Connect with us

বিনোদন

আমি কোরআনের ভুল ধরতে গিয়ে এর সৌন্দর্যে মুগ্ধ হয়েছি: গাজী রাকায়েত

Published

on

ব্লক

অভিনয়, নির্মাণ আর লেখনী— তিন অঙ্গনেই নিজের স্বাক্ষর রেখে যিনি হয়ে উঠেছেন অনন্য, তিনি গাজী রাকায়েত। স্বল্পদৈর্ঘ্য থেকে পূর্ণদৈর্ঘ্য, অল্প কাজেই যার ঝুলিতে উঠেছে ২৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তার সাফল্যের গল্প যেন রূপকথাকেও হার মানায়। কিন্তু এই উজ্জ্বল সাফল্যের আড়ালে ছিল এক ভিন্ন বাস্তবতা, বিশ্বাসের ভাঙাগড়া, প্রশ্ন আর দ্বন্দ্বে ভরা এক অন্তর্দহন।

এক সময় নিজের ধর্ম নিয়েই সংশয়ে পড়ে যাওয়া, এমনকি ধর্মবিরাগী হয়ে ওঠা এই মানুষটিই আজ সম্পূর্ণ বদলে গেছেন। সংশয়ের অন্ধকার পেরিয়ে নতুন এক বিশ্বাসের আলোয় দাঁড়ানো গাজী রাকায়েতের এই রূপান্তর এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সম্প্রতি এক পডকাস্টে এসে ধর্ম বিশ্বাসের উপর কথা বলেছেন এই অভিনেতা। তিনি শোনান কীভাবে নিজের ধর্ম বিশ্বাসকে ফিরে পেয়েছেন তিনি। গাজী রাকায়েতের ভাষায়, আমি কোরআনের সায়েন্টিফিক ‘ভুল’ ধরতে গিয়ে এর সৌন্দর্যে মুগ্ধ হয়েছি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, ‘আমি টিচার হতে চেয়েছিলাম। বুয়েটে আমার অনার্স-মাস্টার্সে ভালো মার্কস ছিল। কিন্তু আমি ছিটকে পড়ে যাই।

গাজী রাকায়েত বলেন, ‘আমার একটি ক্ষোভ জন্মে সৃষ্টিকর্তার ওপর, ধর্মের ওপর। সেই ক্ষোভ থেকে আমি জায়নামাজ ফেলে দিই। এটা হয়েছিল একটা মৃত্যু-যন্ত্রণা থেকে। ডেথ থটস বা চিন্তা থেকে। আমার একটা ভাগ্নে মারা গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করছো। আমি কেন মৃত্যুর মধ্য দিয়ে যাব? আমি তোমাকে বলেছি সৃষ্টি করতে?’

সে সময়ের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, তখন আমার আইনস্টাইনের বই ‘থিওরি অব রিলেটিভিটি’ পড়া হয়েছে। স্টিফেন হকিং পড়ে আমি একজন এথিস্ট হয়ে গেলাম।

তিনি আরও বলেন, ‘আমার বাবা মুসলিম। আমার এনভায়রনমেন্ট মুসলিম। আমার দাদি নামাজ পড়ে, আমার নানা নামাজ পড়ে— তারপরও আমি ইসলাম পালন করি না। মুসলমান হয়ে! কী অধিকার আমার? কিন্তু আমি তো কিছুই জানি না। আমি চাইলে তো তোমাকে আল্লাহকে দেখাতে পারব না যে আল্লাহ আছেন। এই কারণে আল্লাহ নেই— এটা কীভাবে বলি? তুমি কোন জ্ঞানের ওপর ভিত্তি করে বলো আল্লাহ নেই? কত জ্ঞানী তুমি?’

বিশিষ্ট এই পরিচালক বলেন, তুমি যতই পণ্ডিত হও, তুমি ৯৯ পর্যন্ত যেতে পারবা, কিন্তু ১০০ হতে পারবা না। বিশ্বাস করুন, এই ‘এক’ হচ্ছে আল্লাহ। এই ‘এক’ আমাকে ১০০ দেবে। যেদিন থেকে এই ‘এক’কে আমি স্বীকার করেছি, সেদিন থেকে আল্লাহ সুবহানা ওয়াতায়ালা আমাকে সব দিয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘মানুষের জন্য ইসলাম এসেছে, শুধু মুসলমানদের জন্য নয়। আমাদের কোরআনে যে ২৮টি আলফাবেট আছে, প্রত্যেকটির একটি রিপ্লেসিং নাম্বার আছে, যেটাকে প্রফেসি নাম্বার বলে। যদি কোরআনের মতো একটি বই আনার জন্য মানুষ ও জিন একযোগে চেষ্টা করে, তবুও তারা এর মতো বই আনতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ বলেন— তুই কত বড় ম্যাথমেটিশিয়ান, তুই আমার ভুল ধরবি? ১৫ দিন নিজে মাতব্বরি করে নিজে বানাতে চেয়েছিলাম। ১৫তম দিনে আমি অসুস্থ হয়ে গেছি। এটা মানুষের পক্ষে করা সম্ভব না।’

আল্লাহর প্রশংসা করে গাজী রাকায়েত বলেন, ‘সূর্যের কক্ষপথ আছে কিনা, সেটা মাত্র আবিষ্কার হয়েছে হাবল টেলিস্কোপ আবিষ্কারের পর। তাহলে ১৪০০ বছর আগে কোরআনে কীভাবে বলা হয়েছে— আল্লাহই সৃষ্টি করেছেন রাত্রি-দিন ও সূর্য-চন্দ্রকে, যা প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে।’

আল্লাহ একটি জায়গায় বলেছেন, ‘পৃথিবীতে বা ব্যক্তিগত জীবনে তোমাদের যে বিপদ-আপদ ঘটে, তা ঘটার আগেই লেখা থাকে। যাতে তোমরা যা হারিয়েছ তার জন্য বিমর্ষ না হও এবং যা পেয়েছ তার জন্য উল্লসিত না হও। আল্লাহ উদ্ধত অহংকারীকে ভালোবাসেন না।’

তিনি বলেন, ‘পৃথিবীর এমন কোনো বই আছে, যে বই এমনভাবে তৈরি করা হয়েছে যে নম্বর বা অক্ষরগুলো এদিক-ওদিক করার কোনো সম্ভাবনা নেই? এটা কোনো মানুষের কাজ না। আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাথমেটিশিয়ানদের— ইউ কাম টু মি। আমি তোমাদের সঙ্গে ম্যাথমেটিক্যালি বসতে চাই। কীভাবে একটি কোরআন এত সুন্দরভাবে ম্যাথমেটিক্যালি তৈরি করা সম্ভব— আমি সেই চ্যালেঞ্জ দিলাম।’

এমএন

শেয়ার করুন:-

বিনোদন

মারা গেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে

Published

on

ব্লক

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। আজ রবিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

শ্বাসযন্ত্রের সংক্রমণ ও শারীরিক দুর্বলতার কারণে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল উপমহাদেশের এই প্রখ্যাত শিল্পীকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে কিছু প্রতিবেদনে হৃদরোগের পাশাপাশি ফুসফুসজনিত জটিলতার কথা বলা হলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মূলত সংক্রমণ ও ক্লান্তিজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

১৯৪০-এর দশকে প্লেব্যাক গানের জগতে পথচলা শুরু করেন আশা ভোঁসলে। প্রথমদিকে ছোট প্রযোজনার ছবিতে গান করলেও ১৯৫০ ও ৬০-এর দশকে তিনি খ্যাতির শিখরে পৌঁছান। ১৯৫৭ সালের ‘নয়া দৌর’ ছবির মাধ্যমে বড় ধরনের সাফল্য পান তিনি।
পরবর্তীতে ও. পি. নাইয়ার, এস. ডি. বর্মন, আর. ডি. বর্মন এবং খৈয়ামের মতো খ্যাতিমান সংগীত পরিচালকদের সঙ্গে তার যুগলবন্দি সাড়া ফেলে।

অসাধারণ কণ্ঠসামর্থ্যের জন্য তিনি চলচ্চিত্রের গান, গজল, পপ, শাস্ত্রীয়, ভজন থেকে শুরু করে ক্যাবারে পর্যন্ত বিভিন্ন ধারার গানে সমান পারদর্শিতা দেখিয়েছেন। বিশেষ করে নৃত্যশিল্পী হেলেনের পর্দার উপস্থিতির সঙ্গে তার কণ্ঠ হয়ে উঠেছিল অবিচ্ছেদ্য।

১৯৮১ সালের ‘উমরাও জান’ এবং ১৯৮৭ সালের ‘ইজাজত’ চলচ্চিত্রে গানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, যা তার গজল ও আধা-শাস্ত্রীয় সংগীতে দক্ষতার স্বীকৃতি দেয়। পরবর্তী সময়েও ‘রঙ্গীলা’ ও ‘লগান’-এর মতো চলচ্চিত্রে গান গেয়ে তিনি সমানভাবে প্রাসঙ্গিক ছিলেন।

দীর্ঘ সংগীতজীবনে ২০টিরও বেশি ভাষায় হাজার হাজার গান রেকর্ড করেছেন আশা ভোঁসলে। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার ও পদ্ম বিভূষণ-সহ অসংখ্য সম্মাননা লাভ করেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Published

on

ব্লক

এক সময় পর্দা দাপিয়ে বেড়ালেও এখন অভিনয়ে অনেকটাই অনিয়মিত জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি একটি চিঠি পেয়েছিলেন বলে জানিয়েছেন এই নায়িকা।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে পূর্নিমা এই স্মৃতিচারণ করেন। তিনি জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখার পর তারেক রহমান মুগ্ধ হয়ে পূর্ণিমাকে শুভেচ্ছা স্বরূপ একটি চিঠি দিয়েছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পূর্ণিমা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র সকল অভিনয়শিল্পীদের নাম উল্লেখ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি লিখেছিলেন, এরকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারি, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি। তার এই উদারতা আমাদের সিনেমা সংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল।

পূর্ণিমা আরো বলেন, ‘তখন তো সামাজিক মাধ্যমের যুগ ছিল না। সে সময় আমার মা পরিচিত সব সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন।’

জানা গেছে, পডকাস্টটি আজ শনিবার, ১১ এপ্রিল, রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

অবশেষে ফিরে পেল ‘তাজু ভাই ২.০’ পেজ, আবেগে ভাসলেন তাজু

Published

on

ব্লক

‘উধাও’ হওয়া ‘তাজু ভাই ২.০’ পেজটি ফিরে পেয়েছেন ‘সরকারি রেটে জিলাপি বিক্রির’ কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কুড়িগ্রামের তাজুল ইসলাম। সোমবার (৬ এপ্রিল) সকালে উদ্ধার হওয়া পেজ থেকে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।

ফেসবুকে তাজুল ইসলাম একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তাজু ভাই ২.০ পেজটি ফিরে পেয়েছি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তাজু বলেন, গতকাল থেকে আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম। পরে ফেসবুক কর্তৃপক্ষ আমার পেজটি ফিরিয়ে দিয়েছে। যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি চরাঞ্চলের মানুষের কথা তুলে ধরতে পারি। আপনারা যেভাবে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, আশা করি আগের মতোই পাশে থাকবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গতকাল রোববার দুপুরের পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে পেজটি উধাও হয়ে যায়। প্রায় ১০ লাখ অনুসারীর পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।

জানা গেছে, সম্প্রতি স্বাধীনতা দিবসে সরকারি দামে জিলাপি বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাজু ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার সহজ-সরল উপস্থাপনা, গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরা এবং স্বতঃস্ফূর্ত বক্তব্য দ্রুতই দর্শকদের মন জয় করে।

ভাইরাল হওয়ার পর থেকেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে প্রতিদিন ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটররা। কেউ সাক্ষাৎকার নিতে, কেউ আবার ভিডিও ধারণ করতে সেখানে উপস্থিত হচ্ছেন। এতে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চাপ তৈরি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

প্রসঙ্গত, ভাইরাল হওয়ার আগে ‘তাজু ২.০’ পেজে অনুসারী ছিল প্রায় ছয় হাজার। মাত্র আট দিনের ব্যবধানে তা বেড়ে প্রায় ১০ লাখে পৌঁছায়। যা কুড়িগ্রাম জেলার জন্য একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

এবার নববর্ষে শোভাযাত্রা হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে: সংস্কৃতিমন্ত্রী

Published

on

ব্লক

বাংলা নববর্ষ উদযাপনের শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

শনিবার (৪ এপ্রিল) মাগুরার মহম্মদপুর উপজেলায় আধুনিক মানের ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংস্কৃতিমন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। আগামীতে বৈশাখী শোভাযাত্রা নামেই এই শোভাযাত্রা করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা পহেলা বৈশাখের শোভাযাত্রা বাংলাদেশি তথা বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য। এটি কোন দলের নয়, সকলের। ফলে এটা মঙ্গল শোভাযাত্রা বা আনন্দশোভাযাত্রা কোনটাই হবে না, এবার থেকে হবে—‘বৈশাখী শোভাযাত্রা’।

নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপি সরকার দলমতনির্বিশেষে সব শ্রেণির মানুষের সেবা প্রদান করবে। যারা ভোট দেয়নি তারাও সব ধরনের সহযোগিতা পাবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

একুশে পদকজয়ী শিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

Published

on

ব্লক

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টা ৫৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । তার বয়স হয়েছিল ৭১ বছর।

জানা গেছে, ডালিয়া নওশীন দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। বেশ কিছুদিন ধরে তার শারিরীক অসুস্থতা বেড়ে যায়। অবস্থার অবণতি হলে গত ২৭ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আজ দুপুরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বেগম ডালিয়া নওশিন দেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের মেয়ে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাংলাদেশি নজরুল সংগীতশিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা। সংগীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ২৬ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৬ কোটি...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে লিগাসি ফুটওয়ার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৩১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার3 hours ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৮০৬ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

ব্লক ব্লক
পুঁজিবাজার3 hours ago

জেএমআই সিরিঞ্জসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ...

ব্লক ব্লক
পুঁজিবাজার3 hours ago

সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ (বিডি) লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ এপ্রিল...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
ব্লক
অন্যান্য7 minutes ago

অনলাইনে জ্ঞানী-গুণীদের উক্তি লিখে জিতুন পুরস্কার

ব্লক
কর্পোরেট সংবাদ29 minutes ago

দি প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ

ব্লক
জাতীয়39 minutes ago

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ব্লক
জাতীয়51 minutes ago

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

ব্লক
স্বাস্থ্য1 hour ago

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

ব্লক
অর্থনীতি1 hour ago

নিলামে আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক,

ব্লক
মত দ্বিমত1 hour ago

রাষ্ট্রক্ষমতা, ১/১১ থেকে ২০২৪: ক্ষমতার কাঠামো ও ন্যারেটিভের ইতিহাস

ব্লক
পুঁজিবাজার2 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ২৬ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার2 hours ago

দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

ব্লক
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে লিগাসি ফুটওয়ার

ব্লক
অন্যান্য7 minutes ago

অনলাইনে জ্ঞানী-গুণীদের উক্তি লিখে জিতুন পুরস্কার

ব্লক
কর্পোরেট সংবাদ29 minutes ago

দি প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ

ব্লক
জাতীয়39 minutes ago

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ব্লক
জাতীয়51 minutes ago

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

ব্লক
স্বাস্থ্য1 hour ago

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

ব্লক
অর্থনীতি1 hour ago

নিলামে আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক,

ব্লক
মত দ্বিমত1 hour ago

রাষ্ট্রক্ষমতা, ১/১১ থেকে ২০২৪: ক্ষমতার কাঠামো ও ন্যারেটিভের ইতিহাস

ব্লক
পুঁজিবাজার2 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ২৬ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার2 hours ago

দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

ব্লক
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে লিগাসি ফুটওয়ার

ব্লক
অন্যান্য7 minutes ago

অনলাইনে জ্ঞানী-গুণীদের উক্তি লিখে জিতুন পুরস্কার

ব্লক
কর্পোরেট সংবাদ29 minutes ago

দি প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ

ব্লক
জাতীয়39 minutes ago

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ব্লক
জাতীয়51 minutes ago

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

ব্লক
স্বাস্থ্য1 hour ago

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

ব্লক
অর্থনীতি1 hour ago

নিলামে আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক,

ব্লক
মত দ্বিমত1 hour ago

রাষ্ট্রক্ষমতা, ১/১১ থেকে ২০২৪: ক্ষমতার কাঠামো ও ন্যারেটিভের ইতিহাস

ব্লক
পুঁজিবাজার2 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ২৬ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার2 hours ago

দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

ব্লক
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে লিগাসি ফুটওয়ার