Connect with us

জাতীয়

জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

Published

on

ঢাকায়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশন শুরু হয়। এ অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

শনিবার (১৪ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। রোববার থেকেই শুরু হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গত ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-

জাতীয়

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

ঢাকায়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংস্কার পরিষদ এখনো বিচারাধীন। এটি যদি আইনে পরিণত হয় তখন দেখা যাবে। তবে সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই

রোববার (১৫ মার্চ) সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে ঢোকার আগে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংবিধান সংস্কার পরিষদের না। সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন। স্পিকার ও ডেপুটি স্পিকার দলের পথ থেকে পদত্যাগ করেছেন, যাতে নিরপেক্ষতা বজায় থাকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে সেরকম কোনো পরিষদের (সংস্কার পরিষদ) অস্তিত্ব তো আমাদের সামনে নেই। যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয় কনস্টিটিউশনে সেটা সংবিধানের আগে সংশোধনী হতে হবে। সেটা সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সে মত সেটা সংবিধানে ধারণ হবে। তারপরে যদি পরিষদ হয় তারপরে যদি ফর্ম হয় যদি শপথ গ্রহণ করতে হয় সেটা তারপরের ব্যাপার।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

Published

on

ঢাকায়

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রওনা হয়েছেন। রোববার (১৫ মার্চ) সকাল ১১:২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করা হয়।

মির্জা আব্বাসের সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে ইয়াসির আব্বাস, এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর ইকবাল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা এভারকেয়ার হাসপাতালে সম্পন্ন হয়েছে এবং সিঙ্গাপুরে আরও উন্নত চিকিৎসা সম্ভব হবে। মেডিকেল বোর্ডের পরামর্শে বিদেশে নেওয়া হলেও, এখনই সম্পূর্ণ আশ্বস্ত হওয়া যাচ্ছে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়। শনিবার তার মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে।

গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথমে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সিঙ্গাপুর পাঠানোর পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার কারণে দেশে অস্ত্রোপচার করা হয়।

সিঙ্গাপুরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে এবং সেখানেই পর্যবেক্ষণ ও চিকিৎসা চলবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

Published

on

ঢাকায়

দেশে জ্বালানি তেল ক্রয়ে আরোপিত রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

রোববার (১৫ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বার্তায় বলা হয়, বর্তমানে ইরান-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধি নিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে সব বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

Published

on

ঢাকায়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিষ্টাব্দের ১ম) অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস–সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১–এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২৭টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা (বিধি-১৩১)–এ ৯৭টি নোটিশ পাওয়া গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেটকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশ নেন। বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

Published

on

ঢাকায়

দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজুর রহমান। পাশাপাশি বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন ও ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লাকে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে বর্ণিত ব্যক্তিদের পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

এতে আরো বলা হয়, নিয়োগ পাওয়া এসব প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

ঢাকায় ঢাকায়
পুঁজিবাজার3 minutes ago

ডেসকোর ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

ঢাকায় ঢাকায়
পুঁজিবাজার1 day ago

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ৩ শতাংশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

ঢাকায় ঢাকায়
পুঁজিবাজার1 day ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  AdLink...

ঢাকায় ঢাকায়
পুঁজিবাজার1 day ago

সাপ্তাহিক দর পতনের শীর্ষে সাইফ পাওয়ারটেক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

ঢাকায় ঢাকায়
পুঁজিবাজার1 day ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড । ডিএসই সূত্রে এ...

ঢাকায় ঢাকায়
পুঁজিবাজার1 day ago

কমার্স ব্যাংক সিকিউরিটিজের সিইও আরিফুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে

কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে জালিয়াতি, কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম...

ঢাকায় ঢাকায়
পুঁজিবাজার2 days ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ৮ হাজার ৯৬১ কোটি টাকা

দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
ঢাকায়
পুঁজিবাজার3 minutes ago

ডেসকোর ক্রেডিট রেটিং সম্পন্ন

ঢাকায়
জাতীয়13 minutes ago

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায়
জাতীয়20 minutes ago

সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

ঢাকায়
আন্তর্জাতিক35 minutes ago

তেহরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ঢাকায়
জাতীয়52 minutes ago

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

ঢাকায়
জাতীয়1 hour ago

জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ঢাকায়
আবহাওয়া1 hour ago

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকায়
আন্তর্জাতিক1 hour ago

ট্রাম্পের আহ্বানে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে কি ফ্রান্স?

ঢাকায়
রাজধানী2 hours ago

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হেলাল উদ্দিন

ঢাকায়
অর্থনীতি2 hours ago

আরও কমলো স্বর্ণ-রুপার দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

ঢাকায়
পুঁজিবাজার3 minutes ago

ডেসকোর ক্রেডিট রেটিং সম্পন্ন

ঢাকায়
জাতীয়13 minutes ago

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায়
জাতীয়20 minutes ago

সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

ঢাকায়
আন্তর্জাতিক35 minutes ago

তেহরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ঢাকায়
জাতীয়52 minutes ago

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

ঢাকায়
জাতীয়1 hour ago

জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ঢাকায়
আবহাওয়া1 hour ago

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকায়
আন্তর্জাতিক1 hour ago

ট্রাম্পের আহ্বানে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে কি ফ্রান্স?

ঢাকায়
রাজধানী2 hours ago

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হেলাল উদ্দিন

ঢাকায়
অর্থনীতি2 hours ago

আরও কমলো স্বর্ণ-রুপার দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

ঢাকায়
পুঁজিবাজার3 minutes ago

ডেসকোর ক্রেডিট রেটিং সম্পন্ন

ঢাকায়
জাতীয়13 minutes ago

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায়
জাতীয়20 minutes ago

সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

ঢাকায়
আন্তর্জাতিক35 minutes ago

তেহরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ঢাকায়
জাতীয়52 minutes ago

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

ঢাকায়
জাতীয়1 hour ago

জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ঢাকায়
আবহাওয়া1 hour ago

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকায়
আন্তর্জাতিক1 hour ago

ট্রাম্পের আহ্বানে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে কি ফ্রান্স?

ঢাকায়
রাজধানী2 hours ago

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হেলাল উদ্দিন

ঢাকায়
অর্থনীতি2 hours ago

আরও কমলো স্বর্ণ-রুপার দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ