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ন্যূনতম ৫০০ টাকা পেমেন্টে দিনে একবার ১০% হারে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত এবং অফার চলাকালীন মোট পাঁচবারে ৭৫০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে।

এই অফারটি পাওয়া যাচ্ছে, আলফ্রেডো, বার্গার কিং, সিক্রেট রেসিপি, ক্যাফে রিও, ক্যাপ্টেনস ওয়ার্ল্ড, শেফ’স টেবল, ক্রিস্প, গ্রিনস অ্যান্ড সিডস, ইনডালজ্, খাও সান, গিনজা, পিৎজা টাইমস, পিৎজারিয়ান বিডি, দ্যা গ্রিন লাউঞ্জ, উৎসব সহ বিভিন্ন রেস্টুরেন্টের প্রায় ২,৪০০ আউটলেটে।

ক্যাফে, সুইটস ও বেকারি শপ:

ক্যাফে, সুইটস ও বেকারি শপে ‘D7’ কুপন কোড ব্যবহার করে বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ন্যূনতম ৩০০ টাকা পেমেন্টে দিনে একবার ১০% হারে সর্বোচ্চ ১০০ টাকা এবং অফার চলাকালীন পাঁচবারে মোট ৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। এই ক্যাম্পেইন চলবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।

অফারটি পাওয়া যাচ্ছে- আমাল ফুড, আজওয়া, অ্যাম্বার বেইক অ্যান্ড পেস্ট্রি, ব্রেড অ্যান্ড বিয়ন্ড, ক্লাউড কেক, কুপার’স, পিউরো বেকারি, কিউ বেকারি, সুমি’স হট কেক, টেস্টি ট্রিট, ওয়েল ফুড, বারকোড ক্যাফে, নর্থ অ্যান্ড ক্রিমসন কাপ, বনফুল, ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার, বস সুইটস, প্রিমিয়াম সুইটস, খাজানা মিঠাই, ফুলকলি, মিনা সুইটস, মিঠাই, রস সুইটস, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার সহ ২,৫০০-এর বেশি আউটলেটে।

বিকাশ পেমেন্টে ইফতার অর্ডারে অফারগুলো দেখে নেয়া যাবে এই লিংকে-
https://www.bkash.com/campaign/search?category=restaurant,payment-five-star-bogo

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ

Published

on

পিই রেশিও

পরিবারের নারী প্রধানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আরো আত্মবিশ্বাসী করতে সরকার যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে সেখানে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে মোবাইল আর্থিক সেবা নগদ।

মঙ্গলবার সকালে কড়াইল বস্তি এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচীর আওতায় পরীক্ষামূলক পর্যায়ে ১৩ জেলার ছয় হাজার ৪৫১টি পরিবার ‘নগদ’এর মাধ্যমে এক কোটি ৬২ লাখ চার হাজার ২৬৫ টাকা পেয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কড়াইল বস্তির মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করার ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরাসরি ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদানের ফলে মাঝপথে অর্থ লোপাটের কোনো সুযোগ থাকবে না এবং প্রকৃত দুস্থরাই এই সুবিধা পাবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফ্যামিলি কার্ডের মতো সরকারের অগ্রাধিকার প্রকল্পের অর্থ বিতরণের জন্যে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদকে বেছে নেওয়ার নগদ কর্তৃপক্ষ সরকার এবং বিশেষভাবে সরকার প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন।

নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “সরকার ক্ষমতা গ্রহনের মাত্র এক মাসেরও কম সময়ের মধ্যে সাধারণ জনগনের কাছে প্রতিশ্রুতি পূরণের যে অঙ্গীকার পুনব্যক্ত করেছে সেটি আমাদেরকে মুগ্ধ করেছে। সরকারের এমন একটি প্রকল্পের অংশীদার হওয়ায় আমরা গোটা নগদ পরিবার সরকার প্রধানের প্রতি বিশেষ কর্তৃজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”

সরকারের নির্বাচনপূর্ব প্রতিশ্রুত এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা ও সিটি করপোরেশন এলাকার দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রাথমিক পর্যায়ে দেশের ১৩ জেলার সিটি করপোরেশন, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশই নগদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
প্রাথমিকভাবে হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরে মাঠ পর্যায়ে নিবিড় যাচাই-বাছাই এবং একই ব্যক্তির একাধিক সরকারি ভাতা গ্রহণ রোধ, সরকারি চাকরিজীবী বা পেনশনভোগীদের বাদ দেওয়া হয়।

এই প্রকল্পের আওতায় কেবল ‘নারী প্রধান’ পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে সমাজের প্রান্তিক নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পায়। সরকারের এই উদ্যোগটি নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে মনেকরা হচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

রমজানে নগদ ও নগদ ইসলামিকে সহজে জাকাত ও অনুদান পাঠানোর সুবিধা

Published

on

পিই রেশিও

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সহজেই জাকাত ও দান-অনুদান পাঠানোর সুযোগ দিচ্ছে নগদ এবং নগদ ইসলামি-এ। বিভিন্ন দাতব্য সংস্থায় জাকাত দেওয়ার পাশাপাশি আর্তমানবতার সেবায় আর্থিক সহায়তা পাঠানোর সুবিধা পাওয়া যাচ্ছে এই দুটি প্ল্যাটফর্মে।

মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন নগদ ও নগদ ইসলামিক অ্যাপ ব্যবহার করে এবং বেসিক ফোন ব্যবহারকারীরা ইউএসএসডি কোড (*167#) ডায়াল করে অর্ধশতাধিক প্রতিষ্ঠানে জাকাত ও আর্থিক অনুদান পাঠাচ্ছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশেষ করে পবিত্র রমজান মাসে জাকাত ও অনুদান পাঠানোর পরিমাণ আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা এ সময় অধিক সওয়াবের আশায় দান-সদকা করার পাশাপাশি তাদের বাধ্যতামূলক জাকাতও আদায় করে থাকেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নগদ ও নগদ ইসলামিকের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে গ্রাহকেরা তাদের বার্ষিক আয়, বিনিয়োগ, স্বর্ণ, ঋণ ও অন্যান্য সম্পদের তথ্য দিয়ে জাকাতের পরিমাণ সহজেই হিসাব করতে পারবেন। নগদ ও নগদ ইসলামিকের গ্রাহকদের মধ্যে যারা স্মার্টফোন ব্যবহার করছেন তারা অ্যাপের ডোনেশন অপশনে গিয়ে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি জাকাত বা অনুদান পাঠাতে পারছেন।

নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে যেসব দাতব্য প্রতিষ্ঠানে জাকাত ও অনুদানের অর্থ প্রেরণ করা যায়, তারমধ্যে উল্লেখযোগ্য হলো- , কে কে ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, ময়মনসিংহ মেডিকেল কলেজ জাকাত ফান্ড, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি (জাকাত তহবিল) এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস।

নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে যেসব দাতব্য প্রতিষ্ঠানে জাকাত ও অনুদান পাঠানো যায়, তারমধ্যে উল্লেখযোগ্য হলো- আল মারকাযুল ইসলামী, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, তাসাউফ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, কে কে ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, ময়মনসিংহ মেডিকেল কলেজ জাকাত ফান্ড, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি (জাকাত তহবিল) এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস।

এর বাইরেও আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে সারা বছর নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে অনুদান প্রদান করে আর্তমানবতার সেবায় অংশ নেওয়া যায়।

এ বিষয়ে নগদ ইসলামিকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, আর্থিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও ফরজ ইবাদত হচ্ছে জাকাত প্রদান। বিশেষ করে রমজান মাসে জাকাত আদায় করা সবচেয়ে উত্তম। তাই এই সময় নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে জাকাত প্রদান করে সহজেই দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়ানো জন্য এটিই সবচেয়ে উত্তম সময়।

ড. বারাকাতি আরও বলেন, আমরা লক্ষ্য করি অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও সময় ও সুযোগের অভাবে অনেক সময় ঠিকমতো জাকাত আদায় করতে পারেন না। তাছাড়া যারা অন্যান্যভাবে আর্থিক সহায়তা প্রদান করতে চান তারাও কাকে দেবেন বা কীভাবে দেবেন এমন নানা সমস্যার সম্মুখীন হন। এক্ষেত্রে নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করে এমন প্রতিষ্ঠানে জাকাত ও অন্যান্য দান-অনুদান প্রদান করা সম্ভব।

তাছাড়া ইসলামিক জীবন বিধান প্রতিপালন করে মোবাইলে আর্থিক লেনদেন সম্পন্ন করার জন্য নগদ ইসলামিক গ্রাহকদের সেরা পছন্দ হয়ে উঠেছে। রমজান মাসে পবিত্র হজ ও উমরাহর যাতায়াতের পেমেন্ট, ইসলামিক জীবন বীমার কিস্তি পরিশোধ, রোজা ও নামাজের সময়সূচি দেখা, বাংলা অর্থসহ আল কোরআন ও হাদিস পাঠসহ নানা সেবার সুবিধা নগদ ইসলামিকে রয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার6 hours ago

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ৩ শতাংশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার6 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  AdLink...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার6 hours ago

সাপ্তাহিক দর পতনের শীর্ষে সাইফ পাওয়ারটেক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার6 hours ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড । ডিএসই সূত্রে এ...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার15 hours ago

কমার্স ব্যাংক সিকিউরিটিজের সিইও আরিফুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে

কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে জালিয়াতি, কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার23 hours ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ৮ হাজার ৯৬১ কোটি টাকা

দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪৪...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
পিই রেশিও
জাতীয়24 minutes ago

গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ ডিএমপির

পিই রেশিও
জাতীয়37 minutes ago

গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি

পিই রেশিও
গণমাধ্যম40 minutes ago

কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

পিই রেশিও
অর্থনীতি2 hours ago

১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে

পিই রেশিও
জাতীয়2 hours ago

অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে তদারকি করা হবে: ডিএমপি

পিই রেশিও
টেলিকম ও প্রযুক্তি2 hours ago

এআই চ্যাটবটের সামাজিক মাধ্যম ‘মোল্টবুক’ কিনে নিল মেটা

পিই রেশিও
আন্তর্জাতিক2 hours ago

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

পিই রেশিও
প্রবাস2 hours ago

প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

পিই রেশিও
আন্তর্জাতিক2 hours ago

সবার আগে একটি দেশের ঈদের তারিখ ঘোষণা

পিই রেশিও
রাজনীতি2 hours ago

‘সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১১ দল’

পিই রেশিও
জাতীয়24 minutes ago

গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ ডিএমপির

পিই রেশিও
জাতীয়37 minutes ago

গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি

পিই রেশিও
গণমাধ্যম40 minutes ago

কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

পিই রেশিও
অর্থনীতি2 hours ago

১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে

পিই রেশিও
জাতীয়2 hours ago

অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে তদারকি করা হবে: ডিএমপি

পিই রেশিও
টেলিকম ও প্রযুক্তি2 hours ago

এআই চ্যাটবটের সামাজিক মাধ্যম ‘মোল্টবুক’ কিনে নিল মেটা

পিই রেশিও
আন্তর্জাতিক2 hours ago

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

পিই রেশিও
প্রবাস2 hours ago

প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

পিই রেশিও
আন্তর্জাতিক2 hours ago

সবার আগে একটি দেশের ঈদের তারিখ ঘোষণা

পিই রেশিও
রাজনীতি2 hours ago

‘সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১১ দল’

পিই রেশিও
জাতীয়24 minutes ago

গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ ডিএমপির

পিই রেশিও
জাতীয়37 minutes ago

গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি

পিই রেশিও
গণমাধ্যম40 minutes ago

কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

পিই রেশিও
অর্থনীতি2 hours ago

১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে

পিই রেশিও
জাতীয়2 hours ago

অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে তদারকি করা হবে: ডিএমপি

পিই রেশিও
টেলিকম ও প্রযুক্তি2 hours ago

এআই চ্যাটবটের সামাজিক মাধ্যম ‘মোল্টবুক’ কিনে নিল মেটা

পিই রেশিও
আন্তর্জাতিক2 hours ago

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

পিই রেশিও
প্রবাস2 hours ago

প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

পিই রেশিও
আন্তর্জাতিক2 hours ago

সবার আগে একটি দেশের ঈদের তারিখ ঘোষণা

পিই রেশিও
রাজনীতি2 hours ago

‘সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১১ দল’