জাতীয়
সেপ্টেম্বররে ২২৪ কন্যা ও নারী নির্যাতনের শিকার
সদ্যবিদায়ী সেপ্টেম্বর মাসে সারাদেশে ৯২ জন কন্যা শিশু ও ১৩২ জন নারীসহ মোট ২২৪ জন নির্যাতনের শিকার হয়েছেন।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুর পাঠানো নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মোট ২২৪ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৩২ জন কন্যা ও ২১ জন নারীসহ মোট ৫৩ জন ধর্ষণের শিকার। এর ভেতরে ২৮ জন কন্যাসহ ৪০ জন ধর্ষণের শিকার, ৪ জন কন্যাসহ ১২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার এবং ধর্ষণের পরে একজন নারী হত্যার শিকার হয়েছেন।
এছাড়া, ৯ জন কন্যাসহ ১১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বিভিন্ন কারণে ১৩ জন কন্যা ও ৫১ জন নারীসহ মোট ৬৪ জন হত্যার শিকার হয়েছেন। হত্যাচেষ্টার শিকার হয়েছেন ১ জন কন্যা ও ১ জন নারী।
অন্যদিকে ৪ জন কন্যা ও ১৮ জন নারীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। আত্মহত্যার শিকার হয়েছেন ৫ জন কন্যা ও ১০ জন নারীসহ মোট ১৫ জন, এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হন ১ জন। আর যৌন সহিংসতার শিকার হয়েছেন ১৫ জন কন্যা ও ৪ জন নারীসহ মোট ১৯ জন। এর মধ্যে ৯ জন কন্যাসহ ১০ জন যৌন নিপীড়নের শিকার, ৫ জন কন্যাসহ ৬ জন উত্ত্যক্তকরণের শিকার এবং ১ জন কন্যাসহ ৩ জন সাইবার সহিংসতার শিকার হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ১ জন নারীর এবং অগ্নিদগ্ধের শিকার হয়েছেন ১ জন নারী। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২ জন নারী। ২ জন নারী গৃহকর্মীও নির্যাতনের শিকার হয়েছেন। অপহরণের শিকার হয়েছেন ৫ জন কন্যাসহ ৭ জন এবং অপহরণের চেষ্টা করা হয়েছে আরও ১ জন কন্যাকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২ জন কন্যাসহ ১১ জন।
বাল্যবিবাহের শিকার হয়েছেন ১ জন কন্যা এবং বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে আরও ২ জনকে। যৌতুকের ঘটনা ঘটেছে ৩টি। এর মধ্যে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ২ জন এবং যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছেন ১ জন নারী। এছাড়া ২ জন কন্যা ও ৫ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
জাতীয়
এইচএসসি পরীক্ষা শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই। এসএসসি বা সমমানের পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল ও নীরব বহিষ্কার করা হবে না।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তিনি একথা বলেন।
এর আগে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী। সেখানে এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়। শিগগির রুটিন প্রকাশিত হবে।
চলতি বছর থেকেই দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। বাকি দুটি (মাদরাসা ও কারিগরি) বোর্ডে আগে থেকেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।
জাতীয়
হামের টিকা না দিয়ে গত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের চেষ্টায় হামের ভয়াবহ পরিস্থিতি অনেকটা রোধ করা গেছে। সামনের দিকে আরো উন্নতি হবে।
গণমাধ্যম
সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে অবসর ভাতা চালুর লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীতে বাংলাদেশ মেডিক্যিাল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও এই খাতের কর্মীরা প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে থাকায় নানা অনিশ্চয়তার মধ্যে কাজ করেন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত।
এ বাস্তবতায় সরকার তাদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী আরো বলেন, সাংবাদিকতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা। কিন্তু দুঃখজনকভাবে অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ পর্যায়ে আর্থিক কষ্টে দিন কাটান। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার কাজ করছে, যেন তারা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন।
গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়নে কাজ করছে। একইসঙ্গে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, সমাজের মেধাবী ও প্রতিভাবান মানুষদের টিকিয়ে রাখতে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা অপরিহার্য। সাংবাদিকদের মতো গুরুত্বপূর্ণ পেশাজীবীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল ও ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
জাতীয়
কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী
দেশের শিক্ষা ব্যবস্থা থেকে কোচিং বাণিজ্য নির্মূল করতে সরকারের নানামুখী পদক্ষেপের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ছাড়া সারা দেশের জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলোর সংস্কারে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়ার কথাও জানান তিনি।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর ডেমরা এলাকায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করতেই তিনি কেন্দ্র পরিদর্শনে এসেছেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের অনেক প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। এসব স্কুল চিহ্নিত করে সেগুলোর সংস্কার ও আধুনিকায়নের জন্য সরকার একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। খুব দ্রুতই এর বাস্তবায়ন শুরু হবে।
পরিদর্শনকালে পরীক্ষা চলাকালীন সময়ে অতিরিক্ত মানুষ একসঙ্গে হলের ভেতরে প্রবেশ করায় পরীক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে পড়েন প্রতিমন্ত্রী।
এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দাবি করেন, খুবই সীমিত সংখ্যক মানুষ তার সঙ্গে ছিলেন এবং এতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়নি।
তিনি আরো উল্লেখ করেন, সরকার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বদ্ধপরিকর এবং বৃত্তি পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাতীয়
আবারও হরমুজ পাড়ি দিতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’
এবারও হরমুজ প্রণালি পার হতে পারেনি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। শুক্রবার রাতে হরমুজ খুলে দেওয়ার খবর পেয়ে নোঙর তুলেছিল জাহাজটি। তবে যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বেতারবার্তায় ইরানের বাহিনী জাহাজটিকে পারস্য উপসাগরে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। নির্দেশনা পেয়ে আবারও পারস্য উপসাগরে নিরাপদ আশ্রয়ে ফিরে যাচ্ছে জাহাজটি।
শুক্রবার রাতে বিএসসি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাহাজে কর্মরত একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা শুনে আমরা শুক্রবার রাতে হরমুজ পাড়ি দিতে চেয়েছিলাম। যথাসময়ে রওনাও হয়েছিলাম। কিন্তু হঠাৎ করে ইরানের পক্ষ থেকে বেতারবার্তায় জানানো হয়, পারস্য উপসাগরে ফিরে যেতে হবে। অর্থাৎ হরমুজ পার হওয়ার অনুমতি আমরা পাইনি।



