Connect with us

রাজধানী

ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর

Published

on

ব্লক

বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থানে রয়েছে রাজধানীর ঢাকা। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে মিশরের রাজধানী কায়রোর সঙ্গে একই বায়ুর মান নিয়ে শীর্ষে ছিল ঢাকা। দুই নগরীর বায়ুর মান ছিল ২৭৪। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। তবে নগরীর চার স্থানে বায়ুর মান ৩০০ ছাড়িয়ে গেছে। দূষণের সর্বোচ্চ স্তর এটি।

বিশেষজ্ঞরা বলছেন, এই অসহনীয় বায়ুদূষণে নানা শারীরিক সমস্যায় পড়ছে নগরবাসী। আগের চেয়ে এসব সমস্যা বেশি অনুভূত হচ্ছে। শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বাড়ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে, শিশু, প্রাপ্তবয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের বাইরে তাদের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে, স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন নগরবাসী। কিন্তু ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এ অবস্থায় নগরবাসী স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থার মুখোমুখি হতে পারে।

সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়।

একটি নির্দিষ্ট শহরের প্রতিদিনের বাতাসের মান নিয়ে একিউআই সূচক তৈরি করা হয়। যার মাধ্যমে একটি শহরের বাতাস কতটুকু বিশুদ্ধ বা দূষিত এবং সেই সাথে ওই পরিস্থিতিতে কোনও ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে সেই তথ্য দেয়া হয়।

মাত্রাতিরিক্ত মানুষের বসবাসের নগরী ঢাকা দীর্ঘদিন ধরেই বাতাসে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ নিয়ে হিমশিম খাচ্ছে। বর্ষাকালে কিছুটা উন্নতি হতে দেখা গেলেও গ্রীষ্ম ও শীতকালে শহরটিতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়।

এমকে

শেয়ার করুন:-

রাজধানী

ঢাকাস্থ ফুলবাড়ীয়ান ফোরামের নতুন কমিটি গঠন

Published

on

ব্লক

রাজধানী ঢাকায় বসবাসরত ফুলবাড়ীয়াবাসীদের সংগঠন ঢাকাস্থ ফুলবাড়ীয়ান ফোরাম-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাজধানীর নাবিস্কো এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ২০২৬–২০২৭ সেশনের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৬, ফুলবাড়ীয়া আসনের নবনির্বাচিত এমপি অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় সংসদীয় ধারায় হ্যাঁ–না ভোটের মাধ্যমে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। উপস্থিত জনতার পক্ষ থেকে কেউ কোন নাম প্রস্তাব করলে তার উপর হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হয়। এভাবে সর্বসম্মতিক্রমে এমপি অধ্যক্ষ কামরুল হাসান মিলনকে ঢাকাস্থ ফুলবাড়ীয়া ফোরামের প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নবগঠিত কমিটির সদস্যরা হলেন—

  • সভাপতি: মো. সাঈদুর রহমান
  • সহ-সভাপতি: শায়খুল সাকিব
  • সেক্রেটারি: এইচ এম জোবায়ের
  • সহকারী সেক্রেটারি: মাসুদ রানা
  • সাংগঠনিক সম্পাদক: মেজর (অব.) মো. রাজিবুল হাসান
  • কোষাধ্যক্ষ: মো. এনামুল হক
  • দপ্তর সম্পাদক: আবু হাসানাত
  • আইন সম্পাদক: অ্যাডভোকেট খাদেমুল ইসলাম
  • প্রচার ও মিডিয়া সম্পাদক: কাজিম ফরহাদ
  • সমাজসেবা সম্পাদক: মো. সুরুজ্জামান
  • ছাত্রকল্যাণ সম্পাদক: মো. রেজাউল করিম

জানা গেছে, নবগঠিত এই কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, ফুলবাড়ীয়া উপজেলা নানা দিক থেকে সম্ভাবনাময় একটি এলাকা। কর্মসংস্থানের কারণে উপজেলার বিপুলসংখ্যক মানুষ রাজধানীতে বসবাস করেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের মাঝে সম্পর্ক বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং এলাকার উন্নয়নে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে এই ঢাকাস্থ ফুলবাড়ীয়ান ফোরাম। এ সময় তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান।

কমিটি গঠন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি ব্যাংকার মনিরুজ্জামান মনির, বিশিষ্ট ব্যবসায়ী এবং সংগঠক মোতাসিম বিল্লাহ, বিশিষ্ট আইনজীবী এ্যাড. রেজাউল করিম প্রমুখ।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য অর্ধেক কমে যাবে: ড. হেলাল উদ্দিন

Published

on

ব্লক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড হেলাল উদ্দিন বলেছেন, ‘‘চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য অর্ধেক কমে যাবে”। পল্টন থানার উদ্যোগে রোববার (১৫ মার্চ) শান্তিনগর এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

ড. হেলাল সরকারের উদ্দেশ্যে বলেন, যদি চাঁদাবাজি বন্ধ করা সম্ভব না হয়, তাহলে ভর্তুকির মাধ্যমে হলেও মানুষকে স্বস্তি দিতে হবে। তবে সেই ভর্তুকি ঋণ করে নয়, বরং সরকারের দলীয় তহবিল বা চাঁদার কমিশন থেকে দিলে জনগণ উপকৃত হবে। তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে সরকারঘনিষ্ঠ ব্যবসায়ী সিন্ডিকেট ও দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি দায়ী। এসব বন্ধ করতে পারলে নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষের দূর্ভোগ বৃদ্ধি পায় এবং দারিদ্রতার হার বেড়ে যায় বলেও তিনি দাবি করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্টন থানা জামায়াতের আমীর এডভোকেট মারুফুল ইসলাম এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান। এছাড়া সাবেক কাউন্সিলর খন্দকার আব্দুর রব, পল্টন থানা সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান শাহীন, এনামুল হক, থানা কর্মপরিষদ সদস্য আ.ফ.ম ইউসুফ, নজরুল ইসলাম মজুমদার,শামীম হাসনাইন, নুরুল আবসার প্রমুখসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, “জুলাই সনদ শোষণের হাত থেকে মানুষের মুক্তির সনদ।” ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।

তিনি আরও বলেন, যারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না তারা মূলত এদেশে আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। শেখ হাসিনার তৈরি সংবিধান রক্ষায় যারা উঠেপড়ে লেগেছে তারা শেখ হাসিনার মতোই মানুষের উপর জুলুম করবে, দুর্নীতি করবে। এ সময় তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবিধান ও নির্বাচনের বৈধতা নিয়ে জাতির সামনে তাদের অবস্থান পরিষ্কার করা উচিত।

তিনি আরও বলেন, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যেই দিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই দিন হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলা হবে।

তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি আপনার সরকারকে জনগণের সরকার মনে করেন তবে বেগম জিয়ার আকাঙ্খায় উজ্জীবিত হয়ে জাতির প্রত্যাশা বাস্তবায়নে হাসিনার তৈরি সংবিধান ছুঁড়ে ফেলে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন করুন। জনগণের প্রত্যাশা পূরণে যেকোনো কাজে জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা করবে। তবে জনগণের প্রত্যাশার প্রতিফলন না হলে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হেলাল উদ্দিন

Published

on

ব্লক

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমীর জননেতা জনাব ডঃ মুহাম্মদ হেলাল উদ্দিন, রাজধানীর শাহজাহানপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।

শনিবার (১৪ মার্চ) শাহজাহানপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব উপহার সামগ্রী বিতরণ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মাদ শরিফুল ইসলাম, বিশিষ্ট শ্রমিক নেতা ও ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন চঞ্চল, থানার কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক এবং ১১ উত্তর ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন রুমেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে প্রায় ১৫০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ ডিএমপির

Published

on

ব্লক

গার্মেন্টস শ্রমিকদের একবারে না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার। শনিবার (১৪ মার্চ) গাবতলী বাস টার্মিনালে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রত্যাশার কথা জানান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। সরকারি ছুটি বড় হওয়ায় ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ার প্রত্যাশা করেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এসময় ভোগান্তি কমাতে ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলছে বলে জানান তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যাত্রীদের নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘অস্ত্রধারীসহ বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। বিভিন্ন টার্মিনালে নিয়মিত নিরাপত্তা অভিযান চলবে। অতিরিক্ত ভাড়া, টিকিট কালোবাজারি বন্ধেও নিয়মিত তদারকি করা হবে।’

এসময় দূরপাল্লার বাসে একাধিক চালক রাখার এবং বাসের ছাদে যাত্রী পরিবহন না করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজধানী

রাজধানীতে আজ কোথায় কী

Published

on

ব্লক

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বুধবার (১১ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গণশিক্ষা প্রতিমন্ত্রী

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দুপুরে মিরপুরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় ভিজিট করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিকেল ৪টায় কাকরাইলে হোটেল রাজমনি ঈশা খাঁয় বাংলাদেশ জন্য অধিকার পার্টির ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি। এরপর পুরান ঢাকার বকশিবাজারে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইফতার মাহফিল যোগ দেবেন প্রতিমন্ত্রী।

সংসদ সদস্য আরমান

দুপুর আড়াইটার দিকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান গাবতলী বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করবেন। এ সময় তিনি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও দোকানদারদের সঙ্গে কথা বলবেন। স্থানীয় প্রশাসনের সদস্যরাও উপস্থিত থাকবেন।

ছাত্রশিবির

বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে শহীদ দিবস উপলক্ষে ‘পেশিশক্তি প্রদর্শন ও আধিপত্য বিস্তারের প্রবণতা : ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের পথে চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোন।

মামুনুল হক

বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘গণভোটের রায় বাস্তবায়নে অনীহা : উদ্বিগ্ন নাগরিক সমাজ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৈঠকে দেশের বিশিষ্ট আলেম-উলামা, বুদ্ধিজীবী, রাজনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার19 hours ago

ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৭...

ব্লক ব্লক
পুঁজিবাজার20 hours ago

দরপতনের শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামিক ব্যাংক...

ব্লক ব্লক
পুঁজিবাজার20 hours ago

দর বৃদ্ধি শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ২৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার21 hours ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার21 hours ago

সূচকের পতনে সপ্তাহ শুরু, দর কমেছে ২৪৬ কোম্পানির

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

ব্লক ব্লক
পুঁজিবাজার23 hours ago

ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশী বিনিয়োগ স্থগিত

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহযোগী প্রতিষ্ঠান মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কোম্পানি ‘এমক্যাশ’-এ কৌশলগত বিদেশী বিনিয়োগ স্থগিত করেছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার23 hours ago

ডেসকোর ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
ব্লক
রাজধানী49 seconds ago

ঢাকাস্থ ফুলবাড়ীয়ান ফোরামের নতুন কমিটি গঠন

ব্লক
রাজধানী27 minutes ago

চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য অর্ধেক কমে যাবে: ড. হেলাল উদ্দিন

ব্লক
সারাদেশ60 minutes ago

পালং বাজারে জেলা প্রশাসনের বাজার মনিটরিং, অনিয়মে জরিমানা

ব্লক
জাতীয়1 hour ago

আজ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ব্লক
জাতীয়1 hour ago

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের আজ শেষ কর্মদিবস

ব্লক
আবহাওয়া1 hour ago

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ব্লক
আন্তর্জাতিক18 hours ago

সম্ভব হলে এখনই সৌদি আরব ছাড়ুন, মার্কিন নাগরিকদের জরুরি বার্তা

ব্লক
আন্তর্জাতিক18 hours ago

ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প, মার্কিন সিনেটরের হুঁশিয়ারি

ব্লক
জাতীয়18 hours ago

আবেগ দিয়ে নয়, সংবিধান ও আইন অনুযায়ীই রাষ্ট্র পরিচালিত হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লক
জাতীয়19 hours ago

সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জামায়াত আমিরের ক্ষোভ

ব্লক
রাজধানী49 seconds ago

ঢাকাস্থ ফুলবাড়ীয়ান ফোরামের নতুন কমিটি গঠন

ব্লক
রাজধানী27 minutes ago

চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য অর্ধেক কমে যাবে: ড. হেলাল উদ্দিন

ব্লক
সারাদেশ60 minutes ago

পালং বাজারে জেলা প্রশাসনের বাজার মনিটরিং, অনিয়মে জরিমানা

ব্লক
জাতীয়1 hour ago

আজ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ব্লক
জাতীয়1 hour ago

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের আজ শেষ কর্মদিবস

ব্লক
আবহাওয়া1 hour ago

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ব্লক
আন্তর্জাতিক18 hours ago

সম্ভব হলে এখনই সৌদি আরব ছাড়ুন, মার্কিন নাগরিকদের জরুরি বার্তা

ব্লক
আন্তর্জাতিক18 hours ago

ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প, মার্কিন সিনেটরের হুঁশিয়ারি

ব্লক
জাতীয়18 hours ago

আবেগ দিয়ে নয়, সংবিধান ও আইন অনুযায়ীই রাষ্ট্র পরিচালিত হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লক
জাতীয়19 hours ago

সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জামায়াত আমিরের ক্ষোভ

ব্লক
রাজধানী49 seconds ago

ঢাকাস্থ ফুলবাড়ীয়ান ফোরামের নতুন কমিটি গঠন

ব্লক
রাজধানী27 minutes ago

চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য অর্ধেক কমে যাবে: ড. হেলাল উদ্দিন

ব্লক
সারাদেশ60 minutes ago

পালং বাজারে জেলা প্রশাসনের বাজার মনিটরিং, অনিয়মে জরিমানা

ব্লক
জাতীয়1 hour ago

আজ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ব্লক
জাতীয়1 hour ago

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের আজ শেষ কর্মদিবস

ব্লক
আবহাওয়া1 hour ago

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ব্লক
আন্তর্জাতিক18 hours ago

সম্ভব হলে এখনই সৌদি আরব ছাড়ুন, মার্কিন নাগরিকদের জরুরি বার্তা

ব্লক
আন্তর্জাতিক18 hours ago

ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প, মার্কিন সিনেটরের হুঁশিয়ারি

ব্লক
জাতীয়18 hours ago

আবেগ দিয়ে নয়, সংবিধান ও আইন অনুযায়ীই রাষ্ট্র পরিচালিত হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লক
জাতীয়19 hours ago

সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জামায়াত আমিরের ক্ষোভ