Connect with us

বিনোদন

অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই

Published

on

কমার্স

ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ আর নেই। আজ ২১ জানুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

জানা গেছে, ক্যানসারে আক্রান্ত ছিলেন জাভেদ। এছাড়াও নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। গেল বছরের এপ্রিলে ছিলেন হাসপাতালেও।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জাভেদের আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে ক্যারিয়ারের খাতা খুলেছিলেন। পরে নায়ক হিসেবে জনপ্রিয়তা পান। অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

১৯৬৮ সালে জাভেদ অভিনীত প্রথম উর্দু সিনেমা ‘পায়েল’ সিনেমা মুক্তি পায়। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। পরিচালক মুস্তাফিজ তার নাম দেন জাভেদ।

জাভেদ অভিনীত সিনেমাগুলোর মধ্যে মালেকা বানু, নিশান, পাপী শত্রু, নিশান, রক্ত শপথ, সাহেব বিবি গোলাম, জল রেখা, অনেক দিন আগে, আজও ভুলিনি, কঠোর, মা বাবা সন্তান, রাখাল রাজা, রসের বাইদানী, জীবন সঙ্গী, আবদুল্লাহ উল্লেখযোগ্য।

এমকে

শেয়ার করুন:-

বিনোদন

কয়েদি হ্যাকারকে কেন দরকার সরকারের? উত্তর দেবে ক্যাকটাস

Published

on

কমার্স

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। সোমবার (৯ মার্চ) সকালে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে সিরিজটির অফিসিয়াল পোস্টার।

পোস্টার প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ সংশ্লিষ্ট অনেকেই। থ্রিলার ঘরানার এই সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রকাশিত পোস্টারে দেখা যায়, অভিনেতা প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরীকে এক চরম অ্যাকশন মুহূর্তে। বিপদের মুখে থাকা ‘অনুরা’ চরিত্রের মেহজাবীনকে বাঁচানোর চেষ্টা করছেন ‘মানসিভ’ রূপী প্রীতম হাসান। পোস্টারের এই দৃশ্য থেকেই সিরিজটির গল্পে রহস্য ও উত্তেজনার আভাস পাচ্ছেন দর্শকেরা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নির্মাতা জানিয়েছেন, ‘ক্যাকটাস’ একটি থ্রিলার ঘরানার গল্প, যার কেন্দ্রীয় চরিত্র মানসিভ। এ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। গল্পে তাঁকে দেখা যাবে এক দক্ষ হ্যাকার হিসেবে। টিজারে দেখা গেছে, মানসিভ কারাগারে বন্দী, তবে সাইবারজগতে তাঁর অসাধারণ দক্ষতা রয়েছে। একপর্যায়ে রাষ্ট্রীয় সংকটের মুহূর্তে সরকারের সহায়তায় কারাগার থেকেই তাঁকে আবার নামতে হয় হ্যাকিংয়ের ময়দানে। তখন তাঁর মেধাই হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র।

এরই মধ্যে সিরিজটির টিজারও প্রকাশ পেয়েছে। সেখানে মেহজাবীন চৌধুরীকে দেখা গেছে এক ভিন্ন রূপে—অ্যাকশনধর্মী, শক্তিশালী ও আত্মবিশ্বাসী চরিত্রে। রহস্যময় উপস্থিতি ও দৃঢ় মনোভাবের মাধ্যমে তিনি গল্পে নতুন মাত্রা যোগ করেছেন বলেই মনে করছেন দর্শকেরা।

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির জন্য প্রস্তুত সিরিজটি চরকির ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এর টাইটেল স্পনসর ‘নোরিক্স-১’, পাওয়ার্ড বাই ‘মিনিসো’ এবং অ্যাসোসিয়েট পার্টনার ‘সিটি ব্যাংক’।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

নিখোঁজ প্রিয়জনের অপেক্ষা, আসছে ‘প্রেমাতাল’

Published

on

কমার্স

প্রেম, অভিমান, নাটকীয়তা আর নৃশংসতার এক সংমিশ্রণ নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘প্রেমাতাল’। তবে এই গল্পটি শুধু প্রেমের নয়, বরং এক অনন্ত অপেক্ষার।

গল্পের মূল চরিত্র নিখোঁজ হওয়ার পর তার মা এবং সদ্যবিবাহিত স্ত্রী এক অনিশ্চিত সময়ের মুখোমুখি হন। প্রিয় মানুষটি বেঁচে আছে নাকি মারা গেছে, সেটিও তাদের জানা নেই। এমন এক হৃদয়স্পর্শী প্রেক্ষাপটে সাজানো হয়েছে এবারের ঈদে সিএমভি’র বিশেষ এই নির্মাণ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা। নির্মাতা হাসিব হোসাইন রাখি পরিচালিত এই নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এর চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সুমন হোসাইন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নাটকটির গল্প নিয়ে আগাম কোনো আভাস দিতে না চাইলেও নির্মাতা রাখি জানিয়েছেন, এটি একই সাথে এক মায়ের ছেলের জন্য এবং এক স্ত্রীর স্বামীর জন্য অপেক্ষার গল্প। এই অপেক্ষার আবহে মিশে আছে অনেক গভীর আবেগ ও নাটকীয়তা।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু নাটকটি নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে জানান, বর্তমান সময়ে এমন গভীর গল্পের চিত্রনাট্য পাওয়া বেশ কঠিন। তাই ‘প্রেমাতাল’ হতে যাচ্ছে এই ঈদে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। আসন্ন ঈদে সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

ববিতার হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

Published

on

কমার্স

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এবার এই সম্মাননায় ভূষিত হয়েছেন গুনী অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই পদক তুলে দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক’ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, অভিনয় বিভাগে মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। স্থাপত্যে মনোনয়ন পেয়েছেন প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম। সংগীতে (মরণোত্তর) সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু।

নৃত্যে স্বীকৃতি পেয়েছেন অর্থী আহমেদ এবং পালাগানে সম্মানিত হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার।

সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে পেয়েছেন অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে স্বীকৃতি পেয়েছেন তেজস হালদার জস।

এ ছাড়া সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কে ‘একুশে পদক-২০২৬’-এ ভূষিত করা হয়েছে।

অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিসভার সদস্যগণ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

সংস্কৃতিচর্চার ‘জানালা খুলে রাখার’ প্রত্যাশা বসন্ত উৎসবে

Published

on

কমার্স

আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের লবিতে তিঁল ধারণেরও ঠাঁই নেই। প্রায় সবাই সেজেছেন বাসন্তি সাজে। কারো সঙ্গী বন্ধু, কারো বা বাবা-মা ও পরিবারের সদস্যরা। অনেকে ব্যস্ত থেকেছেন বন্ধুদের নিয়ে ছবি তোলায়। আর মঞ্চে চলে একের পর এক গান ও নাচ পরিবেশনা। শাহ আবদুল করিমের ‘বসন্ত বাতাস’ থেকে শুরু করে বাংলা কালজয়ী বিভিন্ন গান শোনা গেল শিল্পীদের কণ্ঠে।

সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনের কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার বসন্ত উৎসবের আয়োজন নিয়ে দ্বিধায় ছিলেন আয়োজন সংশ্লিষ্টরাও।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিন দশকেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এই আয়োজন হলেও এবার চারুকলায় আয়োজনটি করা সম্ভব হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উৎসবটি হয়েছে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত চত্বরে। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষৎ এর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, আমরা এবারও চেষ্টা করেছিলাম বকুলতলায় আয়োজনটি করতে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পর পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে তো অনিশ্চয়তা ছিলই। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেখানে করা সম্ভব হয়নি।

বিকল্প ভেন্যু হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরকে বেছে নেওয়ার কারণ হিসেবে মানজার চৌধুরী বলেন, “মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের শেকড়, আর বসন্ত আমাদের সংস্কৃতির শেকড়।”

১৯৯৪ সাল থেকে এই আয়োজন করে আসছে উদযাপন পরিষৎ। তবে চারুকলার বকুলতলার বাইরে এবারই প্রথম উৎসবটির আয়োজন করা হয়।

মানজার চৌধুরী বলেন, “আমরা প্রতি বছর চারুকলার বকুলতলায় মূল আয়োজনটি করি। একই সময়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক, উত্তরাসহ অন্যান্য জায়গায়ও উৎসবটি করি। সোহরাওয়ার্দী মুক্তমঞ্চেও করা হয়েছে। তবে মূল ভেন্যু সব সময় ছিল চারুকলার বকুলতলা।”

আগামী বছর থেকে বকুলতলাতেই উৎসবটি করতে চান জানিয়ে তিনি বলেন, “এখন নতুন সরকার দায়িত্ব নিচ্ছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে সুস্থ সংস্কৃতিচর্চার মুক্ত পরিবেশ যেন তারা বজায় রাখেন। আমরা যেন আগামী বছর থেকে বকুলতলায় উৎসবটি আয়োজন করতে পারি এবং সংস্কৃতিচর্চার মুক্ত জানালাটা যেন খোলা থাকে।”

ফাগুনের প্রথম দিন ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসও। ফলে এদিনটায় বসন্ত উৎসব এসে মিশে যায় ভালোবাসার রঙে। সকাল থেকেই বাসন্তি সাজে অনেকে এসে জড়ো হন মুক্তিযুদ্ধ জাদুঘর চত্বরে।

জাদুঘরের লবিতে সকাল ৮টায় সমবেত যন্ত্র ও কন্ঠসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। পরিবেশন করে বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থীরা।

পরে বিভিন্ন নৃত্য ও সঙ্গীত দলের পরিবেশনা চলে। আয়োজনে ছিল একক শিল্পীদের পরিবেশনা, শিশু-কিশোরদের পরিবেশনা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা ছাড়াও বসন্ত কথন পর্ব, প্রীতি বন্ধনী বিনিময়, আবির বিনিময়। বেলা ১২টা পর্যন্ত চলে উৎসবের নানা আয়োজন।

সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমদ বলেন, “এবার তো আয়োজনটি করতে পারবো কি না, তা নিয়েই সন্দিহান ছিলাম। নির্বাচনে কারা ক্ষমতায় আসবে, তারা এ ধরনের আয়োজন করতে দেবে কি না? তা নিয়েও সন্দিহান ছিলাম। আমরা আয়োজনটি করতে পেরে আনন্দিত। এবার তো প্রচারও তেমন করা যায়নি। তবুও অনেক মানুষ স্বতঃস্ফুর্তভাবেই উৎসবে এসেছেন।”

এই আয়োজনটির মধ্য দিয়ে সংস্কৃতিচর্চার ‘বন্ধ জানালা’ খুলে গেল বলে মন্তব্য করেন উদযাপন পরিষৎ এর সহ-সভাপতি কাজল দেবনাথ।

তিনি বলেন, “বিগত সময় ‘মব সন্ত্রাস’, ‘মাজারে হামলা’, সাংস্কৃতিক আয়োজন বন্ধের কারণে সংস্কৃতিচর্চা একটা ‘বন্ধ্যা সময়’ পার করেছে। আমরা এই আয়োজনটি করতে পেরেছি এবং এই আয়োজনটির মধ্যদিয়ে সংস্কৃতিচর্চার বন্ধ জানালাটা খুলে গেল।”

নতুন সরকারের কাছে সংস্কৃতিচর্চার জানালাটা খোলা রাখার প্রত্যাশার কথাও বলেন তিনি।

বসন্ত উৎসবের স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে ছিল ইস্পাহানী মির্জাপুর চা। ইস্পাহানি গ্রুপের উপমহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি বলেন, “আমরা প্রতি বছরই ঋতুরাজ বসন্তবরণের এই উৎসবটির সঙ্গে থাকি। এবারও যুক্তি আছি।”

উৎসবে দলীয় সঙ্গীতে অংশগ্রহণ করে- রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুরবিহার, পঞ্চভাস্কর, বুলবুল ললিতকলা একাডেমি, সুরতীর্থ ও কেন্দ্রীয় খেলাঘর আসর।

দলীয় নৃত্যে ছিল ধৃতি নর্তনালয়, কথক নৃত্য সম্প্রদায়, অংশী, ভাবনা, নৃত্যাক্ষ, জাগো আর্ট সেন্টার, বুলবুল ললিতকলা একাডেমি, স্পন্দন, মম কালচারাল সেন্টার, ফিফা চাকমা গারো কালচারাল একাডেমি, আঙ্গিকাম, সাধনা, তুরঙ্গমী, নন্দ শিল্প একাডেমি, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, বাংলাদেশ একাডেমি অব পারফর্মিং আর্ট ও কেন্দ্রীয় খেলাঘর আসর।

একক সঙ্গীতে ছিলেন ফাহিম হোসেন চৌধুরী, বিজন চন্দ্র মিস্ত্রি, সুচি দেবনাথ, অনিমা রায়, বিমান চন্দ্র বিশ্বাস, আরিফ রহমান, ফেরদৌসী কাকলি ও আবিদা রহমান সেতু।

ভাস্বর বন্দ্যোপাধ্যয়, বেলায়েত হোসেন ও নায়লা তারাননুম চৌধুরী কাকলি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নায়লা তারাননুম চৌধুরি কাকলি ও আহসান দিপু ছিলেন একক আবৃত্তি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

ভোট দিয়ে আঙুলের অমোচনীয় কালি দেখালেন নায়িকারা

Published

on

কমার্স

উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নিয়েছেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারাও। ভোট দিয়ে নিজের নাগরিক দায়িত্ব পালনের মুহূর্তগুলো তারা ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভোট দেওয়ার পর অনেকেই আঙুলে থাকা অমোচনীয় কালির চিহ্ন দেখিয়ে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। চিত্রনায়িকা বর্ষা বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল কেন্দ্রে ভোট দেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী চিত্রনায়ক অনন্ত জলিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভোট দেওয়ার পর বর্ষা ফেসবুকে ছবি পোস্ট করে আঙুলের কালি দেখিয়ে লেখেন, “আলহামদুলিল্লাহ। আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। বাংলাদেশের মানুষ আমরা যেন ভালো থাকতে পারি ইনশাআল্লাহ।”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান ভোট দিয়ে আঙুলের কালি দেখিয়ে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, “ফাস্ট টাইম ভোটিং।”

অভিনেত্রী আনিকা কবির শখ ভোট দেওয়ার পর ফেসবুকে ছবি পোস্ট করে জানান, নাগরিক দায়িত্ব পালনের কথা। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি।”

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ভোট দেওয়ার পর কয়েকটি ছবি পোস্ট করে মজার ছলে লেখেন, “ভোট দিয়ে আসলাম… লুকসটা কেমন হলো… হ‍্যা না দিলাম? ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা নাকি অন‍্য কেউ? কিন্তু লকুটা দেখতে কেমন হলো তাই বলেন?”

চিত্রনায়িকা তমা মির্জা ভোট দেওয়ার ছবি পোস্ট করে নাগরিকদের উদ্দেশ্যে আহ্বান জানান। তিনি লেখেন, “ভোট প্রদান আপনার আমার নাগরিক অধিকার, আমরা ভোট দিয়েছি। স্বতঃস্ফূর্ত উৎসাহে আপনিও আপনার ভোট প্রদান করুন।”

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ভোট প্রদানের কয়েকটি ছবি পোস্ট করে সংক্ষিপ্ত বার্তায় লেখেন, “ভবিষ্যতের রাস্তা।” অভিনেত্রী সাফা কবিরও ভোট দিয়ে ছবি পোস্ট করে লেখেন, “ভোট ডান। একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভোটটি দিয়েছি।”

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ভোটের ছবি পোস্ট করে লেখেন, “একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। এখন আশা করছি, একটি আরো ভালো বাংলাদেশ। আপনি আপনার ভোট দিয়েছেন?”

আয়শা সালমা মুক্তি তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেন, “আলহামদুল্লিলাহ আমার প্রথম ভোট। আপনিও ভোট দিন, নীরব শক্তি দেখান, শান্তিপূর্ণভাবে পরিবর্তন আনুন আপনার মূল্যবান ভোটের মাধ্যমে।”

এছাড়াও দেশের শোবিজ অঙ্গনের আরো অনেক তারকা ভোট দিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

বিজ্ঞাপন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

🔕
রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--
পূর্ণ তালিকা দেখুন
Advertisement Banner

পুঁজিবাজারের সর্বশেষ

কমার্স কমার্স
পুঁজিবাজার3 hours ago

কমার্স ব্যাংক সিকিউরিটিজের সিইও আরিফুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে

কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে জালিয়াতি, কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম...

কমার্স কমার্স
পুঁজিবাজার10 hours ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ৮ হাজার ৯৬১ কোটি টাকা

দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)...

কমার্স কমার্স
পুঁজিবাজার1 day ago

ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪৪...

কমার্স কমার্স
পুঁজিবাজার2 days ago

দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স...

কমার্স কমার্স
পুঁজিবাজার2 days ago

দর বৃদ্ধির শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ৩০৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

কমার্স কমার্স
পুঁজিবাজার2 days ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

কমার্স কমার্স
পুঁজিবাজার2 days ago

শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন ৫৯১ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
কমার্স
পুঁজিবাজার3 hours ago

কমার্স ব্যাংক সিকিউরিটিজের সিইও আরিফুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে

কমার্স
অন্যান্য10 hours ago

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত একাধিক

কমার্স
আন্তর্জাতিক10 hours ago

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বিধ্বস্ত, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল সেন্টকম

কমার্স
পুঁজিবাজার10 hours ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ৮ হাজার ৯৬১ কোটি টাকা

কমার্স
আন্তর্জাতিক11 hours ago

‘মাত্র তো শুরু’, লেবাননে সেতু উড়িয়ে দিয়ে বললেন ইসরাইলি মন্ত্রী

কমার্স
রাজনীতি11 hours ago

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

কমার্স
সারাদেশ11 hours ago

রামপাল সড়ক দুর্ঘটনা: জানাজা শেষে একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন

কমার্স
সারাদেশ11 hours ago

রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বিয়ে করে ফেরার পথে বর-কনেসহ নিহত ১৩

কমার্স
আন্তর্জাতিক12 hours ago

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ঘাঁটি ছাড়ল হাজারো মার্কিন সেনা, আত্মগোপন হোটেল-বাসাবাড়িতে

কমার্স
রাজনীতি13 hours ago

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী

কমার্স
পুঁজিবাজার3 hours ago

কমার্স ব্যাংক সিকিউরিটিজের সিইও আরিফুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে

কমার্স
অন্যান্য10 hours ago

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত একাধিক

কমার্স
আন্তর্জাতিক10 hours ago

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বিধ্বস্ত, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল সেন্টকম

কমার্স
পুঁজিবাজার10 hours ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ৮ হাজার ৯৬১ কোটি টাকা

কমার্স
আন্তর্জাতিক11 hours ago

‘মাত্র তো শুরু’, লেবাননে সেতু উড়িয়ে দিয়ে বললেন ইসরাইলি মন্ত্রী

কমার্স
রাজনীতি11 hours ago

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

কমার্স
সারাদেশ11 hours ago

রামপাল সড়ক দুর্ঘটনা: জানাজা শেষে একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন

কমার্স
সারাদেশ11 hours ago

রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বিয়ে করে ফেরার পথে বর-কনেসহ নিহত ১৩

কমার্স
আন্তর্জাতিক12 hours ago

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ঘাঁটি ছাড়ল হাজারো মার্কিন সেনা, আত্মগোপন হোটেল-বাসাবাড়িতে

কমার্স
রাজনীতি13 hours ago

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী

কমার্স
পুঁজিবাজার3 hours ago

কমার্স ব্যাংক সিকিউরিটিজের সিইও আরিফুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে

কমার্স
অন্যান্য10 hours ago

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত একাধিক

কমার্স
আন্তর্জাতিক10 hours ago

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বিধ্বস্ত, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল সেন্টকম

কমার্স
পুঁজিবাজার10 hours ago

ডিএসইর বাজার মূলধন বাড়লো ৮ হাজার ৯৬১ কোটি টাকা

কমার্স
আন্তর্জাতিক11 hours ago

‘মাত্র তো শুরু’, লেবাননে সেতু উড়িয়ে দিয়ে বললেন ইসরাইলি মন্ত্রী

কমার্স
রাজনীতি11 hours ago

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

কমার্স
সারাদেশ11 hours ago

রামপাল সড়ক দুর্ঘটনা: জানাজা শেষে একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন

কমার্স
সারাদেশ11 hours ago

রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বিয়ে করে ফেরার পথে বর-কনেসহ নিহত ১৩

কমার্স
আন্তর্জাতিক12 hours ago

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ঘাঁটি ছাড়ল হাজারো মার্কিন সেনা, আত্মগোপন হোটেল-বাসাবাড়িতে

কমার্স
রাজনীতি13 hours ago

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী