Connect with us

রাজধানী

ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর

Published

on

পিই রেশিও

বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থানে রয়েছে রাজধানীর ঢাকা। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে মিশরের রাজধানী কায়রোর সঙ্গে একই বায়ুর মান নিয়ে শীর্ষে ছিল ঢাকা। দুই নগরীর বায়ুর মান ছিল ২৭৪। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। তবে নগরীর চার স্থানে বায়ুর মান ৩০০ ছাড়িয়ে গেছে। দূষণের সর্বোচ্চ স্তর এটি।

বিশেষজ্ঞরা বলছেন, এই অসহনীয় বায়ুদূষণে নানা শারীরিক সমস্যায় পড়ছে নগরবাসী। আগের চেয়ে এসব সমস্যা বেশি অনুভূত হচ্ছে। শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বাড়ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে, শিশু, প্রাপ্তবয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের বাইরে তাদের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে, স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন নগরবাসী। কিন্তু ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এ অবস্থায় নগরবাসী স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থার মুখোমুখি হতে পারে।

সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়।

একটি নির্দিষ্ট শহরের প্রতিদিনের বাতাসের মান নিয়ে একিউআই সূচক তৈরি করা হয়। যার মাধ্যমে একটি শহরের বাতাস কতটুকু বিশুদ্ধ বা দূষিত এবং সেই সাথে ওই পরিস্থিতিতে কোনও ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে সেই তথ্য দেয়া হয়।

মাত্রাতিরিক্ত মানুষের বসবাসের নগরী ঢাকা দীর্ঘদিন ধরেই বাতাসে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ নিয়ে হিমশিম খাচ্ছে। বর্ষাকালে কিছুটা উন্নতি হতে দেখা গেলেও গ্রীষ্ম ও শীতকালে শহরটিতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়।

এমকে

শেয়ার করুন:-

রাজধানী

রাজধানীতে আজ কোথায় কী

Published

on

পিই রেশিও

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বুধবার (১১ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গণশিক্ষা প্রতিমন্ত্রী

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দুপুরে মিরপুরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় ভিজিট করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিকেল ৪টায় কাকরাইলে হোটেল রাজমনি ঈশা খাঁয় বাংলাদেশ জন্য অধিকার পার্টির ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি। এরপর পুরান ঢাকার বকশিবাজারে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইফতার মাহফিল যোগ দেবেন প্রতিমন্ত্রী।

সংসদ সদস্য আরমান

দুপুর আড়াইটার দিকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান গাবতলী বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করবেন। এ সময় তিনি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও দোকানদারদের সঙ্গে কথা বলবেন। স্থানীয় প্রশাসনের সদস্যরাও উপস্থিত থাকবেন।

ছাত্রশিবির

বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে শহীদ দিবস উপলক্ষে ‘পেশিশক্তি প্রদর্শন ও আধিপত্য বিস্তারের প্রবণতা : ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের পথে চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোন।

মামুনুল হক

বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘গণভোটের রায় বাস্তবায়নে অনীহা : উদ্বিগ্ন নাগরিক সমাজ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৈঠকে দেশের বিশিষ্ট আলেম-উলামা, বুদ্ধিজীবী, রাজনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

কোনো চাঁদাবাজি চলবে না, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে: ডিএসসিসির প্রশাসক

Published

on

পিই রেশিও

রাজধানীতে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

সোমবার (৯ মার্চ) সকালে পুরান ঢাকার সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ডিএসসিসি প্রশাসক বলেন, ফুটপাত বা অন্য কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রীরও এ বিষয়ে কড়া নির্দেশনা রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় তিনি আরও বলেন, নগরী পরিষ্কার রাখা শুধু সিটি করপোরেশনের পক্ষে একা সম্ভব নয়। এ জন্য নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। যারা ময়লা অপসারণের টেন্ডার নিয়েছেন, তারা নির্ধারিত টাকা অর্থাৎ ১০০ টাকার বেশি নিলে তাদের টেন্ডার বাতিল করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও। তিনি বলেন, একটা স্মৃতি রেখে গেলাম এই কমিউনিটি সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে। সবাই এক যোগে মিলেমিশে কাজ করবো।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

রাজধানীতে সয়াবিন তেল সরবরাহে সংকট, বেড়েছে দামও

Published

on

পিই রেশিও

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে দাম বাড়তে পারে এ আশঙ্কায় চাহিদার চেয়ে বেশি তেল কিনতে শুরু করেছেন ভোক্তারা। ফলে রাজধানীর বিভিন্ন বাজারে হঠাৎ করে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। খুচরা বাজারে এখনো সরকার নির্ধারিত দামে তেল বিক্রি হলেও সরবরাহ কমে যাওয়ায় অনেক ক্রেতা প্রয়োজনের তুলনায় বেশি কিনছেন। এতে বাজারে চাপ আরও বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর, বাড্ডা, শাহজাদপুর, দক্ষিণ বনশ্রী ও মেরাদিয়া বাজারসহ বিভিন্ন এলাকার অধিকাংশ দোকানেই পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও এক বা দুই লিটারের বোতল সীমিত পরিমাণে মিললেও অনেক দোকানে সেটিও নেই।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শেওড়াপাড়ার বাসিন্দা মিজানুর রহমান গণমাধ্যমে বলেন, তার প্রয়োজন ছিল দুই লিটারের একটি বোতল। কিন্তু আশপাশের কয়েকটি দোকান ও বাজার ঘুরেও না পেয়ে শেষ পর্যন্ত পাঁচ লিটারের বোতল কিনতে হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মোহাম্মদপুরের কৃষি মার্কেটের ব্যবসায়ী হুমায়ুন কবির জানান, স্বাভাবিক সময়ে তিনি ডিলারের কাছ থেকে দিনে ৮-১০ কার্টন তেল আনতেন। কিন্তু গত কয়েক দিনে তা কমে দুই-তিন কার্টনে নেমে এসেছে। এতে বাজারে বোতলজাত তেলের সংকট তৈরি হয়েছে।

বিক্রেতারা জানান, গত এক সপ্তাহ ধরে কোম্পানিগুলোর কাছ থেকে তেল সরবরাহ তুলনামূলক কম। পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক ক্রেতা আশঙ্কা থেকে প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন। ফলে বাজারে সরবরাহের ওপর চাপ তৈরি হয়েছে।

কারওয়ান বাজারে কয়েকটি ডিলারের দোকানে বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতারা সেখানে ভিড় করছেন। তবে অনেকেই চাহিদামতো তেল পাচ্ছেন না। মগবাজার এলাকার বিক্রেতা মো. পলাশ গণমাধ্যমে বলেন, আগে যেখানে চার কার্টন তেল নিতেন, এখন ডিলার এক কার্টনের বেশি দিচ্ছে না।

বাজারে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি ডিলার পর্যায়েও দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। পাঁচ লিটারের বোতল সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ৯৫৫ টাকা থাকলেও আগে ডিলারের কাছ থেকে এটি প্রায় ৯৩০ টাকায় পাওয়া যেত। এখন অনেক দোকানদারকে ৯৫০ টাকা পর্যন্ত দিয়ে কিনতে হচ্ছে। এতে খুচরা বিক্রেতাদের মুনাফা কমে গেছে।

এদিকে বোতলজাত তেলের সংকটের মধ্যে খোলা সয়াবিন ও পাম তেলের দামও বেড়েছে। কারওয়ান বাজারে গত চার দিনে খোলা সয়াবিন তেলের দাম কেজিতে প্রায় পাঁচ টাকা বেড়ে ১৯৮-২০০ টাকায় বিক্রি হচ্ছে। খোলা পাম তেলের দামও বেড়ে কেজিতে প্রায় ১৭০ টাকায় পৌঁছেছে।

যদিও তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বাজারে সরবরাহ সংকটের অভিযোগ অস্বীকার করেছে। ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেল উৎপাদনকারী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা গণমাধ্যমে জানিয়েছেন, তারা নিয়মিত তেল সরবরাহ করছেন এবং উৎপাদনেও কোনো ঘাটতি নেই। রমজানকে সামনে রেখে অতিরিক্ত তেল আমদানিও করা হয়েছে।

সিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর বিশ্বজিৎ সাহা গণমাধ্যমে বলেন, তাদের প্রতিষ্ঠান সরবরাহ কমায়নি। তবে এলসি-সংক্রান্ত জটিলতার কারণে কিছু ছোট কোম্পানি তেল আমদানি করতে পারছে না। পাশাপাশি রমজানে চাহিদা বৃদ্ধি এবং কিছু মানুষের মজুদের কারণেও বাজারে চাপ তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ জানিয়েছেন, বাজারে সরবরাহ-সংকটের বিষয়টি খতিয়ে দেখা হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

প্রতি শনিবার সবার সঙ্গে মতবিনিময় করবেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক

Avatar of অর্থসংবাদ ডেস্ক

Published

on

পিই রেশিও

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে টেকসইভাবে সমাধানের লক্ষ্যে প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালনের উদ্যোগ নিয়েছে ডিএসসিসি।

শুক্রবার (৬ মার্চ) ডিএসসিসির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নগর ভবনে তার কার্যালয়ে সর্বসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঘোষণা অনুযায়ী, প্রতি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত (রমজান মাস ব্যতীত অন্যান্য সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে ‘পাবলিক হিয়ারিং ডে’ অনুষ্ঠিত হবে।

এ সময় নগরীর বিভিন্ন সমস্যা, অভিযোগ ও নাগরিক সেবাসংক্রান্ত বিষয় নিয়ে সাধারণ মানুষ সরাসরি প্রশাসকের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিকদের ‘পাবলিক হিয়ারিং ডে’-তে উপস্থিত হয়ে প্রশাসকের সঙ্গে মতবিনিময়ের জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Published

on

পিই রেশিও

রাজধানীর সায়েন্সল্যাব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সায়েন্সল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সুমন ও তার মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে তেজগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা উলটে চালক ও এক যাত্রীসহ প্রাণ গেছে দুজনের।

শুক্রবার (৬ মার্চ) রাতের ঈদ শপিং শেষে ফেরার পথে এ দুটি ঘটনাই ঘটেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা যায়, গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে ২৩ বছরের সিথিকে নিয়ে বের হয়েছিলেন ঈদ কেনাকাটায়। কেনাকাটা শেষ হলেও বাড়ি ফেরা হয়নি বাবা ও মেয়ের। রাত ৯টার দিকে বাবার মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সিথি। সায়েন্সল্যাব মোড়ে পৌঁছেলে একটি বালুর ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন। স্থানীয়রা সিথিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্যদিকে রাতে রাজধানীর তেজগাঁওয়েও ঘটেছে একই ঘটনা। হারুনর রশিদ সানি ঈদের কেনাকাটা শেষে পরিবার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। কিন্তু সাত রাস্তার মোড়ে অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের ঢামেক হাসপাতালে নিলে হারুনর রশিদ সানি ও অটোরিকশাচালক আলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, এ ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে, তারা যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার3 hours ago

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ৩ শতাংশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার4 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  AdLink...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার4 hours ago

সাপ্তাহিক দর পতনের শীর্ষে সাইফ পাওয়ারটেক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার4 hours ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড । ডিএসই সূত্রে এ...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার13 hours ago

কমার্স ব্যাংক সিকিউরিটিজের সিইও আরিফুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে

কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে জালিয়াতি, কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার20 hours ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ৮ হাজার ৯৬১ কোটি টাকা

দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)...

পিই রেশিও পিই রেশিও
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪৪...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
পিই রেশিও
প্রবাস2 minutes ago

প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

পিই রেশিও
আন্তর্জাতিক3 minutes ago

সবার আগে একটি দেশের ঈদের তারিখ ঘোষণা

পিই রেশিও
রাজনীতি5 minutes ago

‘সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১১ দল’

পিই রেশিও
জাতীয়53 minutes ago

১৪ এপ্রিল থেকে চালু হচ্ছে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী

পিই রেশিও
আন্তর্জাতিক2 hours ago

ভারতের পাঞ্জাব রাজ্য ও কৃষক ইউনিয়নের ইরানের সঙ্গে সংহতি প্রকাশ

পিই রেশিও
অর্থনীতি3 hours ago

রুপার দামে পতন, ভরি কত?

পিই রেশিও
জাতীয়3 hours ago

ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিই রেশিও
আবহাওয়া3 hours ago

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

পিই রেশিও
আন্তর্জাতিক3 hours ago

বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রনের বাইরে যাওয়ার আশঙ্কা

পিই রেশিও
রাজনীতি3 hours ago

জুলাই গণহত্যার দায় রাষ্ট্রপতি কোনভাবেই এড়াতে পারবেন না: ড. হেলাল

পিই রেশিও
প্রবাস2 minutes ago

প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

পিই রেশিও
আন্তর্জাতিক3 minutes ago

সবার আগে একটি দেশের ঈদের তারিখ ঘোষণা

পিই রেশিও
রাজনীতি5 minutes ago

‘সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১১ দল’

পিই রেশিও
জাতীয়53 minutes ago

১৪ এপ্রিল থেকে চালু হচ্ছে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী

পিই রেশিও
আন্তর্জাতিক2 hours ago

ভারতের পাঞ্জাব রাজ্য ও কৃষক ইউনিয়নের ইরানের সঙ্গে সংহতি প্রকাশ

পিই রেশিও
অর্থনীতি3 hours ago

রুপার দামে পতন, ভরি কত?

পিই রেশিও
জাতীয়3 hours ago

ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিই রেশিও
আবহাওয়া3 hours ago

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

পিই রেশিও
আন্তর্জাতিক3 hours ago

বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রনের বাইরে যাওয়ার আশঙ্কা

পিই রেশিও
রাজনীতি3 hours ago

জুলাই গণহত্যার দায় রাষ্ট্রপতি কোনভাবেই এড়াতে পারবেন না: ড. হেলাল

পিই রেশিও
প্রবাস2 minutes ago

প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

পিই রেশিও
আন্তর্জাতিক3 minutes ago

সবার আগে একটি দেশের ঈদের তারিখ ঘোষণা

পিই রেশিও
রাজনীতি5 minutes ago

‘সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১১ দল’

পিই রেশিও
জাতীয়53 minutes ago

১৪ এপ্রিল থেকে চালু হচ্ছে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী

পিই রেশিও
আন্তর্জাতিক2 hours ago

ভারতের পাঞ্জাব রাজ্য ও কৃষক ইউনিয়নের ইরানের সঙ্গে সংহতি প্রকাশ

পিই রেশিও
অর্থনীতি3 hours ago

রুপার দামে পতন, ভরি কত?

পিই রেশিও
জাতীয়3 hours ago

ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিই রেশিও
আবহাওয়া3 hours ago

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

পিই রেশিও
আন্তর্জাতিক3 hours ago

বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রনের বাইরে যাওয়ার আশঙ্কা

পিই রেশিও
রাজনীতি3 hours ago

জুলাই গণহত্যার দায় রাষ্ট্রপতি কোনভাবেই এড়াতে পারবেন না: ড. হেলাল