Connect with us

সারাদেশ

জেলা জামায়াত আমিরের হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

Published

on

সোমবার

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানকার হৃদরোগ বিভাগের সিসিইউ-১ এ চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে তাকে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন করোনারি কেয়ার ইউনিট-সিসিইউ ১ এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন।

এর আগে সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে টাকাসহ আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অসুস্থ জামায়াত নেতার বিষয়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে জামায়াতের আমির বেলাল উদ্দিন হার্ট অ্যাটাক করেছে। উনার ব্লাড প্রেসার বেড়ে যাওয়ায় হার্টের হার্টবিট কমা-বাড়া করছে। উনাকে এই মুহূর্তে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, ইসিজি করা হয়েছে, সেখানে সমস্যা আছে। ইকোসহ ব্লাডের কিছু টেস্ট করা হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে উনার সমস্যা কী পর্যায়ে। তিনি আশঙ্কামুক্ত নন।

রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন একজন বয়োবৃদ্ধ মানুষ। উনি রাজনীতির পাশাপাশি ব্যক্তিগতভাবে ব্যবসার সঙ্গে সম্পর্কিত। উনি কিছু টাকা-পয়সা নিয়ে ঢাকা থেকে আসছিলেন। যে টাকার কথা বলা হচ্ছে, যেটা প্রশাসন বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়মকানুন মেনে, সেখানে এনডোর্সমেন্ট করেই নিয়ে আসছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটকিয়ে আজকে একটা অস্থিতিশীল পরিবেশ বা সুন্দর পরিবেশটাকে ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, প্রশাসন যেখানে অবহিত ছিল। কিন্তু একটা বিশেষ বিভাগ তাকে আটক করেছে এবং তার বিভিন্ন প্রহসন করার কারণে, বিভিন্নভাবে তাকে মানসিক টর্চারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় ৬০ বছরের ঊর্ধ্বে তার বয়স। আগে থেকেই তিনি শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত। হার্টের অসুস্থতার কারণে ডাক্তাররা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে এবং এই পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো আসলে বোঝা যাবে।

এদিকে বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন বেলাল উদ্দিন। সঙ্গে ছিলেন জেলা জামায়াতের দফতর সম্পাদক আবদুল মান্নান। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তল্লাশি করে ব্যাগে থাকা টাকা জব্দ করে এবং তাদের হেফাজতে নেয়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল আলম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান তার ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা রয়েছে। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে টাকা গণনা শেষে তার ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।

ওসি বলেন, বেলাল উদ্দিন গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজেই টাকা নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। তার এ বক্তব্য যাচাই-বাছাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।

এমএন

শেয়ার করুন:-

সারাদেশ

তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

Published

on

সোমবার

নড়াইলের সদরে তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যা করেছে চালক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

শনিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নিহত নাহিদ সরদার (৩৫) সদরের পেড়লী গ্রামের আকমার সরদারের ছেলে। আহত জিহাদুল (২৭) চামরুল গ্রামের জোহর আলীর ছেলে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাকচালকের বাগ্‌বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ ট্রাকচালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়।

বাগ্‌বিতণ্ডা পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে রওয়ানা দেন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করতে থাকে ট্রাকচালক। তুলারামপুর রেল সেতুর নিচে চাপা দিয়ে নাহিদ নিহত হন। গুরুতর আহত হন জিহাদুল।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি শেখ সেকেন্দার আলী বলেন, ট্রাকচাপায় নাহিদ নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

‘যতদিন এমপি আছি অপসাংবাদিকতা করতে দেবো না’

Published

on

সোমবার

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেছেন, যারা বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি করতে আসেন, তারা অপসাংবাদিকদের যন্ত্রণায় ও তাদের নানা অপকর্মের কারণে রীতিমত অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাদের কারণে ঠিকমতো কাজ করতেও পারেন না তারা। কারণ, হলুদ সাংবাদিকরা একটি ‘সাংবাদিক কার্ড’ দেখিয়ে ছবি তুলে ভয় দেখায়, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। আমি যতদিন এমপি আছি, ততদিন এসব অপকর্ম কোনভাবেই আর নবীনগরে চলতে দেয়া হবে না।

সাংবাদিকতার নামে নবীনগরে আর কাউকে অপসাংবাদিকতা করতে দেবো না।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেনম, হলুদ সাংবাদিকদের যন্ত্রণায় জনগণ এখন অতিষ্ঠ। ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকায় নবীনগরে ব্যাঙের ছাতার মত অনেকেই নিজেকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে নানা অপকর্ম করছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কিন্তু এভাবে আর চলতে দেয়া হবে না। একটু অপেক্ষা করুন- প্রকৃত সাংবাদিকদের জন্য সুসংবাদ আর অপসাংবাদিকদের জন্য শিগগীরই দুঃসংবাদ আসছে।
তিনি বলেন, রাজনীতির মধ্যে যেমন গ্রুপিং রয়েছে, তেমনি সাংবাদিকদের মধ্যেও গ্রুপিং দেখতে পাচ্ছি। সেজন্য তিনি সাংবাদিকদের নিজেদের মধ্যে থাকা সব দ্বন্দ্ব ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নবীনগরের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, সাবেক পৌর প্রশাসক মো. মলাই মিয়া, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু মুছা, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

Published

on

সোমবার

হবিগঞ্জে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল ভারতীয় পণ্য উদ্ধার করেছে।

শুক্রবার (২৭ মার্চ) জেলার মাধবপুর এলাকায় চালানো এসব অভিযানে আনুমানিক ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুচকা, কসমেটিকস এবং জিরা উদ্ধার করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালায় বিজিবির একটি দল। এ সময় ট্রাকটিতে থাকা পাথরের স্তূপের নিচ থেকে বস্তাভর্তি ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একই দিন সকালে অপর এক অভিযানে ওই এলাকা থেকেই আরেকটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। দ্বিতীয় ট্রাকটি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ করে বিজিবি সদস্যরা।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ টাকা। অবৈধভাবে আনা এই পণ্যগুলো বর্তমানে কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করতে এবং চোরাচালান নির্মূল করতে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

শেরপুরে অবৈধ জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

Published

on

সোমবার

শেরপুরে আবাসিক ভবনে অবৈধভাবে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুত ও প্রয়োজনীয় কাগজপত্র না রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুত তেল নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়া এবং আবাসিক ভবনে জ্বালানি তেল বিক্রি স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোয়ালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অভিযোগের সত্যতা পাওয়ায় শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে আগামী ২৭ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে মজুত রাখা ডিজেল ও কেরোসিন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন আদালত। পাশাপাশি আবাসিক ভবনে স্থায়ীভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা যায়, তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলালের মালিকানাধীন প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পাইকারি ও খুচরা মূল্যে প্রান্তিক কৃষক ও দোকানদারদের কাছে ডিজেল ও কেরোসিন বিক্রি করে আসছিলো। তাদের খুচরা তেল বিক্রির লাইসেন্স থাকলেও পরবর্তীতে আবাসিক ভবনের নিচতলায় প্রায় ২৭ হাজার লিটার ধারণক্ষমতার একটি বড় ট্যাংক নির্মাণ করা হয়। সেখানে অভিযানকালে প্রায় ১৮ হাজার লিটার ডিজেল মজুত পাওয়া যায়। এছাড়াও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্রও তাদের কাছে পাওয়া যায়নি।

অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সেলিম রেজা এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান বলেন, খুচরা দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নানা অনিয়ম পাওয়া গেছে। এ কারণে পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কাগজপত্র যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে ব্যবসায়ী তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলালের বক্তব্য জানতে চাইলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন

Published

on

সোমবার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার ও পরবর্তীতে তার সঙ্গে লাগোয়া শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, আগুন লাগছে মূলত পাওয়ার কারে। সেখান থেকে আরেকটা বগিতে ছড়িয়ে পড়েছিল। কিন্তু তার আগে ওই বগিতে লোকজন বের হয়ে পড়ে এবং লাগেজগুলোও বের করে ফেলা হয়। আগুনে কেউ হতাহত হয়নি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো আলাদা করে ফেলা হয়েছে। চট্টগ্রাম থেকে পাওয়ার কার পাঠানো হচ্ছে। এটি জোড়া লাগিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্য রওনা করবে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়। তবে কোনো ট্রেনের শিডিউল বাতিল হয়নি। বর্তমানে মোটামুটি স্বাভাবিক হচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

সোমবার সোমবার
পুঁজিবাজার2 minutes ago

সোমবার স্পট মার্কেটে যাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো পিএলসি আগামী সোমবার (৩০ মার্চ) স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

সোমবার সোমবার
পুঁজিবাজার40 minutes ago

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ২৪৫ কোম্পানির

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই...

সোমবার সোমবার
পুঁজিবাজার1 hour ago

প্রাইম ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৫ এপ্রিল বিকাল...

সোমবার সোমবার
পুঁজিবাজার4 days ago

আকিজ ফুডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর ১০০৪তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশন সভায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি...

সোমবার সোমবার
পুঁজিবাজার4 days ago

ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন

ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন...

সোমবার সোমবার
পুঁজিবাজার4 days ago

দরপতনের শীর্ষে জেনারেশন নেক্সট ফ্যাশনস

ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জেনারেশন নেক্সট...

সোমবার সোমবার
পুঁজিবাজার4 days ago

দর বৃদ্ধি শীর্ষে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড

ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ২৪১টির শেয়ারদর বৃদ্ধি...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সোমবার
পুঁজিবাজার2 minutes ago

সোমবার স্পট মার্কেটে যাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো

সোমবার
অন্যান্য14 minutes ago

ঘোষকের বিতর্কে হারিয়ে যাওয়া এক জাতির স্বাধীনতা

সোমবার
আন্তর্জাতিক23 minutes ago

ইরানে টানা স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

সোমবার
অর্থনীতি29 minutes ago

এনবিআর: অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতা

সোমবার
পুঁজিবাজার40 minutes ago

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ২৪৫ কোম্পানির

সোমবার
আন্তর্জাতিক47 minutes ago

যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে: ইরানের হুঁশিয়ারি

সোমবার
জাতীয়55 minutes ago

যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান, শান্তিরক্ষা স্বীকৃতি ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন

সোমবার
পুঁজিবাজার1 hour ago

প্রাইম ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সোমবার
অন্যান্য1 hour ago

আকস্মিকভাবে মন্ত্রণালয়গুলো ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

সোমবার
আইন-আদালত1 hour ago

এক-এগারোর ঘটনার নেপথ্যে কারা, তালিকায় প্রভাবশালী নাম

সোমবার
পুঁজিবাজার2 minutes ago

সোমবার স্পট মার্কেটে যাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো

সোমবার
অন্যান্য14 minutes ago

ঘোষকের বিতর্কে হারিয়ে যাওয়া এক জাতির স্বাধীনতা

সোমবার
আন্তর্জাতিক23 minutes ago

ইরানে টানা স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

সোমবার
অর্থনীতি29 minutes ago

এনবিআর: অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতা

সোমবার
পুঁজিবাজার40 minutes ago

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ২৪৫ কোম্পানির

সোমবার
আন্তর্জাতিক47 minutes ago

যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে: ইরানের হুঁশিয়ারি

সোমবার
জাতীয়55 minutes ago

যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান, শান্তিরক্ষা স্বীকৃতি ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন

সোমবার
পুঁজিবাজার1 hour ago

প্রাইম ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সোমবার
অন্যান্য1 hour ago

আকস্মিকভাবে মন্ত্রণালয়গুলো ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

সোমবার
আইন-আদালত1 hour ago

এক-এগারোর ঘটনার নেপথ্যে কারা, তালিকায় প্রভাবশালী নাম

সোমবার
পুঁজিবাজার2 minutes ago

সোমবার স্পট মার্কেটে যাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো

সোমবার
অন্যান্য14 minutes ago

ঘোষকের বিতর্কে হারিয়ে যাওয়া এক জাতির স্বাধীনতা

সোমবার
আন্তর্জাতিক23 minutes ago

ইরানে টানা স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

সোমবার
অর্থনীতি29 minutes ago

এনবিআর: অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতা

সোমবার
পুঁজিবাজার40 minutes ago

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ২৪৫ কোম্পানির

সোমবার
আন্তর্জাতিক47 minutes ago

যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে: ইরানের হুঁশিয়ারি

সোমবার
জাতীয়55 minutes ago

যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান, শান্তিরক্ষা স্বীকৃতি ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন

সোমবার
পুঁজিবাজার1 hour ago

প্রাইম ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সোমবার
অন্যান্য1 hour ago

আকস্মিকভাবে মন্ত্রণালয়গুলো ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

সোমবার
আইন-আদালত1 hour ago

এক-এগারোর ঘটনার নেপথ্যে কারা, তালিকায় প্রভাবশালী নাম