Connect with us

সারাদেশ

যানবাহন শূন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

Published

on

ব্যাংক

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে দেশের অন্যতম ব্যস্ততম সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় যানবাহন শূন্য হয়ে পড়েছে। সাধারণত যেখানে দিন-রাত পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ির চাপ থাকে, সেখানে নির্বাচনকে ঘিরে দেখা গেছে ভিন্ন চিত্র।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট—দাউদকান্দি, গৌরীপুর, মেঘনা-গোমতী সেতু এলাকা খোঁজ নিয়ে জানা যায়, দূরপাল্লার বাস চলাচল প্রায় কমে গেছে। ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও ছিল খুবই কম। মাঝে মধ্যে জরুরি সেবা, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ও কিছু পণ্যবাহী যান চলাচল করতে দেখা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের টহল জোরদার রয়েছে। এ ছাড়া নির্বাচনী বিধিনিষেধের কারণে আন্তঃজেলা বাস চলাচল সীমিত করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। মহাসড়কে যানবাহন কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হচ্ছে।

চট্টগ্রামগামী এস আলম পরিবহনের এক যাত্রী শহীদুল ইসলাম জানান, বাস চলাচল কমে যাওয়ায় জরুরি প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে অধিকাংশ মানুষই নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হলে ধীরে ধীরে স্বাভাবিক হবে মহাসড়কের যান চলাচল। দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এ মহাসড়কটি আবারও ফিরবে তার চিরচেনা ব্যস্ত রূপে।

এমএন

শেয়ার করুন:-

সারাদেশ

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণকালে আটক ৩ কর্মীর কারাদণ্ড ও জরিমানা

Published

on

ব্যাংক

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় তিন কর্মীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরগুলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাজাপ্রাপ্তরা হলেন, জামালপুরের মেলান্দহ উপজেলার চর সগুনা এলাকার হারুনউর রশিদের ছেলে মেহেদী হাসান (২৫), ছবিলাপুর এলাকার মো. জালাল উদ্দিন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৫২) এবং একই এলাকার আব্দুল আজিজ মন্ডলের ছেলে জহুরুল ইসলাম (৬৫)।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকায় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভ এর পক্ষে টাকা বিতরণ করে তার কর্মী মেহেদী হাসান, জহুরুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম। ওই এলাকা থেকে টাকা বিতরণ করে ফেরার পথে আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় আসলে খবর পেয়ে ৯৪ হাজার ৫শ’ টাকাসহ তাদের আটক করে স্থানীয় জনতা।

পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়। এ সময় জামালপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক আরিফ হোসেন তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত তিনজনের স্বীকারোক্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তফিজুর রহমান ভুইঞা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

জেলা জামায়াত আমিরের হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

Published

on

ব্যাংক

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানকার হৃদরোগ বিভাগের সিসিইউ-১ এ চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে তাকে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন করোনারি কেয়ার ইউনিট-সিসিইউ ১ এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন।

এর আগে সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে টাকাসহ আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অসুস্থ জামায়াত নেতার বিষয়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে জামায়াতের আমির বেলাল উদ্দিন হার্ট অ্যাটাক করেছে। উনার ব্লাড প্রেসার বেড়ে যাওয়ায় হার্টের হার্টবিট কমা-বাড়া করছে। উনাকে এই মুহূর্তে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, ইসিজি করা হয়েছে, সেখানে সমস্যা আছে। ইকোসহ ব্লাডের কিছু টেস্ট করা হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে উনার সমস্যা কী পর্যায়ে। তিনি আশঙ্কামুক্ত নন।

রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন একজন বয়োবৃদ্ধ মানুষ। উনি রাজনীতির পাশাপাশি ব্যক্তিগতভাবে ব্যবসার সঙ্গে সম্পর্কিত। উনি কিছু টাকা-পয়সা নিয়ে ঢাকা থেকে আসছিলেন। যে টাকার কথা বলা হচ্ছে, যেটা প্রশাসন বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়মকানুন মেনে, সেখানে এনডোর্সমেন্ট করেই নিয়ে আসছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটকিয়ে আজকে একটা অস্থিতিশীল পরিবেশ বা সুন্দর পরিবেশটাকে ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, প্রশাসন যেখানে অবহিত ছিল। কিন্তু একটা বিশেষ বিভাগ তাকে আটক করেছে এবং তার বিভিন্ন প্রহসন করার কারণে, বিভিন্নভাবে তাকে মানসিক টর্চারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় ৬০ বছরের ঊর্ধ্বে তার বয়স। আগে থেকেই তিনি শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত। হার্টের অসুস্থতার কারণে ডাক্তাররা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে এবং এই পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো আসলে বোঝা যাবে।

এদিকে বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন বেলাল উদ্দিন। সঙ্গে ছিলেন জেলা জামায়াতের দফতর সম্পাদক আবদুল মান্নান। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তল্লাশি করে ব্যাগে থাকা টাকা জব্দ করে এবং তাদের হেফাজতে নেয়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল আলম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান তার ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা রয়েছে। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে টাকা গণনা শেষে তার ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।

ওসি বলেন, বেলাল উদ্দিন গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজেই টাকা নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। তার এ বক্তব্য যাচাই-বাছাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতা হাসপাতালে ভর্তি

Published

on

ব্যাংক

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাকে সৈয়দপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দুপুর ১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

উদ্ধার হওয়া টাকার উৎস ও সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

নন্দীগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ: নেতার চোখ হারানোর খবরে মায়ের মৃত্যু

Published

on

ব্যাংক

ভোটের মাঠের উত্তেজনা এবার রূপ নিল চরম সহিংসতায়। বগুড়ার নন্দীগ্রামে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপি নেতা মাসুদ রানার একটি চোখ হারানোর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার মা হাজেরা বেগম (৭০)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে সোমবার (০৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে নন্দীগ্রামে উপজেলার পারশুন গ্রামে ভোটারদের প্রভাবিত করতে টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় টাকা বিতরণের অভিযোগে জামায়াতের দুই কর্মীকে আটক করে বিএনপির কর্মীরা। পরে জামায়াতের নেতাকর্মীরা তাদের উদ্ধার করতে এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংঘর্ষের একপর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা বিএনপি নেতা মাসুদ রানার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে। এতে মাসুদ রানা গুরুতর আহত হন এবং তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে আহত অবস্থায় মাসুদ রানাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তবে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের ঘটনায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াত-বিএনপি প্রার্থী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বগুড়া প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।

আহত মাসুদ রানার ছেলে সিয়াম জানান, হামলার ঘটনার পর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবার চোখ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ওই চোখটি ভালো করা যাবে না এমন আশঙ্কার কথা বলেন। এই খবরটি জানার পর দাদি অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তিনি মারা যান। গতকাল রাত ৯টায় গ্রামের বাড়িতে দাদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য তার বাবা মাসুদ রানাকে ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে মঙ্গলবার দুপুরে করা সংবাদ সম্মেলনে বগুড়া-৪ আসনের বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ভোট কেনার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল মজিদসহ দুইজনকে বিএনপির নেতাকর্মীরা আটক করেন। একে কেন্দ্র করে সংঘর্ষ হয়। আবদুল মজিদ আগে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে যুক্ত থাকলেও বর্তমানে জামায়াতের হয়ে কাজ করছেন। গত রাতে জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী নিয়ে তিনি পারশুন গ্রামে এক ভোটারের বাড়িতে দাঁড়িপাল্লার পক্ষে টাকা বিতরণ করতে গিয়েছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি কর্মীরা দুজনকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দেন। কিন্তু পুলিশ ব্যবস্থা নেওয়ার আগেই লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মোটরসাইকেলে শত শত জামায়াত সমর্থক সেখানে পৌঁছে স্থানীয় বিএনপি নেতা মাসুদ রানার বাড়িতে হামলা চালান। তারা ভাঙচুর করেন এবং মজিদসহ দুইজনকে জোর করে ছিনিয়ে নিয়ে যান।

তিনি আরও বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা মাসুদকে মারধর করেন, তার একটি চোখ ক্ষতিগ্রস্ত করে ফেলেন এবং তার ভাইকেও মারধর করেছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা রিটার্নিং কর্মকর্তার নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন।

বিএনপির সংবাদ সম্মেলনের এক ঘণ্টা পর বিকেল ৪টায় প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা ফয়সাল বলেন, নন্দীগ্রামে দুটি দুঃখজনক ঘটনা ঘটেছে। জুলাই যোদ্ধা আসাদুল্লাহ আল গালিব ও আমাদের কর্মী ফারুকসহ কয়েকজনের ওপর হামলা এবং আমাদের লোকজনদের আটকে রাখা।

ফয়সালের দাবি, গণভোট প্রচার শেষে বাড়ি ফেরার পথে বিএনপি কর্মীরা গালিবের ওপর হামলা করেন।

এছাড়া ফারুকসহ কয়েকজনের ওপর হামলা চালান বিএনপি নেতা মাসুদ রানা ও তার ভাই রবিউল ইসলাম। আমাদের কর্মীদের মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং বিএনপি নেতার একটি বাড়িতে নিয়ে বেঁধে রাখা হয়েছিল।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

উৎসবমুখর পরিবেশে মহিউস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

Published

on

ব্যাংক

শরীয়তপুরের উত্তর তারাবুনিয়ায় অবস্থিত মহিউস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রতিষ্ঠাতা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইউনুছ আলী মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মো. আ. রাজ্জাক এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার হোসাইন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ. মান্নান মাঝী, শাহ আলম মাল, রুহুল আমিন সরকার ও নাজমুল আহসান মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বে ছিল বৈচিত্র্যের ছোঁয়া। ক্রীড়া প্রতিযোগিতা মধ্যে ছিল, দৌড় প্রতিযোগিতা, হাই জাম্প, লং জাম্প ও ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা। সাংস্কৃতিক প্রতিযোগিতা পর্বে, পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত এবং ইংরেজি ও আরবি ভাষায় বিশেষ বক্তব্য প্রদান। বিশেষ করে শিক্ষার্থীদের ইংরেজি ও আরবি ভাষায় অনর্গল বক্তব্য প্রদানের দক্ষতা উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে স্কুল ব্যাগ, বালতি, প্লেট, জগসহ প্রয়োজনীয় নিত্যব্যবহার্য ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

Snehasish Barua Snehasish Barua
পুঁজিবাজার1 day ago

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র...

ব্যাংক ব্যাংক
অর্থনীতি1 day ago

ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি থাকবে দেশের সকল ব্যাংক খাত...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার1 day ago

একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডাররা পাবেন ক্ষতিপূরণ: অর্থ উপদেষ্টা

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার1 day ago

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার1 day ago

দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার1 day ago

দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৮৮ টির শেয়ারদর বৃদ্ধি...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার1 day ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ব্যাংক
জাতীয়54 minutes ago

জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট: জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

ব্যাংক
সারাদেশ1 hour ago

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণকালে আটক ৩ কর্মীর কারাদণ্ড ও জরিমানা

ব্যাংক
জাতীয়1 hour ago

৫ কোটি টাকা বহন নিয়ে বক্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে : ইসি সচিব

ব্যাংক
রাজনীতি2 hours ago

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ

ব্যাংক
সারাদেশ2 hours ago

যানবাহন শূন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ব্যাংক
সারাদেশ2 hours ago

জেলা জামায়াত আমিরের হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

ব্যাংক
জাতীয়2 hours ago

সম্মানী ভাতার ফাঁদ: নিবাচর্নী কর্মকর্তাদের সতর্ক করল ইসি

ব্যাংক
মত দ্বিমত2 hours ago

গরীব দেশে অথচ দুর্নীতিবাজ কোটিপতিদের সংখ্যা বেশি, ঘটনা কী

ব্যাংক
জাতীয়3 hours ago

ভোট পর্যবেক্ষণে ঢাকায় বিদেশি ৩৯৪ পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক

ব্যাংক
জাতীয়3 hours ago

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালিত হবে : সিইসি

ব্যাংক
জাতীয়54 minutes ago

জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট: জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

ব্যাংক
সারাদেশ1 hour ago

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণকালে আটক ৩ কর্মীর কারাদণ্ড ও জরিমানা

ব্যাংক
জাতীয়1 hour ago

৫ কোটি টাকা বহন নিয়ে বক্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে : ইসি সচিব

ব্যাংক
রাজনীতি2 hours ago

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ

ব্যাংক
সারাদেশ2 hours ago

যানবাহন শূন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ব্যাংক
সারাদেশ2 hours ago

জেলা জামায়াত আমিরের হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

ব্যাংক
জাতীয়2 hours ago

সম্মানী ভাতার ফাঁদ: নিবাচর্নী কর্মকর্তাদের সতর্ক করল ইসি

ব্যাংক
মত দ্বিমত2 hours ago

গরীব দেশে অথচ দুর্নীতিবাজ কোটিপতিদের সংখ্যা বেশি, ঘটনা কী

ব্যাংক
জাতীয়3 hours ago

ভোট পর্যবেক্ষণে ঢাকায় বিদেশি ৩৯৪ পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক

ব্যাংক
জাতীয়3 hours ago

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালিত হবে : সিইসি

ব্যাংক
জাতীয়54 minutes ago

জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট: জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

ব্যাংক
সারাদেশ1 hour ago

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণকালে আটক ৩ কর্মীর কারাদণ্ড ও জরিমানা

ব্যাংক
জাতীয়1 hour ago

৫ কোটি টাকা বহন নিয়ে বক্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে : ইসি সচিব

ব্যাংক
রাজনীতি2 hours ago

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ

ব্যাংক
সারাদেশ2 hours ago

যানবাহন শূন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ব্যাংক
সারাদেশ2 hours ago

জেলা জামায়াত আমিরের হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

ব্যাংক
জাতীয়2 hours ago

সম্মানী ভাতার ফাঁদ: নিবাচর্নী কর্মকর্তাদের সতর্ক করল ইসি

ব্যাংক
মত দ্বিমত2 hours ago

গরীব দেশে অথচ দুর্নীতিবাজ কোটিপতিদের সংখ্যা বেশি, ঘটনা কী

ব্যাংক
জাতীয়3 hours ago

ভোট পর্যবেক্ষণে ঢাকায় বিদেশি ৩৯৪ পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক

ব্যাংক
জাতীয়3 hours ago

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালিত হবে : সিইসি