Connect with us

কর্পোরেট সংবাদ

উপায় ও বিএফআইউই’র যৌথ উদ্যোগে এএমএল-সিএফটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Published

on

বিডি

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইউই) সহযোগিতায় উপায় “ফোরটিফাইং দ্য ডিজিটাল ফ্রন্টিয়ার” শিরোনামে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ইউসিবির প্রধান কার্যালয়ে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ কর্মশালায় উপায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিএফআইউই’র বিশেষজ্ঞ প্রতিনিধি দল পরিচালিত এই কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রাসঙ্গিক আইনগত কাঠামো, জালিয়াতি ঝুঁকি ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা ঝুঁকি এবং প্রতিরোধমূলক কৌশলসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচনা করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই উদ্যোগ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা প্রতিপালন, কর্মীদের সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধি, এবং আর্থিক খাতে সততা ও স্বচ্ছতা বজায় রাখার প্রতি প্রতিষ্ঠানের অবিচল অঙ্গীকারের প্রতিফলন বলে উপায়ের কর্ককর্তারা জানান।

কাফি

শেয়ার করুন:-

কর্পোরেট সংবাদ

রিহ্যাব নির্বাচন আজ, ২৯ পদের বিপরীতে ৭৭ প্রার্থী

Published

on

বিডি

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ২৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৭ জন প্রার্থী; যা সংগঠনটির ইতিহাসে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে।

নির্বাচনে মোট ভোটার ৬.৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ জন এবং চট্টগ্রামের ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এবার প্রথমবারের মতো সভাপতি, ছয় সহ-সভাপতি এবং ১৯ পরিচালক পদে সরাসরি ভোটগ্রহণ হচ্ছে। ফলে নির্বাচনকে ঘিরে আবাসন খাতজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও বাড়তি আগ্রহ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

খাত সংশ্লিষ্টদের মতে, এবারের নির্বাচন কেবল নেতৃত্ব বাছাই নয়; বরং রিহ্যাবের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শক্তিশালী ও কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আবাসন খাত আরও গতিশীল হবে এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে নতুন গতি আসবে।

নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে তিনটি প্যানেলকে কেন্দ্র করে— আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ প্যানেল।

ঐক্য পরিষদে অভিজ্ঞদের প্রাধান্য

বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’ প্যানেলটি তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিজ্ঞ ও পরিচিত ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত এই প্যানেল ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, নীতিগত সহায়তা বৃদ্ধি এবং সদস্যদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচিত হলে রিহ্যাব ভবন নির্মাণকেও অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

প্রগতিশীল প্যানেলে নতুন সমীকরণ

‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান মো. আলী আফজাল। এ প্যানেলে গত নির্বাচনে বিজয়ী চার সদস্যের অংশগ্রহণ নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে।

জাগরণ প্যানেলের চ্যালেঞ্জ

অন্যদিকে জাগরণ প্যানেলের নেতৃত্বে রয়েছেন রিহ্যাবের সাবেক সভাপতি মোকাররম হোসেন খান। আংশিক প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নেওয়া এই প্যানেলও ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি তুলে ধরে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার চেষ্টা করছে।

এক দশক পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট

রিহ্যাবের ইতিহাসে একসময় নির্বাচন ছিল নিয়মিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে ২০১৪ সালে বিনা ভোটে সভাপতি নির্বাচিত হওয়ার পর দীর্ঘ সময় সমঝোতার ভিত্তিতে কমিটি গঠিত হয়। প্রায় এক দশক পর ২০২৪ সালে আবার সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন ফিরে আসে। সে নির্বাচনে জয়ী হয় ঐক্য পরিষদ প্যানেল।

বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগের ধারাবাহিকতায় এবারের ভোট অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, প্রথমে ভোটের তারিখ নির্ধারিত ছিল ১৭ ফেব্রুয়ারি; জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে।

সব মিলিয়ে দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনকে ঘিরে আবাসন খাতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন সবার দৃষ্টি ভোটের ফলাফলের দিকে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

দি প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ

Published

on

বিডি

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ভিত্তিতে মো. মনজুর মফিজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তার এই নিয়োগ ১৬ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

এর আগে তিনি ১৪ ডিসেম্বর ২০২৫ থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। এ বিষয়ে ব্যাংকটির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, মো. মনজুর মফিজ ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আমরা বিশ্বাস করি, তার দক্ষ নেতৃত্ব ব্যাংকের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিন দশকেরও বেশি সময়ের সমৃদ্ধ ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে মো. মনজুর মফিজ ১৯৯৩ সালে সোনালী ব্যাংকের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে তিনি ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডাচ-বাংলা ব্যাংক, দি সিটি ব্যাংক, এবি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। করপোরেট ব্যাংকিং, ফান্ড ম্যানেজমেন্ট, রিটেইল ও এসএমই ডিপোজিট বৃদ্ধি এবং এজেন্ট ব্যাংকিংয়ে তার উল্লেখযোগ্য দক্ষতা রয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদ তার নেতৃত্বে প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য অর্জন এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আশাবাদ ব্যক্ত করেছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Published

on

বিডি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা, ৯টি জোনের জোনপ্রধান এবং ৪টি কর্পোরেট শাখার প্রধানরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি, লক্ষ্যমাত্রা অর্জন এবং ভবিষ্যৎ কার্যপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

সরকারি ভাতা বিতরণে শীর্ষে নগদ, দেড় কোটি সুবিধাভোগীর পছন্দ

Published

on

বিডি

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন ধরনের ভাতা বিতরণে আগের মতোই সমান জনপ্রিয়তা ধরে রেখেছে মোবাইল আর্থিক সেবা নগদ। গত কয়েক বছরের নিরবছিন্ন সেবা প্রদানের ধারাবাহিকতায় উন্মুক্ত ভাতা বিতরণ কার্যক্রমেও উপকারভোগীদের পছন্দের শীর্ষে রয়েছে নগদ।

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট এক কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৭৭৯ জন সুবিধাভোগী স্বাচ্ছন্দ্যে সরকারি ভাতা ও উপবৃত্তি পাওয়ার জন্য নগদকে তাদের পছন্দ প্রথম তালিকায় রেখেছেন। আগের মতোই তারা নগদের মাধ্যমেই সরকারি এই সুবিধা পেতে চেয়েছেন। এই প্রান্তিকে সুবিধাভোগীরা বেশ কয়েকটি ভাগে নগদের মাধ্যমে মোট তিন হাজার ৪৯ কোটি ২২ লাখ ৬৮ হাজার ৫০৯ টাকার সরকারি সহায়তা পেয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এরমধ্যে (জানুয়ারি-মার্চ) নগদের মাধ্যমে বিতরণ হওয়া সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা এবং টাকার পরিমাণ ছিল সবচেয়ে বেশি। এই প্রান্তিকে সামাজিক নিরাপত্তা ভাতার মোট উপকারভোগী ছিল এক কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৭৪৮ জন। তারা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে মোট দুই হাজার ৮৭৮ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৭২৬ টাকা পেয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় টাকার এই অঙ্ক ৩০০ কোটি বেশি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া প্রাথমিক শিক্ষা উপবৃত্তির মোট চার লাখ ১২ হাজার ৬৯৭ জন উপকারভোগীর কাছে এই তিন মাসে মোট ৩২ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ১৯২ টাকা সফলভাবে পৌঁছে দিয়েছে নগদ। একই সময়ে সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ কর্মসূচির পাঁচ হাজার ৭৮৫ জন শিক্ষার্থীর কাছে দুই কোটি ৬৮ লাখ ৩১ হাজার ২৭২ টাকা বিতরণ করেছে নগদ। যা আগের বছরের একই সময়ের তুলনায় বেশ খানিকটা বেশি।

কারিগরি শিক্ষা উপবৃত্তির এক লাখ ২২ হাজার ৯৩৭ জন শিক্ষার্থীর কাছে নগদের মাধ্যমে পৌঁছে যায় ৪৫ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ৪৮০ টাকা। যা গতবছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ কোটি টাকা বেশি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি মোট ৩৮ হাজার ৫৫ জন উপকারভোগীর কাছে ৩ কোটি ৪৩ লাখ ১৬ হাজার ৬২১ টাকা বিতরণ করেছে ডাক বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানটি। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১০ লাখ ১১ হাজার ৫৫৭ জনের কাছে ৮৬ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ২১৭ টাকা পৌঁছে দিয়েছে নগদ।

এসব অঙ্কের বাইরেও একই সময়ে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পরীক্ষামূলকভাবে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অর্থ বিতরণও নগদের মাধ্যমে করা হয়েছে।

এ বিষয়ে নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম বলেন, “ভাতা, উপবৃত্তি ও সরকারি অনুদান বিতরণে নগদ সব সময়েই গ্রাহকের পছন্দের ওপরের দিকে থাকে। নগদের ওপর আস্থা রাখায় আমরা গ্রাহক এবং সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা মনে করি, গুণগত গ্রাহক সেবার কারণেই নগদের ওপর সবাই আস্থা রাখছেন। ফলে প্রতি প্রান্তিকেই নগদের মাধ্যমে ভাতাভোগীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে টাকার অঙ্কও।”

২০২৪-২০২৫ অর্থবছরে সরকার ৯ হাজার কোটি টাকার সামাজিক নিরাপত্তা ভাতা নগদের মাধ্যমে বিতরণ করে। চলতি অর্থবছরে এই অঙ্ক আরো অনেক বড় হবে। সহজে যেকোনো জায়গায় নগদের ক্যাশ আউট করার সুবিধা ও সর্বনিম্ন ক্যাশ আউট চার্জের জন্য শুরু থেকেই ভাতাভোগীদের পছন্দের তালিকায় শীর্ষে নগদ।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

রেমিট্যান্স সংগ্রহে শীর্ষ ১০ পুরস্কার পেল রূপালী ব্যাংক

Published

on

বিডি

রূপালী ব্যাংক পিএলসি ২০২৫ সালে রেমিট্যান্স সংগ্রহে দেশের সেরা ১০ ব্যাংকের স্বীকৃতি পেয়ে “শীর্ষ ১০ পুরস্কার” লাভ করেছে।

রবিবার (১২ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি’র উদ্যোগে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম. এস. সেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রূপালী ব্যাংকের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের রেমিট্যান্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক এ. কে. এম. জাকির হোসেন।

রেমিট্যান্স আহরণে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই অর্জন রূপালী ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

বিডি বিডি
পুঁজিবাজার11 minutes ago

বিডি ল্যাম্পসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত...

বিডি বিডি
পুঁজিবাজার31 minutes ago

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত...

বিডি বিডি
পুঁজিবাজার41 minutes ago

মোজাফফর হোসেন স্পিনিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

বিডি বিডি
পুঁজিবাজার48 minutes ago

নগদ ১২% লভ্যাংশ ঘোষণা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি...

বিডি বিডি
পুঁজিবাজার1 hour ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৮১ শেয়ারদর

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায়...

বিডি বিডি
পুঁজিবাজার21 hours ago

পুঁজিবাজার উন্নয়নে ডিবিএ–জেএসডিএ’র যৌথ উদ্যোগ

বাংলাদেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, দক্ষ ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত করতে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং জাপান সিকিউরিটিজ ডিলারস অ্যাসোসিয়েশন...

বিডি বিডি
পুঁজিবাজার1 day ago

ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২-১৬ এপ্রিল) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
বিডি
পুঁজিবাজার11 minutes ago

বিডি ল্যাম্পসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

বিডি
পুঁজিবাজার31 minutes ago

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা

বিডি
পুঁজিবাজার41 minutes ago

মোজাফফর হোসেন স্পিনিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

বিডি
পুঁজিবাজার48 minutes ago

নগদ ১২% লভ্যাংশ ঘোষণা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের

বিডি
জাতীয়1 hour ago

নুসুক কার্ড নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

বিডি
অর্থনীতি1 hour ago

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিডি
পুঁজিবাজার1 hour ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৮১ শেয়ারদর

বিডি
অর্থনীতি2 hours ago

ডিজেল-পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে বাড়ল কত?

বিডি
ক্যাম্পাস টু ক্যারিয়ার2 hours ago

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ণিল বর্ষবরণ, শোভাযাত্রার সঙ্গে বলীখেলা-পুতুলনাচ

বিডি
আন্তর্জাতিক2 hours ago

যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হামলা

বিডি
পুঁজিবাজার11 minutes ago

বিডি ল্যাম্পসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

বিডি
পুঁজিবাজার31 minutes ago

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা

বিডি
পুঁজিবাজার41 minutes ago

মোজাফফর হোসেন স্পিনিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

বিডি
পুঁজিবাজার48 minutes ago

নগদ ১২% লভ্যাংশ ঘোষণা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের

বিডি
জাতীয়1 hour ago

নুসুক কার্ড নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

বিডি
অর্থনীতি1 hour ago

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিডি
পুঁজিবাজার1 hour ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৮১ শেয়ারদর

বিডি
অর্থনীতি2 hours ago

ডিজেল-পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে বাড়ল কত?

বিডি
ক্যাম্পাস টু ক্যারিয়ার2 hours ago

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ণিল বর্ষবরণ, শোভাযাত্রার সঙ্গে বলীখেলা-পুতুলনাচ

বিডি
আন্তর্জাতিক2 hours ago

যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হামলা

বিডি
পুঁজিবাজার11 minutes ago

বিডি ল্যাম্পসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

বিডি
পুঁজিবাজার31 minutes ago

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভার তারিখ ঘোষণা

বিডি
পুঁজিবাজার41 minutes ago

মোজাফফর হোসেন স্পিনিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

বিডি
পুঁজিবাজার48 minutes ago

নগদ ১২% লভ্যাংশ ঘোষণা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের

বিডি
জাতীয়1 hour ago

নুসুক কার্ড নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

বিডি
অর্থনীতি1 hour ago

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিডি
পুঁজিবাজার1 hour ago

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ১৮১ শেয়ারদর

বিডি
অর্থনীতি2 hours ago

ডিজেল-পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে বাড়ল কত?

বিডি
ক্যাম্পাস টু ক্যারিয়ার2 hours ago

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ণিল বর্ষবরণ, শোভাযাত্রার সঙ্গে বলীখেলা-পুতুলনাচ

বিডি
আন্তর্জাতিক2 hours ago

যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হামলা