Connect with us

কর্পোরেট সংবাদ

ইউসিবি ইনভেস্টমেন্টের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Published

on

দর বৃদ্ধি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড তাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

ইউসিবি ইনভেস্টমেন্টের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সদর দপ্তরে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়াও ইউসিবি, ইউসিবি ইনভেস্টমেন্ট, ইউসিবি স্টক ব্রোকারেজ এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত পাঁচ বছরে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ধারাবাহিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে সেরাদের সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইউরোমানি এবং ফাইন্যান্সএশিয়া কর্তৃক ২০২৫, ২০২৪ ও ২০২৩ সালে বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে।

সেই সঙ্গে, ইউসিবি ইনভেস্টমেন্ট আরও একাধিক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি, যেমন: ফাইন্যান্সএশিয়ার বেস্ট ডিসিএম ও ইসিএম হাউস (২০২৫),দ্য অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড ফর সুকুক অ্যাডভাইজরি (২০২৫),ইউরোমানি কর্তৃক বেস্ট সিকিউরিটিজ হাউস (২০২৪), এবং দ্য অ্যাসেট ট্রিপল এ সাসটেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস পুরস্কার অর্জন করেছে।

এর বাইরেও, ইউসিবি ইনভেস্টমেন্ট ২০২৫ সালে ফাইন্যান্সএশিয়ার বেস্ট ডিসিএম ও ইসিএম হাউস, দ্য অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড ফর সুকুক অ্যাডভাইজরি (২০২৫) এবং ইউরোমানি কর্তৃক বাংলাদেশের বেস্ট সিকিউরিটিজ হাউস (২০২৪) হিসেবে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। পাশাপাশি দ্য অ্যাসেট ট্রিপল এ সাসটেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস থেকেও একাধিক সম্মাননা লাভ করেছে।

এর আগেও, ইউসিবি ইনভেস্টমেন্ট অর্জন করেছে বেস্ট ব্যাংক ক্যাপিটাল (সুকুক, এশিয়া প্যাসিফিক, ২০২২) এবং এশিয়ামানি কর্তৃক বাংলাদেশের সেরা কর্পোরেট ব্যাংক (২০২২) সম্মাননা। এছাড়াও ব্যবসা পরিচালনার প্রথম বছরেই বিএসইসি কর্তৃক মার্চেন্ট ব্যাংক ক্যাটাগরিতে প্রথম পুরস্কার (২০২১) অর্জন করে, যা ইউসিবি ইনভেস্টমেন্টের প্রবৃদ্ধি, উদ্ভাবন ও নেতৃত্বের এক অসাধারণ যাত্রাকে তুলে ধরে।

গত পাঁচ বছরে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড পূর্ণাঙ্গ ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ থেকেছে—যার মধ্যে রয়েছে বন্ড ইস্যু, আইপিও, রাইটস ইস্যু, সিন্ডিকেটেড ঋণ, কর্পোরেট পরামর্শদান, এবং মার্জার ও অধিগ্রহণ সেবা। ‘TriCore নীতিমালা’—স্ট্যান্ডার্ড, সার্ভিস ও স্ট্রাটেজি—এই মূল বিশ্বাসে পরিচালিত হয়ে, ইউসিবি ইনভেস্টমেন্টের অভিজ্ঞ পেশাদার দল গ্রাহকদের বহুমাত্রিক চাহিদা অনুযায়ী উদ্ভাবনী ও কার্যকর সমাধান প্রদান করে আসছে।

শেয়ার করুন:-

কর্পোরেট সংবাদ

দি প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ

Published

on

দর বৃদ্ধি

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ভিত্তিতে মো. মনজুর মফিজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তার এই নিয়োগ ১৬ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

এর আগে তিনি ১৪ ডিসেম্বর ২০২৫ থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। এ বিষয়ে ব্যাংকটির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, মো. মনজুর মফিজ ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আমরা বিশ্বাস করি, তার দক্ষ নেতৃত্ব ব্যাংকের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিন দশকেরও বেশি সময়ের সমৃদ্ধ ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে মো. মনজুর মফিজ ১৯৯৩ সালে সোনালী ব্যাংকের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে তিনি ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডাচ-বাংলা ব্যাংক, দি সিটি ব্যাংক, এবি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। করপোরেট ব্যাংকিং, ফান্ড ম্যানেজমেন্ট, রিটেইল ও এসএমই ডিপোজিট বৃদ্ধি এবং এজেন্ট ব্যাংকিংয়ে তার উল্লেখযোগ্য দক্ষতা রয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদ তার নেতৃত্বে প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য অর্জন এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আশাবাদ ব্যক্ত করেছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Published

on

দর বৃদ্ধি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা, ৯টি জোনের জোনপ্রধান এবং ৪টি কর্পোরেট শাখার প্রধানরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি, লক্ষ্যমাত্রা অর্জন এবং ভবিষ্যৎ কার্যপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

সরকারি ভাতা বিতরণে শীর্ষে নগদ, দেড় কোটি সুবিধাভোগীর পছন্দ

Published

on

দর বৃদ্ধি

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন ধরনের ভাতা বিতরণে আগের মতোই সমান জনপ্রিয়তা ধরে রেখেছে মোবাইল আর্থিক সেবা নগদ। গত কয়েক বছরের নিরবছিন্ন সেবা প্রদানের ধারাবাহিকতায় উন্মুক্ত ভাতা বিতরণ কার্যক্রমেও উপকারভোগীদের পছন্দের শীর্ষে রয়েছে নগদ।

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট এক কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৭৭৯ জন সুবিধাভোগী স্বাচ্ছন্দ্যে সরকারি ভাতা ও উপবৃত্তি পাওয়ার জন্য নগদকে তাদের পছন্দ প্রথম তালিকায় রেখেছেন। আগের মতোই তারা নগদের মাধ্যমেই সরকারি এই সুবিধা পেতে চেয়েছেন। এই প্রান্তিকে সুবিধাভোগীরা বেশ কয়েকটি ভাগে নগদের মাধ্যমে মোট তিন হাজার ৪৯ কোটি ২২ লাখ ৬৮ হাজার ৫০৯ টাকার সরকারি সহায়তা পেয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এরমধ্যে (জানুয়ারি-মার্চ) নগদের মাধ্যমে বিতরণ হওয়া সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা এবং টাকার পরিমাণ ছিল সবচেয়ে বেশি। এই প্রান্তিকে সামাজিক নিরাপত্তা ভাতার মোট উপকারভোগী ছিল এক কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৭৪৮ জন। তারা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে মোট দুই হাজার ৮৭৮ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৭২৬ টাকা পেয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় টাকার এই অঙ্ক ৩০০ কোটি বেশি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া প্রাথমিক শিক্ষা উপবৃত্তির মোট চার লাখ ১২ হাজার ৬৯৭ জন উপকারভোগীর কাছে এই তিন মাসে মোট ৩২ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ১৯২ টাকা সফলভাবে পৌঁছে দিয়েছে নগদ। একই সময়ে সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ কর্মসূচির পাঁচ হাজার ৭৮৫ জন শিক্ষার্থীর কাছে দুই কোটি ৬৮ লাখ ৩১ হাজার ২৭২ টাকা বিতরণ করেছে নগদ। যা আগের বছরের একই সময়ের তুলনায় বেশ খানিকটা বেশি।

কারিগরি শিক্ষা উপবৃত্তির এক লাখ ২২ হাজার ৯৩৭ জন শিক্ষার্থীর কাছে নগদের মাধ্যমে পৌঁছে যায় ৪৫ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ৪৮০ টাকা। যা গতবছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ কোটি টাকা বেশি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি মোট ৩৮ হাজার ৫৫ জন উপকারভোগীর কাছে ৩ কোটি ৪৩ লাখ ১৬ হাজার ৬২১ টাকা বিতরণ করেছে ডাক বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানটি। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১০ লাখ ১১ হাজার ৫৫৭ জনের কাছে ৮৬ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ২১৭ টাকা পৌঁছে দিয়েছে নগদ।

এসব অঙ্কের বাইরেও একই সময়ে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পরীক্ষামূলকভাবে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অর্থ বিতরণও নগদের মাধ্যমে করা হয়েছে।

এ বিষয়ে নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম বলেন, “ভাতা, উপবৃত্তি ও সরকারি অনুদান বিতরণে নগদ সব সময়েই গ্রাহকের পছন্দের ওপরের দিকে থাকে। নগদের ওপর আস্থা রাখায় আমরা গ্রাহক এবং সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা মনে করি, গুণগত গ্রাহক সেবার কারণেই নগদের ওপর সবাই আস্থা রাখছেন। ফলে প্রতি প্রান্তিকেই নগদের মাধ্যমে ভাতাভোগীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে টাকার অঙ্কও।”

২০২৪-২০২৫ অর্থবছরে সরকার ৯ হাজার কোটি টাকার সামাজিক নিরাপত্তা ভাতা নগদের মাধ্যমে বিতরণ করে। চলতি অর্থবছরে এই অঙ্ক আরো অনেক বড় হবে। সহজে যেকোনো জায়গায় নগদের ক্যাশ আউট করার সুবিধা ও সর্বনিম্ন ক্যাশ আউট চার্জের জন্য শুরু থেকেই ভাতাভোগীদের পছন্দের তালিকায় শীর্ষে নগদ।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

রেমিট্যান্স সংগ্রহে শীর্ষ ১০ পুরস্কার পেল রূপালী ব্যাংক

Published

on

দর বৃদ্ধি

রূপালী ব্যাংক পিএলসি ২০২৫ সালে রেমিট্যান্স সংগ্রহে দেশের সেরা ১০ ব্যাংকের স্বীকৃতি পেয়ে “শীর্ষ ১০ পুরস্কার” লাভ করেছে।

রবিবার (১২ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি’র উদ্যোগে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম. এস. সেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রূপালী ব্যাংকের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের রেমিট্যান্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক এ. কে. এম. জাকির হোসেন।

রেমিট্যান্স আহরণে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই অর্জন রূপালী ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

বিমানের নতুন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ

Published

on

দর বৃদ্ধি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এভিয়েশন শিল্পে অভিজ্ঞ সৈয়দ মইন উদ্দিন আহমেদ। এই পরিপ্রেক্ষিতে তিনি আজ ০৯ এপ্রিল ২০২৬ তারিখে বিমানে কাজে যোগদান করেছেন।

সৈয়দ মইন উদ্দিন আহমেদের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে ২২ বছরের এবং একাউন্টস, ম্যানেজমেন্ট ও কাস্টমার সাপোর্ট-এ ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। অতীতে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ফেব্রুয়ারী ২০০৪ থেকে জুলাই ২০০৭ পর্যন্ত তিনি বিমানের লন্ডন স্টেশনে কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। তিনি বিমানে ম্যানেজার (কার্গো সেলস) এবং অর্গানাইজেশন অ্যান্ড মেথড (O&M) অফিসার ও সহকারী ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিমানের কর্মরত অবস্থায় তিনি বিমানের বাণিজ্যিক কার্যক্রম পরিকল্পনা, বিক্রয় বৃদ্ধি, স্টেশন কার্যক্রম সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দক্ষতার পরিচয় দেন। পরবর্তী পেশাগত জীবনে যুক্তরাজ্যে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বেসরকারি ট্রাভেল ও এভিয়েশন খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্ড্রাস্ট্রিয়াল সাইকোলজি ও এডভান্স স্ট্যাটেস্টিক্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা ও বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ-কে আন্তরিক অভিনন্দন জানানো যাচ্ছে। তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বে জাতীয় পতাকাবাহী এই সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রত্যাশা করে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার24 minutes ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে পিএফফার্স্ট মিউচুয়াল ফান্ড

বিদায়ী সপ্তাহে (১২-১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে পিএফফার্স্ট মিউচুয়াল ফান্ড।...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার28 minutes ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং

বিদায়ী সপ্তাহে (১২-১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ দরপতনের শীর্ষে রয়েছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার32 minutes ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স পিপি ব্যাগ

বিদায়ী সপ্তাহে (১২-১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেনের শীর্ষে অবস্থান নিয়েছে খান ব্রাদার্স পিপি ব্যাগ। পুরো...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার32 minutes ago

সূচক পতনে এক সপ্তাহে বিনিয়োগকারীদের ক্ষতি ৩ হাজার ৩১ কোটি টাকা

গত সপ্তাহে (১২–১৬ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে কমেছে বিনিয়োগকারীদের পোর্টফোলিওর মূল্য, যা দাঁড়িয়েছে ৩...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার2 days ago

নগদ ২২% লভ্যাংশ ঘোষণা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার2 days ago

পরিবারের সদস্যদের ৪৬ লাখ শেয়ার উপহার দিচ্ছেন ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি’র ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির তাঁর স্ত্রী, পুত্র ও দুই কন্যার নামে মোট ৪৬...

দর বৃদ্ধি দর বৃদ্ধি
পুঁজিবাজার2 days ago

প্রধানমন্ত্রীর পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির বৈঠক

মাননীয় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ঊর্ধ্বতনের...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
দর বৃদ্ধি
পুঁজিবাজার24 minutes ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে পিএফফার্স্ট মিউচুয়াল ফান্ড

দর বৃদ্ধি
পুঁজিবাজার28 minutes ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং

দর বৃদ্ধি
পুঁজিবাজার32 minutes ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স পিপি ব্যাগ

দর বৃদ্ধি
পুঁজিবাজার32 minutes ago

সূচক পতনে এক সপ্তাহে বিনিয়োগকারীদের ক্ষতি ৩ হাজার ৩১ কোটি টাকা

দর বৃদ্ধি
আবহাওয়া46 minutes ago

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দর বৃদ্ধি
সারাদেশ47 minutes ago

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দর বৃদ্ধি
রাজনীতি59 minutes ago

বিএনপির সঙ্গে সমঝোতা সইয়ের প্রস্তাব তুরস্কের একে পার্টির

দর বৃদ্ধি
জাতীয়1 hour ago

আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

দর বৃদ্ধি
জাতীয়1 hour ago

সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে

দর বৃদ্ধি
রাজধানী1 hour ago

শনিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট

দর বৃদ্ধি
পুঁজিবাজার24 minutes ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে পিএফফার্স্ট মিউচুয়াল ফান্ড

দর বৃদ্ধি
পুঁজিবাজার28 minutes ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং

দর বৃদ্ধি
পুঁজিবাজার32 minutes ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স পিপি ব্যাগ

দর বৃদ্ধি
পুঁজিবাজার32 minutes ago

সূচক পতনে এক সপ্তাহে বিনিয়োগকারীদের ক্ষতি ৩ হাজার ৩১ কোটি টাকা

দর বৃদ্ধি
আবহাওয়া46 minutes ago

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দর বৃদ্ধি
সারাদেশ47 minutes ago

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দর বৃদ্ধি
রাজনীতি59 minutes ago

বিএনপির সঙ্গে সমঝোতা সইয়ের প্রস্তাব তুরস্কের একে পার্টির

দর বৃদ্ধি
জাতীয়1 hour ago

আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

দর বৃদ্ধি
জাতীয়1 hour ago

সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে

দর বৃদ্ধি
রাজধানী1 hour ago

শনিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট

দর বৃদ্ধি
পুঁজিবাজার24 minutes ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে পিএফফার্স্ট মিউচুয়াল ফান্ড

দর বৃদ্ধি
পুঁজিবাজার28 minutes ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং

দর বৃদ্ধি
পুঁজিবাজার32 minutes ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স পিপি ব্যাগ

দর বৃদ্ধি
পুঁজিবাজার32 minutes ago

সূচক পতনে এক সপ্তাহে বিনিয়োগকারীদের ক্ষতি ৩ হাজার ৩১ কোটি টাকা

দর বৃদ্ধি
আবহাওয়া46 minutes ago

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দর বৃদ্ধি
সারাদেশ47 minutes ago

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দর বৃদ্ধি
রাজনীতি59 minutes ago

বিএনপির সঙ্গে সমঝোতা সইয়ের প্রস্তাব তুরস্কের একে পার্টির

দর বৃদ্ধি
জাতীয়1 hour ago

আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

দর বৃদ্ধি
জাতীয়1 hour ago

সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে

দর বৃদ্ধি
রাজধানী1 hour ago

শনিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট