পুঁজিবাজার
লোকসানে লুবরেফ বাংলাদেশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান লুবরেফ বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর–ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক হিসাব পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮১ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২৩ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ছয় মাসে (জুলাই–ডিসেম্বর ২০২৫) লুবরেফ বাংলাদেশের শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৬৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ পয়সা।
এ সময়কালে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৩৬ পয়সা।
এদিকে, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৭২ পয়সা।
পুঁজিবাজার
ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ৭ দিনের ছুটিতে শেয়ারবাজার
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে টানা ৭ দিন লেনদেন বন্ধ থাকবে দেশের প্রধান শেয়ারবাজার। ছুটি শেষে আগামী ২৪ মার্চ শেয়ারবাজারে লেনদেন কার্যক্রম শুরু হবে এবং স্বাভাবিক সময়ে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সরকার ঈদের ছুটি বাড়ানোর জন্য ১৮ মার্চ, সরকারি ছুটি ঘোষণা করেছে। সেই অনুযায়ী, শবে-কদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের পুঁজিবাজার ১৭ মার্চ (মঙ্গলবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত বন্ধ থাকবে।
ঈদের ছুটি শেষে ২৪ মার্চ (মঙ্গলবার) থেকে পুঁজিবাজারের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ সময়ে শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে ক্লোজিং দামে লেনদেন শেয়ার কেনা-বেচা যাবে।
পুঁজিবাজার
ইউনাইটেড পাওয়ারে চেয়ারম্যান নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। চেয়ারম্যান নিয়োগের বিষয়টি ইতিমধ্যে কার্যকর হয়েছে।
এমএন
পুঁজিবাজার
একমি ল্যাবরেটরিজের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পারভীন আখতার খানম তার কাছে থাকা ৭ লাখ ৪০ হাজার শেয়ার তার ছেলে আনসার উদ্দীন সিনহাকে উপহার হিসেবে হস্তান্তর করবেন।
শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হবে।
১৫ মার্চ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করবেন এ উদ্যোক্তা।
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় বেড়েছে ২২২টির শেয়ারদর
ঈদের আগের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৪৫টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৬ মার্চ) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৫ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৬ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস৩০’ সূচক ৬ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৯ পয়েন্টে অবস্থান করছে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২২১ কোটি ৫১ লাখ ৯৭ হাজার টাকার।
এসময়ে ডিএসই লেনদেন হওয়া অংশ নেওয়া ৩৮৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২২ টি, পাশাপাশি দর কমেছে ৮৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টি কোম্পানির শেয়ারের।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৭ কোটি ৬২ লাখ ২৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৫ মার্চ) কোম্পানিগুলোর মোট ৭৩ লক্ষ ৪৫ হাজার ২৩১ টি শেয়ার ৭৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৭ কোটি ৬২ লাখ ২৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৮ কোটি ৪৯ লাখ ৬৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার টাকার ও তৃতীয় স্থানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ১৭ লাখ ০৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন




